আমি বারবার বলে আসছি এবং নানা ভাবে লিখে আসছি যে; বিএনপি ও জামায়াতের রাজনৈতিক মিত্রতা বাংলাদেশে দিল্লির দাদাগিরি শেষ করে দেবে। অতীতে শহীদ জিয়াউর রহমানের শাসন আমলে (বিএনপি-জামায়াতের মিত্রতা) দিল্লিকে পরাভূত করেছিলো। এরপর ১৯৮১ সালের মে মাসে শহীদ জিয়াউর রহমানের শাহাদাতের পর দিল্লির গোপন এজেন্ট জেনারেল এরশাদ; তার নয় বছরের শাসনামলে বাকশালীদের সাথে আপোষরফা করে ভোটার বিহীন নির্বাচনে জোর করে মসনদ দখলে রেখেছিল। আর শহীদ জিয়ার ঘরণী বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ থেকে গোটা দখিন এশিয়ার সবচেয়ে সাহসী ও সংগ্রামী নেত্রী হিসেবে বাংলাদেশের রাজনীতির সিংহাসনে আরোহণ করেছেন।
আপোষহীন বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদকে বিদায় করে ১৯৯১ সালে অনুষ্ঠিত ইতিহাসের সবচেয়ে পরিচ্ছন্ন ও স্বচ্ছ নির্বাচনে বিজয়ী হয়েছেন। এবং জামায়াতের সমর্থনে ১৯৯১ সালের মার্চে বাংলাদেশের প্রথম নারী হিসেবে সরকার প্রধানের শপথ গ্রহণ করেন।
ইতিহাসের এই রাজনৈতিক পালাবদল হয়তবা জুলাই ৩৬ বিপ্লব ২০২৪ এর নতুন তরুণ বাহিনী জানে না। কথা বলেছিলাম যে, ১৯৯১ সালের সরকার গঠনের ইতিহাস হয়তবা আমাদের তরুণ বাহিনী জানে না। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ও জামায়াতের রাজনৈতিক মিত্রতা সব সময়ই দিল্লির মাথা ব্যাথার কারণ। আর ঐ সেই কারণেই ১৯৯৩ সাল থেকে আওয়ামী ও বাকশালী গং কেয়ারটেকার আন্দোলন ইসুতে জামায়াতের সাথে রাজনৈতিক আন্দোলনে সখ্যতা গড়ে তোলে। আর অন্য দিকে বিএনপির সাথে জামায়াতের যোজন যোজন দূরত্ব তৈরি হয়ে যায়। পরিণামে ১৯৯৬ সালের জুনের নির্বাচনে ভারত বিরোধী রাজনৈতিক দলগুলো আলাদা আলাদা ভাবে সংসদ সদস্য নির্বাচনে অংশ গ্রহণ করে এবং বিভক্তি ভোটে ঐ ১৯৯৬ সালে ২১ বছর পরে বাকশালী আওয়ামী লীগ আবার মসনদে বসে; দিল্লির গোপন এজেন্ট স্বৈরাচারী শাসক জেনারেল এরশাদের সমর্থনে। জুলাই ৩৬ বিপ্লব ২০২৪ বাংলাদেশ থেকে দিল্লির রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামরিক গোপন লিপ্সাকে পরাজিত করেছে।
ফেসিস্ট শাসক দলকে ঢাকার মসনদ থেকে বিতাড়িত করেছে। ১৯৭১, ১৯৭৫, ১৯৯০ আর ২০২৪ বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে জনগণের লড়াকু ইতিহাস তৈরি করেছে। কিন্তু ২০২৪ সালের ছাত্র ও জনতার বিপ্লব ঢাকার রাজনৈতিক অঙ্গনে একটি নয়া জাগরণের ঢেউ তুলছে। এমতাবস্থায় আমাদের ভিনদেশি বন্ধু রাষ্ট্রসহ যারা পশ্চিমা বিশ্বের মোড়ল দেশ হিসেবে নিজেদের বড়ত্ব জাহির করেন; তাদের ভূমিকা কী?
নোবেল লরিয়েট ডঃ এম ইউনুস ছাত্রদের অনুরোধে ঢাকার মসনদে বসেছেন। গোটা পশ্চিমা বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্রের শাসক মহলের সাথে ডঃ এম ইউনুসের বিশেষ সু সম্পর্ক রয়েছে। সেহেতু পশ্চিমা বিশ্বের নেতারা স্বাভাবিক ভাবেই ডঃ এম ইউনুস থেকে এমন অনেক কিছুই আশা করবেন।
বাংলাদেশের স্বাধীনতা প্রিয় মানুষের আশা ও আকাঙ্ক্ষা পূরণে ডঃ এম ইউনূস অগ্রাধিকার দেবেন। পাশাপাশি ভিন দেশী বন্ধু রাষ্ট্রের সাথে মৈত্রীতা গড় তোলে দিল্লির গোপন সামরিক এজেন্ডা খতম করে দেবেন। কাবুলে পেন্টাগনের সরাসরি সামরিক পরাজয়ের ফলে; দখিন এশিয়ার ভূরাজনৈতিক ময়দানে একটা বিশাল পরিবর্তনের হাওয়া বইছে। এই অবস্থার প্রেক্ষাপটে ওয়াশিংটন চাইছে তার পররাষ্ট্র নীতি ও সামরিক কৌশলগত অবস্থান কোথায়?
দিল্লির বাইরে থেকে ভিন্ন চশমা দিয়ে দেখতে। বিগত ফেসিস্ট সরকারের আমলে দিল্লি ঢাকার সব কিছুই নিজের হাতের মুঠোয় রাখতো। এখন জুলাই ২০২৪ বিপ্লব উত্তর দিল্লি ঢাকার অভ্যন্তরীণ রাজনৈতিক মহলে কি ধরনের পদক্ষেপ নেবে বা নিয়েছে এর কোন স্বচ্ছ কূটনৈতিক মহড়া আমাদের চোখে পড়ছে না। তবে বন্ধু রাষ্ট্র চীন, তুরস্ক, পাকিস্তানসহ অন্যান্য আসিয়ান রাষ্ট্রের কূটনৈতিক দৌড় ঝাঁপ আমাদের কাছে ইতিবাচক মনে হচ্ছে। কিন্তু বিশ্ব মোড়ল G- Seven and Five Eyes রাষ্ট্র গুলোর কূটনৈতিক মিশন ঢাকাতে আগামীতে কাদেরকে মসনদে দেখতে চায় ঐ বিষয়ে একটা ধুম্রজাল দেখা যাচ্ছে।
কূটনৈতিক সম্পর্ক স্থাপনে দুনিয়ার সকল কূটনৈতিক কোরের যারা ডিপ্লোমেট তারা দৃশ্যমান বৈঠকে সাধারণত পেশাদার ভদ্র আচরণ করে থাকেন। এজেন্ডা মাফিক কথা বলেন। কিন্তু ধুর্ত কূটনৈতিক মহল আমাদের এশিয়া ও আফ্রিকার ছোট ছোট দুর্বল অর্থনৈতিক দেশে নানা কিসিমের কূটনৈতিক ছবক তথা নিজেদের পক্ষে একতরফা ফায়দা লাভের হিস্যা আদায়ে ব্যস্ত হয়ে পড়ে। আগামীর বাংলাদেশের সূখী ও সমৃদ্ধশালী এবং স্থিতিশীল টেকসই গণতন্ত্র এবং সাম্য ও সামাজিক সুবিচার নিশ্চিত করতে হলে; দিল্লির বিরুদ্ধে সকল পথ ও মতের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ ভাবে জাতীয় সরকার গঠনে এক থাকতে হবে। ভিন দেশী কূটনৈতিক গং যেন Divide and Rule এর পলিসি নিয়ে আমাদেরকে দুর্বল সরকার পরিচালনার দিকে ঠেলে দিতে না পারে ঐ লক্ষ্যে সকল প্রকার রাজনৈতিক দল গুলোকে একটা কমন পাল্টফর্মে এগিয়ে আসতে হবে।
আমাদের মনে রাখতে হবে; দিল্লির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই ও একতা বাংলাদেশকে বাঁচিয়ে রাখবে। আর বাংলাদেশ স্বাধীন থাকলে আমাদের রাজনীতি, অর্থনীতি, সাংস্কৃতিক সহ সব কিছুই আমাদের হাতে থাকবে। আমাদের অনাকাঙ্ক্ষিত বিভাজন আমাদের অভ্যন্তরে আবারো দিল্লি তথা ভিনদেশি প্রভুত্ব মাথাচাড়া দিয়ে উঠতে পারে। অতএব আমি বলব; বস্তি ওয়ালা খবরদার এবং হুঁশিয়ার। আর যেন মারাঠা বর্গি এদেশে আসতে না পারে।
