ইরানি তেল নিয়ে মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে যেভাবে দাঁড়াচ্ছে চীন
চীনের বাণিজ্য মন্ত্রণালয় ২ মে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করে। ২০২১ সালে তৈরি এক আইনের আওতায় এই নির্দেশ দেওয়া হয়। এর লক্ষ্য বিদেশি আইনের অন্যায্য চাপ ঠেকানো।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় ২ মে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করে। ২০২১ সালে তৈরি এক আইনের আওতায় এই নির্দেশ দেওয়া হয়। এর লক্ষ্য বিদেশি আইনের অন্যায্য চাপ ঠেকানো।
(পূর্ব প্রকাশের পর) আজ ১৯৪৭ নিয়ে যে বিতর্ক তুলেছেন স্বয়ং বিএনপি’র কেন্দ্রীয় সিনিয়র নেতা, সেই বিতর্কের সমাধান বহু পূর্বেই করেছিলেন ঐতিহাসিক বিমলানন্দ শাসমল। তিনি বলেছিলেন, ‘বাংলাদেশকে স্বাধীন করে দেবার জন্য আমরা ভারতীয়রা কৃতিত্বের দাবি করি এবং শ্রীমতী ইন্দিরা গান্ধীকে সেইজন্য এই সময়ে এশিয়ার মুক্তি…
সমাজ ও রাষ্ট্র নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন। সাংবাদিকরা সেই প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করেন। কিন্তু কেউ যদি প্রশ্ন করেন, সাংাদিকরা কতটা স্বাধীন কিংবা গণমাধ্যম কি সেলফ সেন্সরে ক্ষতিগ্রস্ত, এর জবাব কেমন হবে? সম্পাদকরা এর জবাব দেওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশ জার্লালিজম কনফারেন্সে। উল্লেখ্য, শুক্রবার…
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নির্বাচনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি-বিজেপি। মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। তার রাজনীতিতে হাতেখড়ি কংগ্রেসে, তারপর তৃণমূল কংগ্রেস হয়ে সব শেষে বিজেপিতে। তিনি বাম ফ্রন্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনরত মাওবাদীদের গোপনে অস্ত্র সরবরাহ করতেন এমন অভিযোগ ছিল রাজ্য সিআইডির।…
ইরান যুদ্ধ ঘিরে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে তুচ্ছ বাগ্বিতণ্ডা শুরু হয়েছিল, সেটা দ্রুতই জার্মানি ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক ঐতিহাসিক সম্পর্কচ্ছেদের দিকে গড়াচ্ছে। এটা সত্যিই বড় ধরনের তাৎপর্যপূর্ণ বিষয়।
রবীন্দ্রনাথ ঠাকুর ‘আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয়গহন-দ্বারে বারে বারে/ কান পেতে রই’ গানটি লিখেছিলেন ১৯২২ সালে। বাউল-অঙ্গের ধারায় এবং পূজা পর্যায়ভুক্ত এই গানে মানুষের অন্তরের সেই অবস্থাটিই প্রকাশিত, যে অবস্থায় মানুষ গভীর মনোযোগে ‘চিরসত্তা’র ধ্যানে নিমগ্ন থাকে। কিন্তু বিশ্বায়নের জটিল যুগে নিজেকে…
ইরানে যুদ্ধ শুরু হওয়ার দুই মাস পর এই সংঘাত শুরু করার জন্য যুক্তরাষ্ট্র কয়েকটি কারণ সামনে এনেছিল। একইসাথে সাফল্য দাবি করার ক্ষেত্রেও ওয়াশিংটনের ন্যূনতম কিছু মানদণ্ড ছিল। বর্তমানে এসব কারণ ও মানদণ্ড দুটোই দুর্বোধ্য বলে মনে হচ্ছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে, মার্কিন কর্মকর্তারা এখন যুক্তি দিচ্ছেন যে,…
গত সপ্তাহে বাংলাদেশের সংবাদমাধ্যম, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম ছিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির পরাজয় নিয়ে। নির্বাচনে মমতার বহুদিনের প্রতিদ্বন্দ্বী বিজেপি (যে দলের নেতৃত্বে আছে নরেন্দ্র মোদি ও অমিত শাহ) তাঁকে ক্ষমতাচ্যুত করেছে।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত। সেটি হলো, আমেরিকান সেনাদের উপস্থিতি। শহরের স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে তারা যেন একধরনের বিচ্ছিন্নতা তৈরি করত। কাতার সব সময়ই নানা দেশের মানুষের মিশ্রণে গড়ে ওঠা একটি সমাজ ছিল, যেখানে মানুষ আসত, যেত, আর…
আমার সামনে ৩২ পৃষ্ঠার যে দলিল আছে, তার শিরোনাম—‘অ্যাগ্রিমেন্ট বিটুইন দ্য ইউনাইটেড স্টেটস অব আমেরিকা অ্যান্ড দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ অন রেসিপ্রোক্যাল ট্রেড’, অর্থাৎ এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যচুক্তির একটি দলিল।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত আজ কোনো আঞ্চলিক উত্তেজনার মধ্যে সীমাবদ্ধ নেই। বরং এটি বিশ্বের ৮৩০ কোটি মানুষের জীবনে মহাসংকট তৈরি করেছে। উন্নত, অনুন্নত সকল দেশের মানুষ ট্রাম্প-নেতানিয়াহুর চাপিয়ে দেওয়া এই যুদ্ধের খেসারত দিচ্ছে।
ব্রিটেনের রাজা চার্লস তৃতীয়ের সাম্প্রতিক ওয়াশিংটন সফরকে বাইরে থেকে যতটা আড়ম্বরপূর্ণ মনে হয়েছে, ভেতরে তার তাৎপর্য ছিল অনেক গভীর। এটি নিছক প্রটোকল মেনে করা একটি রাষ্ট্রীয় সফর ছিল না। বরং একে বলা যায় সম্পর্ক মেরামতের এক সূক্ষ্ম প্রয়াস।
এদিকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখনো ইরানের হাতেই রয়ে গেছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) অন্তর্ভুক্ত দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামোয় আঘাত হানে ইরান। এছাড়া হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে হুমকি দিতে থাকায় যুক্তরাষ্ট্র টাকো অর্থাৎ ‘ট্রাম্প অলয়েজ চিকেনস আউট’ (ট্রাম্প সবসময় লেজ গুটিয়ে পালান) মোডে…
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী যখন ঢাকায় মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করছেন, ঠিক তখনই দিল্লির পার্লামেন্টে শ্রীমতি ইন্দিরা গান্ধী তার ভাষণে বলেন, ‘হাজার সালকা বদলা লিয়া’। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের সহায়তার নিগুঢ় অর্থ ও উদ্দেশ্য বুঝতে হলে এই একটি…
যুক্তরাষ্ট্র-ইসরাইল অক্ষের ইরান আক্রমণ শুধু বিবদমান পক্ষগুলো নয়, পুরো বিশ্বকে বিপর্যয়ে ফেলেছে। পেন্টাগনের হিসাবে দেশটি এই যুদ্ধে এখন পর্যন্ত ২৫ বিলিয়ন ডলার খরচ করেছে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র নিজেদের ক্ষয়ক্ষতি কমিয়ে দেখানোর চেষ্টা করছে। নিঃসন্দেহে যুদ্ধে আমেরিকার ব্যয় এর চেয়েও অনেক বেশি। অন্য দিকে…
সভ্যতার ক্রমবিকাশে ঐতিহ্যবাহী শিল্পগুলোর অন্যতম হচ্ছে রেশম শিল্প। শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি, আভিজাত্য ও গৌরবের প্রতীক হয়ে টিকে আছে রাজশাহী সিল্কের সুতা তৈরির অন্যতম নিয়ামক উপাদান রেশম। আমাদের দেশে প্রধানত মালবেরি, এন্ডি, মুগা ও তসর- এই চার ধরনের রেশম উৎপাদন হয়। এর মধ্যে…
জাভেদ জারিফ সাম্প্রতিক এক বিবৃতিতে (উপসাগরীয়) সহযোগিতা পরিষদ (জিসিসি) ঘোষণা করে, ‘ইরানের হামলা দেশটির প্রতি পরিষদভুক্ত দেশগুলোর আস্থায় বড় রকমের ঘাটতি তৈরি করেছে। আস্থা ফেরাতে ইরানকে উদ্যোগী হয়ে আন্তরিক প্রচেষ্টা চালাতে হবে।’
সম্প্রতি আন্দামান সাগরে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রারত রোহিঙ্গা শরণার্থীবাহী একটি নৌকা ডুবে গিয়ে শতাধিক প্রাণহানি ও নিখোঁজের ঘটনা ঘটেছে। এই ঘটনা সরকার, স্থানীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারকদের প্রবলভাবে নাড়া দেওয়ার মতো ছিল। কিন্তু বাস্তবে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে তা প্রায় উপেক্ষিতই থেকে গেছে।
বিএনপি তার নির্বাচনী ইশতেহারের পররাষ্ট্রনীতিতে বলেছিল, ‘পররাষ্ট্রনীতির প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা এবং জনগণের কল্যাণ সর্বাগ্রে প্রাধান্য পাবে। সমতা, ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে বাংলাদেশ একটি আত্মমর্যাদাশীল, সক্রিয় ও দায়িত্বশীল…
হাজার বছর ধরে তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রাণপ্রবাহ। উজানে ভারতের গজলডোবা বাঁধের কারণে অববাহিকা অঞ্চলে তিস্তা এখন মৃত প্রায়। উজানে ভারতের পানি প্রত্যাহার ও বাঁধ নির্মাণে বাংলাদেশে বিরূপ প্রভাবের চিত্র নতুন করে বলার কিছু নেই। এ অঞ্চলের কৃষি, নৌ যোগাযোগ,…
ইরানের ওপর মার্কিন হামলার কারণে খুবই সংকটময় পরিস্থিতিতে রয়েছে বিশ্বের তেলের বাজার। অপরিশোধিত তেলের মূল্য অনেকখানি বেড়েছে। অন্যদিকে তেল রপ্তানিকারক দেশ সমূহের সংস্থা ওপেকে সংকটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার কথা থাকলেও সপ্তাহ খানেক আগে সংস্থার গুরুত্বপূর্ণ সদস্য সংযুক্ত আরব…
তিস্তা প্রকল্প নিয়ে বহু দিন ধরে দেশে আলোচনা হচ্ছে। এ প্রকল্পে বেইজিংয়ের সহযোগিতা নেয়ার কথা বহুল আলোচিত একটি বিষয়। বাংলাদেশের জন্য কার্যকর একটি প্রকল্প হলেও প্রতিবেশী দেশের বৈরী মনোভাব বিবেচনায় চীনা সহযোগিতা নিতে ধীরগতির নীতি অবলম্বন করা হয়। নতুন সরকার চীনের সহযোগিতা ও সম্পৃক্ততায় এই প্রকল্প…
দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত-বাংলাদেশ সম্পর্ক বরাবর এক জটিল সমীকরণ। ইতিহাস, সংস্কৃতি, ভাষা ও অর্থনৈতিক নির্ভরতার গভীর বন্ধন সত্ত্বেও এ সম্পর্কে সবসময় এক অদৃশ্য টানাপড়েন কাজ করেছে। বিশেষ করে ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি বিজেপির উত্থান এবং আদর্শিক অবস্থান এ সমীকরণকে নতুন করে…
মেধাপাচার বা Brain drain সবার জানা বিষয়। বিষয়টি নিয়ে এখন কেউ তেমন একটা ভাবেন না। কোনো দেশ থেকে শিক্ষিত, দক্ষ, চিকিৎসক, প্রকৌশলীদের উন্নত ও নিরাপদ জীবনের প্রত্যাশায় অথবা উচ্চশিক্ষা ও গবেষণার জন্য স্থায়ীভাবে উন্নত দেশে পাড়ি জমানোকেই সাধারণত মেধা পাচার বলে। এতে উন্নত দেশগুলো লাভবান হয়। এর বিপরীতটা…
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের করা বাণিজ্য চুক্তিতে আমরা পেলাম কম, হারালাম বেশি। কি অর্থে পেলাম কম? আপাত:দৃষ্টিতে মনে হতে পারে যুক্তরাষ্ট্র আমাদের পোশাক খাতের বাজার রক্ষা করল, কিন্তু সেটা বিদ্যমান শুল্ক কমিয়ে নয়; বরং শেষ পর্যন্ত ১৯ শতাংশ বাড়তি শুল্ক আমাদের দিতেই হবে। ড. মুস্তাফিজের হিসাবানুযায়ি…
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিপুল বিজয় পূর্ব ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। মমতা ব্যানার্জীর নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (টিএমসি) এ অঞ্চলে ১৫ বছর শাসন করেছে। এবারের নির্বাচনের মধ্যদিয়ে বিজেপি ২৯৪ সদস্যের বিধানসভায় ২০০টিরও বেশি…
ভারতে একসময় বামপন্থীদের অবস্থা ছিল রমরমা। যদিও কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় তারা কোনো দিনই আসেনি। তবে দেশটির জাতীয় ও আঞ্চলিক রাজনীতিতে তাদের প্রভাব ছিল অনেক। কিন্তু সেই প্রভাব এখন ক্ষয়িষ্ণু। বামপন্থী রাজনীতির অবস্থা এতটাই নাজেহাল যে এবারের বিধানসভা নির্বাচনে তাদের হাতে থাকা শেষ রাজ্য, কেরালাও হাতছাড়া…
রবীন্দ্রনাথের জীবদ্দশায় বাংলাদেশ, পাকিস্তান ও ভারত পৃথক দেশ ছিল না। ছিল এক দেশ। নাম তার ভারতবর্ষ। সুতরাং ‘দুর্ভাগা দেশ’ বলে সম্বোধন বা তার আচার-ব্যবহারের অসংগতি অথবা নানা জাতি-ধর্ম-বর্ণের মহামিলনের যে আহ্বান ও আকুতি রবীন্দ্রনাথের বয়ানে রয়েছে, তার সবই ভারতকে ঘিরে—যার একটি অংশ আমাদের এই ভূখণ্ড…
প্রতিবেশী ভারতের নিকটতম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচন ও উহার ফলাফল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে পরাজিত করিয়া এই রাজ্যে দেশটির কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি-বিজেপির বিজয়কে আমরা সতর্কতার সহিত স্বাগত জানাই। বলিবার অপেক্ষা রাখে না, একই…
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী দিনে ১৯৪৭ সালের ভারত বিভাগ নিয়ে একটি অনাকাক্সিক্ষত বিতর্কে জড়িয়ে পড়ে সরকার ও বিরোধী দল। অনাকাক্সিক্ষত এ কারণে বলা হচ্ছে যে, ১৯৪৭ ইতিহাসের মীমাংসিত বিষয়। এই ’৪৭ এর হাত ধরেই একদিন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের সংবিধানে বাংলাদেশ রাষ্ট্রের সীমানা…
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরাইল যৌথভাবে ইরানে হামলা করে। এতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অনেক শীর্ষ নেতা নিহত হন। ইরান প্রতিক্রিয়ায় ইসরাইল এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা করে। এভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের সাথে ইরানের…
তিনি ফেরাউনের ঢঙে হুমকি দেন। বলেন, ইরান আমেরিকার সাথে সমঝোতা না করলে, ইরানকে ধ্বংস করে দেবেন। ইরানি নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো হুমকিকেই আমলে নিতে প্রস্তুত নন। ইরানিরা না মরতে ভয় পায়, না হারতে ভয় পায়। ইরানের অবস্থান হচ্ছে, আগে হরমুজ প্রণালীর অবরোধ তুলে নাও, এরপর তোমাদের সাথে…
আহসান হাবিব বরুন একটি দেশের আকাশপথ কেবল যাতায়াতের মাধ্যম নয়; এটি সেই দেশের সামর্থ্য, শৃঙ্খলা, আধুনিকতা এবং আন্তর্জাতিক পরিচয়ের প্রতিফলন। আর সেই প্রতিচ্ছবির কেন্দ্রেই থাকে জাতীয় পতাকাবাহী সংস্থা—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অথচ দুঃখজনক হলেও সত্য, এই প্রতিষ্ঠানটি বহু বছর ধরেই সম্ভাবনা ও ব্যর্থতার…
পশ্চিমবঙ্গে পালাবদলের পর বাংলাদেশ-ভারত কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে এর প্রভাব নিয়ে স্বাভাবিকভাবেই সীমান্তের দুইপাশে কথা-বার্তা হচ্ছে। পূর্ববর্তী সময়ে রাজ্য সরকার ও কেন্দ্রের মধ্যে রাজনৈতিক মতপার্থক্যের কারণে অনেক কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নে জটিলতা দেখা গিয়েছিল। বিশেষ করে সীমান্ত বাণিজ্য,…
তবে সবচেয়ে বিস্ময়কর ঘটনাটি হলো রিপাবলিকান পার্টির অভ্যন্তরে ইসরায়েল সম্পর্কে সংশয় ক্রমশঃই বেড়ে চলেছে। গ্র্যান্ড ওল্ড পার্টি (জিওপি) নামে পরিচিত এই দলটিকে ঐতিহ্যগতভাবে ইসরায়েলের সবচেয়ে জোরালো রক্ষক হিসেবে মনে করা হয়। যদিও জিওপির মূল নেতৃত্ব মূলত এখনো ইসরায়েলপন্থীদের হাতেই রয়ে গেছে, তবুও দলটির…
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর অভিনয়শৈলী ও উপস্থাপনা–দক্ষতার কারণে বহুদিন ধরেই একজন জনসংযোগ–প্রতিভা হিসেবে পরিচিত। বন্ধু-শত্রু দুই পক্ষই তাঁর এই খ্যাতি স্বীকার করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি প্রকাশ্যেই তাঁকে আক্রমণ করেছেন, একসময় ইউক্রেনের এই নেতাকে আখ্যা…
বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার একটি উদীয়মান অর্থনৈতিক শক্তি কেবল নয়; এটি এমন এক ভূ-খণ্ডে পরিণত হয়েছে, যেখানে বৈশ্বিক শক্তিগুলোর কৌশলগত প্রতিযোগিতা ক্রমশ স্পষ্ট ও দৃশ্যমান হয়ে উঠছে। চীন ও যুক্তরাষ্ট্রের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশ একদিকে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করার প্রয়াসে নিয়োজিত,…
পশ্চিমের পুঁজিবাদি অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার আধিপত্যবাদী নীতির কারণে পুরো বিশ্বই যুদ্ধক্ষেত্রে পরিনত হয়েছে। পরাশক্তিগুলোর কৌশলগত অবস্থান ও তার পক্ষে-বিপক্ষের ন্যারেটিভ থেকে মুক্ত রাখার সাধ্য ক্ষুদ্র জাতিরাষ্ট্রগুলোর নেই। দ্বিতীয় মহাযুদ্ধের মধ্য দিয়ে সূচিত নতুন বিশ্বব্যবস্থার বাস্তবতা থেকে…
ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ এবং তার প্রভাবে বিশ্ব অর্থনীতি এখন ঝুঁকির মুখে এসে দাঁড়িয়েছে। করোনা উত্তর বিশ্ব অর্থনীতি যখন উত্তরণের পর্যায়ে ছিল তখন শুরু হয় ইউক্রেন যুদ্ধ। ফলে বিশ্ব অর্থনীতিতে টালমাটাল অবস্থার সৃষ্টি হয়। সে সময় রাশিয়া এবং ইউক্রেনে খাদ্যশস্য উৎপাদন ছিল…
সুরঞ্জন ঘোষ দেশে গণতন্ত্র ফিরেছে। এর প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আমলাদের দিয়ে নয়, এ জন্য রাজনীতিকদেরই হাল ধরতে হবে। দেখা যাচ্ছে, রাজনীতির অভিজ্ঞতা ও যোগ্যতা নেই এমন আমলাদের আজ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হচ্ছে। এতে রাষ্ট্র ও দেশ বিপদগ্রস্ত হতে পারে।
ইরান যুদ্ধ এখন তৃতীয় মাসে প্রবেশ করেছে। এই যুদ্ধ আর কত দিন চলবে, তা ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে। কিছুদিন আগপর্যন্ত মনে হচ্ছিল, দীর্ঘস্থায়ী সংঘাত এড়ানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইরানের স্বার্থ এক জায়গায় মিলেছে (যদিও ইসরায়েলের ক্ষেত্রে সেটা মেলেনি)। গত মাসে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরানের মুখোমুখি বৈঠক…
একসময় ছিল, যখন পৃথিবীর মানচিত্রে একটি শক্তি এমনভাবে প্রতিষ্ঠিত ছিল যে, তাহার সিদ্ধান্তই যেন ছিল চূড়ান্ত বিধান। তাহার অর্থনীতি, সামরিক সক্ষমতা, প্রযুক্তি ও কূটনৈতিক বিস্তার— সমস্তই মিলিয়া তাহাকে প্রায় অপরাজেয় বলিয়া প্রতীয়মান করা হইত। বহু রাষ্ট্র, বহু জাতি, এমনকি বহু চিন্তাবিদও বিশ্বাস…
এ সহযোগিতার মনোভাব এক ধরনের যৌথ অঙ্গীকার দ্বারা পরিচালিত হচ্ছিল। ওই যুগ শেষ হয়েছে। আমরা এখন এমন এক বহুজাগতিক বিশ্বে প্রবেশ করেছি। এ বিশ্বে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা, বিতর্কিত নীতিমালা ও অস্থিরতা এত বেশি যে দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা নেয়া চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় অর্থনৈতিক কাঠামোগুলো…
সেই পাকিস্তান আমল থেকে সাবেক পূর্ব বাংলার মানুষকে একটি তিক্ত বটিকা সেবন করানোর অনেক চেষ্টা হয়েছে। কিন্তু যারা সে চেষ্টা করেছে তারা সফল হতে পারেনি। তবে বলতেই হবে যে, তাদের প্রোপাগান্ডা অত্যন্ত সুসংগঠিত। প্রথমে পূর্ব বাংলা পরে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ এবং বামপন্থী ঘরানার সংগঠন এবং বিভিন্ন অংগ…
ট্রাম্পের আমলকে অনেকেই ‘অন্ধকার যুগ’ হিসেবে চিহ্নিত করছেন। আবার এখান থেকেই বিশ্বরাজনীতির এক নতুন ধারার উদ্ভব লক্ষ্য করছেন কেউ কেউ। এ প্রসঙ্গে লন্ডনে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত আন্তোনিও ডি আগুইয়ার প্যাট্রিওটার কথা উল্লেখ করা যেতে পারে। সাম্প্রতিক এক বক্তৃতায় তিনি আধুনিক বিশ্বের এক হতাশাজনক চিত্র…
আজকের মধ্যপ্রাচ্যে জ্বালানি নিয়ে প্রতিযোগিতার চরিত্র বদলে গেছে। একসময় যে লড়াই তেল ও গ্যাসের ভান্ডার দখলকে ঘিরে সীমাবদ্ধ ছিল, এখন তা ক্রমে অন্য এক স্তরে সরে এসেছে। এখনকার লড়াইয়ের লক্ষ্য জ্বালানির পথ বা রুটের ওপর নিয়ন্ত্রণ। কোন দেশ কোন পথে তার গ্যাস পাঠাবে, কে সেই পথের পরিকল্পনা করবে, আর কে সেই…
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত, অর্থনৈতিক এবং কৌশলগত সক্ষমতার এক অনন্য প্রতিচ্ছবি। পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে নির্মিত এই মেগা প্রকল্পটি বাংলাদেশের স্বাধীন কর্তৃত্বপরায়ণ গণ সার্বভৌমত্বের একটি বড় মাইলফলক। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নিরবচ্ছিন্ন এবং সাশ্রয়ী…
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান গত ৭ থেকে ৯ এপ্রিল ভারত সফর করেছেন। বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটি ছিল কোনো মন্ত্রীর প্রথম উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সফর। এই সফরে পদ্মা পানিবণ্টন চুক্তির নবায়ন প্রসঙ্গটি সামনে আসে। ১৯৯৬ সালে ৩০ বছর মেয়াদি পদ্মা পানিবণ্টন চুক্তি…
যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তি নিয়ে এখন এতো কথা হচ্ছে কেন? প্রশ্নটি সিম্পল। কিন্তু, জবাব দেয়ার পালায় যাচ্ছে না সরকারি দল বিএনপি বা বিরোধী দল জামায়াতসহ তাদের সমমনারা। চুক্তির বিপক্ষে মাঠ গরমের চেষ্টা করছে বামপন্থী কিছু দল। এ বিষয়টিও প্রশ্নবোধক। বাকিরা সরব নয় কেন? এর জবাব…
যুদ্ধের তো কারণ থাকে, তবে সব কারণ সঙ্গত হয় না। অসঙ্গত কারণের মাত্রাও এক রকম হয় না। যেমন ইরান যুদ্ধ। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফাঁদে পা দিয়ে এখন ট্রাম্প কী করছেন? দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হয়ে ট্রাম্প যেসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, তা স্বাভাবিক বলে ভাবা যায় না। তাই নিউইয়র্ক টাইমস-এর মতো…