উল্টোরথ ঐকমত্যের আলোচনা ও প্রক্রিয়া কতটা সফল হবে?
রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাবে দেখা যাচ্ছে, জাতীয় স্বার্থের বদলে দলীয় স্বার্থই প্রাধান্য পেয়েছে। এর পেছনে নতুন শক্তি সঞ্চয়, ভোটের হিসাব-নিকাশ কাজ করেছে। যদিও তা হওয়া উচিত ছিল না। এই প্রেক্ষাপটে যেসব বিষয়ে বেশির ভাগ দল ঐকমত্য প্রকাশ করেছে, সেগুলো নিয়েই জাতীয় ঐকমত্য কমিশনকে এগিয়ে যেতে হবে। সব বিষয়ে সব দল একমত হবে না– এটা ধরে নিতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় এটা আশা করাও যায় না।
