জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতবিরোধ দেখা দিয়েছিল, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের মাধ্যমে তার অবসান ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। একটা স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা ও বিরোধের রেখা একেবারে মিটে না গেলেও দেশ অনিশ্চয়তার গতিমুখ থেকে ফিরে এসেছে, সেটা বলতেই হবে। পর্যবেক্ষকদের মতে, এখনো যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে, তাদের উচিত, অতিদ্রুতই তার অবসান ঘটিয়ে বহুল আকাক্সিক্ষত জাতীয় নির্বাচনের প্রতি মনোযোগ দেয়া। দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও মানুষ দ্রুত নির্বাচন চাইছে। দেশজুড়ে নির্বাচনী আমেজও তৈরি হয়েছে ইতোমধ্যে।

বিএনপি ও জামায়াতে ইসলামির মধ্যে গণভোট বিষয়ে মতপার্থক্য থাকলেও উভয় দল নির্বাচনের প্রচার-প্রপাগা-া আগেই শুরু করেছে। অন্যান্য দলও পিছিয়ে নেই। বলা যায়, সব দলই নির্বাচনমুখী। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের মূল তিনটি দায়িত্বের কথা স্মরণ করেছেন। বলেছেন: আমাদের সরকারের ওপর দায়িত্ব ছিল মূলত তিনটি। হত্যাকা-ের বিচার, একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের আয়োজন করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। উল্লেখ করা যেতে পারে, জুলাই গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে সংঘটিত হত্যাকা-ের বিচারকাজ চলমান রয়েছে। হত্যাকা-ের নির্দেশদাতা ও মানবতাবিরোধী অপরাধের প্রধান আসামি শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে, যা আগামীকাল সোমবার হতে পারে। সংস্কারের ক্ষেত্রে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ বা রূপরেখাও ঘোষিত হয়েছে। মনে রাখা দরকার, বিচার ও সংস্কার দীর্ঘ সময়সাপেক্ষ বিষয়। কাজেই, তা চলতে থাকবে। অবশিষ্ট থাকে নির্বাচন। তারও সময় ঘোষিত হয়েছে। প্রধান উপদেষ্টা তার ভাষণে পুনরায় বলেছেন, নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনও নির্বাচন প্রস্তুতির কাজ প্রায় শেষ করে ফেলেছে। এখন রাজনৈতিক দলগুলোকে পুরোদমে নির্বাচনের ময়দানে নেমে পড়তে হবে।

একথা নতুন করে বলার অপেক্ষা রাখে না, রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক শান্তি, আইন-শৃঙ্খলার সর্বোচ্চ উন্নতি এবং উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য নির্বাচিত ও স্থিতিশীল সরকারের কোনো বিকল্প নেই। নির্বাচনই সেই সরকার প্রতিষ্ঠার গণতান্ত্রিক পন্থা। সুতরাং নির্বাচন হতে হবে এবং হতে হবে ঘোষিত সময়ে। নির্বাচন বিলম্বিত, বাধাগ্রস্ত ও বানচাল করার জন্য দেশি-বিদেশি বিভিন্ন মহল তৎপর রয়েছে, এটা কারো অজানা নেই। পতিত স্বৈরাচার ও তার প্রভূদেশ ভারত নির্বাচন চায় না। কারণ, নির্বাচিত ও স্থিতিশীল সরকার তাদের কারোই কাম্য নয়। তারা নানাভাবে নির্বাচন বানচাল করার চেষ্টা করে আসছে। সরকারের একাংশ নির্বাচন অবিলম্বে চাইছে না। অন্তত: কয়েক বছর সরকার ক্ষমতায় থাক, এটা চায়।

অত্যন্ত পরিতাপজনক হলেও বলতে হচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো কোনো দলও দ্রুত নির্বাচন চাচ্ছে না। জামায়াতে ইসলামীর কথা এ প্রসঙ্গে উল্লেখ করা যায়। দলটি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় এমন কথা মুখে বললেও ‘পিআর পদ্ধতির নির্বাচন চাই’, ‘নির্বাচনের আগে গণভোট চাই’, ইত্যাদি দাবি তুলে রাজনৈতিক বিসংবাদ ও নির্বাচন বিলম্বের পক্ষেই কাজ করছে। মুখে এক, কাজে আরেক, এমনটি কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের কাছে কেউ আশা করে না। পর্যবেক্ষকদের মতে, জুলাই গণঅভ্যুত্থানের স্টেকহোল্ডার বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির মধ্যে বিরোধ-বিতর্ক সৃষ্টি হওয়ার সুযোগটি নিচ্ছে পতিত স্বৈরাচার ও তার প্রভূদেশ ভারত। ভারতের প্রশ্রয়ে বসে খুনি হাসিনা দেশের অভ্যন্তরে নাশকতা ও অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। ঝটিকা মিছিল, অগ্নিসন্ত্রাস, ককটেল নিক্ষেপ ইত্যাদি অপকর্ম করছে তার অর্থপুষ্ট দোসররা। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য, সখ্য, সদ্ভাব, শ্রদ্ধা ও সহনশীলতা থাকলে দেশি-বিদেশি কোনো শক্তিই দেশকে অস্থিতিশীল ও ক্ষতিগ্রস্ত করতে পারবে না। ঐক্যই শক্তি। দেশের শান্তি-শৃঙ্খলা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য এই সংঘবদ্ধ শক্তির প্রয়োজন অপরিহার্য। ফ্যাসিস্ট বিতাড়নে জাতি যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, ক্রান্তিকাল উত্তরণে সেই ঐক্যের প্রয়োজন এখনো রয়েছে। এটা রাজনৈতিক দলসহ সকল মহলকে উপলব্ধি করতে হবে। প্রযতেœ একটি নির্বাচিত ও শক্তিশালী সরকার প্রতিষ্ঠা করতে হবে।

রাজনীতির টালমাটাল অবস্থার পাশাপাশি অর্থনীতির অবস্থাও অত্যন্ত শোচনীয়। অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিলেও কার্যত এ প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। অর্থনীতির প্রায় সব সূচক নি¤œমুখী। গত কয়েক মাসে রফতানিতে নেতিবাচক প্রবণতা লক্ষ করা যাচ্ছে। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে কোনো সুখবর নেই। ব্যবসা-বাণিজ্যে মন্দা। বিনিয়োগ নেই। ব্যবসায়ীরা হাত গুটিয়ে বসে আছে। রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার অনেক নিচে। একমাত্র প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর নির্ভর করতে হচ্ছে। সরকারের হাতে টাকা নেই। সরকার চালানোই দুষ্কর। উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন তো দূরের কথা। জানামতে, গত ১৪ মাসে সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে ৩৫৩টি কারখানা বন্ধ হয়ে গেছে। বেকার হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার শ্রমিক-কর্মী।

পোশাক খাতের বাইরেও বহু কারখানা বন্ধ হয়ে গেছে। ওইসব কারখানার শ্রমিক-কর্মীও বেকারের খাতায় নাম লিখিয়েছে। এমনিতেই বেকারের সংখ্যা ক্রমবর্ধমান। চাকরিহারা শ্রমিক-কর্মীরা তাদের লাইন আরো লম্বা করেছে। মূল্যস্ফীতি এখন প্রায় ডবল ডিজিট স্পর্শ করেছে। মানুষের অভাব-দারিদ্র্য এমনভাবে বেড়েছে যে, এই দ্রব্যমূল্যের বাজারে তাদের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। নির্বাচিত ও শক্তিশালী সরকার ছাড়া এই দুর্ঘট পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয়। দেশি-বিদেশি বিভিন্ন মহল নির্বাচিত সরকারের প্রতীক্ষা করছে। এমনকি আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি দেয়ার ক্ষেত্রেও নির্বাচিত সরকারের অপেক্ষা করছে। দেশের মানুষ স্বৈরাচারের সাড়ে ১৫ বছর ভোট দিতে পারেনি। তারা ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশের মানুষ ভোটের জন্য মুখিয়ে আছে। এমতাবস্থায়, রাজনৈতিক দলগুলোকে বিরোধ-বিতর্ক পাশে সরিয়ে রেখে নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে। একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ও সহযোগিতার প্রয়োজনীয়তা বলাই বাহুল্য। আমরা আশা করবো, সরকার ও নির্বাচন কমিশন নির্বাচনের কাক্সিক্ষত পরিবেশ নির্মাণে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবে।