গত শুক্রবার সন্ধ্যার পর পল্টন মোড়ে একটি চা দোকানে আমরা ক’জন আড্ডা দিচ্ছিলাম। সেদিনই ওসমান হাদিকে সন্ত্রাসীরা গুলি করে। স্বাভাবিকভাবেই আড্ডার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই বর্বর ঘটনা। নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরদিন এমন একটি নৃশংস ঘটনা আমাদের মনে প্রশ্ন জাগে, নির্বাচন কি আদৌ হবে? নাকি নির্বাচন বানচালের অপতৎপরতা আরও জোরালো হয়ে উঠেছে? কথার একপর্যায়ে তারেক রহমানের দেশে আসা নিয়েও আলোচনা শুরু হয়। আমাদের মধ্যে একজন বলল, আজকের ঘটনার পর তাঁর দেশে আসা আরও অনিরাপদ হয়ে উঠেছে। কয়েকদিন আগেই ফেসবুকে তারেক রহমান দেশে আসা না আসাকে ঘিরে শঙ্কার কথাও লিখেছেন। সেখান থেকে চলমান রাজনীতি, সহিংসতার বাস্তবতা ও ভবিষ্যৎÑ নানা বিষয় ঘুরে ফিরে আলোচনায় আসতে থাকে। আড্ডার মধ্যেই রাত ৯টার পর ফেসবুক স্ক্রল করতে গিয়ে দেখি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে আসবেন। বিষয়টি আমাকে ভাবিয়ে তোলে। ততক্ষণে আড্ডার সবাই খবরটা পায়। এ নিয়ে আলোচনা শুরু হয়। আমি বললাম, তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেনÑ এই ঘোষণার মধ্য দিয়েই তিনি ওসমান হাদিকে গুলি করার ঘটনার পরিকল্পনাকারীদের উচিত জবাব দিয়েছেন। এই ঘটনার পেছনে যারা ছিল, তাদের মূল উদ্দেশ্য ছিল নিরাপত্তার অজুহাতে এমন একটি বার্তা দেওয়াÑ যাতে তিনি দেশে না আসেন। কিন্তু এই ঘোষণার মাধ্যমে তিনি সেই বার্তারই পালটা জবাব দিয়ে দিলেন এবং শত ঝুঁকি সত্ত্বেও দেশের প্রয়োজনে তিনি আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন।
গণঅভ্যুত্থানের পর থেকে অদৃশ্য শক্তি ও দেশের নানামুখী বাধা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্তÑ এখন আর এটি কোনো অনুমান বা সন্দেহ নয়; এটি একটি বাস্তব, বহুপক্ষীয় এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের স্পষ্ট প্রতিফলন। একের পর এক হিং¯্র ঘটনার মাধ্যমে দেশের রাজনৈতিক পরিবেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল, বৈরী ও অনিশ্চিত করে তুলছে। গত এক বছর চার মাস ধরে এই ষড়যন্ত্রের পূর্বাভাস বারবার দিয়ে আসছিলেন তারেক রহমান। তিনি সতর্ক করেছিলেন, কিছু অদৃশ্য শক্তি দেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং নির্বাচনব্যবস্থাকে নিয়ন্ত্রণে নিতে চাইছে। তাদের লক্ষ্য, একটি ‘নিয়ন্ত্রিত’, কার্যত ‘নির্বাচনবিহীন’ শাসনব্যবস্থা জনগণের ওপর চাপিয়ে দেওয়া।
রাজনৈতিক পরিবেশকে ঘোলা করে, ‘নিরাপত্তাহীনতার অজুহাত’ সামনে এনে আবারও একটি তথাকথিত অন্তর্বর্তী সময় তৈরি করার পরিকল্পনাই তাদের মূল কৌশল। এই প্রক্রিয়ায় জাতীয় নিরাপত্তার নতুন ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে, যেখানে বিদেশি স্বার্থ-সংযুক্ত একটি চক্র সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। উদ্দেশ্য একেবারেই স্পষ্টÑ নির্বাচন পিছিয়ে দেওয়া, জনগণের রায়কে পাশ কাটানো এবং ধাপে ধাপে গণতান্ত্রিক প্রক্রিয়াকে রুদ্ধ করে দেওয়া। গত সতেরো বছর ধরে বিএনপি ও দেশের সকল গণতান্ত্রিক দল ধারাবাহিকভাবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে। এই দাবি ছিল. ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সংগ্রামের কেন্দ্রবিন্দু। কিন্তু গণঅভ্যুত্থানের কয়েকমাস পর দেখা গেল, জামায়াত, এনসিপি এবং কয়েকটি রাজনৈতিক ইসলামী দল নানা অজুহাতে একের পর এক নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে অবস্থান নিচ্ছে। তাদের বক্তব্যÑ আগে সংস্কার, আগে বিচার, আগে সংবিধান পুনর্লিখন, তারপর নির্বাচন। কেউ বলছে, পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে ভোট হবে না, কেউ আবার গণভোট ছাড়া নির্বাচন মানবে না। এভাবে শর্তের পর শর্ত জুড়ে দিয়ে মূল দাবিটিই আড়াল করা হচ্ছিল। বাস্তবে এসব অবস্থান নির্বাচন বিলম্বিত করার একটি অদৃশ্য রাজনৈতিক কৌশল বলেই প্রতীয়মান হয়েছে, যা জনগণের প্রত্যাশা ও গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। চব্বিশের গণঅভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার নানা স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও, পাঁচ আগস্ট চব্বিশের পরে আবার হামলা-মামলা, আগুন, সন্ত্রাস, মব, গুম, হত্যা, খুন, নির্যাতন ও শত শত অমানবিক ঘটনা সংগঠিত হয়। যা অনাকাক্সিক্ষত এবং জন আকাক্সক্ষার সম্পূর্ণ বিপরীত। এসব এখনো অব্যাহত রয়েছে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, কালোবাজারি ও মুনাফাখোর সিন্ডিকেটের দৌরাত্ম্যে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। নি¤œ ও নি¤œ মধ্যবিত্ত শ্রেণি অর্থনৈতিক সংকটে দিশেহারা। একই সাথে, খুন, ধর্ষণ, ছিনতাইসহ নানা অপরাধের বৃদ্ধি এবং বিচারহীনতার সংস্কৃতি জনগণের নিরাপত্তা ও আস্থাকে নড়বড়ে করে তুলেছে। সংখ্যালঘু নির্যাতন, মাজারে হামলা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ীর উপর হামলা এবং প্রতিরোধহীনতা সরকারের ব্যর্থতা দিনের আলো মত স্পষ্ট। গণঅভ্যুত্থানের চেতনা কেউ ধারণ করেনিÑ কারণ এই চেতনার অর্থ ছিল ত্যাগ, আত্মনিবেদন ও জনমানুষের পক্ষ নেওয়া। কিন্তু বাস্তবতা হলো, অধিকাংশ রাজনৈতিক শক্তি সেই চেতনার সারবত্তা না বুঝে বা সচেতনভাবেই তাকে নিজের মতো ব্যবহার করেছে। ফলে আন্দোলন-পরবর্তী সময়েই দেখা গেছে, যার যার স্বার্থে সে সে ব্যস্ত রয়েছে, যা চলমান। যে কারণে ক্রমেই সংকট আরো ঘনীভূত হয়েছে।
অন্যদিকে তৃতীয় বিশে^র কোনো দেশ যখন নিজের ভাগ্য নিজে গড়ার সাহস দেখায়, তখন তা পরাশক্তির জন্য অস্বস্তিকর এক রাজনৈতিক বার্তা হয়ে ওঠে। স্বাধীন বাংলাদেশের অভিজ্ঞতাও এর ব্যতিক্রম নয়। একটি আত্মমর্যাদাশীল, স্বাধীনচেতা ও গণতান্ত্রিক বাংলাদেশ যদি দৃঢ়ভাবে দাঁড়িয়ে যায়, তবে তা শুধু এই অঞ্চলের নয়Ñ তৃতীয় বিশে^র বহু দেশের জন্য অনুপ্রেরণায় পরিণত হতে পারে। আর ঠিক এখানেই আধিপত্যবাদী শক্তির ভয়। কারণ, এমন একটি বাংলাদেশ তাদের নিয়ন্ত্রণ, প্রভাব ও কর্তৃত্বের কাঠামোকে সরাসরি চ্যালেঞ্জ জানায়। এই বাস্তবতা থেকেই অতীতে এ দেশে জাতীয়তাবাদী নেতৃত্বকে বারবার নির্মূল করার চক্রান্ত হয়েছে।
রাষ্ট্রনায়কদের হত্যা, অভ্যুত্থান, দীর্ঘ রাজনৈতিক সংকট ও ধারাবাহিক অস্থিরতাÑ সবকিছুর পেছনেই ঘুরে ফিরে এসেছে বিদেশি স্বার্থের সংঘাত এবং দেশীয় দালালদের সক্রিয় ভূমিকা। ইতিহাস সাক্ষ্য দেয়, স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তগুলোতেই বাংলাদেশকে সবচেয়ে বেশি মূল্য দিতে হয়েছে। শেখ মুজিবুর রহমানের হত্যাকা- ও খন্দকার মোশতাকের সরকার গঠন, পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকা-Ñ এসব ঘটনাতেও পরাশক্তির ভূমিকা নিয়ে দেশে-বিদেশে দীর্ঘদিন ধরেই বিতর্ক ও প্রশ্ন রয়ে গেছে। সরাসরি সম্পৃক্ততার প্রমাণ না থাকলেও, ভূরাজনৈতিক স্বার্থে নীরবতা বা পরোক্ষ সমর্থনের অভিযোগ রাজনৈতিক বিশ্লেষণে বারবার উঠে এসেছে। হুসেইন মুহাম্মদ এরশাদের সামরিক শাসনামলেও একই ধরনের দ্বৈত নীতি লক্ষ্য করা যায়।
পরবর্তী সময়ে ১/১১ এর সময় দুই নেত্রীকে ‘মাইনাস’ করার কৌশলের মধ্য দিয়েও পরাশক্তি ও তার মিত্রদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। রাজনৈতিক প্রকৌশলের মাধ্যমে একটি ‘নিয়ন্ত্রিত’ শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা তখন স্পষ্ট হয়ে উঠেছিল। সাম্প্রতিক প্রেক্ষাপটে, ২০২৪-২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকারকে কেন্দ্র করে রোহিঙ্গা প্রত্যাবাসন, বন্দর ইজারা, আরাকান আর্মি ইস্যুতে বাংলাদেশের ওপর বাড়তি চাপ, জাতিসংঘের মাধ্যমে তথাকথিত ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার উদ্যোগ, সামরিক মহড়া এবং বঙ্গোপসাগরে সপ্তম নৌবহরের উপস্থিতিÑ এসব বিষয় নতুন করে প্রশ্ন তুলছে। এগুলো কেবল মানবিক বা কূটনৈতিক উদ্যোগ, নাকি বৃহত্তর ভূরাজনৈতিক কৌশলের অংশÑ সে প্রশ্ন আজ আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থানের কারণেই আন্তর্জাতিক শক্তিগুলোর কৌশলগত আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে ভারত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরের সংযোগ রক্ষায়, চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (বিআরআই) মোকাবিলা করতে এবং আঞ্চলিক নিরাপত্তা কাঠামো শক্তিশালী করতে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র একটি সম্ভাব্য কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায়।
গত তিন দশক ধরে যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগর অঞ্চলে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে আসছে। এই প্রক্রিয়ায় বাংলাদেশের কিছু স্থানে ‘লজিস্টিক সাপোর্ট’, ‘ট্রেনিং বেস’ কিংবা ‘রিফুয়েলিং স্টেশন’ স্থাপনের আগ্রহের কথাও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। বিশেষ করে সেন্টমার্টিন দ্বীপ ও কক্সবাজার অঞ্চলকে ঘিরে যুক্তরাষ্ট্রের আগ্রহ ছিল একটি সম্ভাব্য ‘কৌশলগত প্রবেশপথ’ তৈরি করার বিষয়ে। তবে চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক, বিশেষত বড় অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পেÑ ক্রমে ঘনিষ্ঠ হয়ে ওঠার পর, বাংলাদেশ সরকার এসব সামরিক উপস্থিতির প্রস্তাব অপ্রকাশ্যে কিংবা কৌশলী নরম অবস্থানের মাধ্যমে ঠেকিয়ে দিয়েছে।
বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের মতো শক্তিধর রাষ্ট্রগুলোর স্বতন্ত্র ও পরস্পর প্রতিদ্বন্দ্বী কৌশলগত পরিকল্পনা সক্রিয় রয়েছেÑ যার মধ্যে ভারসাম্য রক্ষা করাই আজ বাংলাদেশের সবচেয়ে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। যত ষড়যন্ত্রই হোক না কেন, তা কখনোই সফল হবে না। কারণ জনগণই বিএনপির মূল ভিত্তি, আর এই জনগণই চক্রান্তকারীদের দাঁতভাঙা জবাব দেবে। ইতিহাস বারবার প্রমাণ করেছেÑ যেখানে জনগণের শক্তি, সেখানে কোনো ষড়যন্ত্রের জায়গা নেই। জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলার প্রত্যয় নিয়ে তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, ‘নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচনই একমাত্র বিকল্প। নির্বাচন হতে হবে।’ তিনি মনে করেন, জনগণের ইচ্ছা ও আকাক্সক্ষার ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন এখন সময়ের দাবি। বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের মৌলিক চাহিদা, অধিকার ও স্বপ্নকে বাস্তবায়নের একটি সুস্পষ্ট রূপরেখা। রাষ্ট্র ও রাজনীতির কাঠামো পরিবর্তন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার প্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক সুরক্ষাÑ প্রতিটি ক্ষেত্রে এই কর্মসূচি একটি নতুন জীবনব্যবস্থার সূচনা করতে চায়। একাত্তরের স্বাধীনতার স্বপ্ন আর চব্বিশের পরিবর্তনের অঙ্গীকারÑ এই দুই সময়ের মাঝে তারেক রহমান যে সেতুবন্ধন তৈরি করতে চাচ্ছেন, তা আসলে একটি ঐতিহাসিক দায়িত্ব এবং প্রজন্মান্তরের আশা পূরণের সংকল্প। লেখক : গবেষক ও রাজনৈতিক কলাম লেখক। sk.rafiq1982@gmail.com
