ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী দিনে ১৯৪৭ সালের ভারত বিভাগ নিয়ে একটি অনাকাক্সিক্ষত বিতর্কে জড়িয়ে পড়ে সরকার ও বিরোধী দল। অনাকাক্সিক্ষত এ কারণে বলা হচ্ছে যে, ১৯৪৭ ইতিহাসের মীমাংসিত বিষয়। এই ’৪৭ এর হাত ধরেই একদিন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের সংবিধানে বাংলাদেশ রাষ্ট্রের সীমানা বলতে সংবিধানের ২ এর ক ধারায় বলা হয়েছে, ‘১৯৭১ খ্রিস্টাব্দের মার্চ মাসের ২৬ তারিখে স্বাধীনতা-ঘোষণার অব্যবহিত পূর্বে যে সকল এলাকা লইয়া পূর্ব পাকিস্তান গঠিত ছিল।’ ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা পূর্বে যে সকল এলাকা নিয়ে পূর্ব পাকিস্তান গঠিত হয়েছিল তা মূলত ১৯৪৭ সালেই অন্তর্ভুক্ত হয়েছিল। কাজেই ১৯৪৭ সালকে বাদ দিয়ে বাংলাদেশ হতে পারে না। ১৯৪৭ সালকে বাদ দিয়ে ১৯৭১ হতে পারে না। ১৯৪৭ সাল বাংলাদেশের ইতিহাসের সাথে একটি অবিভাজ্য মাইল ফলক।
১৯৪৭ এসেছে ১৯৪০ সালের লাহোর প্রস্তাব থেকে। ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ. কে. ফজলুল হক কর্তৃক উত্থাপিত ঐতিহাসিক প্রস্তাবই হলো লাহোর প্রস্তাব। ভারতীয় গণমাধ্যম সেসময় এই প্রস্তাবকে পাকিস্তান প্রস্তাব বলে আখ্যা দিয়েছিল। এ প্রস্তাবে ভারতীয় উপমহাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোর জন্য ‘স্বাধীন রাষ্ট্রসমূহ’ গঠনের দাবি জানানো হয়। এই প্রস্তাবের মূল লক্ষ্য ছিল, ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে মুসলমানদের জন্য স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র সমূহ প্রতিষ্ঠা করা। পরে প্রস্তাবটি সংশোধিত হয়। সেই সংশোধন মতে, ১৯৪৭ সালের ১৪ আগস্ট ভারত ভাগ হয়ে এর পূর্ব ও পশ্চিম অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলিম ভূখ-সমূহ নিয়ে পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হয়। মূল প্রস্তাবে স্বতন্ত্র মুসলিম রাষ্ট্রসমূহের জন্মের কথা বলা হয়েছিল। কিন্তু রাজনৈতিক নানা বাস্তবতা ও টানাপোড়েনে সেটি পুরোপুরি বাস্তবায়িত না হয়ে ভারত ও পাকিস্তান নামে দুইটি রাষ্ট্রের জন্ম হয়। এই দুই রাষ্ট্রের জন্মের মূল ভিত্তি ছিল দ্বিজাতি তত্ত্ব। এই দ্বিজাতিতত্ত্বের কারণেই পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলিম অংশ ১২০০ মাইল দূরের পশ্চিম পাকিস্তানের সাথে ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম দেয়। অন্যদিকে একই কারণে অভিন্ন ইতিহাস, ভাষা ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ হওয়া সত্ত্বেও পশ্চিমবাংলার হিন্দু জনগোষ্ঠী পূর্ব বাংলার সাথে ঐক্যবদ্ধ না থেকে ভারতের সাথে থেকে যাওয়াকে বেছে নেয়। ইতিহাসে একে ভারত বিভাগ বলা হলেও কার্যত বাংলা ও পাঞ্জাব নামক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুই রাজ্য ভাগ হয়ে দুই দেশের সাথে যুক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামে নতুন দুইটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম দেয়।
কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতার লোভে পূর্ব পাকিস্তানের বাঙালি মুসলমানদের বঞ্চিত করা শুরু করলে বাঙালিরা প্রতিবাদী হয়ে ওঠে। দীর্ঘ ২৪ বছরের আন্দোলন-সংগ্রামের পথ বেয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা এবং একই বছরের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। এই স্বাধীনতার সংগ্রামে ভারত প্রত্যক্ষভাবে বাংলাদেশকে সহযোগিতা করে। সে সময় অখ- বাংলা প্রতিষ্ঠার দাবি বিভিন্ন পর্যায়ে উঠলেও বাংলাদেশের মানুষ তা প্রত্যাখ্যান করে ভারতের সাথে না গিয়ে তারা স্বাধীন থাকাকে বেছে নেয়। এর মধ্য দিয়ে ১৯৪৭ সালের চেতনা এবং দ্বিজাতিতত্ত্বের গুরুত্ব ও অপরিহার্যতা স্পষ্ট হয়ে ওঠে। এ কারণেই ১৯৪৭ আমাদের জাতীয় ইতিহাসের মীমাংসিত বিষয়। কংগ্রেস বাংলা ভাগ করতে গিয়ে ভারত ভাগ তাৎক্ষণিকভাবে মেনে নিলেও লক্ষ্য হিসেবে অখ- ভারত তাদের চেতনায় বাঁচিয়ে রাখে। পন্ডিত জওহরলাল নেহেরু তার ‘ডিসকভারি অভ ইন্ডিয়া’ বইয়ে অখ- ভারত প্রতিষ্ঠার স্বপ্নের কথা বলেছিলেন। পরবর্তীকালে ভারতের সকল জাতীয়তাবাদী রাজনৈতিক নেতা এবং আরএসএস এই দর্শন বাস্তবায়নের কর্মসূচি প্রকাশ্যে ও গোপনে এগিয়ে নিয়ে চলেছে। এই কর্মসূচির দার্শনিক ও রাজনৈতিক রূপ হলো- ভারত বিভাগ ভুল ছিল, দ্বিজাতি তত্ত্ব ভুল ছিল, ১৯৪৭ ভুল ছিল, লাহোর প্রস্তাব ভুল ছিলÑ এ সকল বয়ান প্রচার করা ও মানুষের চেতনায় গ্রহণযোগ্য করে তোলা। যেন এরই প্রতিধ্বনি শোনা গেল মহান জাতীয় সংসদে সরকারদলীয় সিনিয়র এক মন্ত্রীর বক্তব্যে। তিনি পার্লামেন্টে স্পষ্ট করে বললেন, ‘আমি ১৯৪৭ মানি না’।
অপরদিকে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের পর একটি পক্ষ থেকে ১৯৪৭-কে খুব বেশি মাত্রায় প্রমোট করা হয়। এসময় বিভিন্ন বয়ানে প্রথম স্বাধীনতাকে ১৯৪৭ এবং দ্বিতীয় স্বাধীনতাকে ২০২৪ হিসেবে তুলে ধরা হয়। ১৯৭১-কে অপেক্ষাকৃত কম গুরুত্ব দিয়ে ৪৭ দিয়ে চাপা দেয়ার প্রচেষ্টা চালানো হয়। পার্লামেন্টের সর্বশেষ অধিবেশনে বিরোধী দলীয় বেঞ্চের একাধিক নেতার মুখে ১৯৪৭ যতটা গুরুত্ব দিয়ে বারবার উচ্চারিত হয়েছে, ১৯৭১ ততটা গুরুত্ব পায়নি। এর পেছনে যে একটি অসৎ রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে তা বোঝা খুব কঠিন ব্যাপার নয়। মূলত ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে এই গোষ্ঠীর ক্লেদাক্ত অতীত রয়েছে, যা সব সময় তাদের রাজনৈতিকভাবে বেকায়দায় ফেলে দেয়, যা তাদের রাজনৈতিক উচ্চাভিলাস ও লক্ষ্য বাস্তবায়নের পথে বাধার দেয়াল হয়ে দাঁড়ায়। সে কারণে তারা বিভিন্ন সময়ে ১৯৭১ কে ছোট করে কখনো ১৯৪৭ এবং কখনো ২০২৪ কে কাউন্টার হিসেবে দাঁড় করানোর চেষ্টা করে যাচ্ছে। তবে লক্ষণীয় ব্যাপার হলো, যে গোষ্ঠী আজ ১৯৪৭ সালকে এত মহিমান্বিত করার লক্ষ্যে উঠে পড়ে লেগেছে, সেই গোষ্ঠী কিন্তু ১৯৪৭ সালে এর বিরোধিতা করেছিল। তারা ভারত বিভাগের বিরোধিতা করে অখ- ভারতের পক্ষে ছিল।
অন্যদিকে যে মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন, আমি ১৯৪৭ মানি না, সেই মন্ত্রীর বাবা স্বয়ং ১৯৪৭ সালের অন্যতম কিং মেকার ছিলেন। তার বাবা স্বয়ং লাহোরের সেই ঐতিহাসিক সম্মেলনে সিরাজগঞ্জ থেকে প্রতিনিধিত্ব করেন। সেটা তিনি নিজেও বলেছেন তার বক্তৃতায়। শুধু তাই নয়, তার বাবা ১৯৪২ সালে সর্বভারতীয় মুসলিম লীগ সম্মেলনের আহ্বায়ক নিযুক্ত হন। ১৯৪৮ সালে তিনি পাকিস্তান কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হয়ে জয়েন্ট চিফ হুইপ নিযুক্ত হন এবং কোলকাতায় পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করে ১৯৫২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৬২ ও ১৯৬৫ সালে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
১৯৬৩ সালে পাকিস্তান কেন্দ্রীয় সরকারের শিল্প ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী নিযুক্ত হয়ে ১৯৬৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এহেন একটি ঐতিহ্যবাহী পরিবারের উত্তরসূরীর মুখে পূর্বসূরীর আদর্শ বিবর্জিত বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। যদিও পরবর্তীকালে তাঁর রাজনৈতিক অবস্থান সম্পূর্ণ বিপরীত মেরুতে চলে যায়। নানাভাবে শেখ পরিবারের সাথে সম্পর্ক ও আত্মীয়তার বন্ধনে জড়িত এই নেতা ফ্যাসিবাদী আমলে বহাল তবিয়তে দিন গুজরান করেন। তবুও বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শের তিনি অন্যতম সিনিয়র নেতা। এই জাতীয়তাবাদী আদর্শ আসমান থেকে আবির্ভূত কোন ঐশী দর্শন নয়। বাংলার মানুষের হাজার বছরের স্বাধীনতার চেতনা ও সাম্রাজ্যবাদ বিরোধী মনোভাবের রাজনৈতিক স্ফূরণ থেকে উঠে আসা একটি দর্শন। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ, ঈশা খাঁ, বঙ্গভঙ্গ, ১৯৪৭ এর ভারত ভাগ, ১৯৭১ মুক্তিযুদ্ধ হয়ে ১৯৭৫ এর সিপাহী বিপ্লবের পট পরিবর্তনের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠে উচ্চারিত ‘প্রথম বাংলাদেশ-আমার শেষ বাংলাদেশের’ যে চেতনা সেটাই বাংলাদেশী জাতীয়তাবাদ। ১৯৪৭ বাদ দিয়ে যেমন বাংলাদেশ হয় না, তেমনি ১৯৪৭ বাদ দিয়ে বাংলাদেশী জাতীয়তাবাদ টিকে থাকতে পারে না। একইভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ১৯৪৭-কে ব্যবহার করে ১৯৭১-কে চাপা দেয়া বা মলিন করার চেষ্টাও একটি ব্যর্থ প্রচেষ্টা ও প-শ্রম। ১৯৪৭ এর চেতনার ধারাবাহিকতায় ১৯৭১ এর জন্ম। ১৯৭১, ১৯৪৭ এর চেতনার চূড়ান্ত বাস্তবায়ন এবং ২০২৪ এর গণঅভ্যুত্থান এই ধারাবাহিকতারই অবিচ্ছেদ্য অংশ।
