রাজনীতি

দেশে ঢুকছে অবৈধ অস্ত্র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভারত ও মিয়ানমার সীমান্তের অন্তত ৩০টি পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঢুকছে অবৈধ অস্ত্র। সীমান্তের বড় অংশ এখনো কাঁটাতারের বাইরে, নজরদারি দুর্বল, আর এই দুর্বলতা অস্ত্র চোরাকারবারিদের সবচেয়ে বড় শক্তি। এ সব পথে বছরের পর বছর ধরে অবৈধ অস্ত্র ঢুকলেও কার্যকরভাবে…

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৪ পিএম

নির্বাচনী ইশতেহারে অর্থনৈতিক প্রেক্ষাপট

বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন সামনে রেখে দেশের প্রধান দুই রাজনৈতিক জোট বিএনপি এবং জামায়াতে ইসলামী তাদের অর্থনৈতিক পরিকল্পনা তাদের ইশতেহারে অতি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। অর্থনৈতিক দর্শনে প্রবৃদ্ধি, সংস্কার এবং জনকল্যাণের প্রতিশ্রুতি অভিন্ন থাকলেও তার…

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৫৩ পিএম

সিনিয়র সাংবাদিকের প্রতি অবহেলা: কিছু প্রশ্ন, কিছু দায়

গতকালই একটি পোস্টে উল্লেখ করেছিলাম—জামায়াতের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের সম্মানী আমার পর্যন্ত পৌঁছেনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ আরেকটি দুঃখজনক অভিজ্ঞতার মুখোমুখি হলাম। রায়পুরের গুহা চাইনিজ রেস্তোরাঁয় আজ আয়োজিত বিএনপি প্রার্থীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণই জানানো হয়নি। বিষয়টি সত্যিই…

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৪৬ পিএম

এবার নির্বাচনের দিনে যা যা দেখতে চাই না

ঢাকা সিটি করপোরেশন দুই ভাগে বিভক্ত হওয়ার পর প্রথম মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৫ সালের এপ্রিলে। এই নির্বাচনের দিন সংবাদ সংগ্রহের দায়িত্ব ছিল মিরপুরের কয়েকটি ওয়ার্ডে। সেদিন ঢাকা উত্তর সিটির ১২ নম্বর ওয়ার্ডের মিরপুর শাহ আলী মহিলা কলেজ কেন্দ্রে এক অভাবনীয় ঘটনার সম্মুখীন হতে হয়।

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১২ পিএম

পোস্টাল ব্যালটে ভোট: সরকারি কর্মকর্তারা কি ফাঁদে পড়বেন

বাংলাদেশে জাতীয় নির্বাচন সামনে রেখে এবার প্রথমবারের মতো প্রবাসীরা তাঁদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এরই মধ্যে পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা ভোট প্রয়োগও করেছেন। প্রবাসীদের পাশাপাশি সরকার নতুন করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘পোস্টাল ব্যালট’ব্যবস্থায় ভোট প্রয়োগের…

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৫:০৯ পিএম

গণভোটের ফাঁদে গণতন্ত্র নাকি বাংলাদেশ?

শিক্ষার্থীদের কোনো একটি প্রশ্নের জবাবে ‘হ্যাঁ’ এবং ‘না’ উত্তর দিতে বললে উত্তর না জানলে তাদের অধিকাংশ ‘হ্যাঁ’ উত্তর দেবে। এই মানসিক প্রবণতা শুধু শিক্ষার্থীদের নয়, সব মানুষেরই। মানুষ এসব ক্ষেত্রে স্বভাবতই নানা কারণে ইতিবাচকতার দিকে ঝুঁকে থাকে। কারণগুলো নিয়ে গত একশ বছরে বিস্তর গবেষণা হয়েছে। আন্তনিও…

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৫৯ পিএম

পুরোনো রাজনৈতিক ব্যবস্থার ভাঙন, নাকি ধারাবাহিকতা

অভ্যুত্থান–পরবর্তী রাজনীতি পুরোনো ব্যবস্থার ভাঙন, নাকি ধারাবাহিকতা—এই প্রশ্নের উত্তর খুঁজেছেন মির্জা হাসান ও খলিলউল্লাহ্‌ . ১৯৯১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে রাজনৈতিক ব্যবস্থা ও নির্বাচনী রাজনীতির অন্যতম বৈশিষ্ট্য ছিল দলীয় আধিপত্য। মূলত আওয়ামী লীগ ও বিএনপি দল হিসেবে সবচেয়ে বেশি প্রভাবশালী ছিল।…

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৩৭ পিএম

নির্বাচনী লড়াইয়ের তুলনামূলক বিশ্লেষণ

এবারের নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামী আলাদাভাবে জোট গঠন করে মাঠে নেমেছে। মূল লড়াই এই দুই দলকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। অনেকে বলছেন, জোটবদ্ধভাবে নির্বাচন ও রাজপথে আন্দোলনের কারণে এ নির্বাচনে দল দুটির মধ্যে কোনো সূক্ষ্ম বোঝাপড়া থাকতে পারে। তবে…

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৩:২৬ পিএম

যে মতলবে গণমাধ্যমকে গুরুত্বহীন করে ফেলা হচ্ছে

‘ডেমোক্রেসি ডাইজ ইন ডার্কনেস’ (অন্ধকারে গণতন্ত্রের মৃত্যু হয়)—এই বাক্যটি ২০১৭ সালে ওয়াশিংটন পোস্ট -এর স্লোগান হয়ে। আমাজনের প্রতিষ্ঠাতা ও বিশ্বের সেরা ধনীদের একজন জেফ বেজোস পত্রিকাটি কিনে নেওয়ার চার বছর পর এই স্লোগান নেওয়া হয়। কিন্তু আজ সেই বেজোস

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৩:২৪ পিএম

বিএনপি ইশতেহারের ‘ডিসক্লেইমার’ কেন গুরুত্বপূর্ণ

নির্বাচনী ইশতেহার অনেকটা রাজনীতিকদের ‘স্বপ্নের দলিল’। আকাশের চাঁদ হাতে এনে দেওয়ার প্রতিশ্রুতি যেমন ইশতেহারে থাকে, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেওয়ার অঙ্গীকারও আমরা দেখেছি। নির্বাচনের আগে প্রতিটি দলই সুপাঠ্য, আকর্ষণীয় এবং জনতুষ্টিবাদী ইশতেহার ঘোষণা করে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রধান…

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩৬ পিএম

বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ: বিস্তার আছে, কার্যকারিতা নেই

দৈনিক প্রথম আলোর সাম্প্রতিক প্রতিবেদনে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৮১টি সংস্থার ৫৫ হাজার ১৫৪ জন পর্যবেক্ষককে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে একটি নামমাত্র সংস্থাই ১০ হাজার পর্যবেক্ষক নিয়োগের অনুমোদন পেয়েছিল, যা পরে স্থগিত করা হয়। এ ঘটনা ব্যতিক্রম নয়, বরং…

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১:৩১ পিএম

জামায়াতের নির্বাচনী প্রচারণা নিয়ে গুরুতর কিছু প্রশ্ন

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় গত ১২ ডিসেম্বর। ওই দিন থেকে নির্বাচনপূর্ব সময় শুরু হয়েছে। কেননা, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮–এর বিধি ২ (৬) অনুসারে ‘নির্বাচনপূর্ব সময়’ বলতে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী তফসিল ঘোষণার দিন থেকে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের…

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ পিএম

আইনশৃঙ্খলা রক্ষা করাটাই ইসির মূল চ্যালেঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায়। আগামী বৃহস্পতিবার দেশের ২৯৯টি সংসদীয় আসনে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে জাতীয় নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চব্বিশের গণ–অভ্যুত্থান বাংলাদেশকে গণতান্ত্রিক পথে নিয়ে…

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৭ এএম

ভোটাররা যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন

খাগড়াছড়ির পাহাড়ি জনপদে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বড় বাধা হয়ে উঠেছে দূরত্ব, খরচ আর ঝুঁকির কঠিন সমীকরণ। প্রথম আলো র খবরে এসেছে, খাগড়াছড়ির প্রত্যন্ত এলাকাগুলোয় অনেক ভোটারকে ভোটকেন্দ্রে যেতে পাঁচ থেকে ছয় কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। দুর্গম পাহাড়ি এলাকায় এই দূরত্ব পাড়ি দিতে বেশ কয়েক ঘণ্টা লেগে যায়।

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩০ এএম

অঙ্গীকারের মেঘ ঝরুক প্রাপ্তির বৃষ্টি হয়ে

৫ আগস্টের পর আমরা অনেক আশায় বুক বেঁধেছিলাম। ফ্যাসিবাদ বিদায় হয়েছে, দেশ মুক্ত পরিবেশে অধরা কার্যকর গণতন্ত্রের সন্ধানে আবার সামনে যাত্রা শুরু করবে। তিন দিন সরকার ছাড়া দেশ চলার পর ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারপ্রধান করে গঠিত হলো উপদেষ্টা পরিষদ। প্রথমে অল্প কয়েকজন সদস্য নিয়ে শুরু হলো সরকারের…

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০১ এএম

ভোটে না থেকেও যেভাবে ‘ভোটে’ থাকবে আওয়ামী লীগ

অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ করায় দেশের অন্যতম প্রধান দল আওয়ামী লীগ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না। অতীতে অনেক সরকার অনেক দলকে নিষিদ্ধ করে শেষ পর্যন্ত দমিয়ে রাখতে পারেনি।

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০০ এএম

নির্বাচনী ইশতেহার, আশু করণীয় ও বাস্তবতা

সমকালে ছাপা হয়ে এই নিবন্ধ যখন পাঠকের হাতে পৌঁছাতে থাকবে, ততক্ষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা পর্ব আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়ে যাবে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় প্রচারণা পর্ব সমাপ্তির ৪৮ ঘণ্টা পর সারাদেশে ভোট গ্রহণ শুরু হবে।

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২২ এএম

নির্বাচনী ডামাডোলে ‘ওএমএস’ লাইনে মানুষের মুখ

অনেক অমীমাংসিত প্রশ্ন নিয়েই ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রতিশ্রুতি, আশ্বাস আর প্রতিপক্ষের দোষ-ত্রুটির বাহাসে গমগম করছে গ্রাম-গঞ্জ ও শহরের বাতাস। ব্যানার-ফেস্টুন, মাইক আর স্লোগানে একদিকে যেমন উৎসবের আমেজ তৈরি হয়েছে, অন্যদিকে আতঙ্কের নাগরদোলাও দোলাচ্ছে অনেককে।

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৬ এএম

কার্যকর ব্যবস্থা গ্রহণ কাম্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝুঁকিপূর্ণ এবং অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র সম্পর্কে বাংলাদেশ পুলিশের সূত্রে সোমবার প্রকাশিত সমকালে যেই তথ্য প্রকাশিত হইয়াছে, উহা যথেষ্ট উদ্বেগজনক। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় এই নির্বাচনে প্রায় ৪৩ সহস্র কেন্দ্রে ভোট গ্রহণ করা হইবে। সেই সকল কেন্দ্রের কোনো কোনোটিতে সংঘাত,…

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১২ এএম

বাংলাদেশের নির্বাচন এবং স্বাধীন সাংবাদিকতা

চব্বিশের গণঅভ্যুত্থানে শেখ হাসিনাকে উৎখাতের পর এ সপ্তাহেই বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচন দেশটিতে স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১২ কোটি ভোটারের এ নির্বাচন হবে ২০২৬ সালের গণতান্ত্রিক প্রক্রিয়ার সবচেয়ে বড় আয়োজন। নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন…

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১০ এএম

জুলাই জাদুঘরের নিরিবিলি নিয়োগ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মূল স্পিরিট বা চেতনা ছিল বৈষম্যহীনতা। বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন এতটাই স্বতঃস্ফূর্ত ছিল যে, সকল শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেয়। বিশেষ করে চাকরির ক্ষেত্রে বৈষম্যের কারণেই আন্দোলনটি দানা বেঁধেছিল। সে আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং সরকার পতনে ভূমিকা রাখে।…

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৯ এএম

তাত্ত্বিক দৃষ্টিতে অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য-ব্যর্থতা

বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসে তত্ত্বাবধায়ক ও অন্তর্বর্তীকালীন সরকারগুলো বরাবরই একটি 'ক্রিটিক্যাল জাংকচার' বা সন্ধিক্ষণ হিসেবে আবির্ভূত হয়েছে। এই প্রেক্ষাপটে প্রায় ৫৫০ দিন বা ১৮ মাসের দীর্ঘ পরিক্রমার শেষলগ্নে এসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মূল্যায়ন করতে গেলে এবং…

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩০ এএম

এই পুনরাবৃত্তি আর কতকাল চলিবে?

রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হইল—ইহার ন্যায়বোধ। কারণ রাষ্ট্রের অস্তিত্ব কেবল ভূখণ্ডের উপর প্রতিষ্ঠিত নহে—ইহা প্রতিষ্ঠিত হয় মানুষের বিশ্বাস, আস্থা ও নিরাপত্তাবোধের উপর। যখন একটি দেশের প্রান্তিক অঞ্চলে বসবাসকারী দরিদ্র মানুষের সন্তানও অন্যায়ের শিকার হইয়া পড়ে, তখন সেই ঘটনা শুধু একটি…

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৬:০০ এএম

অন্তর্বর্তী সরকারের বেলা শেষের উদ্দীপনা ও আসন্ন সরকারের বিপদগুলো

রবীন্দ্রনাথের ‘বিচিত্র’ কাব্যের একটি গানের দু’কলি শুনলে মনে হবে এ যেন জ্ঞানীগুণী সরকারের বিদায়ী আত্মবিলাপ—‘আপনার মনে বসিয়া একেলা অনলশিখায় কী করিনু খেলা/দিনশেষে দেখি ছাই হল সব হুতাশে হুতাশে/আমি কেবলই স্বপন করেছি বপন’। অভ্যুত্থানের পর ইউনূস সরকারের আবির্ভাবে মানুষও অনেক স্বপ্ন বপন করেছিল। সে স্বপ্নের…

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২:০০ এএম

লব্জ ও লেবাসের রাজনীতি

জনমনস্তত্ত্ব প্রভাবিত করতে লব্জ ও লেবাসের দারুণ প্রভাব দেখা যায় রাজনীতিতে। লব্জ (শব্দ/মুখের ভাষা) ও লেবাস (পোশাক) শব্দ দুটি আরবি হলেও এদের বাংলা-বাস বহুদিন। এমন অগণিত শব্দে সমৃদ্ধ বাংলা ভাষা। অনাবাসী শব্দরা বহুবর্ষী ব্যবহারে আবাসী হয় এবং একটা সময় পর এসব শব্দ ছাড়া চলে না আবাসী বা প্রবাসী কারোরই।…

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১:০০ এএম

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে হবে

আর একদিন বাদেই বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচন ও গণভোট। আজই শেষ হচ্ছে নির্বাচনের প্রচার-প্রচারণা। নির্বাচনকে কেন্দ্র করে আমরা অপতথ্য, গুজব ও ডিফফেক স্ক্যান্ডাল ভিডিওর ছড়াছড়ি লক্ষ করছি। মূল ধারার গণমাধ্যমের লোগো, ফন্ট ও গ্রাফিক ডিজাইন নকল করে ছড়িয়ে দেওয়া হচ্ছে বানোয়াট সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে…

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ এএম

৪৮ ঘণ্টা পরেই নির্ধারিত হবে বাংলাদেশে কী ধরনের সরকার ক্ষমতায় আসবে

আজ ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের আর মাত্র ২ দিন বাকি। অঙ্কের সঠিক হিসাব নিলে এই নির্বাচনের আর মাত্র ১ দিন বাকি। কারণ, ১২ তারিখে তো ভোটগ্রহণ চলবে। বাংলাদেশের বিগত ৫৪ বছরের ইতিহাসে অতীতে ১২টি নির্বাচন এসেছিলো। এবারের নির্বাচনটি হবে ১৩ নম্বর নির্বাচন। নাম দেওয়া হয়েছে ত্রয়োদশ…

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ এএম

গণতান্ত্রিক মূল্যবোধ ও আসন্ন নির্বাচন

উদার গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু স্বাধীনতার ৫ দশক অতিক্রান্ত হলেও আমাদের গণতন্ত্র ও গণতান্ত্রিক মুল্যবোধ প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। রাজনৈতিক ব্যর্থতা এর অন্যতম কারণ। স্বাধীনতা পরবর্তী…

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

জামায়াত ইলেকশন গেইমপ্ল্যানে এগিয়ে

মুন্সী আবু আহনাফ ২০২৬ সালের নির্বাচনটি বাংলাদেশের রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে বর্তমানে জামায়াতে ইসলামী বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। বিভিন্ন জনমত জরিপ এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে,…

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

পরবর্তী সরকারকে নির্বাচনের আগে যে চুক্তিগুলো তাড়াহুড়ো করে করা হয়েছে সেগুলো নিয়ে পুনরায় ভাবতে হ…

অস্থায়ী সরকার — যা ৮ই আগস্ট, ২০২৪ তারিখে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনে রাষ্ট্র, বিচার ও আওয়ামী লীগ সরকার কর্তৃক সংঘটিত অপরাধের জন্য সংস্কার ও জবাবদিহিতা এবং সাধারণ নির্বাচনের জন্য একটি ম্যান্ডেট নিয়ে কার্যালয়ে অধিষ্ঠিত হয়েছে — বিদেশী সংস্থাগুলির সাথে তাড়াহুড়ো করে চুক্তি ও বোঝাপড়ার সমঝোতা…

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

তৃতীয় লিঙ্গের ভোটারদের জন্য নির্বাচনী অ্যাক্সেস

১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রস্তুতি ত্বরান্বিত হলেও একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক ঘাটতি এখনও অবহেলিত রয়ে গেছে: তৃতীয় লিঙ্গের নাগরিকদের তাদের ভোটাধিকার সম্পূর্ণভাবে প্রয়োগ করার বাধাগুলি। জানুয়ারি ২২ তারিখে নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে, নিবন্ধিত তৃতীয়…

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

গণতন্ত্র কি ভাগ করা বাস্তবতার অভাবে টিকে থাকতে পারে?

বাংলাদেশের ডিজিটাল ল্যান্ডস্কেপ একটি গভীর রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, যা আগামী ১২ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে রাস্তার মোড়ে র‍য়েলি এবং আরো বেশি স্মার্টফোন স্ক্রীনের ধারাবাহিক আলোর দ্বারা সিদ্ধান্ত নেওয়া প্রতিযোগিতায় পরিণত করেছে। কাগজের পোস্টার এবং পাড়ার হাঁটা ছাড়িয়ে গেছে সংক্ষিপ্ত ভিডিও,…

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

নৃ-গোষ্ঠীর চারিত্রিক বৈশিষ্ট্য ও আসন্ন সংসদ নির্বাচন

বৃটেনের খ্যাতনামা লেখক, প্রাবন্ধিক, গবেষক ও শিক্ষাবিদ লর্ড থমাস বেবিংটন মেকলে তৎকালীন ভারতবর্ষের নৃ-গোষ্ঠীর ওপর ব্যাপক পড়াশোনা ও গবেষণার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি বৃটিশ শিক্ষাব্যবস্থাকে দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষাব্যবস্থা এবং ইংরেজি ভাষাকে শ্রেষ্ঠ ভাষা বলে গণ্য করতেন। বৃটিশ শিক্ষামন্ত্রী…

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

নির্বাচনী নিরাপত্তা অবশ্যই সংখ্যালঘুদের ভয়কে মোকাবেলা করবে

জাতীয় নির্বাচনের আগে ন্যূনতম সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ক আস্থার অস্থিতিশীল অবস্থা, যেমন বিভিন্ন জরিপ ও গবেষণা দেখায়, বিশেষ ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা তৈরি করে। গভর্নেন্স স্টাডিজ সেন্টারের একটি জরিপ প্রতিবেদন, যা ফেব্রুয়ারি ৮ তারিখে প্রকাশিত হয়েছে, বলে যে সংখ্যালঘু সম্প্রদায়ের ৫০ শতাংশেরও…

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

নির্বাচন ঘনিয়ে এলে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি শব্দ বারবার উঠে আসে—‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’

নির্বাচন ঘনিয়ে এলে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি শব্দ বারবার উঠে আসে—‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’। রাজনৈতিক দলগুলোর বক্তব্য, নাগরিক সমাজের আলোচনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এই শব্দের ব্যবহার বাড়তে দেখা যায়। বিশ্লেষকদের মতে, এটি কেবল রাজনৈতিক অভিযোগ নয়; বরং নির্বাচনী ব্যবস্থার প্রতি দীর্ঘদিনের আস্থাহীনতার…

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ পিএম

নির্বাচনের আগে-পরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা কেন জরুরি

সাম্প্রতিক নির্বাচনী প্রচারে বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা ফজলুর রহমান হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে দেওয়া বক্তৃতায় বলেন, ‘আপনারা এই দেশ ছেড়ে যাইয়েন না, দুই ভাইয়ের মধ্যে এক ভাই যদি দেশ ছেড়ে চলে যায়, আরেক ভাই ঠিকমতো বাঁচতে পারে না।’ তিনি আরও বলেন, ‘হিন্দু আর মুসলমান, বাঙালির দুই হাত। একটা হাত চলে গেলে…

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৭ পিএম

জিততে গেলে জানতে হবে

দেশ এখন নির্বাচনের ট্রেনে এবং ট্রেনটা ইতোমধ্যেই গন্তব্যের কাছাকাছি চলে এসেছে। শেষ পর্যায়ে রয়েছে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী প্রতিদ্বন্দ্বী এবং রাজনৈতিক দলগুলোর বিপুল প্রচারাভিযান। ভারতীয় তাঁবেদার স্বৈরাচার খেদানোর পর জাতীয়তাবাদী দল বিএনপিই এখন দেশের সবচেয়ে বড় দল। বিপুল তাদের দেশব্যাপী সাংগঠনিক…

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০৬ পিএম

পোস্টাল ভোটিং থেকে অনলাইন

এবারের সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিং একটি বাস্তব সফলতা। বিদেশে কর্মরত বিপুলসংখ্যক রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে দেশের ভেতরেও যারা নানা কারণে ভোট দিতে পারে না, তারা এবার পোস্টাল ভোটিংয়ে ভোট দিতে পারছে। গণতান্ত্রিক সফলতা অনেকাংশেই নির্ভর করে কত সহজে, নিরাপদে ও সর্বজনগ্রাহ্য উপায়ে নাগরিকরা তাদের…

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০২ পিএম

শেষবেলায় ‘প্রশ্নবিদ্ধ’ প্রকল্প

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ছিল প্রশাসনের রুটিন কাজ চলমান রেখে, রাষ্ট্রযন্ত্রের মৌলিক সংস্কার সাধন করে সীমিত সময়ের মধ্যে একটি অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি করে রাষ্ট্রকে স্থিতিশীল রাখা। ঢাকা ওয়াসা-যেটি ঋণে জড়াগ্রস্ত একটি প্রতিষ্ঠান। যার দায় ইতোমধ্যে প্রায় ২৪…

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৪ পিএম

নির্বাচনে অর্থের অবৈধ ব্যবহার, নিয়ন্ত্রণে সচেষ্ট হোন

জুলাই বিপ্লবে রাজনৈতিক সংস্কৃতি বদলের উচ্চ অঙ্গীকারের অন্তত কিছুটা হলেও এবারের নির্বাচনে প্রতিফলিত হয়েছে। প্রচার-প্রচারণায় নির্বাচন কমিশনের আচরণবিধি প্রার্থীরা অনেকটাই মেনে চলেছেন। তবে কালো টাকা, সন্ত্রাস ও পেশিশক্তির ব্যবহার এখনো শঙ্কার কারণ হয়ে আছে। একটা শ্রেণী রয়েছে, যারা নিজেদের প্রার্থীর পক্ষে…

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৭ পিএম

১২ ফেব্রুয়ারি : বাঁকবদলের নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আর মাত্র এক দিন বাকি। জেঁকে বসা ফ্যাসিবাদী শাসনের পতন-উত্তর একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অধীর আগ্রহে পুরো জাতি অপেক্ষার প্রহর গুনছে। এবারের নির্বাচনের বৈশিষ্ট্য হলো— ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দল (পড়তে হবে সন্ত্রাসী গোষ্ঠী) বর্তমানে…

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২২ পিএম

নির্বাচনী অঙ্গীকারে কৃষি, বাস্তবায়ন কি হবে

ড. রাধেশ্যাম সরকার দেশে এখন জোরেশোরে ভোটের হাওয়া বইছে। বাংলাদেশে নির্বাচন মানেই নানা প্রতিশ্রুতি, রাজনৈতিক অঙ্গীকারের সমাহার। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোর পাশাপাশি কৃষি খাতও নির্বাচনী আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। কারণ বাংলাদেশ মূলত কৃষিনির্ভর। দেশের খাদ্য নিরাপত্তা, গ্রামীণ কর্মসংস্থান এবং…

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১৩ পিএম

বিএনপির ইশতেহার: গণভোটে ‘হ্যাঁ’, ইশতেহারে ‘না’

রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আমরা এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। সংখ্যানুপাতিক পদ্ধতির (পিআর) ভিত্তিতে উচ্চকক্ষ গঠন এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের অনুমোদন বা ভেটো দেওয়ার ক্ষমতা সংস্কার কমিশনের এই প্রস্তাবেতে বিএনপি শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে।

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০৫ পিএম

জিততে হলে জানতে হবে

দেশ এখন দ্রুতগামী নির্বাচনী ট্রেনে। আগামী সংসদ নির্বাচনের প্রচারাভিযান শেষ পর্যায়ে। স্বৈরাচার খেদানোর পর জাতীয়তাবাদী দল বিএনপি এখন দেশের সবচেয়ে বড় দল। দেশব্যাপী বিপুল তাদের সাংগঠনিক বিস্তার-বিস্তৃতি। দেশনেত্রীর জীবন অবসানের পর সঙ্গত কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন দলের চেয়ারম্যান । ১৭…

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০৪ পিএম

জামায়াতের ইশতেহার: অরাজকতার বিরুদ্ধে ‘ফাঁপা জিহাদের’ বুলি

জামায়াতের ৯০ পৃষ্ঠার নির্বাচনী ইশতেহার পড়লে প্রথম যে বিষয়টি চোখে পড়ে, তা হলো অস্পষ্ট সাধারণ কথার আধিক্য। এসব গড় বক্তব্যের ভেতর যে কয়েকটি পরিষ্কার অবস্থান পাওয়া যায়, সেগুলোর অনেকটাই উদ্বেগজনক এবং স্পষ্টতই গণবিরোধী।

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৬ পিএম

মিয়ানমারের নির্বাচনে যখন চীন জিতে যায়

১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পাঁচ বছর পূর্তি হলো। মিয়ানমারের নির্বাচন–পরবর্তী সামগ্রিক অবস্থা নিয়ে দুই পর্বে লিখেছেন আলতাফ পারভেজ । আজ প্রকাশিত হলো

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩৮ পিএম

র‍্যাবের নাম বদল: সরকারের ‘চালাকি’ নাকি ‘তামাশা’

শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে যেসব গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, সেগুলোর একটা বড় অংশের সঙ্গে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় এই ভুক্তভোগীদের কেউ কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগও করেছেন। এরই মধ্যে র‍্যাবের নাম ও পোশাক পরিবর্তনের…

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬:০৮ পিএম

নির্বাচন-পরবর্তী বাস্তবতা: সংবিধানের পথেই সমাধান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা যত বাড়ছে, ততই স্পষ্ট হচ্ছে—ভোটের দিনটিই শেষ কথা নয়। ফলাফল ঘোষণার পরপরই শুরু হবে সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা। কীভাবে গঠিত হবে নতুন সরকার? কে কাকে শপথ পড়াবেন, কবে সংসদ বসবে, কোন প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী নিয়োগ হবে—এসব বিষয়ে নানা…

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৪৮ পিএম

নির্বাচন বদলায় কিন্তু ক্ষমতার চরিত্র বদলায় না কেন?

আসন্ন নির্বাচন ঘিরে ‘পরিবর্তন’ শব্দটি আবার উচ্চারিত হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবর্তন কি ব্যবস্থার, নাকি কেবল মুখের? ইতিহাস বলে, যদি নির্বাচন কেবল ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া হয়, কিন্তু ভূমি সংস্কার, কর ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বৈষম্য, শ্রমিকের ন্যায্য মজুরি এবং রাজনৈতিক জবাবদিহিতা…

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ৪:২২ পিএম

নির্বাচন-পরবর্তী বাংলাদেশ: শিল্পনীতি কোন পথে এগোবে?

বাংলাদেশে দীর্ঘ দুঃশাসনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই বিপ্লব শুধু একটি সরকারের পতন নয়; বরং রাষ্ট্র পরিচালনার পুরনো দর্শন ও রাজনৈতিক বন্দোবস্তের অবসান ঘটিয়ে একটি নতুন রাষ্ট্রীয় পথচলার দাবি স্পষ্ট করে দিয়েছে। এ অভ্যুত্থান মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি করেছে, তা কেবল রাজনৈতিক পরিবর্তনের মধ্যেই…

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১:২০ পিএম