এমন প্রতিবেশী থাকলে শত্রুর প্রয়োজন হয় না
মানুষ একা বসবাস করে না। মানবসত্ত্বা একাকি বসবাসের উপযোগী নয়। মানুষের শরীর, মন ও আত্মার রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য। এ বৈশিষ্ট্য মানুষকে সমাজ পরিবেশে বসবাসে উদ্বুদ্ধ করে। সমাজ-পরিবেশে মানুষ তার সত্ত্বার পূর্ণ বিকাশ চায়। ফলে গঠিত হয়েছে রাষ্ট্র। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব বর্তায় রাষ্ট্রের ওপর।
