রাজনীতি

বেগম খালেদা জিয়া: এক হার না মানা জীবনের প্রতিচ্ছবি

এক. শুধু সাবেক সেনাপ্রধানের স্ত্রী হিসাবে চাইলেই তিনি পুরো জীবনটা নিরাপদে, আরাম আয়েশে কাটিয়ে দিতে পারতেন। একজন সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, সার্কের স্বপ্নদ্রষ্টা ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী হিসাবে সম্মান, অর্থনৈতিক নিরাপত্তা সবই…

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ এএম

তাঁর ত্যাগ ও আপসহীনতা ইতিহাস মনে রাখবে

চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খালেদা জিয়ার মৃত্যুতে জাতি তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে। এই মৃত্যু শুধু তাঁর দল বিএনপি নয়, বাংলাদেশের গণতন্ত্র ও রাজনীতিতে যে শূন্যতা…

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ৯:১১ এএম

এক অন্তর্দীপের নিভে যাওয়া

তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস থেকে নিভে গেল আরেকটি আলো। এত দীর্ঘ লড়াই, এত প্রতিকূলতার সামনে দাঁড়িয়ে থাকা অসমসাহসী এই নারী শেষ বাঁকে এসে আর পারলেন না।

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ৮:২৩ এএম

সংগ্রামী জীবনের সমাপ্তি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল ৩০ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাংলাদেশের রাজনীতির আকাশে বহু তারকা জ্বলে উঠেছে, বহু তারা আবার নিভে গেছে ক্ষমতার কালো ধোঁয়ায়। কেউ ক্ষমতার উষ্ণতা সহ্য করতে পারেনি, কেউ বিকৃত…

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ৮:১৯ এএম

খালেদা জিয়া আপসহীন নেত্রী

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ হারাল একজন দেশপ্রেমী, অকুতোভয়, নির্ভীক ও আপসহীন নেত্রীকে। ধর্ম-বর্ণনির্বিশেষে ভেদাভেদ ভুলে গিয়ে তিনি ভালোবাসতেন এই দেশকে, এ দেশের মাটি ও মানুষকে। তিনি ন্যায়পরায়ণতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন ২০০৩ সালে (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কার শেখ মুজিবুর…

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ৮:১৩ এএম

ফিরে দেখা ২০২৫ সাল

আরও একটি বছরের যবনিকাপাত ঘটল। শেষ হয়ে গেল ২০২৫ সাল। নানা রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক টানাপোড়েন, উত্থান-পতন, প্রত্যাশা-হতাশার মাঝে সমাপ্তি ঘটেছে বছরটির। সময় এখন পেছন ফিরে তাকানোর—কী পেয়েছি, কী পাইনি; কী আশা করেছিলাম, কোথায় হতাশ হয়েছি, কী কী করতে চেয়েছি, কী কী করতে পারিনি—স্বাভাবিকভাবেই ২০২৫…

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ৮:০৫ এএম

খালেদার রাজনীতি ছিল সম্মানের, বিদায়ও হলো সম্মানের

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চলে গেলেন। ফিরে গেলেন সৃষ্টিকর্তার কাছে, ঠিক যেমনটি সুরা আল বাকারায় বলা হয়েছে, ‘নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁর কাছেই ফিরে যাব।’

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ৮:০০ এএম

বেগম খালেদা জিয়া চিরভাস্বর হয়ে থাকবেন

গতকাল মঙ্গলবার প্রত্যুষে বেগম খালেদা জিয়া পৃথিবী ও তাঁর আপনজনদের মায়া ত্যাগ করে পরলোকের পথে যাত্রা করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হলো, যা খুব সহজে পূরণ করা সম্ভব হবে না। যত দিন যাবে, দেশবাসী ততটাই বুঝতে পারবে, কী অমূল্য সম্পদ হারিয়েছে। তাঁর…

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ৭:০৮ এএম

প্রজন্মান্তরে স্মরিত হইবেন

চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করিয়া মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। যদিও দীর্ঘ চার দশক ধরিয়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির চেয়ারপারসনরূপে দায়িত্ব পালন করিয়াছেন; রাজনৈতিক সংগ্রাম ও রাষ্ট্রীয় দায়িত্বের মধ্য দিয়া তিনি হইয়া উঠিয়াছিলেন…

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ৭:০৩ এএম

অস্থির সময়ে রাজনীতিতে, অটল নীতিতে

কয়েক দিন ধরেই সামাজিক মাধ্যমে খালেদা জিয়ার সাক্ষাৎকারের একটি ভিডিও ক্লিপ ঘুরছিল। সাক্ষাৎকারটি ছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ঘটনার পর। যেখানে দুই হাজার টাকায় কীভাবে সংসার চালাতেন, সে কথা বলতে শোনা যায় খালেদা জিয়াকে।

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ৭:০২ এএম

বাম ধারার অগ্নিপুরুষ

কৈশোরে যুক্ত হয়েছিলেন স্বদেশি আন্দোলনে, তারুণ্যে মানবমুক্তির সংগ্রামে সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে। কমিউনিস্ট পার্টিতে যুক্ত হয়ে সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন আমৃত্যু। বলছি কমরেড মণি সিংহের কথা। ভাষা আন্দোলনের পটভূমি রচনায় রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। ইতিহাস বলছে, ৫৪ সালের…

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ৬:৫৬ এএম

এ রকম একজন নেত্রী বাংলাদেশ অদূর ভবিষ্যতে পাবে কিনা সন্দেহ

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এভারকেয়ার হসপিটালে ইন্তেকাল করেছেন। তার চিকিৎসায় নিয়োজিত ডাক্তাররা বারবার বলেছিলেন, তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল আছে ও তিনি চিকিৎসা নিতে সক্ষম। এটাই ছিল আশাবাদের কথা। কিন্তু সেভাবে আশাবাদী হওয়ার মতো পরিস্থিতি ছিল না। কারণ…

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ৩:০০ এএম

বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের সূচনা করেছিলেন বেগম জিয়া

বাংলাদেশের রাজনৈতিক আকাশে এক মহাতারকার পতন হলো। চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক ক্যানভাসের সবচেয়ে উজ্জ্বল চরিত্র ছিলেন খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গতকাল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার প্রয়াণ শোক বিহ্বল করেছে তার…

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ২:০০ এএম

বেগম জিয়ার সবচেয়ে বড় গুণ ছিল সততা ও দেশপ্রেম

সমগ্র জাতির জন্য খুবই শোকের দিন। আমরা আমাদের সবার নেত্রীকে হারিয়েছি। দেশের জন্য, মানুষের জন্য তার যে অবদান, তা অল্প কথায় বর্ণনা করা সম্ভব না। তার সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। এ সুবাদে তার কাছ থেকে অনেক উপদেশ ও দিকনির্দেশনা পেয়েছি। অনেক কিছুই শিখেছি। সরকারপ্রধান হিসেবে খালেদা জিয়া ছিলেন…

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ২:০০ এএম

বেগম খালেদা জিয়া : জাতির অভিভাবকের বিদায়

আমরা গভীর দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের প্রতীক জনগণের ‘দেশনেত্রী’ ,‘আপোসহীননেত্রী’ এবং জাতীর অভিভাবক বেগম খালেদা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গতকাল…

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ এএম

বেগম খালেদা জিয়া : গণতন্ত্রের আপোসহীন সংগ্রামী

১০ এপ্রিল ২০০৬ বিএনপির চেয়ারপার্সন ও জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ২ নভেম্বর ২০২৩ সালে অনির্বাচিত তিনবারের অবৈধ প্রধানমন্ত্রী পতিত পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা বিশ^ বিখ্যাত সাময়িকী ‘টাইম ম্যাগাজিন’-এ কভার হেডে ঠাঁই করে নিয়েছিলেন। বেগম জিয়ার কভার হেড…

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ এএম

গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার দীর্ঘ লড়াই

মঙ্গলবার ঠিক ভোর ছয়টা। যখন রাজধানী ঢাকা আড়মোড়া ভেঙে জেগে উঠছে, ঠিক তখনই এভারকেয়ার হাসপাতালের সেই নিস্তব্ধ কক্ষটি থেকে খবর এল যে সাবেক প্রধানমন্ত্রী, দেশ নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আশি বছরের এক দীর্ঘ পথচলা, যার অনেকটা জুড়েই ছিল লড়াই, সংগ্রাম আর অসীম ধৈর্য, তার সমাপ্তি ঘটল…

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ এএম

খালেদার মৃত্যু এক যুগের অবসান নির্দেশ করে

বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, ৮০ বছর বয়সে মারা গেছেন। তাঁর মৃত্যু এমন এক সময়ে ঘটেছে যখন দেশটি ২০২৪ সালে একটি গণতান্ত্রিকভাবে পরিচালিত ছাত্র-জনতার বিক্ষোভের মুখে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতন এবং তাঁর…

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

ধর্মের অস্ত্রীকরণ এবং বের হওয়ার উপায়

যদিও আমরা প্রায়শই ১৯৪৭ সালের দেশভাগকে রোমান্টিক করে তুলি, এটা স্পষ্ট যে এটি ছিল ১৯৪৬ সালের দাঙ্গার ফল। রাজনৈতিক মতাদর্শীরা ১৯৪৭ সাল নিয়ে পক্ষপাতদুষ্ট, রোমান্টিক ইতিহাস-সদৃশ কল্পকাহিনী লিখেছেন। আমরা পাঠকরা প্রায়শই প্রতারিত হয়েছি। এই বিশাল সাহিত্যের মধ্যে, শুধুমাত্র কয়েকটি রচনা সত্যিকারের ও…

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

ওসমান হাদী নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন কেন

ড. মোজাফফর হোসেন নজিরবিহীন ভাবে মানুষ সমবেত হয়েছিল শরিফ ওসমান হাদীর জানাযার সালাতে। জানাযার সালাত শেষে সমবেত জনতা দৃঢকণ্ঠে উচ্চারণ করেছে, দিল্লী নয় ঢাকা; গোলামি নয় আজাদি; ক্ষমতা নয় জনতা; আপস নয় সংগ্রাম; মুজিববাদ মূর্দাবাদ; ইনকিলাব জিন্দবাদ। এই শ্লোগানগুলো অসংখ্যবার ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে ওসমান…

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

খালেদা জিয়ার ইন্তিকাল : ইতিহাসের এক সংগ্রামী অধ্যায়ের পরিসমাপ্তি

বাংলাদেশের রাজনীতিতে একটি দীর্ঘ, বৈচিত্র্যময় ও ঘটনাবহুল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি ব্যক্তির প্রস্থান নয়; এটি একটি সময়ের সমাপ্তি, একটি ধারার অবসান এবং একটি প্রজন্মের রাজনৈতিক অবদানের চূড়ান্ত উপসংহার আর সর্বোপরি বাংলাদেশের…

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

খালেদা জিয়া কথা রেখেছেন

মানুষকে একসময় যেতে হয়। শুরু হয় নতুন এক যাত্রা। সীমাহীন সেই যাত্রায় শুধুই অনন্তকাল ধরে পথচলা। এর শুরু আছে। শেষ নেই। এই যাত্রা অনিবার্য। খালেদা জিয়াও মানুষকে শোকের সাগরে ভাসিয়ে সেই অনিবার্য অনন্তের পথে যাত্রা করলেন। ক্ষণস্থায়ী দুনিয়ার ঘটনাবহুল সফরে কাটিয়ে গেলেন এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। সারা দেশের…

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ৯:১৬ পিএম

জিয়া পরিবার- এক আপোসহীন উত্তরাধিকার

আপোসহীন দেশনেত্রী গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া অবশেষে আপোস করতে বাধ্য হলেন মৃত্যুর সঙ্গে। বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক, ইসলাম ও বাংলাদেশি জাতীয়তাবাদের নিশান বরদার, জনপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়ে রইলেন নতুন বাংলাদেশ গড়ার নেপথ্য অনুপ্রেরণা। যতদিন বাংলাদেশ থাকবে ততোদিন এই আপোসহীন…

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ৯:০৪ পিএম

আপোষহীন নেত্রী খালেদা জিয়ার বিদায়

বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া কেবল একটি নাম নন, তিনি ছিলেন এক সংগ্রামের ইতিহাস। এই ভূমির রাজনীতি, রাষ্ট্রচিন্তা, জনজীবন সবকিছুতে তাঁর দীর্ঘ পদচারণার গভীর ছাপ রয়ে গেছে। সময়ের নির্মমতা তাকে দূরে সরিয়ে রেখেছে দেশের মানুষ আর রাজনীতি থেকে। অথচ তার নাম উচ্চারিত হতো বাংলাদেশের গণতান্ত্রিক…

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ৯:০৪ পিএম

বাংলাদেশে গণতন্ত্রের নতুন নাবিক

বাংলাদেশের রাজনীতিতে প্রায় দুই দশক ধরে তত্ত্বাবধায়কের মোড়কে উর্দিশাসন ও ফ্যাসিবাদের আদলে তথাকথিত গণতন্ত্রের ছাঁয়ায় আওয়ামী দুঃশাসনের জাঁতাকলে গণতান্ত্রিক শূন্যতা, মতপ্রকাশের সংকোচন, রাজনৈতিক ও সাংবিধানিক প্রাতিষ্ঠানের ক্ষয়িষ্ণু চিত্র ফুটে উঠেছে। তা থেকে উত্তরণের প্রশ্ন এখন আর কেবল রাজনৈতিক দলগুলোর…

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ৮:৫৭ পিএম

সম্প্রীতি ও দেশপ্রেমের প্রতীক বেগম খালেদা জিয়া

সম্প্রীতি এমনই এক সূক্ষ্ম অথচ অনিবার্য উপাদান, যা চোখে দেখা না গেলেও মনশ্চক্ষু বা অন্তরাবলোকন দিয়ে গভীরভাবে অনুভব করা যায়। এটি কেবল শান্ত বা নীরব থাকার নাম নয়; এটি আসলে পরিচ্ছন্ন চিন্তাধারা, উভয়ের প্রতি নীতি ও আদর্শগত সাম্য এবং সর্বোপরি এক গভীর মানবিক বিবেচনাবোধের সম্মিলিত ফল। প্রতিটি মানুষের…

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ৮:৫৩ পিএম

নেপালে জেন-জিরা পুরোনোদের সঙ্গে জোট করল না কেন

বাংলাদেশে গণ–অভ্যুত্থানের ১৩ মাসের মাথায় নেপালে গণ–অভ্যুত্থান ঘটে। আর তাদের গণ–অভ্যুত্থানের পর জাতীয় নির্বাচনের তারিখ পড়েছে বাংলাদেশের নির্বাচনের ২০ দিন পর। সেই নির্বাচন নিয়ে লিখেছেন

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ৮:৪২ পিএম

ফিরে দেখা- ২০২৫

একটি বছর বিদায় নেওয়া মানে কেবল সময়ের পরিবর্তন নয়; এটি একটি রাষ্ট্রের রাজনৈতিক চরিত্র, অর্থনৈতিক সক্ষমতা এবং সামাজিক ও নৈতিক হিসাব চুকিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রস্তুতি। ২০২৫ সাল বাংলাদেশ ও বিশ্বের জন্য ছিল উত্তেজনা, সংঘাত, পুনর্মূল্যায়ন ও প্রত্যাশার এক গভীর অধ্যায়। ক্ষমতা চিরস্থায়ী নয়, জনতার ধৈর্যও…

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ৮:২৭ পিএম

বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, একজন রাষ্ট্রনায়কের বিদায়

বেগম খালেদা জিয়া দুনিয়াবি সফর শেষে আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন। তার ইন্তেকালে বাংলাদেশের একটি রাজনৈতিক অধ্যায়ের শেষ হলো। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী; মুসলিম বিশ্বে দ্বিতীয়। তিনি দেখিয়েছেন কীভাবে একজন সাধারণ গৃহবধূ হয়েও আত্মবিশ্বাসের জোরে অসাধারণ হয়ে ওঠা যায়। জন্ম থেকে রাজনীতির দীর্ঘ…

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ৮:২৪ পিএম

বেগম খালেদা জিয়া

দেশের আপোসহীন নেত্রী হিসেবে সর্বজনবিদিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনাবসান এমন একটা সময়ে হলো যখন দেশবাসী অধীর আগ্রহে জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক্ষা করছে। সংগ্রামী নেত্রী বেগম জিয়ার অনুপস্থিতি দেশের ক্রান্তিলগ্নে জাতির জন্যে এক বিপুল ক্ষতি। তবে তার আদর্শ ও নীতি দেশবাসীকে সব সময়েই প্রেরণা জোগাবে।…

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ৮:২০ পিএম

বেগম খালেদা জিয়া : এক অনমনীয় অধ্যায়ের সমাপ্তি

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম উচ্চারিত হলেই এক ধরনের নীরব দৃঢ়তার অনুভব হয়। তিনি কেবল একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন ছিলেন না; তিনি ছিলেন একটি সংগ্রাম এবং একটি ভিন্ন রাজনৈতিক সংস্কৃতির প্রতীক। তার রাজনৈতিক জীবনের স্মৃতি মানে শুধু ক্ষমতার পালাবদল বা নির্বাচনী জয়-পরাজয়ের ইতিহাস নয়,…

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ৮:১৯ পিএম

সংগ্রাম-সাহসের প্রতীক খালেদা জিয়া

সমগ্র বাংলাদেশ আজ শোকাহত। একটি দীর্ঘ, সংগ্রামী ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান ঘটেছে। বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। তার বিদায়ে শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং পুরো জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হলো।

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ৮:১৬ পিএম

খালেদা জিয়া : বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ

খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে অনন্য এক ব্যক্তিত্ব। নীতির প্রশ্নে দৃঢ়তা, গণমানুষের অধিকার আদায়ে আপসহীনতা, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে অবিচল, কথাবার্তায় শালীনতাবোধ, মার্জিত আচরণ, অনমনীয়তা এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আত্মত্যাগের সংমিশ্রণে শক্তিশালী রাজনৈতিক চরিত্রের অধিকারী অনন্য…

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ৮:১৪ পিএম

রাজনীতিতে ক্ষমা চাওয়ার ইতিবাচক চর্চা

রেনেসাঁ যুগের ব্রিটিশ লেখক জন লিলি তাঁর এক লেখায় বলেছিলেন, ‘ভালোবাসা আর যুদ্ধে ন্যায্যতার নিয়ম প্রযোজ্য হয় না।’ তিনি রূপকার্থে এটি বললেও বর্তমানে আমরা এর ব্যবহার দেখতে পাই; বিশেষ করে রাজনৈতিক পটভূমিতে। তাই হয়তো রাজনীতিবিদেরা এমন কিছু কৌশল ব্যবহার করে থাকেন, যার মাধ্যমে তাঁরা জনগণের সহানুভূতি অর্জন…

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ৭:৩৯ পিএম

গণতন্ত্র স্থায়ী করার একমাত্র পথ গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বিঘ্নে চলতে দেওয়া: খালেদা জিয়া

রাজনীতিতে আসার পর ১৯৮৪ সালে সাপ্তাহিক বিচিত্রাকে একটি সাক্ষাৎকার দেন খালেদা জিয়া। সেখানে বেশ স্পষ্টভাবে তার নিজের ও বিএনপির তৎকালীন রাজনৈতিক মিশন ও ভিশন তুলে ধরেন। সাক্ষাৎকারটি নেন কাজী জাওয়াদ । আজ মঙ্গলবার সকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর তার সেই সাক্ষাৎকার…

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ৭:০৩ পিএম

জামায়াতের সঙ্গে সমঝোতা, এনসিপির পরিচয়সংকট কি ঘুচল

জুলাই গণ-অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ অংশ, যারা এনসিপি নাম দিয়ে একটি রাজনৈতিক দল গঠন করেছে; এখন তারা নির্বাচন করবে জামায়াতের সঙ্গে সমঝোতা করে। তরুণেরা সবাই যে মেনে নিয়েছেন, তা নয়। অনেকেই বলছেন, এনসিপি এখন তাদের রাজনীতির বিশুদ্ধতা হারাল।

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ৬:৪১ পিএম

বেগম খালেদা জিয়া: একটি যুগের অবসান, ইতিহাসের নীরব প্রস্থান

বাংলাদেশ আজ গভীর শোকের মধ্য দিয়ে একটি ইতিহাসের ভার বহন করছে। বেগম খালেদা জিয়ার মৃত্যু কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রস্থান নয়; এটি একটি দীর্ঘ রাজনৈতিক যুগের সমাপ্তি, একটি সময়ের ইতি টানা—যেখানে ভালোবাসা ও বিরোধিতা, দুটোই ছিল সমান তীব্র। রাজনীতির মাঠে যাঁকে ঘিরে আবর্তিত হয়েছে আবেগ, সংঘাত, আশা…

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ৬:০১ পিএম

খালেদা জিয়া: বাংলাদেশ জাতিরাষ্ট্রের প্রতিচ্ছবি

রাজনৈতিক ইতিহাসে কিছু নাম কেবল ব্যক্তি হিসেবে সীমাবদ্ধ থাকে না। তারা সময়, সংগ্রাম ও রাষ্ট্রচিন্তার প্রতিচ্ছবিতে রূপ নেয়। বেগম খালেদা জিয়া তেমনই এক নাম। আজ সকাল ৬ ঘটিকায় তার মৃত্যুর মাধ্যমে বাংলাদেশের রাজনীতি হারাল এক দীর্ঘ লড়াইয়ের প্রতীক, এক আপসহীন নেতৃত্বের নাম। তার প্রয়াণের মাধ্যমে একটি যুগের…

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ৩:২৪ পিএম

সম্প্রীতি ও দেশপ্রেমের প্রতীক খালেদা জিয়া

সম্প্রীতি এমনই এক সূক্ষ্ম অথচ অনিবার্য উপাদান, যা চোখে দেখা না গেলেও মনশ্চক্ষু বা অন্তরাবলোকন দিয়ে গভীরভাবে অনুভব করা যায়। এটি কেবল শান্ত বা নীরব থাকার নাম নয়; এটি আসলে পরিচ্ছন্ন চিন্তাধারা, উভয়ের প্রতি নীতি ও আদর্শগত সাম্য এবং সর্বোপরি এক গভীর মানবিক বিবেচনাবোধের সম্মিলিত ফল। প্রতিটি মানুষের মধ্যে…

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ৩:০৬ পিএম

খালেদা জিয়াকে যেসব কারণে ইতিহাস বহুদিন মনে রাখবে

বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবারের আবির্ভাব বিভিন্ন নাটকীয় ঘটনার মধ্য দিয়ে। এর শুরু হয় ’৭৫-পরবর্তী সংকট মোকাবিলায় জিয়াউর রহমানের ক্যারিশম্যাটিক নেতৃত্বের আবির্ভাবের মাধ্যমে। বিশেষ করে দেশ পুনর্গঠন এবং দেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক স্থিতিশীলতা নিয়ে একটি বাংলাদেশি জাতীয়তাবাদের…

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ২:১২ পিএম

বিদায় খালেদা জিয়া ও এক সাংবাদিকের স্মৃতি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পটুয়াখালীর বাউফল উপজেলার বাউফল ডিগ্রি কলেজ মাঠে এক বিশাল জনসভায় ভাষণ দেন।

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১:৪০ পিএম

নেত্রী খালেদা জিয়ার প্রথম রাজনৈতিক সাক্ষাৎকার

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ভোর ছয়টার দিকে মারা যান। তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৩ ডিসেম্বর ২০২৫ এ লেখাটি প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়। তাঁর মৃত্যুর পর এটি পুনঃপ্রকাশ করা হলো।

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ এএম

আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া

বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে বেগম খালেদা জিয়া একটি আপোষহীন নাম। স্বৈরশাসন, দমন–পীড়ন, মামলা ও কারাবরণের মুখেও তিনি কখনো জনগণের অধিকার প্রশ্নে মাথা নত করেননি। ক্ষমতার লোভ নয়, বরং গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠাই ছিল তার রাজনীতির মূল দর্শন।

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ এএম

বেগম খালেদা জিয়া (১৯৪৬–২০২৫): গণতন্ত্র, মর্যাদা ও জাতীয় ঐক্যের অবিনাশী প্রতীক

আজ ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হসপিটালে বাংলাদেশের ইতিহাসের এক অনন্য রাষ্ট্রনায়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিরবিদায় নিলেন। তার প্রয়াণে জাতি হারাল গণতন্ত্রের এক দৃঢ় কণ্ঠ, আর মানবিক উন্নয়নের এক দূরদর্শী স্থপতিকে।

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ এএম

উগ্রপন্থীদের ওপর নজরদারি বাড়াতে হবে

ঢাকার কেরানীগঞ্জে একটি মাদ্রাসায় বিস্ফোরণ ও নিউ ইস্কাটনে ককটেল হামলায় তরুণ নিহতের ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার অবকাশ নেই। ৪৮ ঘণ্টার ব্যবধানে ঘটনা দুটি ঘটলেও এর মধ্য দিয়ে নির্বাচনপূর্ব দেশের নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ভঙ্গুর চিত্রই বেরিয়ে আসে। অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের জন্য…

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ৯:০০ এএম

বিদায়ী বছর ভালো কাটেনি, এবার আশা নতুন ভোরের

২০২৫ সালটি বাংলাদেশের জন্য এক গভীর আলোড়ন ও পুনর্গঠনের বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী ব্যবস্থার ধারাবাহিকতায় এই বছরটি ছিল নতুন রাজনৈতিক দিকনির্দেশনা খোঁজার, ক্ষমতার পুনর্বিন্যাসের এবং একই সঙ্গে ভয়াবহ সামাজিক অস্থিরতার বছর। গণতন্ত্র পুনর্গঠনের প্রত্যাশা,…

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ৮:১৯ এএম

জামায়াত–এনসিপির সমঝোতার হিসাব-নিকাশ আসলেই মিলবে তো?

রাজনীতির মাঠে একটি সন্দেহ আগাগোড়াই ছিল। এনসিপি দলটি স্বতন্ত্র দলের স্বাতন্ত্র্য নিয়ে দাঁড়িয়ে যেতে পারবে তো! প্রশ্নটির উত্তর দিতেই যেন এনসিপি একটি কৌতূহলোদ্দীপক রাজনৈতিক কর্মযজ্ঞের অংশীজন হয়ে গেল। দলটির মুখপাত্ররা জানাচ্ছেন—শহীদ ওসমান হাদির প্রয়াণে নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে। তাঁরা বুঝেছেন—সমমনারা…

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ৮:০০ এএম

এই অসহিষ্ণুতার শেষ কোথায়?

তৃতীয় বিশ্বের দেশসমূহে 'রাজনৈতিক অসহিষ্ণুতা' যেন ললাটের লিখনে পরিণত হইয়াছে। এই সকল দেশে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার পট পরিবর্তন বলিতে গেলে সুদূরপরাহত। প্রতি বারই জাতীয় নির্বাচনের পূর্বে ও পরে এই সকল দেশের রাজনৈতিক পরিবেশ-পরিস্থিতি ঘোলাটে হইয়া উঠে। শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তরের সুযোগ কম থাকে…

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ৮:০০ এএম

রাজনীতিতে আদর্শ ও সমঝোতার বিস্ময়কর মেলবন্ধন

আলোচনা-সমালোচনার মধ্যেই জামায়াতে ইসলামীসহ দক্ষিণপন্থি আট দলের সঙ্গে নির্বাচনী সমঝোতার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রনেতাদের একাংশের সমন্বয়ে গড়ে ওঠা দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, ‘শরিফ ওসমান হাদির শাহাদাতের কারণে…

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ৭:০২ এএম

ভারতীয় সংসদ যখন রাবার স্ট্যাম্প

নয়াদিল্লির শীতকালীন বাতাস এখন কেবল ঘন কুয়াশায় আচ্ছন্ন নয়; ক্ষয়িষ্ণু সংসদীয় সংস্কৃতির দুর্গন্ধেও তা ক্রমশ ভারি হয়ে উঠছে। সম্প্রতি সংসদের শীতকালীন অধিবেশন শেষ হয়েছে। এটি কেবল সরকারি দল যেমনটা দাবি করেছে; আইন প্রণয়নের দক্ষতার প্রদর্শনী ছিল না, বরং আমাদের উন্মুক্ত গণতন্ত্র পদ্ধতিগতভাবে ধ্বংসের এক…

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ৭:০০ এএম