১০ এপ্রিল ২০০৬ বিএনপির চেয়ারপার্সন ও জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ২ নভেম্বর ২০২৩ সালে অনির্বাচিত তিনবারের অবৈধ প্রধানমন্ত্রী পতিত পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা বিশ^ বিখ্যাত সাময়িকী ‘টাইম ম্যাগাজিন’-এ কভার হেডে ঠাঁই করে নিয়েছিলেন। বেগম জিয়ার কভার হেড স্টোরি ছিল ‘রেসকিউ মিশন’ আর শেখের বেটির ছিল ‘হার্ড পাওয়ার− প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অ্যান্ড দ্য ফেট অব ডেমোক্রেসি ইন বাংলাদেশ’। এ দুটো ছবির একটি বলে দেয়− এই দেশ, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখ-তা, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, অর্থনীতি এবং সমতাভিত্তিক উন্নয়ন ও সকলকে নিয়ে রাজনীতি কার হাতে নিরাপদ ও সুরক্ষিত ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর তাঁর স্বপ্নের বাংলাদেশ বির্নিমাণে আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া সত্যিকারের একজন লড়াকু পাইলট হয়ে সমস্ত দেশি-বিদেশি শক্তির বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। তাঁর ‘আপোসহীন ক্যারেকটার’ ও ‘মাদার অব ডেমোক্রেসি’ উপাধি ছিল যেন একই অঙ্গে দুটি ফুল। মুক্তিযুদ্ধ, সিপাহী-জনতার বিপ্লব, ‘কৃষক রাজার মৃত্যু’, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন ও সবশেষ দানব হাসিনার বিরুদ্ধে খালেদা জিয়ার আমরণ লড়াই আমাদেরকে সেই বার্তা দিয়েছিল বারংবার। স্বাধীনতার পর থেকে আজ অবধি দেশের সকল ক্রাইসিস ও সমাধানে তাঁর দেশপ্রেমিক দায়িত্বশীল ভূমিকাই ছিল জাদুর টোটকা। কী এমন সব ম্যাজিক ভূমিকা ছিল বেগম খালেদা জিয়ার, যার বদৌলতে রাষ্ট্র যখনই ক্রান্তিকালে পতিত হয়, তখনই তাঁকে ‘ওউন’ করতে হয়?
১. একাত্তরের ২৫ মার্চ দিবাগত রাত এগারোটার পর পাকিস্তানি দখলদার বাহিনী একসাথে এদেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট হতে আধুনিক ট্যাংক, সাঁজোয়া যান, যুদ্ধজাহাজ, গানবোট ও যুদ্ধ বিমানে সজ্জিত হয়ে ‘অপারেশন সার্চলাইট’ ঘোষণা দিয়ে বের হয়। সেই মুহূর্তে বেগম খালেদা জিয়া চট্টগ্রাম ক্যান্টনমেন্টে তাঁর অবুঝ দুই শিশুপুত্র (আরাফাত রহমান কোকো ১ বছর ৫ মাস ও তারেক রহমান ৫ বছর) নিয়ে একা ছিলেন। কারণ, মেজর জিয়াউর রহমানকেও একই সময়ে তাঁর কমান্ডিং বস লে. কর্নেল জানজুয়া চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করা পাকিস্তানী অস্ত্রের জাহাজ ‘সোয়াত’ থেকে অস্ত্রশস্ত্র খালাসে তদারকি করার জন্য পাঠিয়েছিলেন। হানাদার বাহিনীর আসল উদ্দেশ্য ছিল মেজর জিয়াউর রহমানকে ট্র্যাপে ফেলে হত্যা করা।
এরকম ক্রুসিয়াল অবস্থায় সেনানিবাসে থাকা বাঙালি সৈনিকেরা ম্যাডাম জিয়ার কাছে এসে বলল, ‘পাকিস্তানী আর্মি অফিসার আমাদের অস্ত্র সারেন্ডার করার নির্দেশ দিয়েছে, আমাদের কমান্ডার (মেজর জিয়া) তো ক্যান্টনমেন্টে নেই, আমরা এখন কী করব?’ খালেদা জিয়া তখন তাদেরকে বললেন, ‘তোমাদের কমান্ডার না আসা পর্যন্ত একটা অস্ত্রও সমর্পণ করবে না’। তাই হলো, মেজর জিয়া ক্যান্টনমেন্টে ব্যাক করলেন এবং সকল বাঙালি অফিসার ও সৈনিকদের সাথে নিয়ে তাঁর কমান্ডিং অফিসারকে হত্যা করে পুরো সেনানিবাসের দায়িত্ব নিলেন। বেগম খালেদা জিয়ার সেই দুঃসাহসী ও প্রাজ্ঞ সিদ্ধান্ত সেদিন জিয়াউর রহমানকে পুরো চট্টগ্রাম সেনানিবাস নিয়ন্ত্রণে সহযোগিতা করেছিল।
অতঃপর জিয়াউর রহমান যখন বিদ্রোহ করে কালুরঘাট থেকে বেরিয়ে গেছেন, তখন তিনি একা দুই পুত্র সন্তানকে দুই হাতে ধরে বোরকা পরে বেরিয়ে আসেন ঢাকার উদ্দেশ্যে। তারপর পাকিস্তানের সেনাবাহিনী বেগম খালেদা জিয়াকে শিশুপুত্রসহ গ্রেফতার করে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ সাড়ে পাঁচ মাস ঢাকা ক্যান্টনমেন্টের কারাগারে আটক রাখে। আটক অবস্থায় বেগম জিয়ার প্রতিটি মুহূর্ত কেটেছে স্বামী হারানোর ভয়ে ও দুই শিশুপুত্রের অনিশ্চিত ভবিষ্যতের উৎকণ্ঠায়। এখানে একটি তথ্য জেনে রাখা ভালো, শেখ মুজিবের পরিবারের পূর্ণ নিরাপত্তা ও তাদের মাসিক ভাতা (অসমর্থিত সূত্র: দশ হাজার রুপি) ক্যান্টনমেন্ট হতেই দেয়া হয়েছে। এমনকি শেখ সাহেবের শাশুড়ীকে সেনা হেলিকপ্টারে করে টুঙ্গীপাড়া হতে ক্যান্টনমেন্টে এনে চিকিৎসা দেয়া হয়েছে। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদের জন্ম হয় পাকিস্তানিদের হেফাজতে থাকা অবস্থায় সিএমএইচে ১৯৭১ সালের ২৭ জুলাই। শেখ মুজিবুর রহমানের সাথে সাথে তাঁর ১৬৪ জন এমপি, ৪০০-এর ওপরে এনএমএ ও তাঁর দলের সব স্তরের নেতাকর্মী যে যেদিকে পারল, পালালো। নেতৃত্বের একটা বড় অংশ পালিয়ে গিয়ে কলকাতার ৮ নম্বর থিয়েটার রোডে শরণার্থী হিসেবে আরাম-আয়েশে বসে বসে মুক্তিযুদ্ধ পরিচালনা করল। আর জীবন বাজি রেখে রণাঙ্গনে থেকে যুদ্ধ করলেন জিয়া। বেগম জিয়াকে ক্যান্টনমেন্টে অবরুদ্ধ রেখে সারাক্ষণ মানসিক চাপ প্রয়োগ করা হয়, যাতে জিয়া সারেন্ডার করেন। স্বাধীনতা যুদ্ধ চলাকালে বেগম খালেদা জিয়ার সাহস, দৃঢ় মনোবল, ত্যাগ ও লড়াই-সংগ্রামের এপিসোডগুলো প্রমাণ করে তিনি একজন দেশপ্রেমে উদ্বুদ্ধ মহীয়সী নারী মুক্তিযোদ্ধা।
২. শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া রাজনৈতিক দল (বিএনপি) দুই দুইবার চরম বিপর্যয়ে পড়ে, একবার জেনারেল এরশাদের হাতে আরেকবার জেনারেল মইন ইউ আহমদের এক-এগারোর সময়। ইন্টারেস্টিং, দুই জন জেনারেলই জিয়া পরিবারের আস্থাভাজন ছিলেন। বাংলাদেশের ঘৃণিত স্বৈরাচার এরশাদের হাতে দলটি যখন বিপর্যয়ে পড়ে, বেগম জিয়া তখন ছিলেন একজন সাদামাটা গৃহিণী, যার সম্বল ছিল সাহস, দৃঢ় মনোবল, ত্যাগ ও লড়াই-সংগ্রামের ইতিহাস। তিনি খুব ঘনিষ্টভাবে মনিটরিং করে দেখলেন জিয়ার কাছের মানুষগুলোর ভিন্নরূপ, ভিন্ন ভিন্ন মেরুকরণ, দলে ঘাপটি মেরে থাকা মীরজাফরদের দৌড়াদৌড়ি এবং সুচতুর এরশাদের সাথে সাত্তার সাহেবের মাখামাখি।
তিনি সময়ক্ষেপণ না করে ১৯৮২ সালের ১৩ জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দলের হাল ধরেন এবং মাত্র ২ বছর ৫ মাসের মধ্যে দলের চেয়ারপার্সন হন। এরপর থেকে দলের সাংগঠনিক বেইজ তৈরির জন্য থানা ও জেলা কমিটি গঠনের উদ্যোগ নেন এবং বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত পার্টি অফিস চালু করার নির্দেশনা দেন। ফলে দেশজুড়ে শক্ত ভিত রচিত হয় দলের। অন্যদিকে, ১/১১ সরকারের বিরাজনীতিকরণের ফর্মুলা ‘মাইনাস ২’ কেবল ভেস্তে যায় বেগম খালেদা জিয়ার দৃঢ়চিত্ত সংকল্পে। তৎসময়ের সেরা ‘ফ-ম’ উদ্দীন জুটি এবং তাদের সাঙ্গোপাঙ্গরা এমন কোনো তরিকা অবলম্বন করে নাই বিএনপি নামক দলটিকে ভাঙতে। এরকম টানাপোড়োনে দলের ঐক্য ধরে রাখার জন্য খোন্দকার দেলোয়ার হোসেনকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দিয়ে বেগম খালেদা জিয়া নিজে জেলে যান। জেলে ঘটে আর এক হৃদয় বিদারক ঘটনা। তারেক রহমানকে নির্যাতন করে তাঁর মেরুদ-ের হাড় ভেঙে দেয়া হয় এবং আরাফাত রহমান কোকোকে প্রায় মেরেই ফেলা হয়। এরকম অবস্থায় ডিজিএফআই দলের একজন নেতাকে দিয়ে জেলে খালেদা জিয়ার কাছে প্রস্তাব পাঠায় ‘মাতৃত্ব না নেতৃত্ব কোনটি চান?’ সেদিন খালেদা জিয়া বলেছিলেন ‘আমি আমার দুই ছেলেকে আল্লাহর জিম্মায় রেখে নেতৃত্বকেই বেছে নিলাম।’ সেই চূড়ান্ত সিদ্ধান্তই আজ বিএনপিকে আন-প্যারালাল সংগঠনে রূপান্তর করেছে।
৩. ইতিহাস সাক্ষী বিএনপি কখনো গণতন্ত্র হত্যা করেনি, গণতন্ত্র হত্যাকারী কোনো শক্তিকে স্বাগত বা বৈধতা দেয়নি। বাকশালের কারাগার থেকে গণতন্ত্রকে মুক্তি দিয়েছেন কে? প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই জিয়ার জন্ম না হলে দেশের মানুষ জানতই না ভোট কী জিনিস? সেই গণতন্ত্র আবার চলে গেল স্বৈরাচার এরশাদের কারাগারে। সেই গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে একমত হয় বিএনপি ও আওয়ামী লীগ এবং স্বৈরাচার এরশাদের পাতানো নির্বাচনে কেউই অংশ নেবে না এই মর্মে চুক্তিও হয় দল দুটির ভিতর। চুক্তিতে এমন ক্লজ ছিল যে ‘কেউ যদি নির্বাচনে অংশ নেয়, সে জাতীয় বেইমান হিসেবে গণ্য হবে।’ অথচ, ১৯৮৬ সালে যৌথ সিদ্ধান্ত ভায়োলেট করে শেখ হাসিনা এরশাদের সাথে সংসদ নির্বাচনে অংশ নেয়।
ঐ নির্বাচনে অংশ নেয়ায় চতুর এরশাদ প্রাণ পায় এবং তাঁর অবৈধ ক্ষমতা প্রলম্বিত করার সুযোগও পায়। এরশাদের নির্বাচনে অংশ না নেয়ায় ১৯৮৭ সালে চট্টগ্রামের লালদীঘীর ময়দান থেকে বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান বেগম খালেদা জিয়াকে ‘আপোসহীন দেশনেত্রী’ উপাধির ঘোষণা দেন। এরপর থেকে ম্যাডাম জিয়া ‘এরশাদ হটাও’ এক দফার আন্দোলন শুরু করেন। একটানা নিরলস ও আপোসহীন সংগ্রামের পর ১৯৯০ সালের ৬ ডিসেম্বর দেশ স্বৈরাচার মুক্ত হয় এবং তাঁর হাত ধরেই গণতন্ত্র ফিরে আসে। কুখ্যাত মাফিয়া রানি শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় এসে ‘আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব’ জনগণের স্বাধীন সিদ্ধান্ত নেয়ার এই এখতিয়ারকে চিরতরে বন্ধ করে দেয়ার পরিবেশ তৈরি করে।
এর প্রতিবাদে আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ, জাতি ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ করে ঝাঁপিয়ে পড়েন। এক পর্যায়ে সরকার বেগম খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে দীর্ঘ দিন অবরুদ্ধ করে রাখে। গৃহবন্দী অবস্থায় পানির লাইন ও বিদ্যুৎ এবং বাহির থেকে খাবার সরবরাহ বন্ধ করে দেয়। ২৯ ডিসেম্বর বিএনপির আহবানে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ প্রোগ্রামে ঢাকা চলো সমাবেশের ডাক দিলে দেশনেত্রীকে প্রায় ৭ দিন বাসার সামনে পুলিশ ব্যারিকেড, রাস্তার দু’ধারে ৭/৮টি বালু ও ইট ভর্তি ট্রাক এবং পুলিশের ভ্যান দিয়ে অবরুদ্ধ করে রাখে। অন্যদিকে এরশাদকে নির্বাচনে আনার জন্য ভারত থেকে উড়ে আসেন সুজাতা সিং। এত কিছুর পরেও দেশ প্রত্যক্ষ করল এক প্রার্থীবিহীন, ভোটারবিহীন প্রহসনের নির্বাচন, যেখানে ১৫৩টি আসনে কোনো নির্বাচনই হয়নি। ভোট কেন্দ্রগুলোতে শুয়ে আছে কুকুর, গরু ও ছাগল। তারই ধারাবাহিকতায় ২০১৮ সালে পৃথিবীতে নির্বাচনের ইতিহাসে এক চরম জালিয়াতি ‘দিনের ভোট রাতে’ এবং ১/১১ এর সময়কার করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ক্যাঙারু কোর্টের রায়ে খালেদা জিয়াকে ৫ বছরের কারাদ- দিয়ে কারাগারে প্রেরণ করে। তিনি কারাগারে থেকেই বিভিন্ন মামলার হাজিরা দেন এবং করোনার পুরো সময় বাসভবনে গৃহবন্দী জীবন কাটান। ২০২৪ সালের ৫ আগষ্ট পর্যন্ত বেগম খালেদা জিয়া কারারুদ্ধ জীবন কাটান। তিনি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য জীবনের ২৬টি বছর লড়াই করেছেন।
৪. পলাতক স্বৈরাচার হাসিনা বেগম খালেদা জিয়াকে নিয়ে যেসব তুচ্ছ-তাচ্ছিল্য করেছে তা কোনো সভ্য মানুষ করে না। শহীদ মঈনুল হোসেন রোডের জিয়াউর রহমানের বাড়ি থেকে বেগম জিয়াকে উচ্ছেদ প্রসঙ্গে ২০২২ সালে শেখ হাসিনা বলেন, ‘আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই তো ক্যান্টনমেন্ট! আমি এই ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা! সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করা লাগবে না। যেদিন সুযোগ পাব বের করে দিব। বের করে দিয়েছি না!’ একই বছরের মে মাসে পদ্মা সেতু উদ্বোধনের আগে শেখ হাসিনা বলেন, ‘পদ্মা সেতুতে নিয়ে গিয়ে ওখান থেকে টুস করে নদীতে ফেলে দেওয়া উচিত’। তিন মাস পর ম্যাডাম জিয়ার লিভারের সমস্যা নিয়ে ব্যঙ্গ করে বলেন, ‘ডাক্তার রিপোর্ট দিয়েছে তাঁর নাকি খুবই অবস্থা খারাপ। তার লিভার নাকি পচে শেষ। কী খেলে লিভার তাড়াতাড়ি পচে সেটা তো সবাই জানে, এটা আমি মুখ দিয়ে বলতে চাই না’। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবর মাসে লন্ডনে এক নাগরিক সংবর্ধনা সভায় ফ্যাসিস্ট হাসিনা বলেছিলেন, ‘খালেদা জিয়ার বয়স এখন আশির ওপরে। রোজই শুনি এই মরে-মরে, এই যায়-যায়। এমনিই! সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ। এখন এত কান্নাকাটি করে লাভ নাই।’ তিনি আরো বলেছিলেন, ‘খালেদা জিয়া আরামে-আয়েশে থাকলেও মামলার তারিখ পড়লেই অসুস্থ হয়ে পড়েন। আদালতের তারিখ চলে গেলেই তিনি ভালো হয়ে যান।’ এমন ঘৃণ্য ও অশ্লীল মিথ্যাচার, আর নির্মম নির্যাতনের পরেও উপদেষ্টা আসিফ নজরুল যখন সরাসরি ম্যাডাম জিয়াকে জিজ্ঞাস করেন ‘শেখ হাসিনার ওপর রাগ লাগে না আপনার? উত্তরে বলেন ‘রাগ করে কী করবো বলেন!! আল্লাহ’র কাছে বলি।’ ভাবুন তো একটু−এমনটা হলে কী আপনি আমি স্থির থাকতে পারতাম?
৫. শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে বড় রাষ্ট্র’। বেগম খালেদা জিয়াও এই উক্তিটি পুনরুল্লেখ করতেন। বেগম জিয়া আরেকটি কথা বলতেন, ‘বিদেশে আমাদের কোনো প্রভু নেই, সবাই আমাদের বন্ধু’। বিএনপি নিয়ে আরেকটি কথা প্রায়ই উচ্চারণ করতেন ‘আমরা অতি ডানও নই, অতি বামও নই, আমরা মধ্যপন্থী দল।’ ২০১৫ সালের পহেলা নভেম্বর বেগম জিয়া বলেছিলেন, ‘দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। এই দেশ, এই দেশের মাটি-মানুষই আমার সব কিছু।’ ২০২৫ সালে চিকিৎসার জন্য লন্ডন যাবার পূর্বে তিনি বলেছিলেন, ‘কেবল বৃহৎ ঐক্যই আমাদের সম্পদ’ এবং সবশেষ অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির বৈরিতা দেখা মাত্রই তিনি সবাইকে ডেকে জানান, ‘বিএনপির কোন দাবি থাকলে সরকারের সাথে আলোচনার মাধ্যমে শেষ করতে, কোনো আন্দোলন করা যাবে না।’ পরিশেষে বলতে চাই, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি দুর্যোগকালীন সময়ে এই দেশের জনগণের অধিকার আদায়ে তিনি যখনই ইশারা দিয়েছেন, তখনই দিনশেষে কামিয়াব হয়েছেন। এরকম ম্যাজিক ক্ষমতা, আল্লাহ যাকে পছন্দ করেন, তাঁকেই দিয়ে থাকেন। মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।
লেখক: অধ্যাপক ও গবেষক, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়, ময়মনসিংহ।
