পশ্চিমের পুঁজিবাদি অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার আধিপত্যবাদী নীতির কারণে পুরো বিশ্বই যুদ্ধক্ষেত্রে পরিনত হয়েছে। পরাশক্তিগুলোর কৌশলগত অবস্থান ও তার পক্ষে-বিপক্ষের ন্যারেটিভ থেকে মুক্ত রাখার সাধ্য ক্ষুদ্র জাতিরাষ্ট্রগুলোর নেই। দ্বিতীয় মহাযুদ্ধের মধ্য দিয়ে সূচিত নতুন বিশ্বব্যবস্থার বাস্তবতা থেকে বিষয়টি ক্রমশ: স্পষ্টভাবে ধরা পড়লেও সাম্প্রতিক তিন দশকে মধ্যপ্রাচ্যে পশ্চিমা সামরিক জোট ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনে তা উলঙ্গভাবে ধরা পড়েছে। রাজনৈতিক-অর্থনৈতিক, ভৌগলিক অবস্থান ও কৌশলগত কারণে সম্ভাবনাময় কোনো রাষ্ট্র এখন তার নিকট প্রতিবেশি, আঞ্চলিক কিংবা আটলান্টিকের ওপারের পরাশক্তির আগ্রাসন ও আক্রান্ত হওয়ার ঝুঁকি আগের যে কোনো সময়ের থেকে অনেক বেড়ে গেছে।
আর জাতিরাষ্ট্রগুলোর উপর আধিপত্যবাদী শক্তির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মূল অস্ত্রই হচ্ছে রাষ্ট্রের অভ্যন্তরে রাজনৈতিক-সাংস্কৃতিক বিভাজনের ন্যারেটিভ প্রতিষ্ঠা করা এবং নিজস্ব কায়দায় লেবেলিং বা তকমা দিয়ে তার উপর চাপ, নিষেধাজ্ঞা-অবরোধের মাধ্যমে শায়েস্তা করা, শাসক বদল করে বশংবদ শাসক বসানো ও সম্পদ লুন্ঠন করা। কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে বশংবদ শাসক বসানো সম্ভব নয়। এ কারণেই মধ্যপ্রাচ্য এবং গ্লোবাল সাউথে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দেখতে চায়না পশ্চিমা সা¤্রাজ্যবাদীরা। গ্লোবাল সাউথ সম্পর্কে যাদের ধারণা নেই, তাদের উদ্দেশ্যে বলতে হয়; এক সময় অনেকটা বাছ-বিচারহীনভাবে ননওয়েস্টার্ন দেশগুলোকে‘ বলা হতো তৃতীয় বিশ্ব।
এখন পরিবর্তিত ভূরাজনৈতিক-অর্থনৈতিক বাস্তবতায় পশ্চিমা সা¤্রাজ্যবাদী শক্তির বাইরের সম্ভাবনাময় প্রো-অ্যাক্টিভ অর্থনৈতিক বলয়ের নাম দেয়া হয়েছে গ্লোবাল সাউথ। বিশ্বের প্রায় ৯০ শতাংশ মানুষ এই গ্লোবাল সাউথের বাসিন্দা। চীন, ভারত, উন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া তথা এশিয়ার অধিকাংশ দেশ, দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, দক্ষিণ আমেরিকা এই পেরিফেরির অর্ন্তগত। উত্তর আমেরিকা (মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা), ইউরোপের ৩৩টি দেশ, এশিয়ার ইসরাইল, জাপান, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে গ্লোবাল সাউথের বাইরে রাখা হয়েছে। এর মানে হচ্ছে, এসব দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কমন এলাই হিসেবে বিবেচিত এবং এসব দেশের গণতান্ত্রিক ব্যবস্থার উপর মার্কিন বা পশ্চিমা হস্তক্ষেপের প্রয়োজন পড়ে না। গ্লোবাল সাউথের দুর্বল দেশগুলোর মধ্যে নিজেদের কৌশলগত অংশীদার ও বশংবদ শাসকদের মাধ্যমে অন্যদের উপর নিয়ন্ত্রণ ও খবরদারি করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশগুলোতে জনপ্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক সরকার থাকলে তারা জনগণের সম্পদের পাহারাদারি ও সুষম বন্টনের দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধ থাকে। এ কারণেই বিশ্বের নব্বই শতাংশ মানুষকে গণতান্ত্রিক সুশাসন থেকে বঞ্চিত রাখতেই তাদের সর্বাত্মক প্রয়াস লক্ষ্য করা যায়।
বিস্ময়কর ব্যাপার হচ্ছে, উইনিপোলার বা এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্রও সত্যিকারের জনপ্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থা থেকে বঞ্চিত। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ও গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিক ইন্টিলিজেন্স ইউনিট বিশ্বের দেশগুলোর গণতান্ত্রিক অবস্থান ও গুণগত মান নিয়ে জরিপ পরিচালনা করে থাকে। গত বছর (২০২৫) প্রকাশিত ইআইইউ ডেমোক্রেসি ইনডেক্সে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল ৩৪তম, মানের দিক থেকে ত্রুটিপূর্ণ গণতন্ত্র বা ফ্লড ডেমোক্রেসি। মার্কিন গণতন্ত্র বহু আগে থেকেই বিচ্যুত ও প্রশ্নবিদ্ধ হলেও সাম্প্রতিক সময়ে তা বিশ্ব র্যাংকিংয়ে উঠে আসতে শুরু করার পর থেকেই ক্রমাগত পিছিয়ে পড়তে দেখা যাচ্ছে। ২০২৩ সালে ২৮তম, ২০২৪ সালে ৩০তম , ২০২৫ সালে ৩৪তম এভাবেই পিছিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এই বিচ্যুতির মধ্য দিয়েই মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব মঞ্চ থেকেও ক্রমশ বিচ্ছিন্ন, বিচ্যুত ও অপাঙতেয় হয়ে পড়ছে। ২০২৬ সালে এসে ইরান যুদ্ধের বাস্তবতায় মার্কিন যুক্তরাষ্ট্র সা¤্রাজ্যবাদী বিশ্বব্যবস্থার চালকের আসন থেকে বিচ্যুত হতে শুরু করেছে। এই বিচ্যুতির শুরু হয়েছিল সম্ভবত তখন থেকেই, যখন মার্কিন জনগণের হাত থেকে তার ফেডারেল কারেন্সি ও অর্থব্যবস্থা বেসরকারী জায়নিস্ট অলিগার্ক নিয়ন্ত্রিত ফেডারেল রিজার্ভ ব্যাংক কর্তৃপক্ষের উপর ন্যাস্ত হয়েছিল। দুইশ বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট টমাস জেফারসন বলেছিলেন, মার্কিন ব্যাংকিং ব্যবস্থা ও প্রতিষ্ঠানগুলোকে প্রতিপক্ষ সামরিক বাহিনীর চেয়েও বেশি ক্ষতিকর ও হুমকিজনক বলে উল্লেখ করেছিলেন। মোর ডেন্জারাস দ্যান স্ট্যান্ডিং আর্মিজ।
ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ‘ইভিল ক্যাপিটালিজম’ প্রসঙ্গে বলতে গিয়ে তেল সম্পদ নিয়ন্ত্রণে সা¤্রাজ্যবাদী শক্তির নোংরামির কথা বলেছিলেন। এ কারণে তিনি মার্কিন শাসকদের চক্ষুশূল হয়েছিলেন। তবে মার্কিন শাসকরা এতটা নিচে নামেননি, যে কমান্ডো বাহিনী পাঠিয়ে তাঁকে তাঁর দেশ থেকে ধরে এনে মিথ্যা অভিযোগে বিচার করবে এবং ভেনিজুয়েলার তেলক্ষেত্রগুলো দখল করে তেল বিক্রি করবে। ইরানে হামলার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কাজটি করে গণমাধ্যমে গর্বোদ্ধত ভঙ্গিতে ভেনিজুয়েলার তেল সম্পদ দখলের ঘোষণা দিয়েছিলেন। ইরানের সাথে পশ্চিমাদের বিরোধের উৎপত্তি ও উৎসও তেলসম্পদের নিয়ন্ত্রণ। এটি ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের মধ্য দিয়ে শুরু হয়নি। বরং পঞ্চাশের দশকে ইরানের জনগণের প্রথম নির্বাচিত সরকার তেল সম্পদকে জাতীয় করণের কারণে সেই সরকারকে গদিচ্যুত করার ইঙ্গ-মার্কিন গোয়েন্দা তৎপরতার মধ্যেই ইরানে ইসলামি বিপ্লবের সংকল্প তৈরী হয়েছিল। নিজেদের বশংবদ ও নিয়ন্ত্রিত পদ্ধতির বাইরে মার্কিন যুক্তরাষ্ট্র গ্লোবাল সাউথের কোনো দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক ভিত্তিতে দেখতে চায়না। মার্কিন গণতান্ত্রিক ব্যবস্থা ও এভিল ক্যাপিটালিজমের উপর প্রকৃত নিয়ন্ত্রণ কার? যেখানে ইউরোপের অন্তত তিরিশটি দেশে পূর্ণ গণতন্ত্র বিদ্যমান রয়েছে, সেখানে বিশ্বে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তক দেশটি কেন ত্রুটিপূর্ণ গণতন্ত্রের তকমা পাচ্ছে, তা নিয়ে মার্কিন জনগণের ভেতর থেকে প্রশ্ন ও প্রতিরোধ গড়ে না ওঠার কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান তলিয়ে যেতে শুরু করেছে।
কিউবা, উত্তর কোরিয়া, ভেনিজুয়েলা ও ইরানের মত দেশগুলো দশকের পর দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ক্রমবর্ধমান চাপের বিরুদ্ধে টিকে থাকার জন্য লড়াই করছে। কোরীয় যুদ্ধ, কিউবান মিসাইল ক্রাইসিস এবং ইরানের ইসলামি বিপ্লবের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত সরকার পশ্চিমা পুঁজিবাদি শোষণ, নিয়ন্ত্রণ ও আধিপত্যবাদী আগ্রাসনকে মেনে নেয়নি। এই তালিকায় সর্বশেষ সংযোজন ভেনিজুয়েলা। অবশ্য একই ক্যাটাগরিতে সাম্প্রতিক সময়ে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাঁসোর শাসক ইবরাহিম ত্রাউরেকেও এই তালিকায় অর্ন্তভুক্ত করা যায়। বুরকিনাফাসো তেল বা খনিজ সম্পদের প্রার্চুয না থাকলেও পশ্চিমাদের টার্গেট হওয়ার জন্য সা¤্রাজ্যবাদবিরোধী জাতীয় ও আঞ্চলিক ঐক্যের ডাক দেয়া একজন মুসলমান শাসক হওয়াই যথেষ্ট।
একবিংশ শতকের শুরুতে হুগো শ্যাভেজ ভেনিজুয়েলাকে পশ্চিমা পুঁজিবাদী অর্থনীতি ও সম্পদ লুন্ঠনের খপ্পর থেকে মুক্ত রাখার শপথ ঘোষণা করেছিলেন। তিনি নিজেকে একজন সমাজতান্ত্রিক সংস্কারক হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। একইভাবে হুগো শ্যাভেজের উত্তরসুরী হিসেবে নিকোলাস মাদুরো কখনোই মার্কিনীদের কাছে নমনীয় হননি। অন্যদিকে আশির দশকে আপারভোল্টাতে তরুণ সামরিক অফিসার টমাস সাংকারা ফরাসি নিয়ন্ত্রণ থেকে বিদ্রোহ করে দেশটির নতুন নামকরণ করেছিলেন ‘বুরকিনাফাসো’। ১৯৮৭ সালে মাত্র ৩৭ বছর বয়েসে তাকে আততায়ীর গুলিতে মরতে হয়েছিল।
সাংকারার অসামাপ্ত কাজ শেষ করতেই ইবরাহিম ত্রাউরে ২০০২২ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটির ক্ষমতায় বসার পর গণভোট দিয়ে রাজনৈতিক ম্যান্ডেট গ্রহণ করেন এবং নিজেকে টমাস সাংকারার ভাবশিষ্য বলে দাবি করেন। ল্যাটিন আমেরিকার দেশগুলোর রাজনৈতিক স্বাতন্ত্র্য ও স্বাধীনতার ইতিহাস তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপস করতে দেয়নি। কিউবা, বলিভিয়া, কলাম্বিয়া, ভেনিজুয়েলার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণ মূলত তাদের ঐতিহাসিক সংগ্রাম ও আত্মমর্যাদার প্রশ্ন থেকে উৎসারিত। আজকের বিশ্ববাস্তবতায় যে কোনো স্বাধীনতাকামী, আত্মমর্যাদাবোধসম্পন্ন জাতিকে পুঁজিবাদী নিয়ন্ত্রণ ও লুণ্ঠনের অনুসঙ্গগুলোর বিরুদ্ধে বিদ্রোহ করেই টিকে থাকার সংগ্রাম জারি রাখতে হবে। ভারতের মত বৈরী প্রতিবেশির পাশে বাংলাদেশের চ্যালেঞ্জ বহুমাত্রিক ও জটিল। বহুভাষা ও সাংস্কৃতিক গোঁজামিলের ভারতীয় ঐক্যের পাশে শতকরা ৯৯ ভাগ মানুষের একক ভাষা ও সংস্কৃতি অভিন্ন ভূরাজনৈতিক ও ঐতিহাসিক অংশীদারিত্ব বাংলাদেশকে এক অনন্য অবস্থান দিয়েছে। ইরান, উত্তর কোরিয়া, ভেনিজুয়েলা, কিউবার সম্মিলিত জনসংখ্যার চেয়ে বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি। যদিও শুধু আয়তন ও জনসংখ্যার বিচারে রাষ্ট্রের শক্তি-সামর্থ্য বিচার্য নয়। সাম্প্রতিক সীমান্ত যুদ্ধে পাকিস্তানের সাথে ভারতের পরাজয় এবং ইরানের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিপর্যয় নতুন বিশ্বব্যবস্থার আভাস দিচ্ছে। বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে বাংলাদেশি ডায়াসপোরা ছড়িয়ে আছে। ভাষার জন্য, রাজনৈতিক-অর্থনৈতিক স্বাধীনতার জন্য ও গণতন্ত্রের জন্য যুগে যুগে অকাতরে রক্ত দেয়ার এমন গৌরবময় ইতিহাস শুধু আমাদেরই আছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মত ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখে কিনা এখন এমন প্রশ্ন উঠে আসলেও মার্কিন অর্থনীতি ও গণতান্ত্রিক ব্যবস্থার নেপথ্য শক্তি তথা ডিপস্টেট কাদের দ্বারা চালিত হয়, সে প্রশ্নের কোনো জবাব পাওয়া যায় না। মূলত জায়নিস্ট ইসরাইলি লবির দ্বারা চালিত থিঙ্কট্যাংকের নির্ধারিত পলিটিক্যাল ন্যারেটিভ, প্রোপাগান্ডা, কর্পোরেট মিডিয়ার কারসাজি ও ফান্ডিং ও রাজনৈতিক ব্যবস্থার অন্তরালে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের কোনো স্বার্থ নেই। সেখানে গ্রেটার ইসরাইল, ওয়ার কন্ট্রাক্টার ও মিলিটারি ইন্ডাসট্রিয়াল কমপ্লেক্সের স্বার্থ একাকার। সেই স্বার্থ হাসিলের জন্য হেনরি কিসিঞ্জার, জর্জ বুশ থেকে শুরু করে জো বাইডেন-ডোনাল্ড ট্রাম্পের হাতে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে সারাবিশ্বে অস্থিরতা সৃষ্টি ও অন্তহীন যুদ্ধের ফর্মূলা ধরিয়ে দিয়েছিল জায়নিস্টরা। সেই প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বার বিজয়ী করে ক্ষমতায় বসানো হয়েছে। তিনি ধরাকে সরা জ্ঞান করে বিশ্বের সব বন্ধন ও আন্তর্জাতিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ও আইন-কানুনকে অগ্রাহ্য করে কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। গত এক বছর ধরে বিশ্ব শুধু ট্রাম্পের পাগলামি দেখেছে। গ্রীনল্যান্ড দখলের ঘোষণা, মেক্সিকো ও কানাডা দখলের আকাঙ্খা প্রকাশ করতে করতে ভেনিজুয়েলা দখল, ইরান দখল করতে হলিউড স্টাইলে আরমাগেডন যুদ্ধক্ষেত্র সাজিয়ে শত বছরের মার্কিন আধিপত্যবাদের দন্ত-নখরকে ছিন্নভিন্ন করার আয়োজনে নেতৃত্ব দেয়ার চুড়ান্ত পরিনতির সম্মুখীন এখন মার্কিন যুক্তরাষ্ট্র। ইভিল ক্যাপিটালিজম এখন তার পতনের শেষ ধাপ অতিক্রম করছে।
ইউরোপের সভ্যতায় মুসলমানদের অসামান্য অবদান রয়েছে। আর পশ্চিমা পুঁজিবাদ ও ঔপনিবেশিক সা¤্রাজ্যবাদের বিষবৃক্ষ ডালপালা বিস্তার ঘটিয়েছিল মুসলমান কৃতদাসদের শ্রম ও মধ্যপ্রাচ্যের তেলসম্পদ শোষণের মধ্য দিয়ে। গ্রেটার ইসরাইল প্রতিষ্ঠার সম্মিলিত সামরিক আগ্রাসনকে বাইবেলে বর্ণিত এনাইহিলেশন ও আরমাগেডনে রূপ দিতে নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন ও ইরানকে বেছে নিয়েছে। নাইন ইলেভেনের পর শুরু হওয়া অন্তহীন যুদ্ধের ঘোষণায় প্রেসিডেন্ট জর্জ বুশ ‘ক্রুসেড’ শব্দটি ব্যবহার করেছিলেন। এর আগে খৃষ্টীয় দশম শতকে ইউরোপের সম্মিলিত শক্তি মুসলমানদের বিরুদ্ধে ২শ বছর ধরে বেশ কয়েকটি ক্রুসেড করে পরাজিত হয়েছিল।
বিগত শতকের দুটি মহাযুদ্ধে উসমানীয় খেলাফতকে ভেঙ্গে ভাগ-বাটোয়ারার মধ্য দিয়ে সেই পরাজয়ের শোধ নিয়েছিল এবং ইসরাইল প্রতিষ্ঠা করে বাইবেলের প্রমিজ্ড ল্যান্ড বা গ্রেটার ইসরাইল গঠনের ভিত্তি প্রতিষ্ঠা করা হয়েছিল। ওল্ড টেস্টামেন্টে নাকি লেখা আছে, ইসরাইল রাষ্ট্র আট দশকের বেশি স্থায়ী হবে না। ইসরাইর রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর এখন আট দশকে পড়তে চলেছে। গাজা গণহত্যার মধ্য দিয়ে ইসরাইল নৈতিক ও রাজনৈতিক ভিত্তিহীন দেউলিয়া ও নজিরবিহনি যুদ্ধাপরাধের দায়ে পেরিয়াহ্ বা একঘরে। আর ইরান যুদ্ধের মধ্য দিয়ে ইসরাইলের সাথে সাথে আমেরিকার সা¤্রাজ্যবাদী দম্ভের মুখোশ ধসে যেতে শুরু করেছে। এই পতন নি:শব্দ দাবা খেলার মত নয়। এর পার্শ্ব প্রতিক্রিয়াও ব্যাপক হতে পারে।
বিশেষত ইন্দো-প্যাসিফিক ও গ্লোবাল সাউথের জনবহুল এলাকা দক্ষিণ এশিয়ায় ভারতের হিন্দুত্ববাদী নেতৃত্বের যুদ্ধবাদী ইসরাইলের সামরিক-রাজনৈতিক মেলবন্ধনের যে আঁতাত রয়েছে, তা বাংলাদেশসহ উপমহাদেশের জন্য অনেক বড় হুমকি হয়ে দেখা দিতে পারে। একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর কৃতিত্ব স্বীকার না করেও একাত্তর কেন্দ্রিক ভুয়া ন্যারেটিভে বাংলাদেশকে রাজনৈতিকভাবে বিভাজিত করে গণতন্ত্র হত্যা ও বশংবদ দু:শাসনের ক্লেপটোক্রেসির মাধ্যমে লাখ লাখ কোটি টাকা পাচার করে বিপুল সম্ভাবনাময় বাংলাদেশকে দেউলিয়া করে দেয়া হয়েছে। ভারতীয় আগ্রাসন, বশংবদ শাসন ও ডিভাইড অ্যান্ড রুল পলিসির বিরুদ্ধে জেন জি প্রজন্মের প্রতিরোধই বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের স্পিরিট। গণতন্ত্র ও আইনের শাসনের আকাক্সক্ষার বিরুদ্ধে মিথ্যা ও পরিত্যাজ্য ন্যারেটিভের ভিত্তিতে যারা অতীতের মত জাতিকে বিভাজিত ও অস্থিতিশীল করে রাখতে ভারতীয় ফাঁদে পা দিবে, তারা রাজনৈতিকভাবে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। দল ক্ষমতা হারালে আবার ফিরে আসতে পারে, আমাদের দেশে তা বারবার প্রমানিত হয়েছে। কিন্তু দেশ সার্বভৌমত্ব হারালে দলের ক্ষমতা অলীক স্বপ্ন হয়ে ওঠে। কাশ্মিরের রাজা হরি সিং, সিকিমের লেন্দুপ দর্জি ও হায়দারাবাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আঞ্চলিক-আন্তর্জাতিক আগ্রাসন ও আধিপত্যবাদের প্রতিরোধ যুদ্ধে আফগানিস্তান, ইরান ও পাকিস্তান আমাদের জন্য অনন্য দৃষ্টান্ত। জাতির ক্রান্তিকালে জাতীয় ঐক্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদি বিজেপির উত্থান বাংলাদেশের জন্য নতুন আঞ্চলিক বাস্তবতার জন্ম দিয়েছে। ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করতে হবে।
bari_zamal@yahoo.com
