বিশ্ব

সিরিয়ায় ‘ব্যর্থ’ আল-শারা, নির্বাচন কি শাপে বর হবে

মার্চ মাসে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত গোষ্ঠীগুলো লাতাকিয়া ও টারতুস উপকূলীয় অঞ্চলে সরকারি বাহিনী এবং মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই রক্তক্ষয়ী সংঘর্ষে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৭০০ জন নিহত হন, যাঁদের বেশির ভাগই বেসামরিক নাগরিক; ১ লাখ ২৮ হাজার ৫০০ জন বাস্তুচ্যুত হয়।

শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ১০:০১ এএম

দালাই লামা থেকে শেখ হাসিনা

ভারতে অবস্থানরত বর্তমান ‘দালাই লামা’ হলেন তিব্বতি বৌদ্ধ গুরুর পাশাপাশি তিব্বতের নির্বাসিত সরকারের প্রধান হওয়ার দাবিদার। তার প্রকৃত নাম তেনজিন গিয়াৎসো। তিনি তিব্বতিদের চতুর্দশ দালাই লামা। এটি একটি ধর্মীয় এবং রাজনৈতিক পদ, যা তিব্বতের ঐতিহ্যবাহী আধ্যাত্মিক নেতা ও শাসকদের প্রতিনিধিত্ব করে। বর্তমান দালাই লামার প্রকৃত নাম তেনজিন গিয়াৎসো। তিনি ১৯৪০ সালে চতুর্দশ দালাই লামা হিসেবে অভিষিক্ত হন। ১৯৫৯ সালে তিব্বতে চীনা অভিযানের পর তিনি ভারতে পালিয়ে যান এবং সেখানে নির্বাসিত জীবনযাপন করছেন।

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৩:০১ পিএম

ট্রাম্প-পুতিন বৈঠক ইউরোপের জন্য নির্মম সতর্কবার্তা

সে সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন পরস্পরের প্রতিদ্বন্দ্বী হলেও একই সঙ্গে তারা ছিল বিশ্বের ভাগ্য নির্ধারণকারী দুই সুপারপাওয়ার। কিন্তু এ বৈঠক কেবল অতীতের স্মৃতিচারণা নয়, এর ভেতরে আরও বড় বার্তা লুকিয়ে আছে।

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৯:২৬ এএম

শেখ হাসিনার দুঃশাসন ও বিএনপির দুঃসময়ের কান্ডারি

কিন্তু প্রশ্ন রয়ে যায় এই ট্রানজিট দিয়ে কি বাংলাদেশ সত্যিই সিঙ্গাপুর, ব্যাংকক বা দুবাইয়ের মতো সমৃদ্ধ হয়েছে? সোজা উত্তর—না, হয়নি। বরং, দৈনিক আজকালের খবর পত্রিকার (৩ ফেব্রুয়ারি ২০২৫) প্রতিবেদন অনুযায়ী, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ‘ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ার ফলে ১৬ বছরে বাংলাদেশ আয় করেছে মাত্র ৩৭ লাখ টাকা, অথচ কেবল ট্রানজিটের নিরাপত্তা সংশ্লিষ্ট খাতের ব্যয়েই খরচ হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা।’ অর্থাৎ, যে ট্রানজিটকে উন্নয়নের সোনার হরিণ বলা হয়েছিল, তা শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য হয়ে দাঁড়িয়েছে এক বিশাল আর্থিক ক্ষতি এবং জাতীয় স্বার্থ বিসর্জনের প্রতীক।

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৩:৪৮ পিএম

গাজার ধ্বংসযজ্ঞে আরব শাসকদের নিষ্ক্রিয়তা

আমরা দেখতে পাই, গাজার ওপর দিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান উড়ে যায় আর ইসরাইলের পাতা ফাঁদ কতটা কার্যকর তা পর্যবেক্ষণ করে। অথচ ওরা বলে, ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপনের জায়গা বাছাই করতেই যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলো গাজার আকাশসীমায় প্রবেশ করে। অথচ ডোনাল্ড ট্রাম্পের মিডল ইস্ট প্রতিনিধি স্টিভ উইটকফ কিছুতেই গাজার বোমা হামলা, দুর্ভিক্ষ আর স্নাইপিং করে মানুষ মারা বন্ধ করতে কোনো পদক্ষেপ নেয় না।

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ২:৫৯ পিএম

নাগরিকত্ব হারাচ্ছেন ভারতের মুসলমানরা

১৯৪৭ সালে পাকিস্তানে না গিয়ে ভারতে থেকে যাওয়া মুসলমানদের কী পরিণতি হবে ভবিষ্যতে, সে ব্যাপারে মুসলিম লীগ নেতারা ১৯৪০-এর দশকেই সতর্কবার্তা উচ্চারণ করেছিলেন। তারা বলেছিলেন, ‘হিন্দু কংগ্রেস’ পার্টির শাসন ভারতের মুসলমানদের প্রান্তিক পর্যায়ে ঠেলে দেবে, তারা আর্থসামাজিক বৈষম্যের শিকার হবে, মুছে ফেলা হবে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য। তারা হবে পরিকল্পিত সহিংসতার শিকার। মুসলিম লীগ নেতাদের সেদিনের ভবিষ্যদ্বাণী আজকের ভারতে অক্ষরে অক্ষরে সত্যে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ১১:১৮ এএম

আমেরিকার যে ভুলে চীন আজ এমন শক্তিধর

তখনকার ধারণা ছিল, একটি সমৃদ্ধ চীন উদার আন্তর্জাতিক ব্যবস্থার সঙ্গে মিলিত হবে। অর্থনৈতিক আন্তনির্ভরতা রাজনৈতিক সমন্বয় আনবে। পশ্চিমারা ভেবেছিল, চীনের উত্থান হুমকি নয়, বরং সুযোগ।

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৮:৩৯ এএম

ভারতকে কেন পরিত্যাগ করছে যুক্তরাষ্ট্র

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ২০২৪ সালের শেষ পর্যন্ত ভারত বিভিন্ন ক্ষেত্রে একের পর এক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে কিন্তু সবই নীরবে হজম করেছে বাইডেন প্রশাসন। তবে ভারতের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ৫০ শতাংশ শুল্ক ঘোষণার মাধ্যমে এটি এখন পরিষ্কার, ওয়াশিংটনের দীর্ঘদিনের ভারত নীতির ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটে গেছে। আর এর মাধ্যমে দক্ষিণ এশিয়াসহ পুরো এশিয়া প্যাসিফিক অঞ্চলে সূচনা হতে চলছে নতুন এক অধ্যায়।

বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৩:৪৭ পিএম

ভারতে আ.লীগের অফিস, নিরাপত্তা হুমকি

দেশের মাটিতে তাই আওয়ামী লীগের রাজনীতি এখন অপ্রাসঙ্গিকই নয়; বরং জনধিকৃতও বটে। তবে পলাতক শেখ হাসিনা ও তার দলের নেতাদের আশ্রয় দেওয়া ভারত এই দেশে তাদের হাসিনা আমলের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠায় আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরাতে মরিয়া। এ জন্য নরেন্দ্র মোদির সরকার ভারতে আওয়ামী লীগের অফিস খোলার অনুমতি দেওয়ার পাশাপাশি তারাও বাংলাদেশবিরোধী নানামুখী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩:১২ পিএম

আলাস্কা সম্মেলন : আরো শক্তিশালী হলেন পুতিন

এই বৈঠকের জন্য ট্রাম্প অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু কিছু অস্পষ্ট কথা বলেই তিনি বিদায় নিলেন। আমেরিকার ইউরোপীয় মিত্র আর ইউক্রেনের কর্মকর্তারা হয়তো স্বস্তির শ্বাস ফেলেছেন। কারণ, ট্রাম্প একতরফা কোনো ছাড় দেননি। সে রকম কিছু হলে ভবিষ্যতের আলোচনা বাধাগ্রস্ত হতো।

সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২:৩৭ পিএম

ভারতে বাঙালি ও বাংলা ভাষা নিয়ে হচ্ছে কী

‘বাঙালি’ পরিচয় দেওয়ার পরই তাকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে থানায় নিয়ে যায়। ভারতের নাগরিক প্রমাণের জন্য আধার কার্ড, জন্মসনদ দেখিয়েও লাভ হয়নি। চারদিন থানায় রাখার পর দু’মাসের জন্য আমিরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। তার এ আটকের কোনো খবরই পুলিশ পরিবারকে জানায়নি। তারপর বিএসএফের কাছে তাকে হস্তান্তর করা হয়।

সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১০:১৪ এএম

ট্রাম্প-পুতিন বৈঠক থেকে কী ফল আসবে

কিন্তু কূটনীতির ক্ষেত্রে ছবিটা আলাদা। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় শীর্ষ বৈঠক করে বড় ধরনের কূটনৈতিক জয় পেয়েছেন।

সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৮:৫৮ এএম

গাজায় না খাইয়ে মানুষ মারা ও আমাদের বৈশ্বিক লজ্জা

চামড়া হাড়ের সঙ্গে লেগে যায়, শ্বাস নিতে কষ্ট হয়। একে একে অঙ্গগুলো বিকল হয়। দৃষ্টিশক্তি কমে আসে। শরীর ফাঁকা হয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। এটি এক দীর্ঘ ও যন্ত্রণাদায়ক মৃত্যু।

সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৮:৫৬ এএম

মোদিবিরোধী আন্দোলন ও কলকাতায় আ.লীগ

অভিযোগ উঠেছে, শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদির কূটনৈতিক ব্যর্থতার কারণে ভারত একদিকে যেমন বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, অন্যদিকে তেমনি তার অর্থনৈতিক দুরবস্থা তলানিতে গিয়ে পৌঁছেছে। এ অবস্থায় ভারতের পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপ ‘মড়ার উপর খাঁড়ার ঘা’।

রোববার, ১৭ আগস্ট ২০২৫, ৬:০০ পিএম

ককেশাসে কী চায় যুক্তরাষ্ট্র?

আলোচনা ব্যর্থ হওয়ার একটা বড় কারণ ছিল। মার্কিন অবস্থান সেখানে ন্যায্য ছিল না। তারা আর্মেনিয়ার দিকে ঝুঁকে ছিল। যুক্তরাষ্ট্রের আর্মেনীয় লবি আর্মেনিয়ার দৃষ্টিভঙ্গিকে বেশি সমর্থন দিয়েছিল। ককেশাস অঞ্চলে রাশিয়ার সঙ্গে প্রতিযোগিতা করতে হয়েছিল যুক্তরাষ্ট্রকে। কিন্তু যুক্তরাষ্ট্রের কৌশল তাদের নিজেদের জন্যই ততটা ভালো হয়নি। তাহলে ২৫ বছর পর এসে যুক্তরাষ্ট্র কেন আবার শান্তির ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে?

রোববার, ১৭ আগস্ট ২০২৫, ১০:৪৬ এএম

ইসরায়েল-তুরস্কের বিরোধে সিরিয়া কি ভাগ হয়ে যাবে

ইসরায়েলের পাশাপাশি তুরস্ক মধ্যপ্রাচ্যের শীর্ষ আঞ্চলিক ক্রীড়নক। ফলে অত্যন্ত অস্থির মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে গেলে অনিবার্যভাবেই তুরস্ক ও ইসরায়েলকে অন্তর্ভুক্ত করতে হবে। আর দুটি দেশই মার্কিন চাপ উপেক্ষা করতে প্রস্তুত, যেটা অধিকাংশ মিত্রদেশের কল্পনারও বাইরে। তুরস্কে অবশ্য ওয়াশিংটনের আসল উদ্দেশ্য নিয়ে গভীর সংশয় রয়েছে। আঙ্কারার বিশ্বাস, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র সর্বদা ইসরায়েলকেই অগ্রাধিকার দেবে।

রোববার, ১৭ আগস্ট ২০২৫, ৮:৪৫ এএম

আলাস্কা শীর্ষ বৈঠক: পুতিন ১, ট্রাম্প ০

কূটনীতিকে যদি খেলার প্রতীক ব্যবহার করে ব্যাখ্যা করতে হয়, তাহলে অনায়াসেই বলা যায়, আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে এক গোলে জিতেছেন ভ্লাদিমির পুতিন। শূন্য হাতে ঘরে ফিরেছেন ট্রাম্প।

রোববার, ১৭ আগস্ট ২০২৫, ৮:৪০ এএম

পাকিস্তান আন্দোলন ও ধারাবাহিক লড়াই বাঙালি মুসলমানের স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের সংগ্রাম

১৪ আগস্ট পাকিস্তান আন্দোলনের সূচনালগ্ন হিসেবে পরিচিত। তবে এই আন্দোলনকে কেবল রাষ্ট্রের সীমানা নির্ধারণ বা রাজনৈতিক লড়াই হিসেবে দেখলে তা অসম্পূর্ণ থাকে। ইতিহাসকে যথাযথভাবে বোঝার জন্য আমাদের দেখতে হবে ব্রিটিশ বিরোধী লড়াই, হিন্দু-মুসলমান সম্পর্কের ভাঙন, কংগ্রেসের একদিক-দর্শিতা, মুসলিম লীগের জন্ম,…

শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ৩:৫৭ পিএম

স্বাধীনতার সূচনা : ১৯৪৬ সালের নৌ বিদ্রোহ?

১৯৪৬ সালের ১৮ ফেব্রুয়ারি। তৎকালীন বোম্বে শহরের রয়্যাল ইন্ডিয়ান নেভির (RIN) সিগন্যাল প্রশিক্ষণ জাহাজ ‘তলোয়ার’-এ শুরু হয় এক ইতিহাস-ঘটানো বিদ্রোহ, সিনিয়র সিগন্যালম্যান এম এস খান ও টেলিগ্রাফার মদন সিংয়ের নেতৃত্বে ১১ জন নাবিক নিজেদের ‘স্ট্রাইক কমিটি’ গঠন করেন। ধর্মঘট কমিটির মূল স্লোগান ছিল ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘ভারতবাসী এক হও’ ও ‘ব্রিটিশ গেট আউট’।

শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ৩:৫৫ পিএম

চীন-ভারত ‘ড্যামযুদ্ধে’ বাংলাদেশ কি নীরবই থাকবে

পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতও একই স্রোতে কিছু দূরে ড্যাম তৈরির উদ্যোগ নিয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে। প্রায় সবার অনুমান, আঞ্চলিক দুই পরাশক্তির এ রকম পানিযুদ্ধে বেশ ঝুঁকিতে পড়বে ভাটির বাংলাদেশ।

শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১২:২৬ পিএম

নোবেল, ট্রাম্প ও রসিকতা

শান্তিতে নোবেল পুরস্কার একসময় ছিল আন্তর্জাতিক নৈতিকতার শীর্ষ সম্মান—যেখানে পুরস্কার পেতেন তাঁরা, যাঁদের জীবন ও কর্ম বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এক অনন্য দৃষ্টান্ত। আজ সেই পুরস্কার অনেকটা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক সৌজন্য উপহার। যা দেওয়া হয় যখন কারও হাত মলতে হয়, অহংকারে তেল দিতে হয় বা নিজের অ্যাজেন্ডা বাঁচাতে হয়। আর এই নতুন নোবেল-থিয়েটারের অন্যতম প্রধান চরিত্র ডোনাল্ড ট্রাম্প—যিনি মনে করেন, পৃথিবীতে শান্তি, সভ্যতা এবং সম্ভবত সূর্যের উদয়ও তাঁর জন্যই সম্ভব হয়!

শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১০:১৪ এএম

গাজার মানুষের কণ্ঠস্বর ছিলেন শহীদ সাংবাদিক আনাস

চিঠিতে আনাস লিখেছেন, ‘এটি আমার শেষ ‘উইল’ ও আমার শেষ বার্তা। যদি আমার এই কথাগুলো আপনাদের কাছে পৌঁছায়, তবে জানবেন ইসরাইল আমাকে হত্যা এবং আমার কণ্ঠস্বর স্তব্ধ করতে সফল হয়েছে। আল্লাহ জানেন, যেদিন থেকে আমি জীবন শুরু করেছি, জাবালিয়া শরণার্থীশিবিরের গলিপথ ও মহল্লায়, সেদিন থেকেই আমি আমার জনগণের পাশে দাঁড়াতে এবং তাদের কণ্ঠস্বর হতে সর্বশক্তি নিয়োগ করেছি।’

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ১:২০ পিএম

ইউক্রেনের জন্য বোমা হামলার চেয়েও যেটা বড় হুমকি

আমেরিকার প্রেসিডেন্টের কাছে এই বৈঠক ব্যক্তিগত মর্যাদার ব্যাপার। তিনি আগে ঘোষণা করেছিলেন, ক্ষমতায় ফিরেই কয়েক দিনের মধ্যে যুদ্ধ থামিয়ে দেবেন। কিন্তু সাত মাস কেটে গেলেও যুদ্ধ চলমান। এটি তাঁর নিজের ভাবমূর্তিতে (তিনি যেহেতু নিজেকে অসাধারণ মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরতে ভালোবাসেন) আঘাত করেছে।

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ১০:৫৫ এএম

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারে শান্তিমিশন পাঠানোর উদ্যোগ

এ লক্ষ্যে প্রথমেই মিয়ানমারে বিবদমান গ্রুপগুলোর মধ্যে শান্তি ও সমঝোতা প্রতিষ্ঠা, গৃহযুদ্ধে বাস্তুচ্যুত ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনের দিকে বিশেষ নজর দেয়ার কথা বলা হয়েছে। আসিয়ানের নেতৃত্বে থাকা মালয়েশিয়ার তরফে এমন উদ্যোগ সংকট নিরসনে নতুন প্রত্যাশার আলো হয়ে দেখা দিয়েছে। ড. ইউনূসের সাথে আনোয়ার ইবরাহিমের বন্ধুত্ব দুই দেশের কৌশলগত সম্পর্কন্নোয়ন ও রাজনৈতিক-অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তার প্রশ্নে এক যুগান্তকারি অবস্থানে উন্নীত হতে চলেছে ।

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩:০৭ পিএম

শেষ হাসি কে হাসবেন, মোদি নাকি ট্রাম্প

এখন আলাপ-আলোচনা চলছে, সত্যি সত্যি যদি এই হারে ভারতের রপ্তানির ওপর শুল্ক আরোপ করা হয়, তাহলে অর্থনীতিতে বড় রকমের চাপ পড়বে। সবচেয়ে বড় চাপ আসবে কৃষি খাতে। রাজনীতিতেও তার প্রভাব অনিবার্য। এমনকি মোদির গদি নিয়েও টান পড়তে পারে।

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ১:৩২ পিএম

পুতিন না ট্রাম্প— কে কাকে আসলে ফাঁদে ফেলছেন

এদিকে ইউরোপের দেশগুলো (যারা নিজেরা নিজেদের রক্ষা করতে অক্ষম এবং সামষ্টিক অক্ষমতার কারণে কোনোদিনই সেটি পারবে না) বৈঠকের টেবিলে আসন দাবি করেছে।

বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ১২:০১ পিএম

তারা তোমার অশ্রুর যোগ্য ছিল না, আনাস!

আনাস আল-শরিফ এ কথাগুলো লিখেছিল তার অসিয়তনামা হিসেবে, শহীদ হওয়ার চার মাস আগে। সে নিহত হওয়ার কয়েক ঘণ্টার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এটি পোস্ট করা হয়। গাজা সিটির আল-শিফা হাসপাতালের কাছে মিডিয়ার একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় আনাস, সাংবাদিক মোহাম্মদ কোরইকেহ, ইব্রাহিম জাহের, মোহাম্মদ নওফাল ও মোমেন আলিওয়া শহীদ হয়।

বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ১১:৪৯ এএম

গাজা দখল করে ‘বৃহত্তর ইসরায়েল’ গড়তে চান নেতানিয়াহু

ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা গাজায় এই নতুন হামলার ঘোষণা দিয়েছে। গাজা উপত্যকাকে ‘সম্পূর্ণ দখল’ করার জন্যই তারা সেখানকার জনবসতিগুলোয় হামলা চালানোর পরিকল্পনা অনুমোদন করেছে। এ হামলা শুরু হবে গাজা সিটি থেকেই। এর ফলাফল অনুমান করা কঠিন নয়।

বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ৯:০৩ এএম

হতাশ মোদিকে চীনের দিকে ঠেলে দিলেন ট্রাম্প

ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এটি ব্রিকসের (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা) কোনো সদস্যের ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া দ্বিতীয় সর্বোচ্চ শাস্তিমূলক শুল্ক।

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ১০:৫৬ এএম

তরুণদের ক্ষমতায়নে বিনিয়োগ বাড়াতে হবে

২৭ বছর বয়সী আইনুল হক জুবেল শারীরিক প্রতিবন্ধকতা ও আর্থিক সংকটের কারণে একসময় জীবনকে অচল মনে করতেন। নিজেকে বোঝা মনে হতো—যতক্ষণ না একটি স্বল্পমেয়াদি গ্রাফিক ডিজাইন প্রশিক্ষণ তাঁর জন্য নতুন দ্বার উন্মুক্ত করে।

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ১০:৫৪ এএম

সীমান্তে হত্যা কি বৈধ হয়ে গেল?

সীমান্তের মানুষ ভয়াবহ আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাদের দৈনন্দিন জীবনযাত্রা, এমনকি চাষাবাদও ব্যাহত হচ্ছে। এই বুঝি বিএসএফের হাতে মারধর বা আটকের শিকার হতে হয়Ñসেই ভয় তাদের তাড়া করে ফেরে। এমনকি এই হত্যাকাণ্ডগুলো শুধু সাধারণ নাগরিকদের মধ্যে সীমাবদ্ধ থাকছে না; আমাদের সীমান্তরক্ষীরাও কখনো কখনো এর শিকার হচ্ছেন। ঘটছে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নারী ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনাও!

সোমবার, ১১ আগস্ট ২০২৫, ৩:৪৮ পিএম

ট্রাম্পের শুল্ক শাস্তি, মোদির ভারতের সামনে সহজ কোনো পথ নাই

কিন্তু এরপরই দৃশ্যপটে ডোনাল্ড ট্রাম্প চলে এসেছেন। তিনি প্রচলিত নিয়মকানুন ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কাজে অত্যন্ত সিদ্ধ। গত বুধবার তিনি বিশ্বের চতুর্থ অর্থনীতি ভারত থেকে আসা আমদানি পণ্যের ওপর অবিশ্বাস্যভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন। এটা কার্যকর হলে ভারতকে যেকোনো দেশের তুলনায় সর্বোচ্চ শুল্ক দিতে হবে।

সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২:৪৫ পিএম

হাসিনা ও আ’লীগের ভবিষ্যৎ কী

নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি দিবস পালিত হয়ে গেল গত ৫ আগস্ট। গত বছর এ দিনে জনরোষে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছিল অভাবিতভাবে। পালিয়ে গিয়েছিলেন নিষ্ঠুর শাসক হিসেবে বিশ্বে পরিচিত শেখ হাসিনা ও তার সাঙ্গোপাঙ্গরা, যেটি ইতিহাসে একটি দৃষ্টান্তমূলক ঘটনা হিসেবে লিপিবদ্ধ হয়ে থাকবে। কারণ, বিশ্বের অন্যান্য আজ্ঞাবহ স্বৈরশাসক যারা গণ-বিপ্লবের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন তাদের মধ্যে খুব কম শাসক প্রভু দেশে সরকারি পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। সে দিক থেকে শেখ হাসিনা ভাগ্যবান। কারণ, জুলাই বিপ্লবে উৎখাত হওয়ার পর প্রায় নিজের দেশের মতো করে ভারতে থাকছেন।

সোমবার, ১১ আগস্ট ২০২৫, ১২:৫১ পিএম

ট্রাম্প-সি কারও সঙ্গে সম্পর্ক টিকল না, একলা চলবেন মোদি?

ওই ঘটনার পর মোদি যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকলেন। শীতল যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ধীরে ধীরে উষ্ণ হতে থাকা সম্পর্ককে দ্রুত এগিয়ে নিতে মোদি নিজের রাজনৈতিক পুঁজি খরচ করলেন। ট্রাম্পের প্রথম মেয়াদেই তাঁর সঙ্গে মোদির এমন সম্পর্ক গড়ে উঠল যে তিনি প্রটোকল ভেঙে হিউস্টনের স্টেডিয়ামে ভরা জনসমাবেশে দাঁড়িয়ে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের জন্য ভারতীয় মার্কিন ভোটারদের কাছে ভোট চেয়ে বসলেন।

সোমবার, ১১ আগস্ট ২০২৫, ৯:২০ এএম

ভারতে ‘বাংলাদেশি ভাষা’ বিতর্ক, পুশ ইন ও প্রতিক্রিয়া

‘বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা কলঙ্কজনক, অপমানকর, দেশবিরোধী এবং অসাংবিধানিক কাজ। এটি ভারতের সব বাংলাভাষী মানুষকে অপমান করে। তারা আমাদের হেয় করে (চিঠিতে) এমন ভাষা ব্যবহার করতে পারে না।’

সোমবার, ১১ আগস্ট ২০২৫, ৯:০৮ এএম

ভারত, পাকিস্তান, মিয়ানমার ঘিরে ট্রাম্পের নতুন কূটনীতি

শুল্কযুদ্ধে ট্রাম্প পাকিস্তানের রপ্তানি পণ্যের জন্য শুল্ক রাখলেন ১৯ ভাগ। যা ভারতীয় রপ্তানি পণ্যের প্রথম দফা শুল্কের (২৫ শতাংশ) চেয়ে অনেক কম ছিল। এমনকি ভিয়েতনামের চেয়েও কম ছিল। এখন ভারতের জন্য শুল্কহার ৫০ শতাংশ করার পর বিষয়টা ভয়ংকর ধাঁচের বোমা নিক্ষেপের মতো ব্যাপার হয়ে দাঁড়াল। স্বভাবতই ভারতের এই নাজুক অবস্থায় পাকিস্তানজুড়ে সুখের অনুভূতি বইছে।

শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫, ১২:৫১ পিএম

গাজায় আকাশ থেকে ত্রাণ নয়, ধোঁকা ফেলা হচ্ছে

প্রায় প্রতিবারই একই দৃশ্য ঘটে। বিমান থেকে বাক্সগুলো পড়ার সঙ্গে সঙ্গে গুলিবর্ষণ শুরু হয়। আগে থেকেই সশস্ত্র গ্যাংগুলো মাটিতে অপেক্ষা করে থাকে, যাতে জোর করে এই ত্রাণ দখল করা যায়। যিনি আগে পৌঁছান বা যে আগে গুলি চালান, তিনিই খাবার নিয়ে চলে যান। কিন্তু যাঁদের সবচেয়ে বেশি প্রয়োজন, তাঁরা কখনো পান না। পরে আমরা দেখি সেই ‘সাহায্যের বাক্সগুলো’ দেইর আল-বালাহর বাজারে বিক্রি হচ্ছে। ভেতরের জিনিসগুলো আগুনের দামে বিক্রি হচ্ছে।

শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫, ১০:৪২ এএম

অভ্যুত্থানের এক বছর : আমরা কতটা নিরাপদ

সাম্প্রতিক ঘটে যাওয়া পাক-ভারত এবং ইরান-ইসরাইল যুদ্ধ দুটি আধুনিক বিশ্বের নিরাপত্তা এবং যুদ্ধের খোলনলচে বদলে দিয়েছে। সৈন্যে-সৈন্যে যুদ্ধের বদলে অস্ত্র-অস্ত্রের যুদ্ধের ধারণা সৃষ্টি হয়েছে। একজন সৈন্যও প্রবেশ না করিয়ে প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী দেশে ভয়াবহ আক্রমণ চালানো হয়েছে। টার্গেট করা দেশের ওপর আধিপত্য বিস্তারের জন্য বা স্বার্থ চাপিয়ে দেওয়ার উদ্দেশ্যই হলো এই আধুনিক যুদ্ধের লক্ষ্য।

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ১০:২৯ এএম

ফিলিস্তিনের স্বীকৃতি ও ইসরাইলের ভয়

এই সরকারগুলোর মধ্যে কারা আসলেই তাদের ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপ নেবে, তা এখনো নিশ্চিত নয়। কারণ তারা তাদের পরিকল্পনার সঙ্গে নানা শর্ত জুড়ে দিচ্ছে। অর্থাৎ দরকার পড়লে তারা যেন এই এসব প্রতিশ্রুতি থেকে পিছু হটতে পারে, সে পথও খোলা রাখছে। কয়েক দশক ধরে এই পশ্চিমা রাষ্ট্রগুলো দুই-রাষ্ট্র সমাধানকে তাদের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে ঘোষণা করে আসছে। তবুও সেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে এত বিলম্ব কেন—সে প্রশ্ন রয়েই গেছে।

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ১০:১৫ এএম

ভারতের বিনিয়োগ ছিল হাসিনায়, বাংলাদেশে নয়

ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন আগন্তুক। এই আন্দোলনের কারণেই বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন। ওই আন্দোলনে সরকারের শক্তি প্রয়োগের কারণে তিন শতাধিক মানুষ নিহত হয়।

বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ৩:০৭ পিএম

শেখ হাসিনার ভারতে পলায়ন

পালানোর আগে শেখ হাসিনা ক্ষমতায় থাকার শেষ চেষ্টা হিসেবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। তখন একটা ক্যু প্রচেষ্টাও ব্যর্থ হয়।

বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ৩:০০ পিএম

বাংলাদেশ : একটি রাজবংশের পতন

১৫ বছর ক্ষমতাসীন ছিলেন তিনি। ২০২৪-এর জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে তার চতুর্থ মেয়াদ শুরু হয়। এর আগেও ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত এই দায়িত্ব তিনি পালন করেন। যদিও ৭৬ বছর বয়সি এই ‘লৌহ মানবী’ পদত্যাগের পর হেলিকপ্টারে করে প্রতিবেশী ভারতে পালিয়ে যাওয়ার সময় নিত্যপ্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র গোছানোরও ফুরসত পাননি। পুলিশপ্রধান তাকে সতর্ক করে জানান, লাখো বিক্ষোভকারী তার বাড়ির দিকে এগিয়ে আসছে। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ছাত্র বিক্ষোভে পুলিশ যে নৃশংসতা দেখিয়েছে, তার প্রতিশোধ নিতে মুখিয়ে আছে বিক্ষোভকারীরা। ওই ছাত্র বিক্ষোভে ৪০০-এরও বেশি মানুষ নিহত হয়।

বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ২:৫৮ পিএম

মিয়ানমার নিয়ে উল্টোপথে হাঁটছেন ট্রাম্প

নীতিনৈতিকতার দিক থেকে দেখতে গেলে মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই সিদ্ধান্ত দুঃখজনক, তবে এতে বিস্মিত হওয়ার কিছু নেই। কারণ ট্রাম্প রাশিয়ার আগ্রাসনের শিকার ইউক্রেনকে ইতোমধ্যেই পরিত্যাগ করেছেন। গাজায় গণহত্যা ও জাতিগত নির্মূলে ইসরাইলকে সবুজসংকেত দিয়েছেন। এমনকি আমেরিকান গণতন্ত্রের সামান্য যেটুকু অবশিষ্ট আছে, তাও কবর দেওয়ার ব্যবস্থা করে ফেলেছেন। কিন্তু এটাকে শুধু একটি নৈতিক ব্যর্থতা হিসেবে দেখলে হবে না, বরং সর্বোচ্চ পর্যায় থেকে এটি একটি কৌশলগত গুরুতর ভুল পদক্ষেপ।

বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ২:৩৬ পিএম

আফগানিস্তানে তালেবানের শাসন: বাস্তবতা বনাম প্রচারণা

এই সময়কালের মধ্যে আফগানিস্তান নিয়ে একধরনের ‘সফল রাষ্ট্র’-এর ভাবমূর্তি গড়ে তোলার চেষ্টা দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই প্রচারণার মূল বক্তব্য হলো—তালেবান শাসনে এখন আফগানিস্তান দুর্নীতিমুক্ত, ধর্ষণ ও নারী নির্যাতন নেই, বেকারত্ব নেই, মাদকমুক্ত, অপরাধ প্রায় শূন্য, ভিক্ষুক নেই, এমনকি ব্যক্তিগত খুনোখুনিও নেই।

বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ২:২১ পিএম

ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে কি প্রায়শ্চিত্ত করতে চায় ফ্রান্স-যুক্তরাজ্য

এর মধ্য দিয়ে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া রাষ্ট্রের সংখ্যা ১৫০–এ দাঁড়াবে। প্রশ্ন উঠছে, এ স্বীকৃতির বাস্তবিক অর্থ কী? এতে আসলে ফিলিস্তিনের কতটুকু লাভ হবে? এর আগে ১৪৭টি রাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও তা ৭৭ বছর ধরে ফিলিস্তিন একটি পূর্ণাঙ্গ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারেনি।

বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ১০:৩৬ এএম

“আজহার ঘৃণার মুখপাত্র” না, তোমাদের দাসত্বের আয়নায় ভাঙা সত্যের প্রতিচ্ছবি

আজহার যদি গাজার মাটিতে শিশুদের রক্তকে গণহত্যা বলে ডাকে, আজহার যদি নির্যাতিতদের পাশে দাঁড়ায়, তবে তোমরা তাকে ঘৃণার মুখপাত্র বলবে। কিন্তু সত্যকে ঘৃণা বলা মানেই ইতিহাসের কাছে আত্মস্বীকৃতি দেওয়া—তোমরাই ঘৃণার নির্মাতা।

বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ১০:১৫ এএম

ইসরাইলি আগ্রাসনের ছায়ায় উপসাগরীয় রাজনীতি

ব্যাপক সম্পদশালী হওয়ার কারণে আমেরিকার ঘাঁটি থাকার পাশাপাশি দেশগুলো নিজেরাও সামরিক দিক দিয়ে শক্তিশালী। অন্যদিকে ইরান অর্থনৈতিকভাবেও তাদের সঙ্গে বাণিজ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাছাড়া উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কয়েক বছর ধরে চলা কূটনৈতিক টানাপোড়েন শেষে ইরান সবেমাত্র স্বাভাবিক সম্পর্কে পৌঁছেছিল। তিলে তিলে জোড়া লাগানো সম্পর্ক ইরান এত দ্রুত হুমকির মধ্যে ফেলবে, সে উপসংহার টানা যেকোনো বিশ্লেষকের পক্ষে কষ্টসাধ্যই ছিল বৈকি।

সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২:৪৭ পিএম

র‌্যাডক্লিফ মানচিত্র ও উপমহাদেশে বিভাজন

পাকিস্তান ও ভারত স্বাধীনতা লাভ করার পর দুদেশের মানুষেরা যখন আনন্দে আত্মহারা, তখনো তারা জানত না কোন দেশের মানুষ র‌্যাডক্লিফ লাইনে পড়েছে। র‌্যাডক্লিফ মানচিত্র ১৯৪৭ সালের ১৭ আগস্ট যখন জনসম্মুখে প্রকাশিত হয়, তখন সবাই চিন্তিত ও মর্মাহত হয়ে পড়ে, অনেকে হয় বিস্মিত। এ অবস্থায় র‌্যাডক্লিফ লাইন অতিক্রম করে ১ কোটি ২০ লাখ মানুষ নতুন দেশের নতুন ঠিকানার খোঁজে পায়ে হেঁটে মাইলের পর মাইল পাড়ি জমাতে শুরু করে।

সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২:২৬ পিএম

‘আমেরিকা ফার্স্ট’ নীতি ও শুল্ক চ্যালেঞ্জে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে বাণিজ্য শুল্ক কোনো নতুন বিষয় নয়। ১৯৩০ সালের বিশ্বমন্দার প্রাক্কালে আমদানি রোধে উচ্চহারে শুল্কারোপের মাধ্যমে আলোচনায় আসে, যার নেতিবাচক প্রভাব পড়ে বৈশ্বিক বাণিজ্যের ওপর। ট্রাম্পের প্রথম মেয়াদে (২০১৭-২০), চীনের ওপর আরোপিত লক্ষাধিক কোটি ডলারের আমদানি শুল্ক এবং ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে বাণিজ্য ঘাটতির অভিযোগ এনে শুল্ক বৃদ্ধির ঘোষণা ছিল বহুল আলোচিত।

সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ১:০৮ পিএম