লাশের বদলে লাশের রাজনীতির তো কথা ছিল না
সদ্য পদত্যাগী তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সোমবার শহীদ মিনারে যে বক্তব্য দিয়েছেন, তা সমস্যাজনক। তিনি বলেছেন, ‘আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব। অত সুশীলতা করে লাভ নেই। কারণ, অনেক ধৈর্য ধরা হয়েছে।’
