আর একদিন বাদেই বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচন ও গণভোট। আজই শেষ হচ্ছে নির্বাচনের প্রচার-প্রচারণা। নির্বাচনকে কেন্দ্র করে আমরা অপতথ্য, গুজব ও ডিফফেক স্ক্যান্ডাল ভিডিওর ছড়াছড়ি লক্ষ করছি। মূল ধারার গণমাধ্যমের লোগো, ফন্ট ও গ্রাফিক ডিজাইন নকল করে ছড়িয়ে দেওয়া হচ্ছে বানোয়াট সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভুয়া সংবাদ রাজনৈতিক দল ও প্রার্থীদের মধ্যে যেমন বিরোধ-সংঘাতের জন্ম দিচ্ছে, অন্যদিকে ভোটারদের মধ্যেও নানা বিভ্রান্তি সৃষ্টি করছে। এটা ভোটের কাক্সিক্ষত পরিবেশের জন্য মোটেই অনুকূল নয়। প্রতিদ্বন্দ্বী দল ও প্রার্থীদের মধ্যে বিরোধপূর্ণ সম্পর্কের বিস্তার ঘটলে ভোটারদের মধ্যে নিরাপত্তার শংকা দেখা দেওয়া অস্বাভাবিক নয়। নির্বাচন নিয়ে সংশয় ও হতাশা দেখা দেওয়াও সম্ভব।
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন যাদের কাম্য নয়, তাদের জন্য ভোটারদের এই শংকা ও হতাশা খুবই কাক্সিক্ষত। একথা ওয়াকিবহাল মানুষের অজানা নেই, নির্বাচন না হোক কিংবা বিলম্বিত হোক, এটা চাওয়ার মতো পক্ষ বা লোকের অভাব নেই। লক্ষ করা গেছে, পতিত স্বৈরাচার, তার প্রভু ভারত আদৌ নির্বাচন চায় না, সরকারের একাংশ এবং কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত হওয়ার পক্ষে ছিল। বানচাল করার ষড়যন্ত্র পতিত স্বৈরাচার ও ভারতের পক্ষ থেকে করা তাই অত্যন্ত স্বাভাবিক। যৌথভাবে নির্বাচন বানচালের অপচেষ্টা চালিয়ে আসছে শুরু থেকেই। কিন্তু তাদের কোনো চক্রান্ত-ষড়যন্ত্রই হালে পানি পায়নি। এখন শোনা যাচ্ছে, ভোটের দিন ভোটের পরিবেশ নষ্ট, সন্ত্রাস, ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ, চোরাগোপ্তা হামলা ইত্যাদি পরিকল্পনা করা হচ্ছে।
বিষয়টি গোয়েন্দা সংস্থার পর্যবেক্ষণে এসেছে বলে বলে জানা গেছে। এ প্রেক্ষিতে নজরদারি বাড়িয়েছে পুলিশ এবং ভোট নির্বিঘœ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে ইসি। নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর পরিকল্পনাও ষড়যন্ত্রকারীদের রয়েছে। ইতোমধ্যে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী মেহেদি হাসানকে ১১টি অত্যাধুনিক অস্ত্রসহ তার রাজধানীর বাড্ডার বাসা থেকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ওদিকে যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও যুবলীগের ক্যাডার আরিফের বাড়ি থেকে যৌথ বাহিনী বিদেশি পিস্তল, গুলি, ধারালো অস্ত্রশস্ত্র, মদসহ নানা সরঞ্জাম উদ্ধার করেছে। এরকম অস্ত্রশস্ত্র দেশের অন্যত্রও আওয়ামী সন্ত্রাসীদের বাড়িঘরে ও আস্তানায় থাকতে পারে এবং ভোটের আগে, ভোটের দিন ও পরে ব্যবহৃত হতে পারে। নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্রের ব্যবহার হতে পারে, এমন আশঙ্কা শুরু থেকেই করা হচ্ছে। ভোটের দিন যত এগিয়ে এসেছে এ আশঙ্কা আরো বেড়েছে। টিআইবির এক প্রতিবেদন থেকে জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণার পরে ৩৬ দিনে দেশে অন্তত ১৫ নেতাকর্মী রাজনৈতিক হত্যাকা-ের শিকার হয়েছে। সংঘাত-সংঘর্ষেও আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও প্রদর্শন লক্ষ করা গেছে। এ পটভূমিতে সীমান্তের ৩০টি পথে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঘটছে বলে খবর প্রকাশিত হয়েছে। এমতাবস্থায় সরকার, আইন-শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ও ইসির আরো তৎপর হওয়া দরকার বলে মনে করে পর্যবেক্ষক মহল।
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে হলে আইন-শৃঙ্খলার উন্নতি ও ভোটারদের নিশ্চিত নিরাপত্তার বিকল্প নেই। যেখানে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ কিংবা বানচাল করার দেশি-বিদেশি ষড়যন্ত্র সক্রিয় আছে, সেখানে আইন-শৃঙ্খলার সুষ্ঠুতা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা কতটা আবশ্যক ও জরুরি, তা বিশদ ব্যাখ্যার অপেক্ষা রাখে না। দুঃখজনক হলেও স্বীকার করতে হচ্ছে, অন্তর্বর্তী সরকার শুরু থেকেই আইন-শৃঙ্খলা সুরক্ষায় অগ্রাধিকার দিলেও বাস্তবে তেমন সাফল্য দেখাতে পারেনি। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, সন্ত্রাস, দখলবাজি, চাঁদাবাজি ইত্যাদি যেমন রোধ করতে পারেনি, তেমনি অবৈধ অস্ত্র উদ্ধার, সীমান্ত পথে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রুখতে পারেনি।
এমনকি গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে লুট হয়ে যাওয়া ৫ হাজার ৮শ’ আগ্নেয়াস্ত্রের মধ্যে ১ হাজার ৩শটির বেশি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। আইন-শৃঙ্খলার প্রত্যাশিত উন্নতি ও নাগরিকদের জানমালের নিরাপত্তা বিধানের জন্য যৌথ বাহিনীর লাগাতার অভিযান অব্যাহত থাকার পরও দেশের মানুষ যথাযথ স্বস্তি ও নিরাপত্তা লাভ করতে পারছে না। বাস্তবতার এই প্রেক্ষাপটে যৌথবাহিনীর অভিযানকে আরো প্রসারণ ও জোরদার করতে হবে। নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে লক্ষাধিক সেনা সদস্য মাঠ পর্যায়ে টহল শুরু করেছে। এটা আশাবাদী হওয়ার একটি বড় দিক। সেনাবাহিনীর প্রতি জনগণের বিপুল আস্থা রয়েছে। উল্লেখ্য, এবার নির্বাচনে সেনাবাহিনী কেবলমাত্র স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে না। ভোটকেন্দ্র ও পার্শ্ববর্তী এলাকায় সক্রিয় ভূমিকা রাখবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী অঙ্গীকারাবদ্ধ। পুলিশের তরফে আইজিপি নির্বাচনী দায়িত্ব পালনের জন্য তার বাহিনীর প্রস্তুতির কথা জানিয়েছেন। তিনিও বলেছেন, নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ যথাযথ ভূমিকা রাখবে। নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক বিজিবি ও আনসার সদস্যও নিয়োজিত থাকবে। কাজেই আশা করা যায়, নির্বাচনবিরোধী ও নির্বাচন বানচালকারীদের কোনো পরিকল্পনা ও ষড়যন্ত্রই সফল হবে না।
ত্রয়োদশ জাতীয় নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইসঙ্গে গণভোটের গুরুত্বও অপরিসীম। স্বৈরাচার উৎখাতের পর আমরা কেমন বাংলাদেশ চাই, এই নির্বাচনের মাধ্যমে তার দিক-নির্দেশনা আসবে। জুলাই সনদে নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার রাজনৈতিক দলগুলো করেছে, তার বাস্তবায়ন শুরু হবে এই নির্বাচনের মধ্য দিয়ে। নতুন বাংলাদেশের অভিযাত্রায় বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। এসব ইশতেহারে বিপুলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এসব প্রতিশ্রুতি দেশের সার্বিক কল্যাণের জন্য প্রণীত ও ঘোষিত হয়েছে। নির্বাচনে বিজয়ী হয়ে যারাই ক্ষমতায় আসুক, পুরানো বন্দোবস্তে আর চালাতে পারবেন না। নতুন বন্দোবস্তের পথেই তাদের হাঁটতে হবে। প্রধান উপদেষ্টা ড.
মুহাম্মদ ইউনূস বরাবরই বলে আসছেন ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে ঐতিহাসিক, দৃষ্টান্তস্থাপনকারী উৎসবমুখর। এরকম একটি নির্বাচন করতে চাইলে সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন, সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত অঙ্গীকার ও প্রতিজ্ঞা থাকতে হবে। আমরা আশা করতে চাই, সে অঙ্গীকার ও প্রতিজ্ঞা আছে। এটা ভোটারদের জন্য স্বস্তির বিষয় যে, সরকার নির্বাচন কমিশন, প্রশাসন, সেনা ও আইনশৃঙ্খলাবাহিনীÑ সবাই একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ার প্রশ্নে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভূমিকাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তারা সংঘাত-সংঘর্ষে না জড়ালে, তাদের মধ্যে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধা অটুট থাকলে এবং তাদের আচরণে পতিত ফ্যাসিস্টদের আচরণের ছায়াপাত না ঘটলে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হতে বাধ্য। ভোটারদেরও কোনো কারণে, গুজবে, অপতথ্যে, মিথ্যাচারে, সোশ্যাল মিডিয়ার অপপ্রচারে প্রভাবিত ও উত্তেজিত হওয়া চলবে না। সর্বাবস্থায় সবাইকে শান্ত থাকতে হবে। কাক্সিক্ষত নির্বাচন নিশ্চিত হওয়ার জন্য ভোটারদের বিরোধে না জাড়নো ও শান্ত থাকার ভূমিকা অপরিসীম।
