রাজনীতি

গণ–অভ্যুত্থানের মালিকানা কাদের হাতে চলে যায়

এরপর জাতীয় পর্যায়ে দেশকাঁপানো গণ–অভ্যুত্থান আমরা দেখেছি ১৯৬৯, ১৯৯০ এবং সর্বশেষ ২০২৪–এ। শ্রমিক–কৃষকের ব্যাপক অংশগ্রহণে উত্তাল ১৯৬৯–এর গণ–অভ্যুত্থান পাকিস্তানের ‘লৌহমানব’ বলে পরিচিত সামরিক শাসক জেনারেল আইয়ুব খানের পতন ঘটিয়েছিল, তা ১৯৭১-এর মুক্তিযুদ্ধের শক্তি তৈরি করেছিল।

সোমবার, ২১ জুলাই ২০২৫, ১:৫৭ পিএম

বাংলাদেশি না বাঙালি : আমাদের ভবিষ্যৎ কোথায়

‘বাঙালি’ পরিচয় আমাদের ভাষা, সাহিত্য ও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তবে এ পরিচয় যখন জাতীয়তাবাদের একমাত্র ভিত্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়, তখন তা পরিণত হয় এক ধরনের সাংস্কৃতিক একমাত্রিকতায়। এখানে যে সংকটটি তৈরি হয়, তা হলো এই যে, বাংলাদেশ একটি বহু জাতিগোষ্ঠী, বহু ধর্ম ও বহু সাংস্কৃতিক বৈচিত্র্যের রাষ্ট্র, সেখানে কেবল ‘বাঙালি’ পরিচয়কে জাতির ভিত্তি হিসাবে ধরলে অনেকেই রাষ্ট্রীয় পরিচয়ের বাইরে পড়ে যায়। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরাসহ অন্য নৃতাত্ত্বিক গোষ্ঠী, বা রাজধানীর কাছেই বসবাসকারী নমঃশূদ্র-দলিত জনগণ, এমনকি মুসলিম সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষও তাদের আত্মপরিচয় এক রকম সংকুচিত হতে থাকে।

সোমবার, ২১ জুলাই ২০২৫, ১:১২ পিএম

অধঃপতনে আঞ্চলিক দলে পরিণত আওয়ামী লীগ

শেখ হাসিনা অনেক বদগুণ রপ্ত করেন পারিবারিক সূত্রে। পিতা শেখ মুজিবুর রহমানের কাছ থেকে যিনি কোনো প্রকার স্বাধীনতা ঘোষণা না দিয়ে পাকিস্তান সেনাবাহিনীর কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে স্বাধীনতা যুদ্ধের ৯ মাস রণাঙ্গনে অনুপস্থিত থেকে মুক্তিযুদ্ধের নেতা হয়ে যান। অপরদিকে ১৯৬৯ সালে যেসব বাম রাজনৈতিক দল (পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি এবং সিরাজ সিকদারের পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন পরবর্তীকালে পূর্ব বাংলার সর্বহারা পার্টি) সশস্ত্র গেরিলা যুদ্ধ ও জনযুদ্ধের মাধ্যমে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা কায়েমের ঘোষণা দেয় এবং আওয়ামী লীগের অভ্যন্তরে থাকা স্বাধীনতাকামী নিউক্লিয়াস (পরবর্তীকালে জাসদ)-সবাই শেখ মুজিবুর রহমানের রোষানলে পড়ে।

সোমবার, ২১ জুলাই ২০২৫, ১২:৫৬ পিএম

চাঁদাবাজির উচ্চফলনশীল বিষবৃক্ষ উপড়ে ফেলব কীভাবে

দল বেধে চাঁদাবাজি করতে আসা চাঁদাবাজদের সোজা কথায় চাঁদাবাজ না বলে ‘মব’ বললে তো আসল অপরাধের বিচারের পথ বন্ধ হয়ে যায় শুরুতেই।

সোমবার, ২১ জুলাই ২০২৫, ৯:৩০ এএম

ন্যায়বিচার ও আইনের শাসন

বিশ্বজিৎ ছিলেন না কোনো রাজনীতিবিদ, এমনকি কোনো বিক্ষোভকারীও নন—তিনি ছিলেন শুধু ভুল সময়ে ভুল জায়গায়। তার পরনে ছিল সাদা পাঞ্জাবি ও লুঙ্গি। রাজনৈতিক উন্মাদনার শিকার হন তিনি। সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে প্রতিটি মুহূর্ত আর পথচারীরা ভয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে শাসকদলের ছাত্র সংগঠন ছাত্রলীগের সশস্ত্র কর্মীরা তাকে হায়েনার মতো আক্রমণ করে। তাকে লোহার রড, ধারালো অস্ত্র ও কাঠের বৈঠা দিয়ে বেধড়ক মারধর করা হয় যতক্ষণ না তিনি রাস্তায় লুটিয়ে পড়ে মারা যান। ঘাতকরা পালায়নি—তারা বুক ফুলিয়ে স্থান ত্যাগ করে।

রোববার, ২০ জুলাই ২০২৫, ৩:৩০ পিএম

ডেটলাইন গোপালগঞ্জ, কার কী অর্জন-বিসর্জন

যেকোনো প্রাণহানি অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এনসিপির সমাবেশের আগেই আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী-সমর্থকরা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে। রাস্তায় গাছ কেটে এনসিপি নেতাদের গোপালগঞ্জ প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ইউএনওর গাড়ি ভাঙচুর করে। শুরুর আগেই সমাবেশস্থলে ভাঙচুর চালিয়ে ত্রাসের রাজ কায়েম করে। দুপুরের পর সমাবেশ শেষ করে যখন এনসিপি নেতারা গাড়িতে করে মাদারীপুরের দিকে রওনা করেন, তখন আবার জুলাই আন্দোলনের নেতাদের প্রাণনাশের চেষ্টা চলে। তাদের গাড়িতে হামলা চালানো হয়।

রোববার, ২০ জুলাই ২০২৫, ২:৪৭ পিএম

রাষ্ট্রের জনমালিকানা, বর্ষাবিপ্লব ও জুলাই ঘোষণা

নেতাবন্দনা, পরিবারতন্ত্রের সংকীর্ণতা, গোষ্ঠীতন্ত্র, অলিগার্ক কনগ্লোমারেশন, দলদাসত্ব, রাজনৈতিক চক্রের মস্তানি, চোপাবাজি, হুমকি-ধমকি, কৃতিত্ব ছিনতাই, অশিক্ষিতের অহং ও আস্ফালন, নিছক রাহাজানি আর রাজনৈতিক ক্যারিকেচারের ম্যাজিক দেখিয়ে ক্রীড়ানুষ্ঠান চাপিয়ে দিয়ে এবার বর্ষাবিপ্লব-পরবর্তী বাংলাদেশের উত্থিত জন-আকাঙ্ক্ষা ও নতুন জীবনের স্বপ্নকে ঠেকানো একেবারেই দুঃসাধ্য। কোটা সংস্কার, বৈষম্যবিরোধী আন্দোলন, বর্ষাবিপ্লব, ৩৬ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, ভারতীয় আধিপত্যবাদ ও হিন্দুত্ববাদের নিকৃষ্টতম দালাল ফ্যাসিস্ট হাসিনা রেজিমের পতন এবং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার সঙ্গে সংস্কার, রাষ্ট্রের জনমালিকানা ও জুলাই ঘোষণা অবিচ্ছেদ্য।

রোববার, ২০ জুলাই ২০২৫, ১:৩৭ পিএম

কেউ কড়াই গরম করে, কেউ রুটি ভাজে

গোপালগঞ্জের ঘটনার তিনটি পক্ষ। এনসিপি–যাদের কর্মসূচি, সরকার বা প্রশাসন—যাদের দায়িত্ব শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের পরিবেশ নিশ্চিত করা এবং আরেকটি পক্ষ যারা কর্মসূচি পালনে বাধা দিয়ে সহিংসতা ঘটিয়েছে। প্রথম দুটি পক্ষ সচেতন থাকলে পরিস্থিতি এতটা খারাপ হতো বলে মনে হয় না। গোপালগঞ্জ ঐতিহাসিকভাবে একটি স্পর্শকাতর স্থান। সেখানে রাজনৈতিক কর্মসূচি আয়োজনের আগে একটি ন্যূনতম সাবধানতা ও কৌশলগত ব্যবস্থা থাকা জরুরি ছিল। কিন্তু এনসিপি ও প্রশাসনের মধ্যে সেই সতর্কতা ছিল না বলেই মনে হয়। বরং তারা যেন নিজেদের অবস্থানকে কেবল প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল হিসেবে ব্যবহার করেছে।

রোববার, ২০ জুলাই ২০২৫, ১২:৩০ পিএম

জুলাই গণঅভ্যুত্থান ও হাসিনার অমার্জনীয় অপরাধ

বাংলাদেশের ইতিহাসে ৩৬ জুলাই একটি প্রতীকী তারিখ হলেও এর গভীরতা অনেক কিছুই জাতিকে শিখিয়ে দিয়েছে, যা দীর্ঘদিন এ জাতি মনে রাখবে। সংরক্ষিত থাকবে ইতিহাসের পাতায়। ভুলা যায় না রক্তে লেখা ইতিহাস ৩৬ জুলাই বা ৫ আগস্ট। ১৭৫৭, ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ ইতিহাসের একেকটি মাইলফলক। বাংলাদেশের ইতিহাসে ৩৬ জুলাই তথা ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের বিজয়ের দিন। এই দিনে বাংলাদেশের দীর্ঘ মেয়াদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগে বাধ্য হন।

রোববার, ২০ জুলাই ২০২৫, ১১:২৩ এএম

গোপালগঞ্জের ঘটনা : নির্বাচন বানচাল করাই কি লক্ষ্য?

গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর গণহত্যাকারী পতিত স্বৈরাচারের দোসর নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীর ন্যক্কারজনক হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রতিবাদ বিক্ষোভ করেছে। দেশের কোথাও কোথাও স্থানীয় নেতাকর্মীরা রাস্তায় ব্লকেড সৃষ্টি করলে এনসিপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে রাস্তা ছেড়ে দিয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে।

রোববার, ২০ জুলাই ২০২৫, ১১:২০ এএম

মানবাধিকার প্রহরীদের ধন্যবাদ

২০১৩ সালের ৫ মে রাতে হাজার হাজার হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থক ঢাকার মতিঝিলে শাপলা চত্বরে জমায়েত হন। এই রক্ষণশীল ইসলামী সংগঠনটি ধর্মীয় মূল্যবোধ রক্ষার দাবিতে ১৩ দফা দাবি উপস্থাপন করে। আন্দোলনটি জন্ম নেয় একটি বৃহত্তর প্রেক্ষাপটে, যেখানে ধর্মনিরপেক্ষতার ছদ্মবেশে ইসলামবিদ্বেষ বাড়ছিল। সেই রাত পরিণত হয় বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়ংকর এক কালো অধ্যায়ে।

রোববার, ২০ জুলাই ২০২৫, ১১:১৬ এএম

মতামত ভোট দিলাম সন্দ্বীপে, এমপি পেলাম মালদ্বীপে, এ কেমন কথা!

ভোটের রাজনীতি ও অর্থনীতিকে প্রভাবিত করার সেই পুরোনো উপায়গুলোর সঙ্গে বর্তমানে যুক্ত হয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই দিয়ে তৈরি ভিডিওতে স্লোগান হয়েছে, ‘ভোট দিলাম সন্দ্বীপে, এমপি পেলাম মালদ্বীপে’ (প্রথম আলো, ১০ জুলাই ২০২৫)। মানুষকে দিয়ে কথা না বলিয়ে কথা বলানো যাচ্ছে এআই দিয়ে। নিজে দলের পক্ষে সমর্থন আদায়ের সঙ্গে সঙ্গে চলছে অন্য দলের বা প্রার্থীর সমর্থন কমিয়ে আনার চেষ্টা।

রোববার, ২০ জুলাই ২০২৫, ৯:৩৮ এএম

ভোটার তালিকা সংশোধন এই উদ্যোগ বিতর্কের অবসান ঘটাবে

এই প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এটা অবশ্যই ভালো উদ্যোগ। আইনের দোহাই দিয়ে যোগ্য কোনো ভোটারকে তালিকার বাইরে রাখা কোনোভাবেই সমীচীন নয়। সংশোধিত অধ্যাদেশটি কার্যকর হলে নির্বাচনের তফসিল ঘোষণার আগপর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন যোগ্য নাগরিকেরা।

শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১১:৩৮ এএম

বিচারহীনতার সংস্কৃতি ও গণঅভ্যুত্থানের স্বপ্ন

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে আমরা যে দৃশ্য দেখেছিলাম, তা ছিল সভ্যতার মুখে এক তীব্র চপেটাঘাত। প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে তৎকালীন আওয়ামী হায়েনারা রাজনৈতিক প্রতিপক্ষকে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করে। সেদিন টিভি ক্যামেরার সামনেই লগি-বৈঠার তাণ্ডবে প্রাণ যায় অন্তত পাঁচজনের। সবচেয়ে ভয়ংকর দৃশ্য ছিল যখন আওয়ামী হায়েনাদের কতিপয় উন্মত্ত কর্মী নিহতদের লাশের ওপর দাঁড়িয়ে উল্লাস করছিল, বিজয়ীর বেশে নৃত্য করছিল। এই ঘটনা প্রমাণ করেছিল, আমাদের সমাজে হিংসা আর প্রতিহিংসার বিষ কত গভীরে প্রোথিত এবং কীভাবে রাজনৈতিক ক্ষমতা মানুষকে অমানবিক করে তুলতে পারে। এই হত্যাকাণ্ডের পর বিচারহীনতার যে সংস্কৃতি শুরু হলো, তা যেন পরবর্তী সব অপরাধীদের জন্য এক অলিখিত লাইসেন্স হয়ে দাঁড়াল। সেই দিনের সেই উল্লাস যেন পরবর্তী সব অপরাধীর জন্য এক অশুভ অনুপ্রেরণা হয়ে কাজ করেছে।

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৪:১৩ পিএম

গোপালগঞ্জ-কাণ্ড এবং ইলেকশন ইস্যু

গোপালগঞ্জে কেন, কোন প্রেক্ষাপটে এমন ঘটল-তা নিশ্চিত করে এখনই বলা মুশকিল। তবে একটি অনলাইন পোর্টালে রিপোর্ট দেখলাম, বলা হয়েছে, কয়েক দিন আগে থেকেই এই প্রচারণা চালানো হয়েছিল যে এনসিপির মার্চ টু গোপালগঞ্জের উদ্দেশ্য শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল নিশ্চিহ্ন করে দেওয়া। বিষয়টি গোপালগঞ্জের মানুষ সহজভাবে নেয়নি। আঞ্চলিক সেন্টিমেন্ট বাংলাদেশে নতুন নয়। ১৯৯১ সালের সাধারণ নির্বাচনে জেলে থেকে এইচ এম এরশাদ রংপুরের পাঁচটি আসনে জয়লাভ করেছিলেন।

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২:০৬ পিএম

শুটিং চলছে, মামা

একজন ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে আদিম যুগের আদলে পাথর দিয়ে আঘাত করে, তাঁর নিথর দেহের ওপর লাফিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। যদিও সন্দেহ থেকে যায়, আদিম যুগের মানুষের আচরণ এতটাই নির্মম ছিল কি না। পথচারীসহ অনেকেই এই নির্মম, পাশবিক হত্যাকাণ্ড নীরবে দেখেছে, দর্শক হয়ে থেকেছে, যেমনটা অনেক চলচ্চিত্র দর্শক পকেটের টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখে থাকে। কিন্তু কেউ তাঁকে রক্ষা করার জন্য এগিয়ে আসেনি। আসলে সমাজ কোন দিকে এগোচ্ছে!

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১১:২৩ এএম

শাহবাগি রাজনীতির বিপজ্জনক ছায়া

হাসিনা তার দেড় দশকের শাসনে মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ বলে দেশকে বিভাজনের মাধ্যমে তার ক্ষমতা টিকিয়ে রেখেছিলেন। যারা তার নিপীড়নমূলক শাসনের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছেন, তাদের রাজাকার, পাকিস্তানপন্থি কিংবা রাজাকারের সহযোগী হিসেবে আখ্যায়িত করে কোণঠাসা করার চেষ্টা করেছেন। এমনকি জিয়াউর রহমানের মতো একজন সেক্টর কমান্ডারকে তারা পাকিস্তানের চর হিসেবে পরিচিত করার চেষ্টা করা হয়।

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ৪:৩৬ পিএম

বাংলাদেশে দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের ভালো-মন্দ

এককক্ষবিশিষ্ট সংসদের ধারণা ও কার্যকারিতা : এককক্ষবিশিষ্ট সংসদে আইন প্রণয়নের সব দায়িত্ব একটি মাত্র কক্ষ বা পরিষদের হাতে ন্যস্ত থাকে। এই কাঠামো সাধারণত অপেক্ষাকৃত ছোট এবং ঐক্যবদ্ধ রাষ্ট্রগুলোয় দেখা যায়, যেখানে কেন্দ্রীয় সরকারই মূল প্রশাসনিক কর্তৃত্ব ধারণ করে। এতে সর্বোচ্চ কেন্দ্রীভূত ক্ষমতা থাকার সম্ভাবনা থাকে, তবে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে দ্রুততা বজায় থাকে। বাংলাদেশ ছাড়াও বর্তমানে ডেনমার্ক, সুইডেন, নিউজিল্যান্ড, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড, গ্রিস, ইসরাইল ও সিঙ্গাপুরের মতো উন্নত দেশগুলোয় এককক্ষবিশিষ্ট সংসদ আছে।

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ৪:৩৩ পিএম

বই দিয়েও ছড়িয়ে যাক জুলাই

বই হলো জাতির বিবেক, চিন্তার ধারক। বই পাঠকের নিজের ভেতরের প্রশ্নগুলোকে জাগিয়ে তোলে, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, ইতিহাসকে বিচার করতে শেখায়। একটি জাতির যুক্তিবাদী চিন্তা আর গভীর উপলব্ধি আসে একমাত্র বইয়ের মাধ্যমেই। বারবার পাঠ করার সুযোগ, ব্যাখ্যা করার স্বাধীনতা আর বিতর্কের উন্মুক্ত ক্ষেত্র বই ছাড়া আর কিসে সম্ভব? তাই বই কেবল একটি মাধ্যম নয়, চিন্তাকে শাণিত করার এক অবিরাম প্রক্রিয়া।

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২:৩৯ পিএম

জনগণের মনে রয়েছে প্রশ্ন, উত্তর নেই কোথাও

রাজনীতির মাঠ মোটেই মসৃণ নয়। সব সময় একই জায়গায় দাঁড়িয়ে একই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাতে নেই। দেশের পরিবর্তিত অবস্থায় কীভাবে জনমত গঠন করা যায় কিংবা জনগণকে সঙ্গে নিয়ে কীভাবে এগিয়ে যাওয়া যায়, তার কৌশল নির্ণয় করার মধ্যে রাজনৈতিক ক্যারিশমার প্রকাশ ঘটে। এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের দোষ-ত্রুটি নিয়ে কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই কথা বলতে গিয়ে মিথ্যাচার করা হলে সেটা রাজনীতিকে কলুষিত করে। এই কলুষতার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে বিস্তর।

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২:৩৩ পিএম

রাষ্ট্রচিন্তা বৈশ্বিক আয়নায় বাংলাদেশি ফ্যাসিবাদের ছায়া

বাংলাদেশের সংবিধান পড়লেই বুঝি, ’৭২ সাল থেকে সকল ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে। অর্থাৎ মুসোলিনি প্রধানমন্ত্রী হয়ে যা করেছিলেন। সংবিধানের শুধু ৩৯ নম্বর অনুচ্ছেদটি পড়লেই বুঝবেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতা সোনার পাথরবাটি। মুসোলিনির আমলে ইতালি ঘুরে বেড়িয়েছেন রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্র ও কমিউনিস্ট সৌমেন্দ্রনাথ ঠাকুর। জার্মানি রাশিয়া আক্রমণের পর ভারতের কমিউনিস্টরা ফ্যাসিবাদবিরোধী হয়েছিল, সেখানে তিনি আস্ত বই লিখে ফেলেছেন সেই ১৯৩৪ সালেই।

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১:৩৫ পিএম

আমলাতন্ত্র ও রাজনীতির পুরোনো ধারাই শক্তিশালী হয়েছে

গত বছর জুলাইয়ে শুরু হওয়া গণ-অভ্যুত্থানে উমামা ফাতেমা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময় এই সংগঠনের মুখপাত্র হলেও সম্প্রতি সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি, জুলাইয়ের চেতনা ও ছাত্ররাজনীতির বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন মনজুরুল ইসলাম।

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১১:২৬ এএম

সংরক্ষিত নারী আসন অতঃপর...

রাজনীতি নিজেই একটা অসম্ভব পাওয়ার প্লের জায়গা, সে ক্ষেত্রে আমাদের দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সংস্কৃতির কথা তো বলাই বাহুল্য। তাই ‘নারী’ বিষয়টি ভাবার আগে নারী-পুরুষ নির্বিশেষে আগে ভাবতে হবে এমন পাওয়ার প্লের জায়গায় মানুষের মনস্তত্ত্ব কীভাবে কাজ করে? সেখানে এই সংরক্ষিত সিটগুলোয় যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বসবেন, তারা মানুষ হিসেবে এবং এই জনপদের রাজনৈতিক সংস্কৃতির ‘পাওয়ার প্লে’ বিষয়টিকে কতটুকু ম্যানেজ করে চলতে পারবেন? অর্থাৎ এই আসনগুলোয় আমরা কি বাস্তবিকভাবে কিছু যোগ্য নারীকে দেখব, নাকি রাজনৈতিক নেতাদের পরিবার বা ঘনিষ্ঠজনদের চেহারা দেখব?

বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১:৪০ পিএম

অধ্যাপিকা মাহমুদা বেগম সংগ্রাম ও দৃঢ়তার প্রতীক

একটা দুঃসহ ও অবর্ণনীয় সময় পার করেছি আমরা। সে সময় মাহমুদ ভাই এবং ফিরোজা মাহমুদ (পারভীন)-এর বাসায় অন্য বন্ধুদের সঙ্গে প্রায়ই গিয়েছি। এক-এগারোর দুই বছর এবং তারপর ১৫ বছরের আওয়ামী লীগের দুঃশাসনের সময়। বিভিন্ন সময় একত্র হয়েছি বন্ধু-বান্ধব মিলে মাহমুদ ভাইয়ের বাসায়। একদিক থেকে সেটা ছিল আমাদের প্রকট দুঃসময়ে সবাই মিলে বেঁচে থাকার সংগ্রাম, পাশাপাশি নানা পারিবারিক, সামাজিক ও বন্ধুত্বের গল্প ছাপিয়ে রাজনৈতিক বিষয় নিয়ে আড্ডা। সবাই নানাভাবে সক্রিয়।

বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১:২৯ পিএম

পরাজিত শক্তি যেন সুযোগ না নেয়

আমাদের রিপোর্টার আল-আমিন ঘটনাটির সরেজমিন অনুসন্ধান করেছেন। তার রিপোর্টে এসেছে দুর্বৃত্তরা কীভাবে সোহাগকে পিটিয়ে ও পাথর মেরে হত্যা করেছে তার বিবরণ। ঘটনাটি ঘটে বুধবার এবং এ ঘটনায় মামলা হয় বৃহস্পতিবার, তবে খুনটি কত বীভৎসতায় সংঘটিত হয়েছে, তা সামনে আসে শুক্রবার একটি ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার মধ্য দিয়ে। নৃশংস খুনটির পেছনে পাঁচটি কারণ উল্লেখ রয়েছে রিপোর্টে। এর মধ্যে রয়েছে ব্যবসায়িক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার, টাকা লেনদেনে বিরোধ, পণ্য কেনা নিয়ে দ্বন্দ্ব ও দোকানের দখল। খুনের শিকার সোহাগ একজন যুবদলকর্মী এবং যারা খুনের সঙ্গে জড়িত, তাদেরও রাজনৈতিক পরিচয় যুবদল, স্বেচ্ছাসেবক দল কিংবা ছাত্রদলের কর্মী-সমর্থক। হত্যার শিকার সোহাগ যে দোকানটির মালিক, এটির আগের মালিক ছিলেন যুবদলকর্মী মনির। ২০০৪ সালে মনির হত্যার শিকার হন। সেই হত্যা মামলার আসামির তালিকায় সোহাগের নাম রয়েছে।

বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১:১৪ পিএম

’৪৭ ও ’৭১ এর জনআকাক্সক্ষার বৈপ্লবিক বহিঃপ্রকাশ ২৪-এর গণঅভ্যুত্থান

আজ ১৫ জুলাই। আগামীকাল ১৬ জুলাই। রংপুরের গর্ব তথা বাংলাদেশের গর্ব আবু সাঈদ এদিন হাসিনার পুলিশি বর্বরতার প্রতিবাদে বুক চিতিয়ে দুই হাত প্রসারিত করে দাঁড়ান। এরপর পুলিশ প্রাণঘাতি বুলেট দিয়ে পর পর ৩ বার তাকে আঘাত করে। ফলে আবু সাঈদ শহীদ হন। মাত্র ১ বছর আগের কথা। সকলেই সব জানেন। তবুও ১ বছর পরে এলোমেলো ভাব…

বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১১:৪১ এএম

জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক উত্তরণের বিরুদ্ধে সংঘাতের উস্কানি

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, ভারতীয় আধিপত্যবাদী চানক্য রাজনীতির ষড়যন্ত্র মোকাবেলা করে রাজনৈতিক-অর্থনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সমুন্নত রাখা। সেই এক-এগারোর সেনাসমর্থিত সরকার প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের উপর ভারতীয় হিন্দুত্ববাদীদের একচ্ছত্র নিয়ন্ত্রণ কায়েম করা হয়েছিল। মূলত বাহাত্তর সাল থেকেই এ নিয়ন্ত্রণ ও আগ্রাসনের যাত্রা শুরু হয়েছিল।

বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১০:৪১ এএম

আইনশৃঙ্খলা পরিস্থিতি অপরাধীদের কোনোভাবেই ছাড় নয়

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সোমবার পাঠানো বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সরকারি অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চলতি বছর বড় ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে—এমন দাবি সঠিক নয়। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১০ মাসে এ ধরনের অপরাধের প্রবণতা স্থিতিশীল আছে। এ ধরনের আত্মতৃপ্তি বড় বিপদ ডেকে আনতে পারে।

বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৯:১৭ এএম

রাষ্ট্র মানে কেবল ভৌগোলিক সীমারেখা নহে

সোমালিয়া দীর্ঘকাল রাজনৈতিক গৃহবিবাদে জর্জরিত। ১৯৯১ সালে কেন্দ্রীয় সরকারের পতনের পর দেশটি কার্যত বিভক্ত হইয়া পড়ে-নানা আঞ্চলিক গোষ্ঠী, গোত্র ও যুদ্ধবাজ নেতা আপন নিজস্ব ভূখণ্ড নিয়ন্ত্রণ করিতে থাকে। আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশন, বহু সম্মেলন ও কূটনৈতিক উদ্যোগ সত্ত্বেও আজ পর্যন্ত সোমালিয়ার মূলধারার রাজনৈতিক শক্তিসমূহ 'জাতীয় রাষ্ট্র' ধারণার উপর ঐকমত্যে পৌঁছাইতে পারে নাই। তাহারা ঐক্য গড়িতে ব্যর্থ, কারণ তাহারা রাষ্ট্রের বৃহত্তর কল্যাণের চাইতেও নিজ নিজ মতবাদকে উচ্চতর মনে করিয়া থাকে। ফলে দেশের সাধারণ নাগরিক বঞ্চিত হইয়াছে ন্যূনতম নিরাপত্তা, শিক্ষা কিংবা স্বাস্থ্যসেবার অধিকার হইতে। গ

বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৯:০১ এএম

গণতন্ত্র, মানবাধিকার ও জাতীয় স্বার্থবিরোধী হাসিনা-কাণ্ডের কিঞ্চিত খতিয়ান

ফ্যাসিবাদী জামানায় দেশের ভেতরে অবস্থান করে এ ধরনের আলোচনা বিপজ্জনক ছিল বলে সামাজিক নেটওয়ার্কে নির্দিষ্ট কিছু গণতান্ত্রিক চেতনার মানুষের সাথে শেয়ার করা হয়। উদ্যোগটি যেহেতু নেওয়া হয় জুলাই বিপ্লবের আগেই, তাই ২০২৪-এর হত্যাকাণ্ড এবং নিষ্ঠুরতা এ তালিকায় প্রতিফলিত হয়নি।

সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৪:১০ পিএম

ষড়যন্ত্র জোরদারের আভাস পাওয়া যাচ্ছে

পুরানো ঢাকার মিটফোর্ড এলাকায় লালচাঁদ ওরফে সোহাগ নামের এক ভাঙারী ব্যবসায়ীকে প্রকাশ্যে দিবালোকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ব্যবসায়িক বিরোধের জেরে ঘাতকচক্র তাকে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরো দিয়ে আঘাত করে এক পর্যায়ে তাকে বিবস্ত্র করে তার দেহের ওপর নৃত্য করার মতো পৈশাচিকতা প্রদর্শন করেছে।

সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩:৫৮ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও প্রচার

জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক তথ্য প্রচারে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অগ্রণী ভূমিকা পালন করছে। বিটিভিতে প্রচারিত জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে, ‘ফ্যাসিবাদের দিনলিপি’, ‘আগামীর বাংলাদেশ’, ‘নিপীড়নের স্মৃতি’, ‘এই ত্যাগ রবে অম্লান’, ‘রক্তে ভেজা বাংলাদেশ’, ‘অদম্য তারুণ্য’, ‘দিয়েছে যে প্রাণ’ প্রভৃতি। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের নিয়ে বিটিভি নিউজ-এ ৫০ পর্বের প্রামাণ্যচিত্র প্রচার করা হয়েছে। এর পাশাপাশি বিটিভিতে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত বিভিন্ন অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র ধারাবাহিকভাবে প্রচারিত হচ্ছে।

সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩:৩৯ পিএম

গণমাধ্যম সংস্কারে প্রতিবিপ্লবের প্রশ্ন

গণ-অভ্যুত্থান ছিল ছাত্র-জনতার এক বৃহৎ ঐক্যের ফল, কিন্তু স্বৈরশাসক শেখ হাসিনার পদত্যাগের এক দফা ছাড়া অন্য কোনো বিষয়েই কোনো ঐকমত্য তখনো ছিল না, এখনো হয়নি। কোনো একক বিপ্লবী নেতৃত্বও প্রতিষ্ঠা পায়নি। নির্বাচন ও গণতান্ত্রিক ভবিষ্যতের সংস্কারসূচির আলোচনাকে তিনি প্রতিবিপ্লব অভিহিত করতেই পারেন।

সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩:৩৫ পিএম

বুলেট যেভাবে লিখে দেয় অন্যায্য রাষ্ট্রযন্ত্রের ‘ডেথ রেফারেন্স’

একটি বুলেট যখন বন্দুকের নল থেকে বের হয়, সেটার ওপর কারও নাম লেখা থাকে না। কিন্তু যখন সেটা একজন ন্যায্য দাবিতে আন্দোলনরত ছাত্রের বুক ভেদ করে, সেই বুলেটই লিখে ফেলে ইতিহাস, রচনা করে একটা অন্যায্য রাষ্ট্রযন্ত্রের ‘ডেথ ওয়ারেন্ট’।

সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩:৩২ পিএম

পুরুষ ‘স্যারদের’ কি সব সময় স্যারই ডাকতে হবে

আমি ব্যক্তিগতভাবে নারীদের ক্ষেত্রে পুরুষবাচক শব্দ ব্যবহারের পক্ষপাতী নই। ‘স্যার’ শব্দটিও এর ব্যতিক্রম নয়। আমি নিজে যে সীমিত সময় বাংলাদেশ সরকারের প্রশাসন ক্যাডারে কাজ করেছি, ‘স্যার’ সম্বোধনটি মেনে নিতে বেশ কষ্ট হয়েছে আমার। মনে পড়ে অনেককেই আমি আমার ক্ষেত্রে ‘স্যার’ ডাকতে নিরুৎসাহিত করেছি। মনে রাখা প্রয়োজন ‘স্যার’ শব্দটি সাধারণ আর দশটি পুরুষবাচক শব্দের মতো নয়। এই শব্দটির সঙ্গে ওতপ্রোত হয়ে আছে ক্ষমতার রাজনীতি। তাই সম্বোধনের ক্ষেত্রে নারী-পুরুষ নির্বিশেষে এ সম্বোধনটি সম্পূর্ণভাবে বাতিল করার পক্ষে আমার অবস্থান।

সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১২:১৮ পিএম

নিউ ইয়র্ক টাইমস কেন মামদানিকে ভয় পায়?

জোটের প্রিয় পত্রিকা নিউ ইয়র্ক টাইমস মামদানির পেছনে লেগেই আছে। এর সঙ্গে যোগ দিয়েছেন সাবেক কিছু ডেমোক্র্যাট নেতা। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও নিউ ইয়র্কের সাবেক মেয়র এন্ড্রু কুমো দুজনেই ডেমোক্র‍্যাট নেতা। দুজনই নারী কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত। তারা খুব চেষ্টা করেছিলেন যাতে মামদানি প্রার্থী হতে না পারেন। কিন্তু সফল হননি। বর্ণবাদী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান হওয়া সত্ত্বেও ডেমোক্র‍্যাটদের অভ্যন্তরীণ খেলা নিয়ে মাথা ঘামান। কারণ মামদানি তারও চক্ষুশূল।

রোববার, ১৩ জুলাই ২০২৫, ৩:১২ পিএম

সরকার ও বিএনপি—কেউ দায় এড়াতে পারে না

এই পাষণ্ডরা সোহাগকে কুপিয়ে ও শরীর-মস্তক পাথরে থেঁতলে দিয়েই ক্ষান্ত হয়নি, তারা তাঁর লাশের ওপর নৃত্য করতেও দ্বিধা করেনি। মানুষ এত বর্বর ও নিষ্ঠুর হয় কী করে! সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, আশপাশের লোকজন হতবিহ্বলে সোহাগ হত্যা প্রত্যক্ষ করলেও এগিয়ে আসেননি। নির্বিকার ছিলেন হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যরাও। আমরা কেমন সমাজে বাস করছি, যেখানে অপরাধের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসেন না?

রোববার, ১৩ জুলাই ২০২৫, ১০:৪১ এএম

দ্রুত বিচার আইনে বর্বর হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত সাজা দিতে হবে

গত শুক্রবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ নামে এক ব্যক্তিকে। হত্যার আগে তাকে ডেকে নিয়ে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। তার শরীরের ওপর উঠে…

রোববার, ১৩ জুলাই ২০২৫, ৮:৪৫ এএম

ইসলামপন্থীদের নির্বাচনী ঐক্য কি আদৌ হবে, জোট হলে কী হবে

দেশে জাতীয় নির্বাচনের পালে হাওয়া লেগেছে। আগামী ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগের সম্ভাব্য অনুপস্থিতিতে বাংলাদেশে ভোটারদের কাছে বিএনপির বিকল্প হতে চাইছে ইসলামি দলগুলো। তারা এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে লড়তে চায়। তবে ইসলামি দলগুলোর অতীত ঐক্যের ইতিহাস মোটেও সুখকর নয়, তাই তারা এ নির্বাচনকে ঘিরে ঐক্য গড়তে চাইলে আদতে তা কতটা সফল হবে, নাকি অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে, তা নিয়ে চলছে জল্পনাকল্পনা।

রোববার, ১৩ জুলাই ২০২৫, ৮:৩৪ এএম

প্রবাসীদের ভোটে আনার চ্যালেঞ্জ

দেশের প্রধান নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২–এর ২৭(১) ধারার মাধ্যমে বিদেশে বসবাসরত বাংলাদেশি ভোটারদেরকে ডাকযোগে ব্যালটে ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ২০০৮ সালে উক্ত আইনি অধিকার দেওয়ার বছরেও প্রবাসীদের জন্য কখনোই পোস্টাল ভোটিং ব্যবস্থায় ভোট গ্রহণে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে ২০০৮-২০২৪ পর্যন্ত বাংলাদেশের কোনো প্রবাসী ভোটার ভোট দিতে পারেননি।

রোববার, ১৩ জুলাই ২০২৫, ৮:২৮ এএম

জুলাই ছিল জনতার, এখন তার মুখপাত্র কে

বাল্যকালে আমরা পড়েছি—একটি কবিতায় খাঁচার পাখি আর বনের পাখির আলাপ। একদিকে খাঁচার শৃঙ্খলা ও নিরাপত্তা, অন্যদিকে বনের মুক্ত আকাশ। ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে যে তারুণ্য রাজপথে নেমেছিল, তারা ছিল সেই বনের পাখির মতো। তাদের লক্ষ্য ছিল নীল আকাশ, বাধাহীন স্বাধীনতা।

শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:২৭ পিএম

চাঁদাবাজ ও দখলদার প্রসঙ্গ

মুশকিল হলো, এ ধরনের অনুপ্রেরণাদায়ক কথাবার্তা রাজনৈতিক মহলে হরহামেশাই বলা হয়ে থাকে। এই চোখরাঙানির সঙ্গে বাস্তব পরিস্থিতির কোনো মিল থাকে না। দলের নেতৃস্থানীয় মহল যেসব কথা বলে থাকে, তা স্থানীয় পর্যায়ের অনেক মাসলম্যানই অগ্রাহ্য করে থাকেন। গত বছর আগস্ট মাসে আওয়ামী সরকারের পতনের পর থেকে দেশের বিভিন্ন জায়গায় যে দখল ও চাঁদাবাজির ঘটনাগুলো ঘটেছে, তার অনেকগুলোই বিএনপির নেতা-কর্মীদের করা।

শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:০৮ পিএম

এ কেমন হত্যাকাণ্ড? এ কেমন বীভৎসতা?

‘সোহাগকে শুধু হত্যা করেই থেমে থাকেনি সন্ত্রাসীরা। সোহাগের মৃত্যু নিশ্চিত হওয়ার পরও লাশের ওপর চলতে থাকে নৃশংসতা।’ ‘সোহাগকে শুধু হত্যা করেই থেমে থাকেনি সন্ত্রাসীরা। সোহাগের মৃত্যু নিশ্চিত হওয়ার পরও লাশের ওপর চলতে থাকে নৃশংসতা।’ছবি: সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত প্রতিদিন কত হত্যাকাণ্ড ঘটছে। ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক বিরোধ, ব্যবসায়িক দ্বন্দ্ব, রাজনৈতিক বিভেদ, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ছিনতাইকারীর দৌরাত্ম্য—কত কারণেই মানুষ খুন হচ্ছে। মানুষকে খুন করায় মানুষের মধ্যে কোনো দ্বিধাও কাজ করছে না! তাই বলে এভাবে একজন মানুষকে মারতে হবে?

শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:০১ এএম

জুলাই গণঅভ্যুত্থান যে বাংলাদেশের স্বপ্ন দেখায়

দুই. জুলাই একটি চেতনার নাম। প্রতি বছরের জুলাই আমাদের মনে করিয়ে দিবে কিভাবে জুলুম এবং জালিমের বিরুদ্ধে লড়াই করে ফ্যাসিবাদের করব রচনা করতে হবে। বাঁচতে হলে কীভাবে মরতে হয় সেই মহাকাব্যের নাম জুলাই। জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যত, বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি নিয়ে নতুন এক আশার মানচিত্র তৈরি করে দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষ এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখে যেখানে কোনো অন্যায় -অবিচার- শোষণ- নিপীড়ন থাকবে না।

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২:৫৭ পিএম

ইতিহাসের দর্পণে শাসন বনাম সহিংসতা

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় এই মুহূর্তে এক ভয়াবহ সরকারবিরোধী আন্দোলন দানা বাঁধিয়াছে। শিক্ষা খাতে প্রস্তাবিত বাজেট কাটছাঁট এবং নূতন কর আরোপকে কেন্দ্র করিয়া হাজার হাজার নাগরিক রাজধানী নাইরোবির রাজপথে নামিয়া প্রতিবাদ জানাইতেছেন। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে অন্তত ৩৯ জন নিহত হইয়াছেন-এমনটি জানাইতেছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১:১৮ পিএম

এত কিছুর পরও নির্বাচন নিয়ে ফেব্রুয়ারি-এপ্রিলের দোলাচল কেন

নির্বাচন নিয়ে দেশে নানামুখী তৎপরতা চলছে। রাজনৈতিক দলগুলো যে যার মতো প্রস্তুতি নিচ্ছে, সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করছে। আবার বড় দলে মনোনয়নপ্রত্যাশী একাধিক নেতার সমর্থকদের মধ্যে হানাহানির ঘটনাও ঘটছে। এরই মধ্যে গতকাল বুধবার আইনশৃঙ্খলা–সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন। এর আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করার কথা জানিয়ে দেন। আগামী ১ আগস্ট থেকে এটি কার্যকর হওয়ার কথা। কোনো কোনো পর্যবেক্ষক সরকারের নির্বাচনী প্রস্তুতির সঙ্গে এর যোগসূত্র খুঁজছেন।

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১১:১১ এএম

প্রধান উপদেষ্টার নির্দেশনা ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন হোক

বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, উপজেলা, জেলা, বিভাগীয় এবং কেন্দ্রীয় পর্যায়েও মনিটরিং সেল গঠন করা হবে, যাতে অনিয়ম হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যায়। এই সিদ্ধান্ত কার্যকর করতে পারলে নির্বাচনের অনিয়ম ও দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব। আগে নির্বাচনের সময় চার দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হতো। এবার সাত দিনের কথা ভাবা হচ্ছে। এটাও ভালো সিদ্ধান্ত বলতে হবে।

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১০:৫৭ এএম

জুলাই হত্যাকাণ্ড এবং বিবিসির তথ্যচিত্র

হাসিনার অনুগতরা নানান ইহজাগতিক প্রাপ্তির জন্য তাঁকে রীতিমতো পূজা করতেন। কেউ তাঁকে দেশরত্ন, আবার কেউ তাঁকে গণতন্ত্রের মানসকন্যা বলতেন; কেউ তাঁকে ভাষাকন্যা আবার কেউ তাঁকে মানবতার মা উপাধি দিয়েছিলেন। তিনি তাঁর আশ্রিত বুদ্ধিজীবীদের দিয়ে স্বাধীনতার বয়ান নতুন করে লিখছিলেন। হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে ছোট–বড় কয়েকটি রাজনৈতিক দল। হাসিনার লোকেরা তাদের অনেককে হেনস্তা করেছে, পিটিয়েছে, জেলে পুরেছে, গুম করেছে, মেরে ফেলেছে। হাসিনা জীবৎকালে প্রধানমন্ত্রী থাকবেন না, কিংবা খালেদা জিয়া তাঁর জীবদ্দশায় মুক্ত জীবন যাপন করতে পারবেন, একসময় তা অবিশ্বাস্য মনে হতো। সেটাই ঘটে গেল চব্বিশের ৫ আগস্ট।

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১০:৫২ এএম

অলিগার্ক মিডিয়ার বিপজ্জনক রঙ বদল

স্বৈরশাসন আছে, দুনিয়ার এমন সব দেশে অলিগার্করা সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল ও অনলাইন মিডিয়া নিয়ন্ত্রণ করে থাকে। তারা প্রচারমাধ্যমে মোটামুটি তিনটি কারণে বিনিয়োগ করে থাকে—১. নিজের ভাবমূর্তি উন্নত করা; ২. প্রতিপক্ষের বিরুদ্ধে প্রচার চালানো এবং ৩. সরকার ও প্রশাসনের সহানুভূতি অর্জন করা। রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য অলিগার্কদের নিয়ন্ত্রণে থাকা প্রচারমাধ্যমের ওপর সরকার নির্ভরশীল হয়ে পড়ে। প্রচারমাধ্যম ব্যবহার করে তারা নিজেদের রাজনৈতিক পছন্দ বা এজেন্ডাকে এগিয়ে নিতে পারে। অলিগার্করা যেমন রাজনীতিবিদদের সমর্থন করে, তেমনি প্রচারমাধ্যম সে অনুযায়ী প্রচার চালায়। এর মধ্য দিয়ে ‘মিডিয়া-পলিটিক্স-করপোরেট’ ত্রিভুজ তৈরি হয়।

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ৩:৫৫ পিএম

রাজনৈতিক সংস্কৃতির ভবিষ্যৎ

জনগণ গত ১৬ বছরের স্বৈরাচারী সময়ে প্রত্যক্ষ করেছে, শাসনক্ষমতা মানেই যেন প্রতিদ্বন্দ্বী দলগুলো নিশ্চিহ্ন করার এক অপ্রতিরোধ্য মিশন এবং সেই সঙ্গে শাসনক্ষমতাকে কুক্ষিগত করে স্বৈরাচারী হওয়ার মিশন। এই দৃষ্টিভঙ্গি শুধু রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোই ধ্বংস করেনি, বরং গণতন্ত্রের মূল স্পৃহা সহনশীলতা এবং রাজনৈতিক শিষ্টাচারের ন্যূনতম গুণগত মানকেও অদৃশ্য করে দিয়েছে।

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২:২৭ পিএম