রাজনীতি

বিচার ও সংস্কার তারপর নির্বাচন

এবারের রোজার ঈদে জাতীয় ঈদগাহ’র ঈদের জামায়াতে একটি ব্যতিক্রমী ঘটনা ঘটে গেছে। অন্তত বাংলাদেশে এরকম ঘটনা বেশ নজিরবিহীন। প্রথমত, দেশের প্রেসিডেন্ট সুস্থ শরীরে দেশে থাকার পরও জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে যাননি। অথচ সাধারণভাবে জাতীয় ঈদগাহে প্রেসিডেন্ট প্রধানতম আকর্ষণ হিসেবে উপস্থিত থাকেন।

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯:৩৩ এএম

ঐকমত্যে আটকে আছে জনপ্রশাসন সংস্কার কার্যক্রম

আমলাতন্ত্রকে অতিমাত্রায় দলীয়করণের মধ্য দিয়ে বিগত আওয়ামী লীগ শাসনামলে গড়ে তোলা হয় পক্ষপাতদুষ্ট জনপ্রশাসন। তার ওপর ভর করেই দীর্ঘায়িত হয় তাদের শাসনকাল। তাই এ প্রথা থেকে বের হয়ে আসতে গঠন করা হয় জনপ্রশাসন সংস্কার কমিশন। নানা বিচার-বিশ্লেষণ শেষে চার মাস পর তাদের প্রতিবেদন জমা পড়ে। সরকারকে জনমুখী করতে জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে একগুচ্ছ সুপারিশ দিয়েছে কমিশন। তবে এখনো বৃহৎ পরিসরে সেগুলোর বাস্তবায়ন কার্যক্রম শুরু করতে পারেনি সরকার। এমনকি দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতেও দেখা যায়নি।

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯:১০ এএম

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রশ্নবিদ্ধ প্রতিবেদন

অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরনপোষণের সমান অধিকার নিশ্চিত করার জন্য অধ্যাদেশ জারি করার সুপারিশ করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন। সুপারিশে এখনই আইন তৈরীতে উদ্যোগ নিতে এবং সব সম্পদ্রায়ের জন্য ঐচ্ছিকভাবে তা প্রয়োগ করতে বলা হয়েছে। একইসঙ্গে সংসদীয় আসন ৬০০ করে তার অর্ধেক নারীদের জন্য সংরক্ষণ করার কথা উল্লেখ করা হয়েছে। গত শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে কমিশন।

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৪:২৬ পিএম

নোংরা খেলায় শেখ হাসিনা

আওয়ামী লীগ পুনর্গঠন নয়, চট করে চলে আসাও নয়; বরং দেশে গ-গোল পাকানোই মূল উদ্দেশ্য প্রতিবেশী ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পরিবার ও নিজ দলের সিন্ডিকেটকে আগেভাগে সরিয়ে দেশে অনিরাপদ করে ফেলে যাওয়া নেতাকর্মীরা হচ্ছে এ কাজে তার বিশেষ আইটেম। তাদের মার খাইয়ে কিছু সিনসিনারি তৈরি করতে চান শেখ হাসিনা।

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:১৪ এএম

কারো পকেটের হয়ে সেনাবাহিনী আর কাজ করবে না

এখন প্রত্যেক ঘরেই সেনাবাহিনীর সদস্য আছেন। সুতরাং সেনাবাহিনী দেশের আলাদা কিছু নয়। বরং বেসামরিক বাহিনীর সঙ্গে আমাদের পার্থক্য হলো আমরা তাদের তুলনায় কম বয়সে অবসরে যাই।

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:৪৬ এএম

মিঠে কড়া সংলাপ আওয়ামী লীগ কি নির্বাচন করার যোগ্য দল?

বিনিয়োগ সম্মেলন ২০২৫ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা সরকারের উচ্চপর্যায় থেকে শুরু করে নীতিনির্ধারক ও দেশী-বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:৪৪ এএম

সরকার অনির্বাচিত : ডিসেম্বরেই নির্বাচন

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে বৈঠক শেষে প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্তোষ প্রকাশ করতে পারেননি। তিনি সাংবাদিকদের বলেছেন, আমরা একেবারেই সন্তুষ্ট নই। বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন।

রোববার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৪০ পিএম

"হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রথম আলোর প্রশ্ন"

প্রথম আলো আজ শিরোনাম করেছে "হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন"। আমি প্রথম আলোর সেই সাংবাদিককে অনুরোধ করছি আপনি দয়া করে আমার বাসায় এসে দেখে যান আমি কত বিলাসি জীবনযাপন করি।

রোববার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩৪ পিএম

অন্তর্বর্তী সরকারের কত দিন ক্ষমতায় থাকা উচিত

অন্তর্বর্তী সরকারের কত দিন ক্ষমতায় থাকা যুক্তিসংগত, তা নিয়ে লিখেছেন এস কে তৌফিক হক, সৈয়দা লাসনা কবীর ও মোহাম্মাদ ঈসা ইবন বেলাল

রোববার, ২০ এপ্রিল ২০২৫, ১১:৩৫ এএম

একান্ত সাক্ষাৎকার ফ্যাসিবাদকে এডজাস্ট করার মানসিকতা থেকে সরে আসতে হবে -অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে রাজনৈতিক অঙ্গনে যে কথাটা চালু হয়েছে এটা এই কারণেই হয়েছে যে, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাঠে ছিলাম, এই ছয় সাত মাসের ব্যবধানে বক্তব্যের মধ্যে কিছু ভিন্নতা শোনা যাচ্ছে।

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ২:০৪ পিএম

রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের রোডম্যাপ চাই

জুলাই গণঅভ্যুত্থানের পর প্রত্যাশা ছিল, বল প্রয়োগভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন করে নাগরিক অধিকারভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠন। কিন্তু অভিনেত্রী মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে আটকে রাখার ঘটনা একটা ভয়ানক বার্তা দিচ্ছে। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ক্ষমতাবলে বাংলাদেশ সরকার কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই অনির্দিষ্টকালের জন্য সন্দেহভাজন যে কাউকে আটক করতে পারে। এই আইন বাতিলের কথা বিএনপি ’৯১-এর নির্বাচনী ইশতেহারে রাখলেও ক্ষমতায় গিয়ে তা অক্ষত রাখে। বাংলাদেশের পরবর্তী প্রতিটি সংসদ এই আইন বাতিল না করে তা রক্ষা করে গেছে।

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৯:৫৮ এএম

ভারতের মুসলিমরা রাজনৈতিকভাবে কেন ‘এতিম’ হয়ে গেল

সরকার যে মুসলমানদের কল্যাণের কথা বলে ওয়াক্‌ফ ব্যবস্থার সংস্কার করছে—দাবিটা সন্দেহজনক মনে হওয়াটাই স্বাভাবিক। গত ১০ বছরে সরকার যেভাবে মুসলমানদের নিয়ে নির্লিপ্ত থেকেছে, তাতে এ দাবি বিশ্বাসযোগ্য হয় না; বরং এটাকে রাজনৈতিক ধোঁকাবাজির আরও একটি দৃষ্টান্ত বলা চলে।

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:৫০ এএম

রাষ্ট্র সংস্কার : রাজনীতিমুক্ত সামরিক বাহিনী-২

শেখ মুজিবের ছোট মেয়ে, শেখ রেহানার দেবর, মেজর জেনারেল (অব.) তারেক সিদ্দিকের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত হতে থাকে। তাকে নিরাপত্তা উপদেষ্টার পদ দেওয়া হয়। সামরিক বাহিনীতে রাজনীতিকরণ ব্যাপকভাবে বিস্তার লাভ করে। বিরোধী রাজনৈতিক দল এবং ভিন্ন মতের বিরুদ্ধে নিপীড়ন ভয়ানক পর্যায়ে পৌঁছায় এবং মানবাধিকার লঙ্ঘন চরমে ওঠে।

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৩:২২ পিএম

দেখা না দিলে আপা কথা কইও না

বাংলাদেশের স্বাধীনতার পর একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এ দেশকে গড়ে তোলার সুযোগ ছিল। কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনৈতিক কৌশল ও সিপিবির অব্যাহত প্ররোচনায় শেখ মুজিব একনায়কত্ববাদী শাসন কায়েম করেন। তিনি সোভিয়েত ইউনিয়ন সফর করে বাকশাল মডেল হাজির করেন। বাংলাদেশে নির্বাচনব্যবস্থা প্রথম ধ্বংস করেন শেখ মুজিব। এখনকার তরুণরা যেমন ২০১৪ সালের বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, ২০১৮ সালে রাতের নির্বাচন কিংবা ২০২৪-এর ডামি নির্বাচন নিয়ে হতাশ হয়ে পড়েছিলেন। ১৯৭৩ সালেও বাংলাদেশের তরুণদের অবস্থা একই ধরনের ছিল।

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৩:১২ পিএম

মঙ্গল শোভাযাত্রা নাম পরিবর্তন নামেই নয় কাজেও চাই

সম্প্রতি বাংলা নববর্ষ উদযাপন সম্পর্কে সাংস্কৃতিক উপদেষ্টার ইতিবাচক ইঙ্গিত দেশবাসীকে “মঙ্গল শোভাযাত্রা” সংক্রান্ত অন্ত:সার শূন্য রেওয়াজের বিরুদ্ধে ফুঁসে ওঠা থেকে নিবৃত্ত রেখেছে। তাঁর “মঙ্গল শোভাযাত্রা” শব্দটারই বদলে দেয়ার।

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১১:৩৭ এএম

পয়লা বৈশাখ: আনন্দের ছায়ায় ইতিহাস ও আত্মপরিচয়ের লড়াই

যখন বৈশাখের সকালটা কুয়াশা সরিয়ে রঙের খেলা শুরু করে, তখনই যেন এ অঞ্চলের বাংলাভাষী মানুষের প্রাণ জেগে ওঠে। ঢোলের শব্দে, পান্তা-ইলিশের গন্ধে, লাল-সাদা শাড়ির ছটায় বাংলা নববর্ষ হয়ে ওঠে এক উজ্জ্বল, আনন্দঘন, বর্ণিল দিন।

সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ৯:৩৫ এএম

‘মঙ্গল’ থেকে ‘আনন্দ’

পয়লা বৈশাখ শুধু বাংলা নববর্ষের সূচনার দিন নয়, বরং এটি বাঙালির অসাম্প্রদায়িক একটি উৎসবের দিন। এই দিনটি ধর্মবর্ণ-নির্বিশেষে সব মানুষের অংশগ্রহণে উদ্‌যাপিত হয়ে আসছে। এর কেন্দ্রীয় আকর্ষণ হিসেবে উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত ‘মঙ্গল শোভাযাত্রা’। আশির দশকে শুরু হওয়া এই শোভাযাত্রা আজ জাতীয় পরিচয়ের এক জীবন্ত প্রতীক। ২০১৬ সালে ইউনেসকো একে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়, যা আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের সাংস্কৃতিক মর্যাদার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

রোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩:৩৪ পিএম

প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য: কতটা কাজে আসবে সংস্কার প্রস্তাব

শেখ হাসিনার দুঃশাসনের জন্য অনেকেই বর্তমান সংবিধানকে দায়ী করেছেন। আবার কেউ ঢালাওভাবে ১৯৭২ সালের মূল সংবিধানকে দায়ী করে চলেছেন। কিন্তু আমরা ভুলে যাচ্ছি, সংবিধান তো একা একা কার্যকর হয় না—রাজনীতিবিদ এবং অন্য অংশীজনেরাই প্রয়োগ করেন; কখনো সঠিকভাবে, কখনো ব্যক্তিগত, পারিবারিক এবং দলীয় সুবিধার জন্য।

রোববার, ১৩ এপ্রিল ২০২৫, ১২:৪৮ পিএম

ধর্ষণ মামলার জট কমাতে ‘বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌনকর্ম’

আলাদা ধারা করা হয়েছে অধ্যাপক আসিফ নজরুল

আসিফ নজরুল: মাগুরার শিশুটির ঘটনা ছিল হৃদয়বিদারক। আইন দ্রুত সংশোধন করার ক্ষেত্রে এ ঘটনাটি ভূমিকা রেখেছে সত্য; তবে ওই ঘটনা না ঘটলেও আইনটি সংস্কারে উদ্যোগ নিতাম। নারী ও শিশু নির্যাতন দমন আইনের সীমাবদ্ধতা ও সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে আমরা আগে থেকে অবগত ছিলাম। আইনটি সংশোধনের আগে তড়িঘড়ি নয়, ব্যাপক আলোচনা করা হয়েছে। অনেক মহলের মতামত বিবেচনায় নিয়ে সংশোধন আনা হয়েছে।

শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১২:২৫ পিএম

রাষ্ট্রপতি শাসন জারির পরও জ্বলছে মনিপুর

ফের অশান্ত ভারতের মণিপুর রাজ্য। এ অশান্ত অবস্থা বিরাজ করছে বহু দিন ধরে। বাংলাদেশ লাগোয়া ভারতের যে সেভেন সিস্টার্স বা সাত রাজ্য-তারই একটি মণিপুর। মণিপুর হল উত্তর-পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য। রাজধানী ইম্ফল। এ রাজ্যের উত্তরে নাগাল্যান্ড, দক্ষিণে মিজোরাম, পশ্চিমে আসাম ও পূর্বদিকে মিয়ানমার।

শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১১:৫৬ এএম

আওরঙ্গজেবের কবর ভাঙার হিন্দুত্ববাদী রাজনীতি

মোগলরা ১৫২৬ থেকে ১৭০৭ সালে আওরঙ্গজেবের মৃত্যুর আগপর্যন্ত ভারত শাসন করেছিলেন। সেই সময়ে দুনিয়ায় আর কী ঘটছিল? এই প্রশ্ন ওঠে আরও অদ্ভুত এক দাবির কারণে। হিন্দুত্ববাদীরা চাইছেন, মহারাষ্ট্রের আওরঙ্গবাদে থাকা আওরঙ্গজেবের সাধারণ কবর গুঁড়িয়ে দিতে।

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ৩:১৪ পিএম

প্রধান উপদেষ্টার চীন সফরের ভূ-অর্থনৈতিক তাৎপর্য

অধ্যাপক মুহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর ১২ অক্টোবর দুটি চীনা যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশে আসে, যা দুই দেশের সামরিক ও কূটনৈতিক সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। পাশাপাশি, হাসিনা সরকারের পতনের পর চীনা কর্তৃপক্ষ বাংলাদেশে সক্রিয় প্রায় সব রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত বৈঠক শুরু করে এবং তাদের প্রতিনিধিদের চীনে আমন্ত্রণ জানায়, যা দ্বিপক্ষীয় কূটনীতির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের আভাস দিচ্ছে। এই ধারাবাহিক কূটনৈতিক অগ্রগতির সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ হতে যাচ্ছে প্রধান উপদেষ্টার চীন সফর।

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ৩:০৯ পিএম

প্রকৃত স্বাধীনতার স্বাদ পাক প্রতিটি মানুষ

আজ ২৬ মার্চ। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতার ৫৪টি বছর পার হয়ে গেলেও বাংলাদেশের মানুষ এখনো স্বাধীনতার প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারেনি। যে স্বপ্ন, যে চাওয়া আর যে আকাক্সক্ষা নিয়ে।

বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১০:৫০ এএম

মুক্তিযুদ্ধ ও জাতীয় ঐক্য

আজ ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস। জাতি আনুষ্ঠানিকভাবে এ দিবস পালন করবে। যে কোনো জাতির জীবনেই স্বাধীনতা দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। শুধু মানুষ নয়, কোনো প্রাণিই স্বাধীনতা হীনতায় বাঁচতে চায় না।

বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১০:৪৪ এএম

ছিলাম এক অন্ধকার ও নৈরাজ্যের যুগে

অন্তর্বর্তী সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। শনিবার দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিবিসি খ্যাত সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বে গঠিত কমিশন তাদের প্রতিবেদন হস্তান্তর করে।

বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১০:৪০ এএম

মহান স্বাধীনতা দিবস জাতীয় ঐক্যের ভিত সুদৃঢ় হোক

আজ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু হয় এবং ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এই স্বাধীনতার জন্য ৩০ লাখ মানুষ জীবন দিয়েছেন। অসংখ্য মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন।

বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১০:৩৬ এএম

নির্বাচনে বিভিন্ন দলের অবস্থান কেমন হতে পারে

সেই হিসাবে বিএনপির ৪১ দশমিক ১৭ শতাংশ, আওয়ামী লীগের ২৪ দশমিক ৫৬ শতাংশ, জামায়াতের ১২ দশমিক ১৩ শতাংশ এবং জাতীয় পার্টির ৫ দশমিক ২২ শতাংশ যোগ করলে ৮৪ দশমিক শূন্য ৮ শতাংশ হয়। বাকি ১৫ দশমিক ৯২ শতাংশ থাকবে ফ্লোটিং। এখন দেখি, জনমত জরিপ কী বলে? অনলাইনে বিভিন্ন জনমত জরিপ যদি দেখেন, সেখানে লীগ ও জামায়াত অস্বাভাবিক ভালো করছে।

রোববার, ২৩ মার্চ ২০২৫, ১০:১৫ এএম

Test post 1

Hello

শনিবার, ২২ মার্চ ২০২৫, ৯:৪৩ এএম

ফ্যাসিবাদের আমলনামা

খেলোয়াড়কে উপযোগী করার জন্য যথোপযুক্ত প্রশিক্ষণের প্রয়োজন পড়ে দক্ষ হয়ে ওঠার জন্য। এরজন্য প্রশিক্ষকের প্রয়োজন পড়ে। যখন শেখ হাসিনা ও শেখ রেহানা ব্যতীত তাদের পৈত্রিক পরিবারে আর কেউ অবশিষ্ট রইল না ঠিক তখনই মোক্ষম সময়ে দু’বোনের উপযুক্ত প্রতিযোগীর মানদণ্ডে শেখ হাসিনাই উত্তীর্ণ হন।

বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:৫৮ এএম

সমকালীন প্রসঙ্গ সংবিধান সংস্কার কমিশনের অপ্রয়োজনীয় প্রস্তাব

সংবিধান সংস্কার কমিশন গত ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। গত ৮ ফেব্রুয়ারি ওয়েবসাইটে তাদের প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন এই কমিশন নভেম্বর মাসে দেশের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে একটি পরামর্শ সভার আয়োজন করে। আমাকেও ওই সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে আমি সংবিধান সংস্কারে আমার প্রস্তাবগুলো উপস্থাপন করেছিলাম। পরে কমিশনের অনুরোধে প্রস্তাবগুলো লিখিতভাবে কমিশনে পেশ করেছিলাম। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই, আমার প্রায় সবক’টি প্রস্তাব কমিশনের প্রতিবেদনে স্থান পেয়েছে। সেগুলো হলো:

সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১০:৪৪ এএম

গণপরিষদ গঠন নয়া সংবিধান ও সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করলো এনসিপি

অবশেষে বহুল প্রচারিত ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ঢাকার সবচেয়ে সুপরিসর রাজপথ মানিক মিয়া এ্যাভিনিউতে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ অবশেষে বহুল প্রচারিত ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো।

রোববার, ০২ মার্চ ২০২৫, ৯:৪৭ এএম

সেনাপ্রধানের বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া

প্রথম বারের মত রাষ্ট্রীয় মর্যাদায় ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালন উপলক্ষে ২৫ ফেব্রুয়ারিতে রাওয়া কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের দেয়া বক্তব্য নিয়ে দেশে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সেনাপ্রধান তাঁর বক্তব্যে যে সতর্ক বার্তা দিয়েছেন তা কাদের উদ্দেশ্যে দিয়েছেন স্পষ্ট না হলেও দেশের রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক বিতন্ডা এবং বিভক্তির কথা স্মরণ রেখে বলা যায়, তা দেশের রাজনৈতিক দল, সরকার এবং সব অংশীজনদের উদ্দেশ্যেই বর্তায়। তবে দেশের চলমান বাস্তবতায় সেনা প্রধানও দায় এড়াতে পারেননা। বিশেষত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নিরাপত্তাহীনতা এবং বিশৃঙ্খলা নিরসনে মেজিস্ট্রেসি পাওয়ারসহ সেনাবাহিনী মোতায়েন সত্ত্বেও পরিস্থিতির অবনতিতে সেনাবাহিনীর ভূমিকা ও আন্তরিকতা নিয়ে জনমনে এক ধরণের সংশয় সৃষ্টি হতেই পারে। এহেন বাস্তবতায় রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে বিভক্তি ও দলাদলি পরিস্থিতির আরো অবনতি ঘটাতে পারে। সেনাপ্রধানের বক্তব্যে এ বিষয়টি বিশেষ গুরুত্বসহকারে উঠে এসেছে। তার এই সতর্ক বার্তা যথার্থ। তবে তার বক্তব্যের ভাব-ভঙ্গিম সম্বোধন ও শারিরি ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কেউ কেউ মিশ্র প্রতিক্রিয়াও জানিয়েছেন। পিলখানা হত্যাকান্ড নিয়ে সেনাপ্রধান এই হত্যাকান্ডের জন্য সাবেক বিডিআর সদস্যদেরই দায়ী করেছেন। এটুকু বলাই যথেষ্ট নয়। এই হত্যাকান্ডের সাথে প্রতিবেশি দেশের ষড়যন্ত্র, তৎকালীন সরকারের মন্ত্রী-এমপিসহ প্রধানমন্ত্রীর সংশ্লিষ্টতার যে সব অভিযোগ গত ১৫ বছর ধরে এসেছে তা’ অমূলক বা ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়ার সুযোগ নেই। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অর্ন্তবর্তী সরকারের গঠিত স্বাধীন তদন্ত কমিশনগুলোর মধ্যে পিলখানা হত্যাকান্ড তদন্ত কমিশন অন্যতম গুরুত্ব বহন করছে। দেশের মানুষ আশা করে, পিলখানা হত্যাকান্ডে কারা জড়িত, কারা সহযোগী, বাইরের কোনো শক্তি জড়িত কিনা, তা খুঁজে বের করার দায়িত্ব তদন্ত কমিশনের। এমতাবস্থায় সেনাপ্রধানের বক্তব্য স্বাধীন তদন্ত কমিশনের কাজে প্রভাব সৃষ্টি করবে কিনা, কেউ কেউ এমন কথাও বলছেন।

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২:৪৮ পিএম

পতিতদের ইতিবৃত্ত ও ভবিষ্যৎ

আওয়ামী লীগ বাংলাদেশের একটি প্রাচীন ও ঐহিত্যবাহী রাজনৈতিক দল হিসাবে মনে করা হলেও নানাবিধ উত্থান-পতনের মধ্য দিয়ে দলটি এখন রীতিমত অস্তিত্ব সঙ্কটে পড়েছে। অনিশ্চয়তা দেখা দিয়েছে ভবিষ্যৎ নিয়েও। স্বাধীনতার পর দলটি নিয়মিত বিরতিতে ক্ষমতায় এসেছে। ২০০৮ সালে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর দীর্ঘ প্রায় ১৬ বছর সম্পূর্ণ অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী পন্থায় ক্ষমতায় থেকেছে।

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২১ পিএম

জার্মান নির্বাচন ইউরোপকে যে দিকে নিতে পারে

২৩ ফেব্রুয়ারির জার্মান নির্বাচনে খ্রিষ্টান ডেমোক্র্যাটস (সিডিইউ/সিএসইউ) জয়লাভ করেছে। ২৮.৫ শতাংশ ভোট পেয়ে জার্মানির সম্ভাব্য চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ সোশ্যাল ডেমোক্রেটিক এসপিডির সঙ্গে জোট চাইবেন বলে নিশ্চিত করেছেন। যদিও গত নির্বাচনে জয়লাভকারী এসপিডি ভোট পেয়েছে মাত্র ১৬.৪ শতাংশ; তারাই সিডিইউ নেতা ফ্রেডরিখ মার্জের জন্য একমাত্র বিশ্বাসযোগ্য জোটসঙ্গী হিসেবে আবির্ভূত। মার্জের প্রথম কাজের মধ্যে একটি হলো তাঁর সাহসী বিবৃতি, যেখানে তিনি বলেছেন, তাঁর প্রথম অগ্রাধিকার‘যত তাড়াতাড়ি সম্ভব ইউরোপকে শক্তিশালী করা, যাতে ধাপে ধাপে আমরা সত্যিই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্বাধীনতা অর্জন করতে পারি।’

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৬ পিএম

‘কিংস পার্টি’ গঠনের বাস্তবতা দেশে নেই

ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় একটি নতুন রাজনৈতিক দলের গড়ে ওঠা নিয়ে সবখানে ব্যাপক আগ্রহ ও কৌতূহল লক্ষ করা যাচ্ছে। দুই প্রধান দলের বাইরে সত্যিকার অর্থে বড় রাজনৈতিক দল আত্মপ্রকাশের চেষ্টা এবারই প্রথম—সম্প্রতি এক সেমিনারে প্রখ্যাত চিন্তক রেহমান সোবহান এমন মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, এ ঘটনা অত্যন্ত ইতিবাচক। কারণ, দলটির নেতৃত্বে থাকবেন গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে অর্গানিকভাবে উঠে আসা তরুণ নেতৃত্ব।

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৪ পিএম

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হোক

ঘটনার সময় জানা না গেলেও পরবর্তীতে বিভিন্ন সাক্ষাৎকার ও প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানা যায় যে, কিছু অফিসারকে বিদ্রোহের সাথে সাথে হত্যা করা হলেও বেশিরভাগ অফিসারকে হত্যা ও তাদের পরিবারবর্গকে নির্যাতন ও নিপীড়ন এবং সম্পদ লুণ্ঠন করা হয় ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি দিনভর।

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ৯:১৭ এএম

দলবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে

বিতর্কিত রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা গ্রহণ শুরু করেছেন। ২০১৪, ২০২৮ এবং ২০২৪ সালের বিতর্কিত এবং স্থানীয় ও আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় যারা বিভিন্ন জেলায় জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন তাদের মধ্যে ৩৩ জনকে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) করা হয়েছে।

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ৯:১২ এএম

আমরা আরম্ভ করি, শেষ করি না

রবীন্দ্রনাথ ঠাকুর এবং জীবনানন্দ দাশকে উদ্ধৃত করে রাজনৈতিক আলোচনা করা পাঠকের কাছে ভালো না-ও লাগতে পারে। কারণ তাঁরা রাজনীতির মানুষ ছিলেন না। তারপরও আজ রবীন্দ্রনাথ ও জীবনানন্দ উদ্ধৃত করেই রাজনীতির ওপর সামান্য আলোকপাতের চেষ্টা। রবীন্দ্রনাথ ঠাকুর রাজনীতির মানুষ না হয়েও রাজনৈতিক ইস্যুতে কথা বলেছেন, মতামত দিয়েছেন। তাঁর একটি বিখ্যাত উক্তি:

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩:২১ পিএম

ছাত্রদের নতুন দল কি নতুন রাজনীতি হাজির করতে পারবে

নানা জল্পনাকল্পনার পর নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। রক্তাক্ত এক বিপ্লবের ফল হিসেবে এই দলটি গঠিত হতে যাচ্ছে। তাই সবার প্রত্যাশা হচ্ছে, দেশের রাজনীতিতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করবে দলটি। গ্রহণযোগ্য কর্মসূচি দিয়ে সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে। নতুন দলের কাছে সবাই নতুন রাজনীতিই প্রত্যাশা করছে।

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২:৩০ পিএম

শহীদ সেনা অফিসারদের নৃশংস হত্যার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছিল

এতো বছর আমরা একটা জালিম শাসনের অধীনে ছিলাম। উনি (হাসিনা) এতো বছর ধরে পিলখানায় শহীদ সেনা অফিসারদের নৃশংসহত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টাই করেছেন। আমরা তো পিলখানায় ছিলাম, অনেক সৈনিককে হত্যা করা হয়েছে। কেউ জেলে আছেন। তিনি আরও বলেন, আমরা চাই, বিচার। কারণ নিরপরাধ সেনা অফিসারদের হত্যা করা হয়েছে।

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৭ এএম