শিক্ষাঙ্গনে গণতন্ত্রচর্চার নবযাত্রা শুরু হোক
ছাত্র–জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দেশে নতুন করে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার ক্ষেত্র তৈরি করেছে। এই প্রেক্ষাপটে আসন্ন নির্বাচন শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক চর্চার নবযাত্রা শুরু করা, শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গঠন এবং গঠনমূলক রাজনীতিকে পুনরুজ্জীবিত করার একটি বড় সুযোগ।
