শেখ হাসিনাসহ দণ্ডিতদের প্রত্যর্পণ, চুক্তি আমলে নেবে কি দিল্লি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের রাজনীতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতেন। ক্ষমতা আঁকড়ে থাকার জন্য তিনি দীর্ঘ সাড়ে পনের বছর বিরোধী মত নিষ্ঠুরভাবে দমন করেন। এ জন্য হাজারো ভিন্নমতাবলম্বীকে গুম-খুন এবং জেলে পোড়েন। কিন্তু তার নিষ্ঠুরতা সীমা ছাড়িয়ে যায় চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে।
