দিল্লিকে দায়িত্বশীল আচরণ করতে হবে
গত বেশ কিছুদিনের ঘটনাপ্রবাহ থেকে এটা স্পষ্ট যে বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত মঙ্গলবার একই দিন ঢাকা ও দিল্লিতে নিযুক্ত দুই দেশের হাইকমিশনারকে পাল্টাপাল্টি তলব করা হয়, এমন দৃষ্টান্ত এবারই প্রথম। এ ছাড়া ১২ দিনের মধ্যে বাংলাদেশ ও ভারত দুবার করে পরস্পরের…
