রাজনীতি

ধরা হোক হামলাকারীদের

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ডেইলি স্টার ও প্রথম আলোয় যারা হামলা চালিয়েছিল, তাদের কয়েকজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি বলেছেন ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর তাঁর লাশ পুড়িয়ে দেওয়া এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে…

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৭:৩৩ এএম

বনপোড়া হরিণীর মতো বাংলাদেশের আর্তনাদ কে থামাবে?

নাশকতা, আগুন, হত্যা– গেল কয়েক মাসে দেশে নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। সম্প্রতি অরাজকতা সব মাত্রা ছাড়িয়ে আতঙ্কের বিষয় হয়ে উঠেছে। বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগে ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে কারখানা থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বিভাজকের গাছে বিবস্ত্র করে ঝুলিয়ে আগুন…

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৭:০৩ এএম

আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে

ভারতের জাতীয় কংগ্রেস থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং দেশটির পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান শশী থারুর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে। সাক্ষাৎকারে তিনি নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অধীনে বাংলাদেশের ঘটনাবহুল পরিস্থিতি,…

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৭:০০ এএম

রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের চেষ্টা চললেও সামাজিক সংস্কারে মনোযোগ কম

আনোয়ার সিকদার , কৃষি অর্থনীতিবিদ ও সাবেক সচিব। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সাবেক চেয়ারম্যান। এছাড়া বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি কৃষি, শিক্ষা,…

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৩:০০ এএম

‘সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে’

একটি অভাবিতপূর্ব জানাযা প্রত্যক্ষ করলাম যে জানাযায় লোক সমাগম বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে। জুলাই ছাত্র অভ্যুত্থানের অন্যতম নায়ক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির নামাযে জানাযায় কোটি মানুষের অংশগ্রহণ এ অনন্য রেকর্ড সৃষ্টি করেছে।

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

ওসমান হাদীর শাহাদাত

রিশাদ আহমেদ ঢাকার ব্যস্ততম বিজয়নগরে রোদেলা দুপুরে, জুমার নামাজের পর ঘটে যাওয়া হামলার দৃশ্য মনে করিয়ে দেয় যে সাহসিকতার সঙ্গে বিপদও কতো ঘনিষ্ঠ। ওসমান হাদীর ঘাড় ও চোয়ালকে লক্ষ্য করে সরাসরি গুলী চালানো হয়-কোনো সাধারণ হুমকি নয়, বরং প্রাণনাশের চেষ্টা। হাসপাতালে নেওয়ার পথে তিনি ভিক্টোরি সাইন দেখান, যেন…

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

দিপু হত্যার বিচার চাই

সমাজে, কলকারখানায়, রাজনীতিতে সব কিছু সরলভাবে চলে না। ষড়যন্ত্র ও চাতুর্যের চিত্র আছে এসব অঙ্গনে। সত্য নয়, ক্ষুদ্র স্বার্থই এখানে বড় কথা। কখনো কখনো ধর্মকে ব্যবহারেও কুণ্ঠিত হয় না ক্ষমতাবানরা। পত্রিকান্তরে ২১ ডিসেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ব্যক্তিগত বিরোধ ও শ্রমিক অধিকার আন্দোলনকে ধর্মীয়…

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

হাদির মৃত্যু আর পুনর্ব্যবহৃত বিশ্বাসঘাতকতার স্থাপত্য

আমি থানা শহরের জটিল গলিপথে বেড়ে উঠেছি, যেখানে কর্তৃপক্ষ হুংকার না দিয়ে ফিসফিস করে, বিলম্বে, এড়িয়ে যাওয়া এবং আমলাদের নিঃশব্দ গর্দান ঝাঁকুনি দিয়ে যারা ধরে নেয় যে আগামী দিনটিও আজকের মতোই দেখাবে। নৌবাহিনীতে, আমি এর বিপরীতটি শিখেছি: শীর্ষস্থানীয়দের দ্বিধা একটি সিস্টেমকে শান্ত করে না - এটি অস্থিতিশীল…

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

শান্তিরক্ষী এবং বৈশ্বিক দায়বদ্ধতার খরচ

সুদানে একটি জাতিসংঘ ঘাঁটিতে ড্রোন হামলায় ১৩ই ডিসেম্বর ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষীর নিহত এবং আরও আটজনের আহত হওয়ার ঘটনাটি দেশটিতে এক ধরনের বিষণ্নতার ছায়া ফেলেছে। তাৎক্ষণিক শোক ও শোকাবহ ছাড়িয়ে এই ঘটনাটি একটি কঠিন বাস্তবতাকে তুলে ধরে: বাংলাদেশি ‘ব্লু হেলমেট’, যারা তাদের পেশাদারিত্ব ও সংযমের জন্য…

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

দেড় যুগ অপেক্ষার অবসান, ফিরছেন তারেক রহমান

আতিকুর রহমান রুমন বাংলাদেশের রাজনীতিতে কিছু নাম কেবল ব্যক্তি নয়, সেগুলো সময়ের দলিল, গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস এবং লাখো-কোটি মানুষের বুকের ভেতর জমে থাকা আশা-বেদনার প্রতীক। তারেক রহমান তেমনই একটি নাম। দীর্ঘ ১৮ বছর যাকে ঘিরে অপেক্ষা, আকুতি, অভিমান আর প্রত্যাশা, অবশেষে সেই মানুষটির স্বদেশ…

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ পিএম

নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব

একবিংশ শতাব্দীতে নির্বাচন আর কেবল ব্যালট বাক্স, পোস্টার কিংবা মিছিলের মধ্যে সীমাবদ্ধ নয়। ডিজিটাল প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নির্বাচনী ব্যবস্থাকে আমূল পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছে। ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে নির্বাচনী প্রচারণা, জনমত বিশ্লেষণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল…

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৯:০০ পিএম

বর্বরোচিত পৈশাচিক

শিশুরা ধরিত্রীর সর্বত্রই নিষ্পাপ ও সবার কাছে ভলোবাসায় পরিপূর্ণ মমতার আধার। যাদের দিকে তাকালে প্রকৃতি প্রদত্ত অকৃত্রিম অনুভূতি তৈরি হয়। সেই শিশু যদি বাবা-মার সামনে অগ্নিদগ্ধ হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যায়- তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে আয়েশার আকুতি ‘আব্বু, আমাকে…

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮:৪১ পিএম

বিচারক কার কাছে বিচার চাইবেন

আমাদের বর্তমান বিচারব্যবস্থায় দেওয়ানি মামলার বিচার পরিচালনায় সহকারী জজের আদালত সর্বনিম্ন আদালত। সহকারী জজ অধস্তন বিচার বিভাগের প্রারম্ভিক পদ। বর্তমানে সহকারী জজ সিভিল জজ নামে অভিহিত। একজন সহকারী জজ পদোন্নতিপ্রাপ্ত হয়ে ক্রমান্বয়ে সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও সহকারী দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা…

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮:৩৩ পিএম

ইনকিলাব জিন্দাবাদ

ইনকিলাব (বিপ্লব) অনেকসময় হঠাৎ করেই আবির্ভূত হয় এবং তা সমাজে গভীর ও সুদূরপ্রসারী প্রভাব ফেলে। কিছু বিপ্লব অল্প সময়ের মধ্যেই তাদের লক্ষ্য পূরণ করে, আবার কিছু বিপ্লব দীর্ঘ সময় ধরে নানা ধাপ অতিক্রম করে তাদের মিশন সম্পন্ন করে। যখন একটি সমাজ দীর্ঘ দিন ধরে অবিচার ও বৈষম্যের শিকার হয় এবং মুক্তির কোনো দিশা…

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮:৩১ পিএম

পার্বত্য শান্তি চুক্তি : প্রত্যাশা ও প্রাপ্তি

মো: সহিদুল ইসলাম সুমন ক্যালেন্ডারের পাতায় দিনটি ২ ডিসেম্বর ২০২৫। দেখতে দেখতে দু’টি বছর পার হয়ে গেল। ২৮ বছর মোটেই কম সময় নয়, একটি পুরো প্রজন্মের বেড়ে ওঠার সময়। অথচ পেছনের দিকে তাকালে মনে হয়, এই তো সেদিন ১৯৯৭ সাল। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দীর্ঘদিনের রক্তক্ষরণ থামানোর একবুক আশা নিয়ে তৎকালীন সরকার আর…

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮:৩০ পিএম

রাজনীতির মারপ্যাঁচ: পশ্চিমা বিশ্ব কার পেছনে?

আমি বারবার বলে আসছি এবং নানা ভাবে লিখে আসছি যে; বিএনপি ও জামায়াতের রাজনৈতিক মিত্রতা বাংলাদেশে দিল্লির দাদাগিরি শেষ করে দেবে। অতীতে শহীদ জিয়াউর রহমানের শাসন আমলে (বিএনপি-জামায়াতের মিত্রতা) দিল্লিকে পরাভূত করেছিলো। এরপর ১৯৮১ সালের মে মাসে শহীদ জিয়াউর রহমানের শাহাদাতের পর দিল্লির গোপন এজেন্ট জেনারেল…

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮:১৭ পিএম

সহনশীলতা না থাকলে ইনসাফের বাংলাদেশ কী করে হবে

বাংলাদেশের সামাজিক ইতিহাস ধর্মীয় ও সাংস্কৃতিক বহুত্ববাদী চর্চার সঙ্গে গভীরভাবে যুক্ত। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ-অভ্যুত্থান থেকে শুরু করে চব্বিশের গণ-অভ্যুত্থানেও বহুত্ববাদী দৃষ্টিভঙ্গির অনন্য সহাবস্থান আমরা দেখেছি।

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭:৪৪ পিএম

ভারতে গান্ধীর নাম ছেঁটে রাম নাম, মোদির নতুন চাল

এগারো বছর ধরে ভারতের কেন্দ্রীয় সরকারি প্রকল্প থেকে বেছে বেছে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর নাম বাদ দেওয়া হচ্ছিল। এবার নরেন্দ্র মোদির সরকারের কোপে কাটা গেল জাতির জনক মহাত্মা গান্ধীর নাম। টানা কুড়ি বছর ধরে যে প্রকল্প গ্রামীণ ভারতের দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষদের অন্নের সংস্থান…

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৪:৫২ পিএম

বিএনপি যেভাবে দেশ গড়তে চায়

বাংলাদেশের ইতিহাসে খুব সম্ভবত এই প্রথম কোনো রাজনৈতিক দল তাদের সুনির্দিষ্ট কর্মসূচি শহরের নাগরিক থেকে শুরু করে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার জন্য নিজের দলের নেতা থেকে কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করল। ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত বিএনপি তার অঙ্গসংগঠন থেকে শুরু করে মূল দলের নেতা–কর্মীদের আটটি…

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৩:৩৩ পিএম

দীপু দাস ও আয়েশার নিষ্ঠুর হত্যা: প্রশ্ন অনেক, উত্তর অজানা

এ বছর ডিসেম্বর এসেছিল অপেক্ষাকৃত উষ্ণতা নিয়ে। দেড় দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগ–দলীয় বয়ান থেকে মুক্তিযুদ্ধকে পুনরুদ্ধারের প্রচেষ্টাও তরুণদের একটা অংশের মধ্যে দেখা গেল এই ডিসেম্বরেই। নাগরিকদের জন্য একটা আশাবাদের বার্তা নিয়ে আসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা। সবাই আশা করেছিল, তফসিল ঘোষণার…

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১:০০ পিএম

সাংস্কৃতিক সংগঠনবিরোধী ফ‍্যাসিবাদ মোকাবিলার উপায়

গত ১৮ ডিসেম্বর মধ‍্যরাত থেকে শুরু হওয়া তাণ্ডব আপাতদৃষ্টিতে শুধু প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট বা উদীচীর ওপর উগ্রপন্থিদের আকস্মিক হামলা মনে হলেও এটা আসলে দীর্ঘকালের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক প্রক্রিয়ার প্রতিফলন। বস্তুত এই পরিস্থিতির বীজ বপন করা হয়েছিল স্বাধীনতা অর্জনের বছর দুয়েকের মাথায়।…

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮:৪৭ এএম

স্বাধীনতার সুফল পেতে চাই যোগ্য নাগরিক

বাংলাদেশের স্বাধীনতা কোনো হঠাৎ পাওয়া ঘটনা নয়। এটি দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এক ঐতিহাসিক বাস্তবতা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের শিখিয়েছে, রাষ্ট্র কেবল একটি ভূখণ্ডেরই নাম নয়। রাষ্ট্র মানে এর মানুষ এবং মানুষের সম্মিলিত ইচ্ছা, স্বপ্ন ও সংগ্রাম। এই ইতিহাসের ধারাবাহিকতায় জুলাইয়ের…

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮:৩৭ এএম

সিঁদুরে মেঘের ভয় নয় অমূলক

বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে বিজয়ের ৫৪তম বার্ষিকী উদ্‌যাপন যতটা স্বাচ্ছন্দ্যে ও মহাসমারোহে হওয়ার কথা ছিল, তা হয়নি। বড় একটা ছন্দপতন ঘটে গেছে। অথচ বিজয়ের এই মাসের দ্বিতীয় সপ্তাহেই অর্থাৎ ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। কিন্তু তফসিল ঘোষণার পর…

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭:৫১ এএম

ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্র ও কর্ম সুনির্দিষ্টকরণ কেন জরুরি?

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী, স্বায়ত্তশাসিত ও জনবান্ধব করে গড়ে তোলাই স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠনের মূল উদ্দেশ্য। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মজবুত ও গণতান্ত্রিক সংগঠন কাঠামো সৃষ্টি, সহজ ও স্বচ্ছ আইন কাঠামো রচনা, অর্থায়ন ব্যবস্থাকে শক্তিশালীকরণ, সঠিক সুশাসনের লক্ষ্যে মন্ত্রণালয়সহ এর অধীন…

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ২:৫২ এএম

শহীদ ওসমান হাদির জানাজা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে পূর্ব ঘোষণা মোতাবেক জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। শনিবার দুপুরে অনুষ্ঠিত এই জানাজায় কত মানুষ অংশ নিয়েছে, তা অনুমান করাও কঠিন। সংসদ ভবনসহ তার আশপাশের এলাকা লোকে লোকারোণ্য হয়ে পড়ে সকালেই। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে দলে…

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০১ এএম

মুক্তিযুদ্ধের চেতনা ও আগ্রাসন

মোহাম্মদ ইউনুছ শোষণ ও বৈষম্যহীন, দুর্নীতি ও পরাধীনতার শৃঙ্খলমুক্ত একটি রাষ্ট্র গঠনের লক্ষ্যেই দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। আপামর ছাত্র-জনতার বীরত্বপূর্ণ লড়াই এবং লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র অর্জন করি। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও…

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

নির্বাচনই শাসন বিপর্যয় থেকে বের হওয়ার একমাত্র উপায়

ঢাকার বাইরে নির্বাচন কমিশনের অফিস, ঢাকা ও অন্যত্র সাংস্কৃতিক সংগঠন, ঢাকার সংবাদপত্রের অফিস এবং দূরবর্তী জেলাগুলোতে তাদের অফিস এবং এমনকি ব্যক্তিগত বাড়িতে অগ্নিসংযোগের ধারাবাহিকতা মনে হচ্ছে একেকটি আলাদা ঘটনা নয়। জুলাই আন্দোলনের একজন পরিচিত মুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ১৮ই ডিসেম্বর…

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

হাদি দেশের রাজনীতিতে কি বদলালেন

ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে কোনো একক দল বা সরকারের ক্ষমতার সমীকরণ বদলাননি, কিন্তু তিনি রাজনীতির ভাষা, ভয় ও ভবিষ্যৎ পথচলার বোধ- এই তিনটি জায়গায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দিয়েছেন। কয়েকটি স্তরে বিষয়টি বোঝা দরকার।

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫, ৮:২৯ পিএম

উগ্রবাদীরা নীরব সংখ্যাগরিষ্ঠের অভিভাবকত্ব দখল করতে চাইছে

দেশে একটি গোষ্ঠী ক্রমে নিজেদের জনগণের অভিভাবক হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। যেভাবে তালেবান আফগানিস্তানে মানুষের জীবনধারা নির্ধারণ করে দেয়, ঠিক সেভাবেই তারা ঠিক করে দিতে চায় আমরা কম পড়ব, কম ভাবব, কোন সংস্কৃতি গ্রহণযোগ্য হবে। এই প্রবণতা শুধু উদ্বেগজনক নয়, এটি সরাসরি স্বাধীনতা ও বহুত্ববাদের…

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭:২৫ পিএম

প্রথম আলোর শত্রু কারা, বন্ধু কারা

প্রথম আলোর বিরুদ্ধে অভিযোগ বিস্তর। অভিযোগকারী পক্ষও অনেক। সবচেয়ে বড় অভিযোগ, প্রথম আলো কারও পক্ষে লেখে না। এই নির্লিপ্ততা, নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা প্রথম আলোকে বিপুল পাঠকপ্রিয় করেছে। তারপরেও প্রথম আলো কার্যালয়ে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল। এর কারণ কী, তার উত্তর নিশ্চয় সব পক্ষের…

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫, ৫:৫৪ পিএম

পরের আগুন হয়তো শুধু সংবাদমাধ্যমেই থামবে না

১৮ ডিসেম্বর গভীর রাতে কারওয়ান বাজার থেকে যে ধোঁয়া উঠেছিল, তার শুরুটা আগুন দিয়ে হয়নি। শুরুটা হয়েছিল শোক দিয়ে। তরুণ নেতা ওসমান হাদির মর্মান্তিক মৃত্যু অনেক মানুষকে নাড়িয়ে দেয়, বিশেষ করে তরুণদের, যারা আগে থেকেই মনে করে, তাদের কথা কেউ শোনে না এবং তারা নিরাপদ নয়।

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ এএম

হাদি হত্যাকাণ্ড: একটি মৃত্যু, কেঁপে ওঠা রাষ্ট্র এবং নতুন বাংলাদেশের অগ্নিপরীক্ষা

২০২৫ সালের ডিসেম্বর মাসটি বাংলাদেশের ইতিহাসে যুক্ত হলো এক গভীর বিষাদময় অধ্যায় হিসেবে। যে স্বাধীন, বৈষম্যহীন ও ন্যায্য বাংলাদেশের স্বপ্ন নিয়ে ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছিল, সেই স্বপ্নের অন্যতম কারিগর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর অকাল মৃত্যু শুধু একটি জীবনাবসান নয়, বরং তা…

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫, ১১:০২ এএম

৭১ থেকে ২৪: প্রত্যাশা ও প্রাপ্তির যোগ–বিয়োগ

রাজনীতির রঙে ইতিহাসকে পুনর্লিখন করতে থাকলে, দায়দেনা বুঝে নিতে ইতিহাস তার পুনরাবৃত্তি ঘটায়। তাই একদেশদর্শী ইতিহাসের ঘূর্ণাবর্ত থেকে বেরিয়ে আসার এ সুযোগ কাজে লাগানো প্রয়োজন। ৭১ থেকে ২৪–এর প্রাপ্তি ও প্রত্যাশা নিয়ে লিখেছেন

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ এএম

পরিবেশঘাতী ‘বোমা মেশিন’ আর না

পঞ্চগড়ের পাথরমহালে আপাতত ‘বোমা মেশিন’ নেই—এই তথ্য স্বস্তির হলেও আত্মতুষ্টির কারণ নেই। অভিজ্ঞতা বলছে, প্রশাসনিক নজরদারিতে সামান্য শৈথিল্য এলেই এই পরিবেশবিধ্বংসী অবৈধ যন্ত্র আবার ফিরে আসতে পারে। অতীতে বারবার তা ঘটেছে। ফলে প্রশ্নটি আর ‘আছে কি নেই’-এর মধ্যে সীমিত নয়; বরং প্রশ্নটি হলো, রাষ্ট্র ও সমাজ কি…

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫, ৮:৪৫ এএম

সিডনির হত্যাযজ্ঞ গাজার কোনো গণহত্যাকে ঢাকতে পারবে না

দুই খুনি যখন অস্ট্রেলিয়ার সিডনিতে বন্ডি সমুদ্রসৈকতে গুলি চালিয়ে নিরীহ মানুষদের হত্যা করছিল, তখন গাজার খান ইউনিস সৈকতে এক নারী একটা ঝাড়ু নিয়ে সয়লাব হয়ে যাওয়া তাঁর তাঁবু থেকে পানি সরানোর চেষ্টা করছিলেন। এই তাঁবুটাকেই তিনি তাঁর ঘর বলে মেনে নিয়েছেন। এ সময় তিনি চিৎকার করে তাঁর বাচ্চাদের করুণ দশা…

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫, ৮:০০ এএম

ওসমান হাদির পরিচিতি অনেকাংশে ম্লান করেছে সহিংসতা

অনেকে আশঙ্কা করেছিলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলার পর দেশজুড়ে রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়বে। এই আশঙ্কা কতটা বাস্তবসম্মত ছিল? আশঙ্কা বাস্তবতাবিবর্জিত ছিল না। প্রাথমিকভাবে, ওসমান হাদির মৃত্যুর খবর পৌঁছামাত্রই সহিংসতা সারা দেশে ছড়িয়ে পড়া তা-ই প্রমাণ করে। গণ-অভ্যুত্থানের পর সংঘটিত পূর্ববর্তী (অ)রাজনৈতিক…

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭:৪০ এএম

শান্তি এখন খুব প্রয়োজন

নৈরাজ্যে লাভ কার? এতে লাভ হয় অন্ধকার শক্তির। যেকোনো ঘটনাকে ইস্যু বানিয়ে তারা ফায়দা লুটতে তৎপর হয়ে ওঠে। নৈরাজ্যকারীরা তখনই নিরস্ত হয়, যখন সরকারের পক্ষ থেকে জিরো টলারেন্সের বার্তা দেওয়া হয়। যেকোনো নৈরাজ্য ঠেকিয়ে দিয়ে সরকার জানাতে পারে, গণতান্ত্রিক দেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো স্থান নেই।

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭:২০ এএম

ট্রাম্পের প্রভাবে লাতিন আমেরিকা ক্রমে ডানদিকে মোড় নিচ্ছে

আনন্দের কারণ ঘটিয়ে যখন লিমা থেকে তাঁর কাছে খবর পৌঁছাল যে, চিলির প্রেসিডেন্ট নির্বাচনে অতি-রক্ষণশীল প্রার্থী হোসে আন্তোনিও কাস্ট বিজয়ী হয়েছেন, আর্জেন্টিনার ডানপন্থি প্রেসিডেন্ট হাভিয়ের মিলে রোববার সন্ধ্যায় সামাজিক মাধ্যম এক্সে দক্ষিণ আমেরিকার একটি মানচিত্র পোস্ট করেন, যার ওপরের অর্ধেক লাল এবং…

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬:৪৭ এএম

সংবাদপত্রে হামলা: আমাদের দিক হারানোর স্পষ্ট ইঙ্গিত

বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুসংবাদ আসার কয়েক ঘণ্টার মধ্যে শুরু হলো সীমাহীন তাণ্ডব। আক্রমণ চলল প্রথম আলো, দ্য ডেইলি স্টারসহ গণমাধ্যমগুলোয়। পুড়ে মরার আশঙ্কা এবং আতঙ্ক তৈরি হলো অবরুদ্ধ সংবাদকর্মীদের মধ্যে। কিন্তু কেন? প্রথম আলো বা দ্য ডেইলি স্টারের সংবাদকর্মীরা কি ওসমান…

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬:৪২ এএম

সংবাদমাধ্যমের ওপর নগ্ন আঘাত

বৃহস্পতিবার রাতে আমি যখন লিখছি, ঠিক এ সময় এক দল উগ্রপন্থী দেশের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পত্রিকা অফিস প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ভবনে হামলা করেছে, আগুন ধরিয়ে দিয়েছে। এরপর তারা চলে গেছে দেশের অন্যতম প্রধান সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের দিকে।

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫, ২:১০ এএম

ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েন

ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েনে দু’দিনের ব্যবধানে দু’দেশের হাইকমিশনারকে তলবের ঘটনা ঘটেছে। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ জানাতে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়েছে। এর ঘণ্টা দুয়েক আগে ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভেক) কার্যক্রম বন্ধ ঘোষণা করে দেশটির হাইকমিশন।…

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

উগ্রবাদীদের রুখে দিতে হবে

গত বৃহস্পতিবার ময়মনসিংহের ভালুকায় একটি গার্মেন্ট কারখানায় কর্মরত দীপু চন্দ্র দাস নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছে। তার এক নারী সহকর্মী নামাজ পড়তে যাওয়ার সময় উক্ত যুবক মহানবী হযরত মুহাম্মদকে (স.) নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগ উঠে। এ ঘটনা দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।…

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

অযৌক্তিক সরকারি আহ্বান দুর্বৃত্তদের বিরুদ্ধে নাগরিকদের প্রতিরোধের জন্য

অস্থায়ী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস শাখা থেকে ১৯শে ডিসেম্বর জারিকৃত এক বিবৃতিতে সকল নাগরিককে 'কতিপয় চরমপন্থী মতাদর্শে বিশ্বাসী কয়েকজন লোকের দ্বারা সংঘটিত সকল ধরনের দুর্বৃত্ত মোব সহিংসতার' বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে, যা সরকারের অচিন্তিত মনোভাবের পরিচায়ক। আগস্ট ২০২৪ সালের…

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

হাদীর আরাধ্য কাজ এগিয়ে নিতে হবে

আসিফ আরসালান শরীফ ওসমান হাদী গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বলার অপেক্ষা রাখে না যে এ হৃদয়বিদারক সংবাদটি পাওয়ার সাথে সাথে বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষ শোকে স্তব্ধ হয়ে গেছেন। যে বর্বর নৃশংসতার সাথে…

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

আগ্রাসন বিরোধী বীর শহিদ শরিফ ওসমান হাদী

জসিম উদ্দিন মনছুরি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখায় শাহাদাত বরণ করতে হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিক ওসমান হাদীকে। ১৮ ডিসেম্বর রাত ৯ টা ৪০ মিনিটে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা চলাকালে জুমার নামাজের পর আততায়ীদের…

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

নির্বাচনের ‘আগুনে’ শিশুদের ‘পোড়াবেন’ না

নির্বাচনমুখী রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী প্রচারে শিশুদের ব্যবহার না করার জন্য কড়া নির্দেশনা এবং তা যথাযথভাবে মেনে চলার জন্য আইনি ও প্রশাসনিক নজরদারির বিষয়ে একটা ফয়সালা হওয়া দরকার। নির্বাচনী কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার কেন ঝুঁকিপূর্ণ, তা নিয়ে লিখেছেন

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৯:০৩ পিএম

গুলি থামাতে পারে দেহ, থামাতে পারে না সত্য

এই লেখা কোনো শোকবার্তা নয়; কোনো প্রথাগত স্মৃতিচারণও নয়। এটি একটি ঘোষণা- একটি মৃতপ্রায় সমাজে বেরিয়ে আসা এক ক্ষুরধার কণ্ঠস্বরের ব্যবচ্ছেদ। বাস্তবে একটি সমাজ যখন দীর্ঘ দিন অন্যায়ের সাথে আপস করে বেঁচে থাকতে শেখে, তখন অন্যায় আর অপরাধ থাকে না- হয়ে ওঠে প্রাত্যহিক নিয়ম। সেই নিয়ম ভাঙার সাহস যিনি দেখান,…

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৮:০২ পিএম

আধিপত্যের বিরুদ্ধে অগ্রনায়ক ওসমান হাদি

বাংলাদেশ পন্থিদের অগ্রনায়ক হিসেবে দেশের ইতিহাসের পাতায় আরেক শহীদ বিপ্লবীর নাম যুক্ত হলো- যিনি দেশের কথা বলতেন, দেশের মানুষের কথা বলতেন, মানুষের কথা শুনতেন। যিনি ছিলেন সৎ, একনিষ্ঠ ও নীতিবান ব্যক্তিত্ত্বের অধিকারী। যার কণ্ঠস্বর থেকে অগ্নিস্ফুলিঙ্গের মতো বের হতো সকল অন্যায়, অবিচার এবং সকল আধিপত্যবাদ ও…

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬:৩৫ পিএম

রাজনীতিতে এআই ভীতি

মানবসভ্যতার ইতিহাসে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এক কালজয়ী প্রযুক্তিক উদ্ভাবন। মানুষের অবয়ব, চিন্তা, ভাষা ও সিদ্ধান্ত অবিকল অনুকরণ ও অনুসরণ করার সক্ষমতা নিয়ে এআই স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, শিল্প-সর্বত্রই খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দুয়ার। তবে অযুত সম্ভাবনার পাশাপাশি এই প্রযুক্তির অপব্যবহার…

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬:২৬ পিএম

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা এবং পুরোনো রাজনীতির নতুন পোশাক

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর, ২০২৫) রাতে একের পর এক অনেক ঘটনা ঘটেছে। একদল উগ্রপন্থী দেশের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পত্রিকা অফিস, প্রথম আলো আর দ্য ডেইলি স্টার ভবনে হামলা করছে, আগুন ধরিয়ে দিয়েছে। এরপর তারা চলে গেছে দেশের স্বনামধন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের দিকে। এরপর উদীচী। ধর্ম অবমাননার…

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫:৫৯ পিএম