পরিবেশ ও জলবায়ু

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে কার্বন বাণিজ্যের সম্ভাবনা

বায়ুমণ্ডল, সমুদ্র, মাটি, উদ্ভিদ ও প্রাণীর মধ্যে কার্বনের স্বাভাবিক চলাচলকে কার্বনচক্র বলা হয়; কিন্তু মানুষের বিভিন্ন কর্মকাণ্ড এ প্রাকৃতিক চক্রের পরিবর্তন ঘটাচ্ছে। এক দিকে বায়ুমণ্ডলে অতিরিক্ত কার্বন ডাই-অক্সাইড যোগ হচ্ছে, অন্য দিকে বন ও মাটির মতো প্রাকৃতিক সম্পদের কার্বন শোষণ ও সংরক্ষণের ক্ষমতা…

১ সপ্তাহ আগে

জমির নিবন্ধনে ‘মান্ধাতা-প্রীতি’ আর কতদিন, এতে কার লাভ?

মান্ধাতা আজকের মানুষ নন। বহু আগের। পৌরাণিক কাহিনির অযোধ্যা নগরের রাজা। রামায়ণ রচনার বহু বছর পরও তারই নাম বলা হয়; বলা হয় ‘মান্ধাতার আমল’। এটা যেন চোখ বন্ধ রেখে অযথা পুরানোকে আঁকড়ে ধরার অদ্ভুত এক মানসিকতা।

১ সপ্তাহ আগে

নিরাপত্তা ব্যবস্থায় ছাড় নহে

যথেষ্ট সংখ্যক পর্যটক থাকিলেও দেশে পর্যটন ব্যবস্থাপনা যে অত্যন্ত নাজুক– তাহা বারংবার প্রমাণিত। দেশের একমাত্র প্রবাল দ্বীপ কক্সবাজারের সেন্টমার্টিনে হোটেল ও অন্যান্য স্থাপনার নিরাপত্তা ব্যবস্থায় বৃহৎ ঘাটতির খবর উদ্বেগ বৃদ্ধি করিয়াছে। মঙ্গলবার প্রকাশিত সমকালের শীর্ষ প্রতিবেদন অনুযায়ী, তথায় আড়াই শতাধিক…

১ সপ্তাহ আগে

দেশী মাছ উৎপাদনে পরিকল্পনা : অভয়াশ্রম নিরাপদ করার বিকল্প নেই

আমরা ভাত খাই, ভাতের সাথে মাছ খাই। এই দুই মিলে ‘মাছে-ভাতে বাঙালি’। এই প্রবাদের সাথে জড়িয়ে আছে নদী-নালা, হাওর আর বিলের মতো জলাশয়ের সংস্কৃতি। আমরা এখনো মাছ খাই; কিন্তু সেই মাছগুলোতে আগের মতো স্বাদ থাকে না। দেখা পাওয়া যায় না ‘গুতুম’ মাছের। টেংরা, মলা, ঢেলার স্বাদ আগের মতো নেই। কারণ এসব মাছও এখন…

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ৮:১৫ পিএম

ঢাকার পরিবেশ সংরক্ষণের প্রায় সব উদ্যোগের চিত্রই হাতিরঝিলের মতো

কোনো শহরকে বসবাসের উপযোগী, নাগরিকবান্ধব করার অন্যতম উপায় হলো পরিবেশ সংরক্ষণ করা। এজন্য উন্মুক্ত স্থান যেমন মাঠ-পার্ক, সবুজ পরিসর, জলাধার সংরক্ষণে গুরুত্ব দিতে হয়। ঢাকার মতো জনবহুল একটি শহরের পরিবেশ সংরক্ষণে সরকারের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থা বহু উদ্যোগ নিয়েছে, বড় প্রকল্প নিয়েছে। কিন্তু…

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ২:১৬ এএম

সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় প্রয়োজন সমন্বিত ব্যবস্থাপনা

সেন্ট মার্টিন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন ও প্রাকৃতিক সৌন্দর্যের স্থান। নীল জলরাশি, প্রবাল, জীববৈচিত্র্য এবং অনন্য প্রাকৃতিক পরিবেশের কারণে দ্বীপটি দেশ-বিদেশের মানুষের কাছে আকর্ষণের কেন্দ্র। একই সঙ্গে সেন্ট মার্টিনের পরিবেশ, প্রতিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করাও আমাদের সবার দায়িত্ব।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ৬:৩০ পিএম

পদ্মা ব্যারাজ কেন প্রয়োজন, মূল চ্যালেঞ্জ কোথায়

ছয় দশকের বেশি সময় ধরে সমীক্ষা ও পরিকল্পনার পর পদ্মা ব্যারাজ এখন বাস্তবায়নের পর্যায়ে এসেছে। আগের সমীক্ষাগুলো এ প্রকল্পের গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও প্রকৌশল ভিত্তি তৈরি করেছে। এই ব্যারাজ কেন প্রয়োজন এবং এর মূল চ্যালেঞ্জ কোথায়, তা নিয়ে লিখেছেন

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ৫:৪১ পিএম

নৌ পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই

নদীপথে হত্যা, ডাকাতি, চাঁদাবাজির মতো অপরাধ যে কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে, তা নদীপথে অপরাধ নিয়ে প্রথম আলো র দুই পর্বের প্রতিবেদনে সুস্পষ্টভাবে উঠে এসেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, অপরাধীরা হত্যা, ধর্ষণের মতো অপরাধের আলামত মুছে ফেলার কৌশল হিসেবে নদীপথকে বেছে নিচ্ছে। সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠী, বিশেষ করে…

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ৯:২৮ এএম

প্রকৃতি ধ্বংসের আয়োজন বন্ধ করুন

শনিবার সমকালের এক প্রতিবেদনে কুমিল্লার লালমাই পাহাড়ের বিপন্ন দশার যেই চিত্র ফুটিয়া উঠিয়াছে তাহা উদ্বেগজনক। প্রায় ২৫ লক্ষ বছর পূর্বের প্লাইস্টোসিন যুগে গঠিত এই পাহাড়ের আয়তন আদিতে কত ছিল, তাহার কোনো প্রমাণপত্র না থাকিলেও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ২০১৫ সালে প্রকাশিত ময়নামতি-লালমাইবিষয়ক বইয়ের সংশোধিত…

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ৭:২৬ এএম

তাপপ্রবাহে মরছে মানুষ

মহান স্রষ্টাতো মানববান্ধব করে পৃথিবী সৃষ্টি করেছেন। প্রকৃতির দিকে তাকালে, জীববৈচিত্র্যের দিকে তাকালে তা উপলব্ধি করা যায়। কিন্তু প্রকৃতির প্রতি মানুষের আচরণ কেমন? বিজ্ঞান-প্রযুক্তির নামে, শিল্পবিপ্লবের নামে উন্নত দেশগুলো কী করেছে? তাদের আগ্রাসী আচরণে সৃষ্টি হয়েছে জলবায়ু সঙ্কট, বাড়ছে পৃথিবীর উত্তাপ।…

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ

আমাদের সংবিধান প্রণয়নকালে রাষ্ট্র পরিচালনার যেসব মূলনীতির উল্লেখ ছিল তার মধ্যে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নবিষয়ক মূলনীতিটি অন্তর্ভুক্ত ছিল না। এটি সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে অনুচ্ছেদ নং ১৮ক হিসেবে সন্নিবেশিত হয়। এতে বলা হয়েছে— রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ…

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ৯:০৩ পিএম

জাহাজভাঙা শিল্পে কোনো আপস নয়

বিএনপি সরকার টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলাকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছে। নির্বাচনী ইশতেহারে দলটি পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু–সহনশীলতা বৃদ্ধিতে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন এবং পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কথা বলেছে। আশাবাদের জায়গা হলো, সম্প্রতি পরিবেশ রক্ষায় কিছু…

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ৯:২৮ এএম

জলবায়ু পরিবর্তন প্রশমন ও অভিযোজনে অর্থনৈতিক পুনর্বিন্যাস গুরুত্বপূর্ণ

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সংকটাপন্ন দেশগুলোর একটি। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের নীতিমালা গ্রহণ করেছে। এর একটি গুরুত্বপূর্ণ কারণ হলো, জলবায়ু পরিবর্তন এখন আর শুধু পরিবেশগত নয়, এটি একটি অর্থনৈতিক বিষয়ও। জলবায়ু পরিবর্তনের প্রভাব মানুষের স্বাস্থ্য ও উৎপাদনশীলতার ওপর পড়ছে এবং…

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ৩:০০ এএম

খাদ্যনিরাপত্তা ও জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের

প্রবহমান নদী ও সমুদ্রের মাছ ও পলিতে প্লাস্টিকের ক্ষুদ্রতম কণা বা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নতুন কোনো খবর নয়। কিন্তু যখন দেখা যায় যে কৃত্রিম ও নিয়ন্ত্রিত পরিবেশে চাষ করা মিঠাপানির মাছের শরীরে এবং পুকুরের তলদেশের কাদায়ও ছড়িয়ে পড়েছে এই নীরব বিষ, তখন তা সারা দেশের খাদ্যনিরাপত্তা ও জনস্বাস্থ্যের জন্য…

রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ৮:২৯ এএম

আর্মেনিয়ার পরিবেশগত রেকর্ড কীসের বার্তা

গত সপ্তাহে ইয়েরেভানে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কনভেনশন অব বায়োলজিক্যাল ডাইভারসিটির (কপ১৭) ১৭তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই প্রথম কোনো সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র এই শীর্ষ সম্মেলনের আয়োজন করল। আর্মেনীয় সরকার পরিবেশ সুরক্ষায় নিজেদের অগ্রণী রাষ্ট্র হিসেবে তুলে ধরার সুযোগ হিসেবে এ উপলক্ষ…

রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ৭:১৮ এএম

নদীপথে নিরাপত্তা ফিরুক

নদীমাতৃক বাংলাদেশে নদনদী কেবল প্রকৃতির সৌন্দর্যই নহে, ইহা দেশের অর্থনীতি, যোগাযোগ এবং জীবন-জীবিকারও অন্যতম প্রধান অবলম্বন। তবে পরিতাপের বিষয়, সেই নদীপথই আজ আতঙ্কের বড় কারণ হইয়া উঠিয়াছে। সন্ধ্যা নামিলেই যাত্রী, জেলে ও নৌশ্রমিকদের নিরাপত্তা লইয়া উদ্বেগ বাড়িয়া যাইতেছে। কোথাও ডাকাতি, কোথাও চাঁদাবাজি,…

রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ৬:৪০ এএম

নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নয়া দিগন্ত ২২ পূর্ণ করে ২৩-এ পদার্পণ করল আজ। নিখাদ বাংলাদেশপন্থী পত্রিকাটির ২২ বছর পূর্তির দিনটি সত্যি আমাদের জন্য এবং জাতীয় জীবনে এক আশা জাগানিয়া ঘটনা। আমাদের এবং জাতীয় জীবনে আশা জাগানিয়া এ জন্য যে, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে নয়া দিগন্ত ভিন্নমতের মুখপত্র হিসেবে জাতীয় দায়িত্ব পালন…

রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০১ এএম

নদীভাঙন থেকে বরগুনার মানুষকে বাঁচান

একসময়ের সচ্ছল গৃহস্থের বিঘা বিঘা জমি আর বসতভিটা চলে যাচ্ছে বিষখালী নদীতে। পরপর দুবার ভাঙনের শিকার হয়ে সর্বস্ব হারিয়ে আশ্রয় নিতে হচ্ছে অন্যের জমিতে। বরগুনার নদ-নদীঘেরা উপকূলীয় এলাকার হাজার হাজার মানুষের জীবনসংগ্রামের এক করুণ বাস্তবতা এটি।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯:১১ এএম

ভারতের পরিবেশবিনাশী আন্তঃনদী সংযোগ প্রকল্প : অস্তিত্ব রক্ষায় সোচ্চার হতে হবে ঢাকাকে

ভারত ও বাংলাদেশের মধ্যে অন্তত ৫৪টি অভিন্ন নদী বয়ে গেছে। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী, এসব নদীর পানির ন্যায্য হিস্যা পাওয়ার অধিকার বাংলাদেশের থাকলেও, দিল্লি দীর্ঘদিন ধরে আমাদের তা থেকে বঞ্চিত করে আসছে। ইতোমধ্যে গঙ্গায় ফারাক্কা বাঁধ এবং তিস্তায় ভারতীয় অংশে গজলডোবা ব্যারাজ নির্মাণ করে একতরফাভাবে…

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯:৪৩ পিএম

বিপন্ন প্রকৃতির সেতু, হারিয়ে যাচ্ছে ষড়্‌ঋতু

‘আয় বৃষ্টি ঝেঁপে, ধান দেব মেপে’—শৈশবের পরিচিত এই ছড়ার সঙ্গে জড়িয়ে আছে বাংলার প্রকৃতি ও কৃষিজীবনের গভীর সম্পর্ক। আষাঢ়ের বৃষ্টি, শরতের কাশফুল, হেমন্তের সোনালি ধান, শীতের কুয়াশা কিংবা বসন্তের মৃদু বাতাস—প্রতিটি ঋতু বাঙালির সাহিত্য, উৎসব ও জীবনযাত্রায় আলাদা পরিচয় বহন করে। অথচ এখন কখনো বর্ষার মাঝেও…

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮:২৩ পিএম

সচিবালয় স্থানান্তরের পরিকল্পনায় পরিবেশ কি প্রাধান্য পেয়েছে?

ঢাকার ক্রমবর্ধমান প্রশাসনিক চাহিদা পূরণে একটি পরিকল্পিত ও আধুনিক সচিবালয় প্রয়োজন—এ নিয়ে দ্বিমত থাকার কথা নয়। তবে শেরেবাংলা নগরের পুরনো আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা নতুন করে প্রশ্ন তুলেছে পরিবেশ, কৃষি গবেষণা, জনস্বাস্থ্য ও নগর পরিকল্পনার সামগ্রিক বিবেচনায়। এলাকাটিতে…

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৬:৩৩ পিএম

রক্ষক যখন ভক্ষক

দুই সহস্র কোটি টাকা ব্যয়ে ইকোপার্ক নির্মাণের খবর পাঠ করিয়া আমরা ভাবিয়াছি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ নামক সরকারি প্রতিষ্ঠানটির দায়িত্ব পর্যটন সেবা প্রদান। এতদিন জানিতাম, তাহাদের দায়িত্ব নদীর নাব্য রক্ষা করিয়া নদীকে আপন গতিতে প্রত্যাবর্তন ঘটানো। ২২ অক্টোবর সমকালে প্রকাশিত…

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮:০০ এএম

জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুতি: প্রয়োজন ত্রিস্তরীয় পরিকল্পনা

সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রকাশিত 'এশিয়া-প্যাসিফিক ক্লাইমেট রিপোর্ট ২০২৬' শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের যে চিত্র তুলিয়া ধরা হইয়াছে তাহা উদ্বেগজনক। প্রতিবেদনে বলা হইয়াছে যে, ২০৫০ সালের মধ্যে দেশের প্রায় ১ কোটি ৩৩ লক্ষ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হইতে পারে।…

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭:৩০ এএম

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অনুদাননির্ভর ব্যবস্থা গড়ার চেষ্টা ভুল হবে

পিকেএসএফের একটি অনন্য অভিজ্ঞতা রয়েছে। আমরা বাংলাদেশের একমাত্র সংস্থা, যারা গ্রিন ক্লাইমেট ফান্ড, ফান্ড ফর রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজ এবং অ্যাডাপ্টেশন ফান্ড—এ তিন বৈশ্বিক তহবিল থেকেই স্বীকৃতি পেয়েছি। বাংলাদেশে ইডকল গ্রিন ক্লাইমেট ফান্ডের স্বীকৃতি পেয়েছে। তিনটি তহবিলের স্বীকৃতি পাওয়া অত্যন্ত…

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ২:০০ এএম

উপকূলের নিরাপত্তায় পদক্ষেপ নিতে হবে

দেশের অর্থনীতিতে একদিকে ব্লু-ইকোনমি তথা সমুদ্রসম্পদের বিপুল সম্ভাবনার কথা বলা হচ্ছে, অন্যদিকে গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জের কবলে নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ থেকে সৃষ্ট প্রাণহানি, ফসলহানি, সম্পদের ক্ষয়ক্ষতি ও ডেমোগ্রাফিক পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতি ও জনজীবনের উপর চাপ অস্বাভাবিক…

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৩ এএম

অটুট থাকুক আবহমান সম্প্রীতি

আজ শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা নামছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের। দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের শত শত বছরের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব হলেও বাংলাদেশে এটি আবহমানকাল ধরে সর্বজনীন সামাজিক রূপ লাভ করে এসেছে। দুর্গোৎসবের প্রধানত…

বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৯:১৬ এএম

মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন : কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিন

কক্সবাজারের চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে মাতামুহুরী নদী। এ নদী ঘিরে ফের বেপরোয়া হয়ে উঠেছে অবৈধ বালু উত্তোলনকারী একটি চক্র। দুই উপজেলার প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে অন্তত অর্ধশতাধিক পয়েন্টে ড্রেজার মেশিন বসিয়ে এই অপকর্ম সংঘটিত হচ্ছে। কোথাও দিনে-রাতে, আবার কোথাও রাতের…

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৮:০৬ পিএম

নীরব বসন্তের কালে অপরাধী ধরা যায়, ছোঁয়া যায় না

আজ থেকে ৬৪ বছর আগে র‍্যাচেল কারসন তাঁর কালজয়ী বই সাইলেন্ট স্প্রিং বা নীরব বসন্ত লিখেছিলেন। বইয়ের নাম কেন হলো? কারণ, তিনি সতর্ক করেছিলেন এমন এক ভবিষ্যতের ব্যাপারে, যেখানে বসন্ত আসবে, কিন্তু পাখি গান গাইবে না, প্রকৃতির নিজস্ব কোনো শব্দ থাকবে না। সবই ধ্বংস হবে মানুষের লালসার ফলে সৃষ্ট বিষনির্ভর কৃষির…

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৭:১৯ পিএম

দুর্গাপূজার স্মৃতি থেকে নতুন প্রজন্মের সম্ভাবনা

এই সপ্তাহটা দুর্গাপূজার। আর দুর্গাপূজা এলেই ছোটবেলার কত স্মৃতি মনে পড়ে যায়। পরিচিত পূজামণ্ডপ, সন্তানদের নিয়ে দেবী দুর্গার প্রতিমা, ঢাকের বাদ্যি, শাঁখের শব্দ, ধূপ আর ফুলের গন্ধ, এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে মানুষের যাওয়া-আসা। নতুন জামাকাপড় পরা ছেলেমেয়েদের আনন্দ, আলোকসজ্জা, মিষ্টি, খাবারদাবার আর উৎসবের…

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৭:১১ পিএম

প্রশাসনের কঠোর তদারকি ও হস্তক্ষেপ জরুরি

১০ অক্টোবর সকালে কক্সবাজারের উখিয়ায় পাটুয়ারটেক সৈকতের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন পর্যটক নিহত হয়েছেন। স্বজন-পরিজন হারিয়ে দিশাহারা ভুক্তভোগীদের পরিবার, মরদেহের অপেক্ষায় এখনো দিন গুনছেন স্বজনেরা। এই অগ্নিকাণ্ড ও মর্মান্তিক মৃত্যুকে কেবল দুর্ঘটনা হিসেবে নয়, বরং প্রশাসনিক অবহেলা ও…

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৯:১৫ এএম

পরিবেশ আইনের দ্বিমুখী নীতি

দেশের সংবেদনশীল বাস্তুতন্ত্র সুরক্ষায় ১৯৯৫ সালের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন এবং এর অধীনে ঘোষিত ‘পরিবেশগত সংকটাপন্ন এলাকা’ কাঠামোর গুরুত্ব অনস্বীকার্য। তবে সম্প্রতি পরিবেশ অধিদপ্তর-খুলনা জেলা কার্যালয় কর্তৃক বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (২০১০ সালে সংশোধিত) এবং ইসিএ বিধিমালার আওতায়…

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৭:৪০ এএম

সবুজের হাতছানিতে বিষাদের ছায়া!

মেঘ-পাহাড়ের মিতালি, সাপের মতো এঁকেবেঁকে চলা পাহাড়ি নদী ও ঝর্ণার রিমঝিম শব্দ বান্দরবানের বাস্তবতা। প্রকৃতির রূপসীকন্যা বান্দরবান প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকে সৌন্দর্যপিপাসু মানুষকে। দেবতাখুমের রহস্যময় পরিবেশ, নাফাখুমের গর্জন কিংবা কেওক্রাডং ও বগালেকের শান্ত সৌন্দর্য দেখতে প্রতিবছর হাজার হাজার পর্যটক…

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১০ এএম

গ্লোবাল সাউথ ও বাংলাদেশ

‘গ্লোবাল সাউথ’ বা ‘বৈশ্বিক দক্ষিণ’ শব্দটি বর্তমান আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি এবং ভূরাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারণা। এটি মূলত বিশ্বের উন্নয়নশীল, স্বল্পোন্নত বা উদীয়মান অর্থনীতির দেশগুলোকে বোঝাতে ব্যবহৃত হয়। গ্লোবাল সাউথের প্রায় সব দেশই অতীতে ইউরোপীয় বা অন্যান্য পরাশক্তির উপনিবেশ…

রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৮:৪৫ পিএম

পরিবেশবান্ধব শিল্পায়ন ও টেকসই উদ্যোগে বিনিয়োগ বাড়াতে হবে

জলবায়ু পরিবর্তন নিয়ে গ্রিন ডায়ালগের বিশিষ্টজনদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছি। অতীতেও বিভিন্ন আলোচনা ও সংবাদমাধ্যমে এসব বিষয়ে অনেক পরামর্শ এসেছে। এখন আমাদের ভাবতে হবে কীভাবে সেগুলো বাস্তবায়ন করা যায়।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ২:০০ এএম

ক্রমবর্ধমান জনসংখ্যা ও জলবায়ু ঝুঁকিকে যথেষ্ট গুরুত্ব না দেয়ার ফল

দেশের জনসংখ্যা ক্রমেই বাড়ছে। এতে ভূমির ব্যবহার ও এর ওপর চাপও বাড়ছে। এতে এরই মধ্যে কৃষিজমির পরিমাণ উল্লেখযোগ্য হারে কমেছে। কমেছে জমির পুষ্টিগুণও। তার পরও আধুনিক প্রযুক্তির ব্যবহার, উচ্চফলনশীল বীজ, সেচ ব্যবস্থার উন্নয়ন করে সীমিত জমিতে বিপুল পরিমাণ ফসল উৎপাদন করা সম্ভব। এক্ষেত্রে দেশ অনেকটা এগোলেও আজও…

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১:৫০ এএম

অর্থনৈতিক প্রবৃদ্ধি, জলবায়ু ও পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে

আলোচনা সভা পারস্পরিক মতবিনিময়ের জন্য অত্যন্ত কার্যকর। তবে আলোচনা থেকে যদি আমরা এক-দুটি গুরুত্বপূর্ণ বিষয় চিহ্নিত করে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নিই এবং ছয় মাস থেকে এক বছরের মধ্যে অগ্রগতি পর্যালোচনা করি, তাহলে সেটি হবে প্রকৃত অর্জন। আমাদের অনেক আলোচনা হয়, কিন্তু সেগুলোর কতটা বাস্তবায়ন হচ্ছে, তা নিয়ে…

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১:৫০ এএম

নদী ও সমুদ্রই হতে পারে অর্থনৈতিক সমৃদ্ধির নতুন শক্তি

আজ ইস্তাম্বুলের মারমারা সাগর, বসফরাস প্রণালি ও গালাতা পোর্ট পরিদর্শন করতে গিয়ে বারবার বাংলাদেশের কথা মনে পড়েছে। জাহাজের চলাচল, আন্তর্জাতিক নৌপথের গুরুত্ব এবং সমুদ্রতীরবর্তী আধুনিক ব্যবস্থাপনা দেখে মনে হয়েছে—বাংলাদেশের নদী ও সমুদ্রের সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে আমাদের অর্থনীতির সামনে খুলে যেতে…

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৫ পিএম

অভিযানে কার্পণ্য কেন

বাংলাদেশে রুপালি ইলিশ শুধু স্বাদের জন্য সুপরিচিত নয়, এটি আমাদের দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনেও ভূমিকা রাখে। তাই মা-ইলিশের বংশবৃদ্ধি ও নিরবচ্ছিন্ন প্রজনন নিশ্চিত করতে প্রতি বছর সরকার নির্দিষ্ট সময়ে ২২ দিনের জন্য এই মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করে। উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট,…

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৯:০৫ পিএম

জমির নিবন্ধনে মান্ধাতা-প্রীতি!

মান্ধাতা বহু আগের মানুষ। পৌরাণিক কাহিনির অযোধ্যা নগরের রাজা। রামায়ণ রচনার বহু বছর পরও তাঁরই নাম বলা হয়; বলা হয় ‘মান্ধাতার আমল’। এটা যেন চোখ বন্ধ রেখে অযথা পুরোনোকে আঁকড়ে ধরার অদ্ভুত এক মানসিকতা। যুগ বদলে গেছে। বদলে গেছে মানুষের চাওয়া-পাওয়া, রুচি, বোধ, সংস্কৃতি; যা কিছু ভালো তা গ্রহণ করার প্রবহমান…

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৪:৫৯ পিএম

বায়ুদূষণ কি শুধু ঢাকার সমস্যা

গোল বা লম্বা যে টেবিলেই আলোচনা হোক, কিংবা গণমাধ্যমে বায়ুদূষণ নিয়ে বলাবলি বা লেখালেখি হোক—ঢাকার বায়ুদূষণ নিয়েই ঢাকঢোল পেটানো হয় বেশি। ঢাকা যেন সবকিছু, এক অর্থে ঢাকাতেই ঢাকা পড়ে সারা দেশ। অসুখ-বিসুখ, লেখাপড়া, বিয়ের বাজার, ভিসা, টিকিট—ঢাকা ছাড়া উপায় নেই। তাই ঢাকা দিয়েই সবকিছু মাপার চর্চা। তাই বলে…

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৪:৩২ পিএম

প্রযুক্তি ও উদ্ভাবনে গুরুত্ব দিয়ে কৃষি-খাদ্য ব্যবস্থাপনা টেকসই করতে হবে

আজ ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। এবার দিবসটি এমন এক সংকটাপন্ন অথচ সম্ভাবনাময় মুহূর্তে পালন হচ্ছে যখন জলবায়ু সংকট, ভূরাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক মন্দার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও বায়োটেকনোলজির উদ্ভাবন বৈশ্বিক কৃষি-খাদ্য ব্যবস্থাকে এক নতুন যুগে প্রবেশ করিয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য—আজকের…

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১:৫৫ পিএম

জলবায়ু ঝুঁকি মোকাবেলা করে অর্থনীতির পুনর্বিন্যাস: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতা ও সম্ভাবনা

জলবায়ু পরিবর্তন নিয়ে আমরা অনেক দিন ধরেই আলোচনা করছি। নীতি তৈরি করেছি, পরিকল্পনা নিয়েছি, আন্তর্জাতিক অঙ্গীকার করেছি। কিন্তু এখন আমাদের সামনে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে দাঁড়িয়েছে—জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের অর্থনীতি, শিল্প, কৃষি, কর্মসংস্থান ও জনজীবনে যে ঝুঁকি তৈরি হচ্ছে, তা…

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩:০০ এএম

ক্রান্তীয় বন সংরক্ষণের ব্যয় কে বহন করবে?

ক্রান্তীয় বন জলবায়ু স্থিতিশীলতা, পানি সরবরাহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এর অর্থনৈতিক সুফলের সামান্য অংশই পায় বন সংরক্ষণকারী দেশ ও জনগোষ্ঠী। বন ধ্বংস করে কৃষি সম্প্রসারণ, গবাদিপশু পালন ও শিল্প বাগান গড়ে তোলা স্বল্প মেয়াদে বেশি লাভজনক হওয়ায় অ্যামাজন, কঙ্গো অববাহিকা…

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১:৪২ এএম

পরিবেশ দূষণে অর্থনৈতিক ক্ষতি ও মৃত্যু দুটোই বাড়ছে

আগামী ১৫-২০ বছরের মধ্যে দক্ষিণ এশিয়ার পুরো হিমালয় অঞ্চল জলবায়ু পরিবর্তনের ভয়ংকর রূপ দেখতে পাবে বলে জলবায়ু বিশেষজ্ঞগণ অভিমত প্রকাশ করেছেন। সম্প্রতি হিমালয়ে কয়েক হাজার কিলোমিটার জুড়ে হিমবাহ গলে যাওয়ায় ভয়ংকর রূপ ধারণ করেছে। এতে দক্ষিণ এশিয়ায় পরিবেশ বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে প্রায় ১৪০ কোটি মানুষ।…

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৭ এএম

সমন্বিত উদ্যোগ দরকার

বাংলাদেশে প্লাস্টিক বর্জ্য দীর্ঘদিন থেকে একটি গুরুতর সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। পরিবেশবাদী এনজিও ও গণমাধ্যমসহ সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ বিষয়টি নিয়ে কথা বলছেন। কিন্তু কাক্সিক্ষত ফল পাওয়া যাচ্ছে না। দেশে প্রতিদিন শুধু শহরাঞ্চলেই আনুমানিক ৩৮ হাজার টন কঠিন বর্জ্য তৈরি হয়, যা ২০৪০ সালের…

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পিএম

তিস্তা প্রকল্পকে কীভাবে ভূরাজনীতির প্রভাব থেকে মুক্ত রাখা যায়

তিস্তা ব্যারাজ প্রকল্প নিয়ে বাংলাদেশ ইতিমধ্যে ভারত ও চীনের ভূরাজনৈতিক টানাপোড়েনের সম্মুখীন হয়েছে। সম্প্রতি এ প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রেরও কিছু আগ্রহ দৃশ্যমান হয়েছে। তিস্তা ব্যারাজ প্রকল্প কীভাবে ভূরাজনৈতিক খেলায় পরিণত হয়েছে এবং এর ক্ষতিকর প্রভাব কীভাবে এড়ানো যায়, তা নিয়ে দুই পর্বে লিখেছেন

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৭:১২ পিএম

সুস্থ পরিবেশে স্বাভাবিক বিকাশ নিশ্চিত করুন

কারাগারে বন্দী মায়ের সঙ্গে থাকা শিশুরা কোনো অপরাধ করেনি। মায়ের বন্দিত্বের কারণে তাদের এমন পরিবেশে থাকতে হচ্ছে, যা তার স্বাভাবিক বিকাশের অনুকূল নয়। প্রায় তিন শ শিশুর এই বাস্তবতা শুধু কারা ব্যবস্থাপনার বিষয় নয়; রাষ্ট্রের মানবিক দায়িত্বেরও পরীক্ষা।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৯:১৩ এএম

পরিবেশ রক্ষা করে আবাসন নীতিমালা তৈরির কাজ করছে সরকার

প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সাত মাস ধরে বেশকিছু কাজ করছি। এ কনক্লেভে অংশ নেয়া বক্তারা যে প্রস্তাবগুলো তুলে ধরেছেন আমরা সেগুলো নিয়ে এরই মধ্যে কাজ করছি। আমাদের একটা অথরিটি (কর্তৃপক্ষ) আছে, আরবান ডেভেলপমেন্ট ডাইরেক্টরেট (ইউডিডি)। যারা প্রথমবারের মতো ১০ বছরের একটা পরিকল্পনা নিয়েছে। এর মাধ্যমে সারা…

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩:০০ এএম

সুন্দরবন রক্ষায় দরকার সমন্বিত উদ্যোগ

দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের বাসিন্দাদের পানির জন্য সংগ্রাম ও সুন্দরবনের প্রতিবেশগত সংকটকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। বহু বছর ধরে সুন্দরবনকে রক্ষার কথা বলা হলেও বনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার ব্যাপারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং সুন্দরবন রক্ষা এবং উপকূলীয় মানুষের জীবন–জীবিকার সংগ্রামকে…

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৯:৩০ এএম

মা ইলিশ পাহারায় যে ‘বাহিনী’ দরকার

রাত তখন গভীর। মেঘনার কোনো দুর্গম চরের পাশে প্রশাসনের স্পিডবোট টহল দিয়ে ফিরে গেছে। ইঞ্জিনের শব্দ মিলিয়ে যেতেই অন্ধকারে নামতে শুরু করে ডিঙি নৌকা, পানিতে ফেলা হয় কারেন্ট জাল। ভোর হওয়ার আগেই মা ইলিশ উঠে যায় নৌকায়, পৌঁছে যায় গোপন আড়তে।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৭:৫০ এএম