কোটা, জুলাই বিপ্লব ও জুলাই সনদ
জুলাই বিপ্লবের সেই ৩৬ দিনের দিকে আবার একটু ফিরে তাকাই। বৈষম্যবিরোধী ছাত্রসমাজ সে সময় একক ও ঐক্যবদ্ধ শক্তি হিসেবে কোটার বিরুদ্ধে আন্দোলনে নেমে জান-প্রাণ দিয়ে লড়াই করেছিল। চাকরির জন্য তাদের এই পলিটিক্সই শেষ পর্যন্ত রাষ্ট্রবদলের পলিটিক্সে রূপান্তরিত হয়। কোটার সংস্কার রাষ্ট্রসংস্কারে রূপ নেয়। কোটার পলিটিক্স পৌঁছে যায় ফ্যাসিবাদ উৎখাতের পলিটিক্সে। বোধের জগৎ উজ্জ্বল হয় যে, রাষ্ট্রই সকল ক্ষমতা, কর্তৃত্ব, সিদ্ধান্ত ও বরাদ্দের কেন্দ্র। তাই রাষ্ট্র ও ‘ফ্যাসিনা’র আইডেনটিফাইড হালত ভাঙতেই হবে। আওয়াজ ওঠে—দফা এক দাবি এক/ শেখ হাসিনার পদত্যাগ।
