পরিবেশ ও জলবায়ু

কার্যকর পূর্বাভাস ও পূর্বপ্রস্তুতি ছাড়া কোনো দুর্যোগের ঝুঁকি কমানো সম্ভব নয়

বজ্রপাতের সময় মানুষ ফাঁকা স্থানে থাকলে তার শিকার হওয়ার ঝুঁকি বেশি থাকে। এদিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন দেশের কৃষকরা। এমনকি দেশে বজ্রপাতে যত মানুষ মারা যান, তার বড় অংশে রয়েছেন ‍কৃষক। যেমন গত এক বছরে কেবল যশোরে বজ্রপাতে মারা গেছেন ৫১ জন। তাদের মধ্যে ২৮ জনই কৃষক বলে জেলা ত্রাণ ও পুনর্বাসন…

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১:৪০ এএম

রংপুর-গাইবান্ধা শহর রক্ষার প্রস্তুতি কবে নেওয়া হবে

আদি রংপুর শহর মাহিগঞ্জ গড়ে উঠেছিল ইছামতী নদীর তীরে। বর্তমান যে রংপুর শহর, তা গড়ে উঠেছে ঘাঘট নদের তীরে। আজ যেটা শ্যামাসুন্দরী নদী, জেমস রেনেলের ম্যাপে সেটাকেই ঘাঘট হিসেবে দেখানো হয়েছে। অতীতে ঘাঘট অনেক বড় নদ ছিল। কালক্রমে ঘাঘট শেষ পর্যন্ত হয়ে উঠেছিল তিস্তার শাখানদ।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ৫:৩৯ পিএম

দুর্যোগ সহনশীলতায় জেন্ডার সংবেদনশীল নীতি

দুর্যোগের আগাম সতর্কবার্তা পৌঁছালেই কি সবাই নিরাপদ হন? আশ্রয়কেন্দ্র থাকলেই কি নারী, কিশোরী, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিরা নির্বিঘ্নে যেতে পারেন? আর দুর্যোগ প্রস্তুতির পরিকল্পনা ও বাজেট তৈরির সময় সবচেয়ে বেশি ঝুঁকির মুখে থাকাদের অভিজ্ঞতা ও মতামত কতটা গুরুত্ব পায়?

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ৭:২৬ এএম

গ্রিন বিল্ডিং নির্মাণে কম সুদে অর্থায়নের ব্যবস্থা থাকলে ডেভেলপারদের বাড়তি ব্যয়ের চাপ কমবে

গ্রিন হাউজিং বা পরিবেশবান্ধব আবাসন নির্মাণকে এখন আর নিছক একটি বিপণন কৌশল কিংবা প্রচারণামূলক পরিভাষা হিসেবে দেখার সুযোগ নেই। বাংলাদেশের বর্তমান বাস্তবতা, বিশেষ করে ঢাকা শহরের পরিবেশগত পরিস্থিতি বিবেচনায় একে অপরিহার্য প্রয়োজন হিসেবে বিবেচনা করার সময় এসেছে। দ্রুত নগরায়ণ, জমির ক্রমহ্রাসমান প্রাপ্যতা,…

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ৩:০০ এএম

যখন মাৎস্যন্যায় ফিরে আসে

মানবসভ্যতার ইতিহাসে ন্যায় ও অন্যায়ের দ্বন্দ্ব যেন এক অন্তহীন নদীর স্রোত। সেই স্রোতে কখনো আলো, কখনো অন্ধকার। আর যখন অন্ধকার ঘনিয়ে আসে, তখনই জন্ম নেয় মাৎস্যন্যায়-বড় মাছ ছোট মাছকে গিলে খায়, দুর্বলকে পদদলিত করে শক্তিমান।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

মা ইলিশ রক্ষায় তিন সপ্তাহের বিবেচ্য

গ্রামবাংলায় সন্তান জন্মের সময় ঘনিয়ে এলে এখনও অনেক নারী নাইওর যান বাবার বাড়িতে। শ্বশুরবাড়ির দূর পথ পেরিয়ে তারা ফেরেন সেই উঠোনে, যেখানে কেটেছে তাদের শৈশব। মায়ের আঁচল, বাবার ছায়া আর চেনা ঘরের নিরাপত্তায় জন্ম নেয় নতুন প্রাণ। পরিবার তখন সব কাজ ফেলে হবু মায়ের পাশে দাঁড়ায়। কেউ জোরে কথা বলে…

রোববার, ১১ অক্টোবর ২০২৬, ৭:২৭ এএম

চকরিয়া সুন্দরবন ফিরিয়ে আনা কেন জরুরি

আশির দশকে আগ্রাসী চিংড়ি–বাণিজ্যের ফলে ধ্বংস হয়ে যায় দেশের দ্বিতীয় বৃহত্তম সুন্দরবন। ঘূর্ণিঝড় ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ বহু কারণে চকরিয়া সুন্দরবন ফিরিয়ে আনা আমাদের অস্তিত্বের জন্য জরুরি। লিখেছেন

শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ৪:০৬ পিএম

খাদ্যনিরাপত্তা নিশ্চিতে কৃষিজমি রক্ষা করতে হবে

দেশে কৃষিজমির পরিমাণ দিনদিন কমছে। খাদ্যনিরাপত্তার প্রধান উৎস কৃষিজমি অকৃষিখাতে চলে যাচ্ছে। এটা নতুন কিছু নয়। তবে এর ফলাফল যে ভয়াবহ হবে, তা কৃষিবিদরা বরাবরই বলে আসছেন। কৃষিজমি কমে গেলে ধান, গম, শাকসবজি, ফলফলাদিসহ মানুষের বেঁচে থাকার খাদ্যপণ্যের উৎপাদন কমে খাদ্যসংকট দেখা দেবে। দেশে খাদ্য আমদানি…

শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০৩ এএম

আবদুল ছবুরের এই প্রচেষ্টা অনুসরণীয়

দেশে জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় শত শত কোটি টাকা খরচ করা হয়েছে। তালের বীজ রোপণ কর্মসূচি দুর্নীতি ও অনিয়মের কারণে কীভাবে ব্যর্থ হয়েছে, সেটাও আমরা দেখেছি। এই বিপুল ব্যর্থ কর্মযজ্ঞের বিপরীতে চট্টগ্রামের আনোয়ারার গহিরা এলাকার বাসিন্দা আবদুল ছবুরের একক…

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ৯:০৬ এএম

উন্নয়নের নামে অবাধে বৃক্ষনিধন, পরিবেশ প্রতিবেশের ক্ষতি নয়

দেশজুড়ে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের বর্ণিল প্রচারণা চলছে। একই সময়ে অবকাঠামোগত উন্নয়নের অজুহাতে শতবর্ষী গাছ কেটে সরকার দ্বৈত নীতির প্রকাশ ঘটাচ্ছে। নয়া দিগন্তে গতকাল সরকারের উন্নয়ননীতি ও তা বাস্তবায়নের পরস্পরবিরোধী দু’টি সংবাদ ছাপা হয়েছে। পত্রিকাটির শেষের পৃষ্ঠার একটি প্রতিবেদনের শিরোনাম—…

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ৮:২৪ পিএম

প্রাণ ফেরাতে দ্রুত পদক্ষেপ চাই

যেকোনো জলাধার কেবল জীববৈচিত্র্যের আধারই হয় না, পুরো এক জনপদের জীবন, জীবিকা ও সামাজিক ঐতিহ্যেরও অংশ হয়ে উঠতে পারে। বগুড়ার শেরপুর পৌর শহরের উত্তর পাশে করতোয়া নদীর এক বাঁকে থাকা গোঁসাইয়ের দহ কেবল দেশি মাছের গুরুত্বপূর্ণ প্রজননস্থলই ছিল না, এটি ছিল এ এলাকার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার পালনেরও…

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ৮:৪৯ এএম

ব্যাবিলন থেকে ঢাকা অথবা ছাদের ফরাসি সৌরভ

ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান সত্যিই ছিল কিনা– ইতিহাস তার নিশ্চিত উত্তর দিতে পারেনি। কিন্তু সেই উদ্যান মানুষের কল্পনায় যে জায়গা করে নিয়েছে, তার একটি কারণ খুব সাধারণ। পাথরের নগরের মধ্যেও মানুষ সবুজকে হারিয়ে ফেলতে চায়নি। মাটি যেখানে ছিল না, সেখানে সে বাগানকে তুলে নিয়েছিল ওপরে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ৭:৪৪ এএম

অপরিকল্পিত নগরায়ণ বন্ধ না হলে শহরের মান আরো তলানিতে নামবে

বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি শহরে বাস করে। ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা প্রায় ৭০ শতাংশে পৌঁছবে বলে বেসরকারি উন্নয়ন সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশের তথ্যে উল্লেখ রয়েছে। এ তথ্য মূলত জানাচ্ছে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে নগরায়ণের গতিও ঊর্ধ্বমুখী। এর পেছনে রয়েছে উন্নত জীবন, কর্মসংস্থানের…

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১:৪০ এএম

আজীবন ভাড়াটে রাখার বন্দোবস্ত ও সবার জন্য পর্যাপ্ত আবাসনের সংকট

মাস্কাটের মঞ্চ, ঢাকার হিসাব: এবার বিশ্ব বসতি দিবসের মূল আয়োজন ওমানের মাস্কাটে, প্রতিপাদ্য ‘সবার জন্য পর্যাপ্ত আবাসন’। জাতিসংঘ মানববসতি কর্মসূচির (ইউএন-হ্যাবিট্যাট) হিসাবে বিশ্বে প্রায় ২৮০ কোটি মানুষ কোনো না কোনো ধরনের আবাসন অপর্যাপ্ততায় আছে; তাদের প্রায় ১১০ কোটি থাকে বস্তি ও অনানুষ্ঠানিক…

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ৫:৩১ পিএম

নাগরিক সাংবাদিকতারও পথিকৃৎ

ত খন ব্লগিং ও অ্যাক্টিভিজমে অনলাইন কমিউনিটির টগবগে সময়। ইউরোপ-আমেরিকা ততদিনে মুখে মুখে বাকস্বাধীনতার ‘টাং টুইস্টার’ তুলে দিয়েছে। এই বাকস্বাধীনতা অনেকের বেশ ভালো লাগছিল; কারও ভ্রুকুটি হচ্ছিল। ওরকম সময় তৌফিক ইমরোজ খালিদী বললেন– ‘স্পিচ মাস্ট বি রেসপন্সিবল টু বি ফ্রি’। তাঁর বক্তব্য নিয়ে অনলাইন…

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ৭:২৩ এএম

জলবায়ুসংকট ও নারীর সুরক্ষা

আগামী নভেম্বরে তুরস্কে অনুষ্ঠিত হইবে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। ইহার আগে বৈশ্বিক এই সংস্থাটি মেয়েদের স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তাকে জলবায়ু মোকাবিলার নীতি ও অর্থায়নের মূল ধারায় আনিবার আহ্বান জানাইয়াছে। কেননা জলবায়ু পরিবর্তনের কারণে যেই সকল প্রাকৃতিক দুর্যোগ-দুর্বিপাক দেখা দেয়, তাহাতে…

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ৩:২৯ এএম

জলবায়ু সহনশীলতার জন্য যত্নসেবায় বিনিয়োগ জরুরি

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় শুধু অবকাঠামো নয়, জলবায়ু সহনশীল যত্নসেবা ব্যবস্থায়ও বিনিয়োগ প্রয়োজন। বন্যা, দাবদাহ ও দাবানলের মতো দুর্যোগে পরিবার ও অনানুষ্ঠানিক যত্ন ব্যবস্থা ভেঙে পড়লে বয়স্ক, প্রতিবন্ধী ও শিশুদের ঝুঁকি বাড়ে। একই সঙ্গে প্রধানত নারী ও কিশোরীদের ওপর অবৈতনিক যত্নের অতিরিক্ত চাপ পড়ে,…

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১:৫২ এএম

দেশি মাছের আঁতুড়ঘর হারিয়ে গেলে মাছ ফিরবে কোথায়

একটি নদীর গভীর দহ হারিয়ে গেলে মানচিত্রে হয়তো বড় কোনো পরিবর্তন দেখা যায় না। কিন্তু সেই ছোট জলাধারের সঙ্গে হারিয়ে যেতে পারে মাছের আশ্রয়, জেলেদের জীবিকা এবং একটি জনপদের দীর্ঘদিনের সামাজিক স্মৃতি।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পিএম

সাঙ্গু নদে শিল্পবর্জ্যের স্থায়ী সমাধান চাই

চট্টগ্রামের সাতকানিয়ার দোহাজারী-কালিয়াইশ ১০০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎকেন্দ্রের পোড়া ফার্নেস তেলের কালচে স্লাজ (কালো তেলের অবশেষ) মইল্ল্যা খাল হয়ে সাঙ্গু নদে মিশে যাওয়ার সংবাদটি অত্যন্ত উদ্বেগজনক। কেবল খালেই যে এই বর্জ্য পড়েছে তা নয়; গত জুলাইয়ে দক্ষিণ চট্টগ্রামে বন্যার সময় খাল ও…

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ৮:৩১ এএম

ক্ষমতাবানের জন্য শিথিল, সাধারণের জন্য কঠোর—এই দ্বিচারিতা কেন

সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই, ভাঙচুর, জমি দখল, মব আচরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পারস্পরিক কাদা–ছোড়াছুড়ি, অশ্লীলতার ব্যাপক বিস্তার—সব মিলিয়ে আমাদের চারপাশে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে। এসব কারণে মানুষের মনে অনিশ্চয়তা ও উদ্বেগ ভর করেছে।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ৬:০৭ পিএম

উন্নয়ন, নাকি পরিবেশ বিনাশের আয়োজন

কক্সবাজারের পাহাড় ও বনাঞ্চলে একের পর এক সড়ক নির্মাণের ধ্বংসাত্মক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে চকরিয়ার শতবর্ষী হারবাং সংরক্ষিত বনের বুক চিরে ২৫ কোটি টাকার পাকা সড়ক নির্মাণের কাজ চলছে। এ ঘটনা আমাদের প্রশাসনিক সমন্বয়হীনতা ও পরিবেশগত উদাসীনতার এক ভয়াবহ চিত্র সামনে এনেছে। এ সড়ক নির্মাণের ফলে…

রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ৮:৪৯ এএম

প্রাণী সুরক্ষার অঙ্গীকার

প্রাণীরা মানুষের ভাষায় কথা বলতে পারে না। কিন্তু ক্ষুধা, তৃষ্ণা, ভয়, ব্যথা, নিরাপত্তা ও স্বস্তির প্রয়োজন তাদেরও আছে। মানুষের সঙ্গে তাদের পার্থক্য থাকলেও অনুভূতির জগতে অনেক মিল রয়েছে। সেই উপলব্ধি থেকেই ৪ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব প্রাণী দিবস।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ৭:৪০ এএম

ঢাকার পরিবেশগত মানোন্নয়নে কোনো কার্যকর ব্যবস্থা নেই

প্রাণপ্রকৃতির অবস্থা থেকে একটি শহরের স্বাস্থ্যমান, প্রাকৃতিক পরিবেশের অবস্থা সহজেই অনুমান করা যায়। প্রাকৃতিক পরিবেশ মানসম্মত না হলে সেখানে জীববৈচিত্র্য কমে আসে। বাস্তুতন্ত্র বিপর্যস্ত হয়ে পড়ে। ঢাকার আকাশে কাক বা অন্যান্য পাখির আনাগোনা কমে যাওয়া, বিপরীতে ভুবন চিলের ঝাঁক বেড়ে যাওয়া শহরটির প্রাকৃতিক…

রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১:৪০ এএম

উন্নয়নে শুভঙ্করের ফাঁকি

উন্নয়ন নিয়ে হাজারো কল্পকাহিনী দেশের মানুষ শুনেছে। দেখানো হতো অন্তহীন খোয়াব আর সম্ভাবনার কথা। তবে রাত পোহালে সব হয়ে যেত মরীচিকা। যেন সেই গানের মতো, ‘এই হেরিলাম সোনার তরী, আবার দেখি নাই রে।’ উন্নয়নের চেহারা ঠিক এমন ছিল, যেমন হাজার কোটি টাকা খরচ করে চট্টগ্রাম-কক্সবাজার রেল সড়ক বানানো হয়েছিল।…

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৯ পিএম

শরণখোলা থেকে ফিরে: ‘ঢাকায় গে সব ভুলে যাবেনি!’

এবারের জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ) বসবে তুরস্কের আনাতোলিয়ায়। নভেম্বরের ৯ থেকে ২০ তারিখ পর্যন্ত চলবে সম্মেলনটি। সম্মেলনের আনুষ্ঠানিক বা নির্দিষ্ট কোনো একক থিম এখনো ঘোষণা করা হয়নি। তবে আশা করা হচ্ছে, আনাতোলিয়া সম্মেলনে ২০৩০ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার রোডম্যাপ এবং জলবায়ু…

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১২ এএম

প্রজ্ঞাপন দ্রুত বাস্তবায়ন করতে হবে

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বরেন্দ্র অঞ্চলে পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাওয়া কোনো নতুন খবর নয়। বছরের পর বছর ধরে শুষ্ক মৌসুমে খাওয়ার ও সেচের পানির তীব্র সংকট সেখানকার মানুষের নিত্যসঙ্গী। কিন্তু এই সংকট মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপসমূহ স্রেফ কাগজের মধ্যেই সীমাবদ্ধ থাকাটা উদ্বেগজনক।…

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ৯:১৩ এএম

দখলদারত্বের সংস্কৃতি কি চলমান থাকবে

আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে দখল একটা মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই দখলের সীমানা বন-পাহাড়-নদী-সমুদ্র পর্যন্ত বিস্তৃত। কখনো কখনো কোনো সরকারের মধ্যে সদিচ্ছা জাগে বেদখল নদী, রেলওয়ের জায়গা এবং খাসজমি দখলমুক্ত করতে। কিন্তু দখলদাররা কোনো এক অদৃশ্য কৌশলে সরকারের এসব অভিযানকে দ্রুতই নিষ্ক্রিয় করে দেয়। এর…

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ৮:১৮ এএম

এটা অপরিণামদর্শী সিদ্ধান্ত

জাতীয় চিড়িয়াখানার ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা নতুন নয়। বিশেষ করে প্রতিদিন কত দর্শনার্থী চিড়িয়াখানায় প্রবেশ করবে, সেটি যৌক্তিকভাবে নিয়ন্ত্রণ করা হয় না। চিড়িয়াখানায় পশুপাখির জন্য উপযুক্ত ও নিরাপদ পরিবেশ তৈরি করার বিষয়টি উপেক্ষিত থেকে যায়। এ প্রেক্ষাপটে চিড়িয়াখানার হ্রদে নৌকাভ্রমণের আয়োজন করে আরও বেশি…

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ৮:৪৪ এএম

সুন্দরবনে অসুন্দরের সদন

প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা তথা ‘ইসিএ’ হিসাবে সুন্দরবনের ১০ কিলোমিটার অঞ্চলের মধ্যে শিল্পকাঠামো নিষিদ্ধ হইলেও তথায় যেইভাবে অবকাশ-বাণিজ্য গড়িয়া উঠিয়াছে, উহা উদ্বেগজনক। মঙ্গলবার প্রকাশিত সমকালের প্রতিবেদন অনুযায়ী, এই বিশ্ব ঐতিহ্যের পার্শ্বে প্রথম পর্যায়ে শুধু খুলনার দাকোপের ঢাংমারীতে কয়েকটা অবকাশ…

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ৮:০৩ এএম

এল নিনোর তীব্রতা, বাংলাদেশের বিপদও কম নহে

আবহাওয়ার একটি পূর্বাভাস কখনও কখনও অর্থনীতির পূর্বাভাসও হইয়া উঠে। এল নিনোর সম্ভাব্য তীব্রতা তেমনই একটি সংকেত। আবহাওয়া সংস্থাগুলি বেশ কিছুদিন ধরিয়াই বলিতেছে, এই বার এল নিনো শক্তিশালী হইতে পারে। নভেম্বর মাসে ইহার তীব্রতা সর্বাধিক হইবার আশঙ্কা এবং আগামী মার্চ পর্যন্ত ইহার প্রভাব অব্যাহত থাকার পূর্বাভাস…

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ৭:৩০ এএম

শেষ বয়সের নিঃসঙ্গ কারাগার

‘বটবৃক্ষ’ শব্দটি এই গল্পে খুবই তাৎপর্যবাহী এবং তুলনামূলক বিচারে অতি প্রাসঙ্গিক। সাধারণত, বটবৃক্ষ বলতে উদ্ভিদের মধ্যে এক বিশালাকার উদ্ভিদ বোঝায়, যা আপনা-আপনি যত্রতত্র উৎপন্ন হয় এবং আপন গতিতে দীর্ঘদিন বেঁচে থাকে। এটি যখন তার শাখা-প্রশাখা মেলে পূর্ণাঙ্গ রূপ ধারণ করে, তখন থেকেই পরোপকারে নিজেকে…

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিককে ‘না’

আমরা কি চাইলেই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিককে ‘না’ বলতে পারি? প্রশ্নটি তোলা যতটা সহজ, বাস্তবতা ততটাই কঠিন। প্লাস্টিক এখন আমাদের জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে, সকাল থেকে রাত পর্যন্ত অসংখ্য কাজে আমরা সচেতন বা অচেতনভাবে এর ওপর নির্ভরশীল হয়ে পড়েছি। বাজারের ব্যাগ, খাবারের প্যাকেট, পানির বোতল,…

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৭ এএম

সৈকত সুরক্ষায় বালিয়াড়িভিত্তিক ব্যবস্থাপনা কেন জরুরি

সৈকতভাঙন রোধের প্রাকৃতিক শক্তি লুকিয়ে আছে উপকূলের প্রকৃতি ও লোকায়ত সংস্কৃতির শিকড়েই। সমুদ্রসৈকত সুরক্ষায় ডেইল আর দরিয়ার (সমুদ্রের) এই জটিল সম্পর্কের রসায়ন নিয়ে লিখেছেন

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৭ পিএম

বৈশ্বিক উষ্ণতা হ্রাসে বিশ্ব নেতাদের দৃঢ় অঙ্গীকার দেখা যাচ্ছে কি?

জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবেশগত সংকট। পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। এর প্রভাবে পরিবর্তন হচ্ছে আবহাওয়ার ধরন, বাড়ছে তাপপ্রবাহ, খরা, বন্যা ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাবও ক্রমেই স্পষ্ট হচ্ছে। এ…

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২:০০ এএম

জলবায়ু সংকটের চ্যালেঞ্জ কতটা প্রস্তুত বাংলাদেশ?

মোছা: বৈশাখী খাতুন পৃথিবীতে জলবায়ু পরিবর্তন আজকের ঘটনা নয়, মহাজগৎ সৃষ্টির পর থেকেই জলবায়ুর গতি- প্রকৃতিতে পরিবর্তন স্বাভাবিক একটি বিষয়। কয়েক দশক পূর্বেও জলবায়ু পরিবর্তনকে নিতান্তই পরিবেশের বিষয় ধরা হলেও এখন আর নিছক এ বিষয়ে সীমাবদ্ধ নেই। তা অর্থনীতি, নিরাপত্তা, স্বাস্থ্য, জনজীবন, রাজনীতি এমনকি…

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

ঢাকার সৌন্দর্য, পর্যটন ও কর্মসংস্থান

একটি দেশের সভ্যতা, ইতিহাস, ঐতিহ্য ও নিরাপত্তার নির্দেশক সে দেশের পর্যটনশিল্প। বিশ্বের বহু দেশে জিডিপির একটি বড় অংশ আসে পর্যটনশিল্প থেকে। প্রতিবেশী দেশ ভারতে এ হার ১২ শতাংশ, নেপালে ১৬, শ্রীলঙ্কায় ১২, পাকিস্তানে ১১, ভুটানের ট্যাক্স-জিডিপি রেশিও ১৪, অস্ট্রেলিয়ায় ৩০.২, আমেরিকায় ২৭ এবং বাংলাদেশে ৭…

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৮ পিএম

নিউইয়র্কে জলবায়ুর গল্প এবং বাংলাদেশের জলবায়ু ক্ষতির আর্থিক মূল্য

জলবায়ু পরিবর্তনের গল্প বলতে গেলে চোখের সামনে সাধারণত ভেসে ওঠে প্লাবিত জনপদ, জ্বলতে থাকা বন, তীব্র দাবদাহ কিংবা দুর্যোগের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা মানুষের ছবি। কিন্তু এসব দৃশ্যমান ক্ষতির পেছনে আরও একটি গল্প আছে। সেটি অর্থ, বীমা, বিনিয়োগ, ব্যবসা এবং শেষ পর্যন্ত এই ক্ষতির মূল্য কে দিচ্ছে, সেই গল্প।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পিএম

সংরক্ষিত বনে সড়ক নির্মাণ বন্ধ করুন

কক্সবাজারের মহেশখালীর সংরক্ষিত বনের ভেতর দিয়ে ২২ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণের উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সড়কটি নির্মিত হলে দুই ইউনিয়নের মধ্যকার দূরত্ব কমবে—স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এমন যুক্তি দিয়েছে; কিন্তু কারা এর সুবিধাভোগী হবেন এবং এর বিনিময়ে পরিবেশের কী ক্ষতি হবে, সেটা বিবেচনায়…

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৫ এএম

শরতের শুভ্রতা কাশবনে

ড. আবদুল আলীম তালুকদার বিদায় নিয়েছে বর্ষাকাল। ঋতুর পালাবদলে শরৎ এসেছে প্রকৃতিতে তার অপার সৌন্দর্য বিলাতে। কদম ফুলের বর্ষা শেষ হতে না হতেই শুরু হয় কাশফুলের মেলা। বর্ষার পরেই আসে শরতের কাশবনের সৌন্দর্য। বর্ষার পর পরই যেন লুকিয়ে আসে শরৎ। গ্রাম বাংলার মানুষ প্রতিনিয়ত মুগ্ধ হয় নীল আকাশের মাঝে কখনো কালো…

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

ঘাতকদের শনাক্ত করুন

খুন করে লাশ গুম করতে খুনিরা নদীতে ফেলে দেয়। নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে হত্যা করে শীতলক্ষ্যায় ডুবিয়ে দেয়া হয়েছিল। তিন দিন পর লাশ ভেসে ওঠায় খুনিচক্র চিহ্নিত হয়। সারা দেশে বিস্তীর্ণ জলাশয় বিশেষ করে নদীতে নিয়মিত লাশ পাওয়ার ঘটনা ঘটলেও ২০১৪ সালে নারায়ণগঞ্জের ঘটনাটি প্রথম…

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৩ পিএম

বৃক্ষমেলার নাগরিক ভাবনা, কেউ শুনবে কি

জীবনের জন্য উদ্ভিদ—তা সে তৃণ-লতাই হোক বা বৃক্ষ। প্রতিটি সবুজ উদ্ভিদ আমাদের জীবনদাত্রী। হোক তার অবদান যতই ক্ষুদ্র, শেওলা থেকে শিরীষগাছ, সবই আমাদের প্রয়োজন। আনন্দের কথা হলো, এখন সে প্রয়োজন মানুষ ধীরে ধীরে বেশ ভালোভাবেই বুঝতে পারছে। সে কারণে পৃথিবীতে মানুষ যত বাড়ছে, সেসব মানুষও গাছপালা বাড়াতে মনোযোগী…

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:২১ এএম

কক্সবাজারে পর্যটনের পরিবেশ নিশ্চিত করতে হবে

বিশ্ব পর্যটন দিবসে দেশের পর্যটননগরী কক্সবাজারে বিপুলসংখ্যক পর্যটকের সমাবেশ হয়েছে। সমুদ্র সৈকতসহ গোটা পর্যটননগরী এ উপলক্ষে নতুন সাজে সজ্জিত হয়েছে। সর্বত্র ভ্রমণপিয়াসী মানুষের ভীড় লক্ষণীয়, যাদের মধ্যে শিশু-কিশোর-তরুণ-তরুণী, নারী-পুরুষ, এমনকি বৃদ্ধ-বৃদ্ধাও রয়েছে। কক্সবাজার জিলা প্রশাসন সৈকতের লাবনী…

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ এএম

'মানুষ সমস্যা নহে, মানুষই সমাধান'

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বক্তব্যের একটি মর্মকথা আজিকার অস্থির পৃথিবীর জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক। তিনি বলিয়াছেন, 'মানুষ সমস্যা নহে, মানুষই সমাধান।' কথাটি শুনিতে যতটা সহজ মনে হয়, তাহার তাৎপর্য ঠিক ততটাই গভীর। জাতিসংঘের হিসাব বলিতেছে, পৃথিবীতে এখন মানুষের সংখ্যা…

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:০০ এএম

সুপ্রতিবেশীসুলভ যে দৃষ্টান্ত ভারত স্থাপন করতে পারে

আগস্টের আকস্মিক ঢল যেভাবে নেপালের জনপদ ভাসিয়ে নিল, তা বাংলাদেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা। ভাবতে পারি, যদি আমাদের উজানে, ভারতে আন্তঃসীমান্ত নদীগুলোর ওপর নির্মিত বাঁধগুলো ভেঙে যায় কিংবা নদীর পানি ফুলে-ফেঁপে উঠে বিস্তীর্ণ দুই কূল ছাপিয়ে যায়, তখন কী উপায় হবে ভাটির বাংলাদেশের মানুষের?

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:০০ এএম

ঢাকা শহরে জলাবদ্ধতা হবে না কেন?

মাঝ রাত থেকে অঝোর ধারায় বৃষ্টি। ঘুম থেকে জেগে অফিসে যাওয়ার প্রস্তুতি নিতেই শঙ্কা জাগল রাস্তার অবস্থা নিয়ে। রাস্তা কি পানিতে নিমজ্জিত, যানবাহন চলাচলের উপযোগী আছে কি? রাস্তায় পা দিতে গিয়ে যেন শঙ্কাই বাস্তবে রূপ নিল। অনবরত ঝরঝর বৃষ্টির পানি পালাবার পথ না পেয়ে বাসার সামনের রাস্তায় এসে প্রতিবাদ…

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২:০০ এএম

স্বদেশী ইলিশে বিদেশী ঝাঁজ

বর্ষা এলেই বাঙালির রসনা খোঁজে ইলিশের স্বাদ। পদ্মার ইলিশ, মেঘনার ইলিশ, মোহনার ইলিশে বাজার সয়লাব হয়ে যায়। পছন্দের এবং সামর্থ্যরে ইলিশ কিনে বাড়িমুখো বাঙালির হাসি হাসি মুখের ছবি আজকের নয়। ইলিশের মৌসুমে ইলিশ ঢোকেনি এমন বাড়ি খুঁজে পাওয়া একসময় দুষ্কর ছিল। বিশেষ করে পূজার মৌসুমে ইলিশ ছাড়া অনুষ্ঠান…

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩০ পিএম

ইলিশ কমছে কেন, সে প্রশ্নের উত্তর আগে দরকার

১৮ সেপ্টেম্বর মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত থেকে আর কোনো ইলিশ আমদানির অনুমতি দেওয়া হবে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ইলিশ আমদানি বন্ধ হলে কি দেশের ইলিশের সংকট মিটবে? প্রশ্নটি আসলে আরও গভীর। এর অন্তরালে যে মৌলিক প্রশ্ন উপেক্ষিত থেকে যাচ্ছে, সেটি হলো বাংলাদেশের নদী ও সমুদ্রে ইলিশের…

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৮ পিএম

সাংস্কৃতিক মানচিত্র : কে নির্ধারণ করে অর্থ

মানচিত্র বললেই আমাদের চোখে সাধারণত একটি ভূখণ্ড ভেসে ওঠে। কিন্তু মানুষ যে ভূখণ্ডে বসবাস করে, তার পরিচয় ভৌগোলিক মানচিত্রে সীমিত নয়। একটি জনপদের আরেকটি গায়েবি ভূগোল থাকে। সেখানে নদীর পাশাপাশি থাকে স্মৃতি, ভাষার পাশাপাশি থাকে উপমা, স্থানের পাশাপাশি থাকে বিশ্বাস, খাদ্যের পাশাপাশি থাকে রুচি, উৎসবের…

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পিএম

স্থায়ী সমাধান দরকার, ব্যবস্থা নিন

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নতুন কোনো সমস্যা নয়। কিন্তু বছরের পর বছর ধরে সমস্যাটি চলতে থাকলেও এর স্থায়ী সমাধান হচ্ছে না। এবার জুলাই মাসের অব্যাহত বৃষ্টিতে অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার অন্তত ১০০টি গ্রাম প্লাবিত হয়েছে। তিন মাস ধরে লক্ষাধিক মানুষ পানিবন্দী। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে উঁচু সড়কে…

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:০২ এএম

হিডেন প্লাস্টিক : প্যাকেজিংয়ের নীরব সংকট

ড. শহীদুল ইসলাম বাংলাদেশে প্লাস্টিক দূষণ নিয়ে আলোচনা এখন আর কেবল পরিবেশবিদদের সীমাবদ্ধ উদ্বেগ নয়; এটি জনস্বাস্থ্য, নগর ব্যবস্থাপনা, অর্থনীতি এবং টেকসই উন্নয়নের সঙ্গে জড়িত একটি জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। রাজধানী ঢাকার খাল-বিল, চট্টগ্রামের কর্ণফুলী, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা কিংবা বুড়িগঙ্গার তীর—…

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম