বিশ্ব

বাম ও ডান পন্থার পর এবার র‌্যাডিকেল সেন্ট্রিজম ভারতে

মহাবিশ্বের ছোট্ট একটি গ্রহে আমাদের বসবাস, যার নাম পৃথিবী। আরো নির্দিষ্ট করে প্রশ্ন করা যায়, পৃথিবীর কোথায় আমাদের বসবাস? বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বলতে পারি, হিমালয় অঞ্চলে আমাদের বসবাস। এ যে, হিমালয়, এর পরিচয় কেমন? একটি পাহাড় নয়, পর্বতমালার নাম হিমালয়। এভারেস্ট যার সর্বোচ্চ শৃঙ্গ। হিমালয়কে ঘিরে…

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

তালেবানকে স্বাগত জানাচ্ছে ভারত

ভারতের কর্মকর্তারা খুবই সতর্ক ছিলেন। মুত্তাকিকে তারা ‘আফগান পররাষ্ট্রমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেছেন। তালেবান সরকারের নাম তারা একবারও নেননি। বৈঠকের কক্ষে অফিশিয়াল পতাকাও ছিল না। পুরোনো আফগান প্রজাতন্ত্রের পতাকা বা তালেবানদের সাদা ব্যানার—কোনোটাই সেখানে ছিল না।

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১:২০ পিএম

জুলাই বিপ্লব, ডাকসু এবং ভারতের খুশি–অখুশি

জুলাই বিপ্লবের দাবিগুলো ছিল খুবই স্পষ্ট—যদিও সেটির উত্থান ছিল কোটা সংস্কার দিয়ে। তবে এই কোটা সংস্কারের মূলে আরো অনেক সংস্কার ছিল, যা পরে শিক্ষার্থীদের মাধ্যমে ধীরে ধীরে দাবি হয়ে উঠে আসতে থাকে। দুর্নীতি, দুঃশাসন, দখলদারিত্ব, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান ছিল এ আন্দোলনের নেপথ্য আকাঙ্ক্ষা। সেই স্রোতের মধ্যে দেখা যায়, তরুণদের ভেতর থেকে এক ধরনের ‘জাতীয় আত্মমর্যাদা’র আবার আবিষ্কার। এটি শুধু শেখ হাসিনার পতন নয়; বরং প্রতিবেশী রাষ্ট্রের চাপ ও প্রভাবের বিরুদ্ধেও একটি সোজা ‘না’ বলা।

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১:০১ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের গলাগলি কতক্ষণ টিকবে

পাকিস্তান যেন ভূরাজনীতির হাওয়া ঠিকঠাক ধরতে পেরেছে। গত মাসে পাকিস্তান সৌদি আরবের সঙ্গে এক প্রতিরক্ষাচুক্তি স্বাক্ষর করেছে। এই সাহসী চুক্তিতে বলা হয়েছে, একজনের ওপর আক্রমণ উভয়ের ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে।

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১০:৪৩ এএম

মন্তব্য প্রতিবেদন মোদি-নেতানিয়াহুর মুসলিমবিদ্বেষী দোস্তি এবং আন্তর্জাতিক রাজনীতি

ইসরাইলিদের ঘৃণার মূল টার্গেট যতটা না ইসলাম ধর্ম, তার চেয়ে বেশি ফিলিস্তিন এবং ভূখণ্ডটির জনগণ। তারা অধিকৃত ফিলিস্তিনের শুধু যে মুসলমানদের নিপীড়ন এবং হত্যা করে বিষয়টি সে রকম নয়, দেশটির স্বাধীনতাকামী খ্রিষ্টানরাও ইসরাইলি বর্বরতা থেকে নিস্তার পান না। ২০২২ সালে শিরিন আবু আকলেহ নামের আলজাজিরার দায়িত্বপালনরত এক সুবিখ্যাত সাংবাদিককে ইসরাইলের সেনারা স্নাইপারের গুলিতে রীতিমতো টার্গেট করে হত্যা করলে আন্তর্জাতিক মহলে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল।

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮:০৪ পিএম

মুসলিম বিশ্বে মার্কিন হস্তক্ষেপ এবং ধর্মীয় চরমপন্থা

স্নায়ুযুদ্ধের সময় ওয়াশিংটনের সবচেয়ে বড় ভয় ছিল চরমপন্থা নয় বরং সমাজতন্ত্র। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়াজুড়ে উপনিবেশ-পরবর্তী প্রজন্ম মোসাদ্দেকের ইরান থেকে নাসেরের মিসর এবং ইরাক ও সিরিয়ার বাথপন্থিদের ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী আন্দোলন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছিল। যদিও এই সরকারগুলো ত্রুটিহীন ছিল না, কিন্তু তারা অর্থনৈতিক স্বাধীনতা, সম্পদের ওপর জনসাধারণের মালিকানা এবং সাম্রাজ্যবাদী শাসন থেকে মুক্ত ভবিষ্যৎ চেয়েছিল।

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৬:২২ পিএম

ডুরান্ড লাইনের দুদিকে ভূরাজনৈতিক ট্র্যাজেডিতে পাকিস্তান

রাজনীতি অনেক সময় বন্ধুত্ব ও শত্রুতার মেরুকরণ বিস্ময়করভাবে বদলে দেয়। ভূরাজনীতির বেলায়ও সে রকম ঘটে। তবে পাকিস্তানের শাসকদের জন্য আফগান তালেবান সরকারের আচরণ অনেকটাই ট্র্যাজেডির মতো। অচিন্তনীয় এক দুর্বিপাকও বলা যায় একে। কেন এমন হলো? পেছনে ফিরে তাকালে কী দেখি আমরা? এর ভবিষ্যৎ পরিণতি কী?

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৫:২৭ পিএম

মোদি-নেতানিয়াহুর মুসলিমবিদ্বেষী দোস্তি এবং আন্তর্জাতিক রাজনীতি

ইসরাইলিদের ঘৃণার মূল টার্গেট যতটা না ইসলাম ধর্ম, তার চেয়ে বেশি ফিলিস্তিন এবং ভূখণ্ডটির জনগণ। তারা অধিকৃত ফিলিস্তিনের শুধু যে মুসলমানদের নিপীড়ন এবং হত্যা করে বিষয়টি সে রকম নয়, দেশটির স্বাধীনতাকামী খ্রিষ্টানরাও ইসরাইলি বর্বরতা থেকে নিস্তার পান না। ২০২২ সালে শিরিন আবু আকলেহ নামের আলজাজিরার দায়িত্বপালনরত এক সুবিখ্যাত সাংবাদিককে ইসরাইলের সেনারা স্নাইপারের গুলিতে রীতিমতো টার্গেট করে হত্যা করলে আন্তর্জাতিক মহলে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল। এই নারী সাংবাদিক ইসলাম ধর্মাবলম্বী ছিলেন না।

বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬:১৫ পিএম

গাজায় এবার আধিপত্যের লড়াই, হামাস কি টিকে থাকতে পারবে?

হামাসকে চ্যালেঞ্জ জানানো গোষ্ঠীগুলো মূলত গোত্রভিত্তিক সশস্ত্র গোষ্ঠী। এদের অপরাধ ও সহিংসতার ইতিহাস দীর্ঘ। গণতন্ত্র ও মানবাধিকারের আদর্শে অনুপ্রাণিত মুক্তিসেনা তারা নয়। তারা ফিলিস্তিনি জাতীয়তাবাদের প্রতীক ‘কেফিয়ার’ ধ্বজাধারীও নয়। খুব খোলাখুলিভাবে বললে, তারা নির্লজ্জ রকমের ঠগ চরিত্রের। দশকের পর দশক ধরে তারা ক্ষমতার হাওয়া বুঝে নিজেদের অবস্থান বদলাতে অভ্যস্ত।

বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৫:১৯ পিএম

পাকিস্তানের সাথে সুসম্পর্ক কারা চায় না

এসব কথা বলার কারণ হচ্ছে, গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর পাকিস্তানের সাথে বাংলাদেশের সুসম্পর্ক গড়ে তোলার উদ্যোগ থেকে। উভয় দেশই পারস্পরিক স্বার্থে সুসম্পর্ক গড়ে তুলতে চায়। হাসিনা বিগত দেড় দশকের বেশি সময় ধরে মুক্তিযুদ্ধের চেতনার ধোঁয়া তুলে ভারতের এজেন্ডা অনুযায়ী পাকিস্তানকে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করে।

মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৮:০১ পিএম

মুসলিম বিদ্বেষ ও ভারতের বিনোদন সংস্কৃতি

উভয় ধরনের বিনোদন কাছাকাছি ফল বয়ে আনে। এতে হয় মুসলমানদের দুঃখ-কষ্ট আড়াল করা হয়, নয়তো সেটাকে রূপান্তরিত করা হয় এক ধরনের প্রদর্শনীর বিষয়ে। ভারতের সংখ্যাগরিষ্ঠ জনগণের জন্য এসব সান্ধ্যকালীন বিনোদনের বিষয়বস্তুতে পরিণত হয়। অন্যদিকে মুসলমানদের বাঁচতে হয় এমনভাবে, যেন তারা চিরকালীন অপরাধী, যাদের ওপর সবসময় অভিযোগ থাকে কিন্তু কখনো তাদের অভিযোগ কেউ শোনে না।

মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৭:৪৭ পিএম

শান্তির মুখোশে গাজায় টনি ব্লেয়ারের প্রত্যাবর্তন

২০০৭ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর ব্লেয়ার হারিয়ে যাননি। বরং খুব দ্রুতই তিনি আবির্ভূত হন মধ্যপ্রাচ্যের কোয়ার্টেটের দূত হিসেবে। এই কোয়ার্টেট গঠিত হয়েছিল যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও জাতিসংঘের উদ্যোগে। উদ্দেশ্য ছিল ইসরাইল-ফিলিস্তিন সমস্যার সমাধান। কিন্তু বাস্তবে এই পদে থেকে ব্লেয়ার কোনো ইতিবাচক অগ্রগতি আনতে পারেননি। বরং বারবার ইসরাইলের প্রতি তার পক্ষপাতিত্বই প্রকাশ পেয়েছে। এখানে আরেকটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, ব্লেয়ারের কূটনৈতিক ভূমিকা তার ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের সঙ্গে গভীরভাবে জড়িয়ে যায়।

মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৭:১৮ পিএম

পাহাড়সহ দেশের সর্বত্রই বিস্তৃত হচ্ছে ভারতের ষড়যন্ত্রের জাল

শেরপুরে গত ১২ অক্টোবর ষাটোর্ধ্ব বৃদ্ধা শাহিনা বেগম শহরের উত্তরা ব্যাংকে দুই লাখ ৬৯ হাজার টাকা জমা দিতে যান। ব্যাংক কর্তৃপক্ষ টাকা গুনে নেওয়ার সময় দেখতে পায় এর মধ্যে ৫৩টি এক হাজার টাকার নোট জাল। শাহিনা বেগম শেরপুর হেড পোস্ট অফিস থেকে তিনবছর মেয়াদী সঞ্চয়ী হিসাব ভেঙে টাকা তুলে ব্যাংকে জমা করতে গিয়েছিলেন।

রোববার, ১৯ অক্টোবর ২০২৫, ৮:১৪ পিএম

ভারতের আধিপত্যবাদী নতুন বয়ান

এই বয়ানের রাজনীতির সবচেয়ে বড় উদাহরণ হলো ভারতের বাংলাদেশনীতি, যেখানে নয়াদিল্লি দীর্ঘ ১৫ বছর ধরে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনকে ‘স্থিতিশীলতা, উন্নয়ন ও সন্ত্রাসবিরোধী সাফল্যের প্রতীক’ হিসেবে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা করেছিল। এই বয়ানের মূল উদ্দেশ্য নৈতিক ছিল না, ছিল কৌশলগত। এর লক্ষ্য ছিল দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাববলয় অটুট রাখা, বাংলাদেশের রাজনৈতিক নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং চীনের বিকল্প প্রভাব প্রতিরোধ করা।

রোববার, ১৯ অক্টোবর ২০২৫, ৭:১৬ পিএম

যুদ্ধের জন্য প্রস্তুত নয় ন্যাটো

এই ক্ষমতাকে এত দিন ধরে অপরাজেয় মনে হচ্ছিল। সেপ্টেম্বরের ১০ তারিখে ইউক্রেনের ওপর আক্রমণের সময় ২০টির বেশি রাশিয়ান ড্রোন প্রতিবেশী রাষ্ট্র পোল্যান্ডে ঢুকে পড়ে। ফলে ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলোকে মিলিয়ন মিলিয়ন ইউরো খরচ করে বানানো অস্ত্রশস্ত্র জড়ো করতে হয়, যাতে তারা আকাশপথে আসন্ন যেকোনো আক্রমণ প্রতিহত করতে পারে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে এফ-১৬ ও এফ-৩৫ ফাইটার জেট, সামরিক হেলিকপ্টার এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম প্রভৃতি। শাহেদসহ বেশ কিছু বিমান গুলি করে ভূপাতিত করা হয়। এর মধ্যে কতগুলো ছিল খুবই অল্প খরচে তৈরি ডামি ড্রোন।

রোববার, ১৯ অক্টোবর ২০২৫, ৭:১০ পিএম

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল, বিপর্যয়ের কারণ চিহ্নিত করে পদক্ষেপ নিতে হবে

এই ক্ষমতাকে এত দিন ধরে অপরাজেয় মনে হচ্ছিল। সেপ্টেম্বরের ১০ তারিখে ইউক্রেনের ওপর আক্রমণের সময় ২০টির বেশি রাশিয়ান ড্রোন প্রতিবেশী রাষ্ট্র পোল্যান্ডে ঢুকে পড়ে। ফলে ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলোকে মিলিয়ন মিলিয়ন ইউরো খরচ করে বানানো অস্ত্রশস্ত্র জড়ো করতে হয়, যাতে তারা আকাশপথে আসন্ন যেকোনো আক্রমণ প্রতিহত করতে পারে।

রোববার, ১৯ অক্টোবর ২০২৫, ৭:০৫ পিএম

ভারত-তালেবান দোস্তি ও বাংলাদেশকে জঙ্গি ট্যাগ

১৯৯৬ সালে তালেবান যখন প্রথম ক্ষমতায় আসে, তখন ভারত কাবুল দূতাবাস বন্ধ করে দিয়েছিল। ভারত তখন তালেবানবিরোধী আহমেদ শাহ মাসুদ ও আব্দুর রশিদ দোস্তমের নেতৃত্বাধীন উত্তর আঞ্চলিক জোটকে সমর্থন দেয়। ২০০১ সালে যুক্তরাষ্ট্র তালেবানকে উৎখাত করে আফগানিস্তানে দখলদারিত্ব প্রতিষ্ঠা করার পর ভারত আবার আফগানিস্তানে ফিরে আসে। তবে পরিস্থিতির...

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৫:২৬ পিএম

তালেবান, দেওবন্দ এবং ভারতের‘ধর্মীয় কূটনীতি’

১০ অক্টোবর। শরতের বাতাসে দিল্লির পাতা ঝরছে। ভারতের মাটিতে পা রাখলেন কাবুলের প্রভাবশালী নেতা মৌলভি আমির খান মুত্তাকি, যিনি আফগানিস্তানের ইসলামিক ইমারতের পররাষ্ট্রমন্ত্রী। ভারতে তাঁর ছয় দিনের সফর দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির নতুন মানচিত্র আঁকছে।

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৪:৫৪ পিএম

হস্তক্ষেপের ‘দেজা ভ্যু’ ঢাকার ওপর ভারতের দীর্ঘ ছায়া

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেছেন, ‘বাংলাদেশের জনগণ যে সরকারকেই বেছে নিক না কেন ভারত তার সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি এটাকে একটা বন্ধুত্বপূর্ণ প্রতিশ্রুতি হিসেবেই দেখাতে চেয়েছেন। কিন্তু দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বিশ্লেষকরা এর মাঝে অন্য কিছু শুনতে পাচ্ছেন। তার কথা ২০১৪ সালের পরিস্থিতির কথা মনে করিয়ে দেয়। সেবারও ভারত রাজনৈতিক হস্তক্ষেপ আড়াল করতে এমন অস্পষ্ট ও ধোঁয়াটে ভাষা ব্যবহার করেছিল।

শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ৬:৩৭ পিএম

বারঘুতিকে কেন মুক্তি দিতে চায় না ইসরাইল

এমনকি যুক্তরাষ্ট্রের ইঙ্গিতে কাতারের পক্ষ থেকেও বারঘুতির মুক্তির প্রস্তাব দেওয়া হয় ইসরাইলের কাছে। কিন্তু তাতেও কাজ হয়নি। ইসরাইল সরকারের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান সাংবাদিকদের বলেন, ‘আমি এই মুহূর্তে আপনাদের নিশ্চিত করে বলতে পারি, বারঘুতি এই মুক্তির অংশ হবেন না।’ ইসরাইলি আদালত মারওয়ান বারঘুতিকে পাঁচ দফা যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও অতিরিক্ত ৪০ বছর কারাদণ্ড দিয়েছে।

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৮:৪০ পিএম

ইনসাফের সঙ্গে আপস নয়

ডকুমেন্টারির একেবারে শেষদিকে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল আকবর হোসেন স্বীকার করেছেন, এসব গুমের ঘটনা শেখ হাসিনার অজানা ছিল না। তিনি নিজে গুম হওয়া একজনকে ছেড়ে দেওয়ার কথা বললেও হাসিনা তাতে রাজি হননি। জেনারেল আকবর এখন ভারতে পালিয়ে আছেনা।

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৭:১৪ পিএম

আফগানিস্তান-পাকিস্তান: বন্ধুত্ব ও ষড়যন্ত্র

সে সময় পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন জেনারেল মোহাম্মদ জিয়াউল হক। একজন সামরিক শাসক যিনি ইসলামি ঐক্যের আদর্শে বিশ্বাসী, তিনি আমেরিকার সহযোগিতায় আফগান মুজাহিদিনদের প্রশিক্ষণ, অস্ত্র ও আর্থিক সহায়তা দেন। এই সহযোগিতার মাধ্যমেই পাকিস্তান হয়ে ওঠে আফগান যুদ্ধের ঘাঁটি। লাখ লাখ আফগান শরণার্থী পাকিস্তানে আশ্রয় নেন এবং পাকিস্তানকে তখন দেখা হতো ইসলামি দুনিয়ার রক্ষাকবচ হিসেবে। কিন্তু ভাগ্যের নির্মম খেলায় ঠিক এ সময়েই ঘটে পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘটনা।

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩:৫০ পিএম

যে ইস্যুতে তালেবান ও আরএসএস এক

ভারত এখনো আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও সম্প্রতি দিল্লিতে আফগান পররাষ্ট্রমন্ত্রীকে সংযত, কিন্তু উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সাধারণত যখন কোনো দেশ অনানুষ্ঠানিক সম্পর্ক গড়ে, তখন প্রকাশ্যে অনেক ‘কূটনৈতিক ভাষা’ বা সৌজন্যমূলক ভান ব্যবহার করে, যাতে অন্য দেশগুলোর প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে থাকে।

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১০:২৬ এএম

ভারতের একের পর এক উসকানি, পাকিস্তান এখন কী করবে

গত সপ্তাহে ভারতের পক্ষ থেকে তিনটি উসকানিমূলক মন্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে নিয়ে যায়। সবচেয়ে আগ্রাসী মন্তব্যটি করেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি হুমকি দিয়ে বলেন, ‘পাকিস্তান যদি সীমান্তপারের সন্ত্রাসবাদ বন্ধ না করে, তবে তাকে পৃথিবীর মানচিত্র থেকেই মুছে দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ভারত এবার ‘অপারেশন সিঁদুর’-এর সময়কার মতো সংযম দেখাবে না।

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১০:২০ এএম

যুক্তরাষ্ট্রের সিভিল সার্ভিস ও বাংলাদেশ

সমৃদ্ধ দেশগুলোর অভিজ্ঞতা পর্যালোচনা করলে দেখা যায়, তারা প্রশাসনিক সংস্কারকে একটি ধারাবাহিক ও কার্যকর প্রক্রিয়া হিসেবে গ্রহণ করে সফলভাবে বাস্তবায়ন করেছে। ঐতিহাসিকভাবেই বৈশ্বিক নেতৃত্বে থাকা শক্তিধর দেশগুলোর প্রশাসনিক মডেল প্রায়ই অন্যান্য রাষ্ট্রের জন্য দিকনির্দেশক ভূমিকা পালন করে।

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ৯:৩৮ পিএম

পাকিস্তান-ভারত যুদ্ধে আমাদের সেনাদের সাহসিকতা

ইতিহাসের গভীর জ্ঞানসম্পন্ন কায়েদে আজম জানতেন বাঙালিদের এই সামরিক মনোবলের ইতিহাস, যারা ভারতবর্ষে মোঘল বাহিনীর দৌর্দণ্ড প্রতাপকে একমাত্র বাংলাতেই সফলভাবে রুখে দিয়েছিল। তাই তো ঢাকায় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নতুন করে উদ্বোধন করার অনুষ্ঠানে সংক্ষিপ্ত অভিভাষণে তাকে বলতে শোনা গিয়েছিল, ‘বাঙালিরা সবসময়ই একটি যোদ্ধার জাতি। তবে তাদের নিরস্ত্র করেছিল ব্রিটিশরা। আজ সময় এসেছে বাংলার সেই সামরিক ঐতিহ্য পুনরুদ্ধার করার।’ (সূত্র : কায়েদে আযম, সিলেক্টেড স্পিচেস)

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১২:০৮ পিএম

ভূরাজনীতির সঙ্গে ভারতের আইটি খাতও বিপন্ন

২০২৫ সালে এই খাতে বড় দুটি আঘাত আসে। চীনা স্টার্টআপ ‘ডিপসিক’ জানুয়ারিতে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘R1’ চালু করে। এটি দ্রুত ডাউনলোডের সংখ্যায় চ্যাট জিপিটিকে ছাড়িয়ে যায়। এ ঘটনাটি নয়াদিল্লিকে গভীর ভাবনায় ফেলে দেয়।

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১২:০১ পিএম

মধ্যপ্রাচ্যের নতুন সূচনা

ওসলো চুক্তিতে যে অকার্যকর কৌশল নেওয়া হয়েছিল, সেই তুলনায় নতুন ভিশন মৌলিকভাবে আলাদা। মানচিত্র নিয়ে যে অন্তহীন বিমূর্ত সংলাপ এবং দুই রাষ্ট্র সমাধানের জন্য যেসব কাল্পনিক সাংবিধানিক আয়োজন, সেখান থেকে বের হয়ে এসেছে এই চুক্তি। এর বদলে এখানে বাস্তবমুখী কৌশল নেওয়া হয়েছে।

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১১:৫৫ এএম

স্বস্তির ঘ্রাণ হয়ে যেন মিলিয়ে না যায় হামাস-ইসরাইল যুদ্ধবিরতি

জানা গেছে, চুক্তি অনুযায়ী ১,৯৫০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ২০ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং একইসঙ্গে গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার শুরু হবে। বলা যেতে পারে, ইসরাইলি মন্ত্রিসভা চুক্তিটি অনুমোদন দেওয়ায় এর কার্যকারিতায় আর কোনো বড় বাধা রইল না। এটি একটি ইতিবাচক অগ্রগতি, যা উভয় পক্ষের মধ্যে আস্থা স্থাপনে প্রাথমিক ভূমিকা রাখবে। উল্লেখ্য, বিশ্বনেতারাও এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ৪:১৬ পিএম

ট্রাম্প ও ব্লেয়ার গাজায় আসলে কি করতে চান

গাজার ওপর একটি আন্তর্জাতিক ট্রাস্টি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে আবারও আরেকটি বৈশ্বিক অভিযানের জন্য বেআইনি বিষয়ে সতর্কবার্তা প্রয়োজন। এতে একই ব্যক্তিকে আবারও দেখা যাচ্ছে; এবার প্রস্তাবিত পরিকল্পনার সম্ভাব্য নেতা হিসেবে—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে।

শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ৯:৩৪ এএম

গাজার সঙ্গে আরব শাসকদের বিশ্বাসঘাতকতা

ট্রাম্পের এই শান্তি পরিকল্পনা প্রকাশের পর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কয়েকটি আরব দেশ। গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরাইল ও হামাসের মধ্যে আলোচনায় দীর্ঘদিন ধরেই মধ্যস্থতা করে আসছে কাতার। কিন্তু কাতারকে বাদ দিয়ে ট্রাম্প নিজেই শান্তি প্রস্তাব ঘোষণা করা ক্ষোভ প্রকাশ করে দেশটি। অন্যদিকে, গাজার লাখ লাখ ফিলিস্তিনিকে সিনাই এলাকায় ঠেলে দেওয়ার ইসরাইলি পরিকল্পনায় এবং ট্রাম্পের শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো ভূমিকা না রাখায় ক্ষুব্ধ মিসর।

বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ৭:১৯ পিএম

ট্রাম্পের জামাই কুশনারের ধোঁকা, শান্তির আড়ালে দেশ চুরির গল্প

কুশনার ‘কিছুই জানেন না’ এমনটা ভেবে তাঁকে হালকাভাবে নেওয়াটা ভুল হবে। কারণ, তাঁর কাজের মধ্যে একটি বড় বিপদ লুকিয়ে আছে। ফিলিস্তিন ও আরব বিশ্বে মার্কিন ও ইসরায়েলি নীতি প্রণয়নে কুশনারের ভূমিকা আকস্মিক কোনো ঘটনা নয়।

বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ৬:৫৮ পিএম

মামলাবাজ ট্রাম্পের ‘আইনি যুদ্ধ’ কার স্বার্থে

তবে হিটলারের সঙ্গে ট্রাম্পের পার্থক্যও আছে। হিটলার যুদ্ধের ফ্রন্টে লড়েছিলেন, আহতও হয়েছিলেন দুবার। কিন্তু ট্রাম্প সামরিক দায়িত্ব এড়িয়ে যান, দাবি করেন তাঁর পায়ের হাড়ে সমস্যা আছে। তাঁর চোখে সেনাবাহিনীতে যোগ দেওয়া মানে ‘বোকা’ বা ‘পরাজিত’ হওয়া।

বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ৪:৪০ পিএম

ইসরাইলের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে

ইসরাইল-গাজা যুদ্ধের সমাধানের মাধ্যমে এই শান্তি আনা সম্ভব। তিনি গাজায় ‘দ্য বোর্ড অব পিস’ নামে একটি অন্তর্বর্তী সরকার বা প্রশাসন গড়ে তোলা এবং তার প্রধান নিজেই হওয়ার কথা বলেছেন ট্রাম্প। কিন্তু ট্রাম্পের ২০ দফা সম্বলিত শান্তি পরিকল্পনা ছলনাময়ী এবং ইসরাইলঘেঁষা বলে ফিলিস্তিনের হামাসসহ সব পক্ষ এবং বিশ্ববাসী তা প্রত্যাখান করেছে। অবশ্য ইসরাইল সমর্থন করেছে।

বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ৮:৪০ এএম

মার্কিন-ভারত রোমাঞ্চের অবসান

কিন্তু নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় যুক্তরাষ্ট্র আর ভারত একটা অস্থিতিশীলতার মধ্যে ঢুকে পড়েছে। সম্ভাবনাটা এখন অন্য জায়গায় চলে গেছে। কে অন্যপক্ষকে কতটা ক্ষুব্ধ করতে পারে। ভারতের (ও চীনের) ওপর শতভাগ শুল্ক আরোপের জন্য ইউরোপকে উসকানি দিচ্ছে ওয়াশিংটন। অন্যদিকে ভারতীয় সেনারা বেলারুশে গিয়ে ২০২৫ সালের জাপাদ মহড়ায় অংশ নিচ্ছে। যে মহড়ায় মস্কো আর মিনস্ক প্রতিপক্ষের ওপর পারমাণবিক হামলার মহড়া পর্যন্ত দিয়েছে।

বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ৮:২৪ পিএম

ইসরাইলি রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে বৈশ্বিক বিদ্রোহ

এ ঘটনাকে সাম্রাজ্যবাদী রাজনীতির পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করলে দেখা যায়, ইসরাইল আসলে এক নতুন ধরনের সামাজিক সাম্রাজ্যবাদ (social imperialism) প্রয়োগ করছে। মার্ক্সবাদী দৃষ্টিতে সাম্রাজ্যবাদ শুধু ভূখণ্ড দখল নয়, বরং একটি সমাজের চেতনা, সংস্কৃতি ও নৈতিক কাঠামো দখলের প্রক্রিয়া।

বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ৭:৫১ পিএম

দোহা থেকে গাজা : পশ্চিমাদের দ্বিচারিতা

সবচেয়ে বিস্ময়কর হলো পশ্চিমাদের বাছাই করা নৈতিকতা। সিরিয়া, ইরান বা রাশিয়ার মানবাধিকার লঙ্ঘনে প্রবল ক্ষোভ প্রকাশ করা হলেও ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের পরিকল্পিত নিধনকে ‘আত্মরক্ষা’ হিসেবে সমর্থন দেওয়া হয়।

রোববার, ০৫ অক্টোবর ২০২৫, ১:২৪ পিএম

গাজা নিয়ে ট্রাম্পের বিশ দফা যেন বিশটি ‘বিষের বড়ি’

শত বছর আগে রক্ষণশীল ব্রিটিশ রাজনীতিক আর্থার বেলফোর ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের জন্য ‘একটি জাতীয় আবাসভূমি’ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরে তারা সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতা প্রদানের মাধ্যমে। এখন তারই উত্তরসূরি হিসেবে মধ্যপন্থি লেবার রাজনীতিক টনি ব্লেয়ার ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষে নেতৃত্ব দেবেন। তামাশা আর কাকে বলে!

রোববার, ০৫ অক্টোবর ২০২৫, ১:২৩ পিএম

গাজা নিয়ে ট্রাম্পের বিশ দফা যেন বিশটি ‘বিষের বড়ি’

এই নির্মম চক্র ‘ভাঙতে’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক প্রস্তাব ব্যর্থ হয়েছে। এমনকি গত ফেব্রুয়ারিতে তিনি একটি এআই-জেনারেটেড ভিডিও পোস্ট করে গাজাকে মার্কিন দখলে নিয়ে ‘মধ্যপ্রাচ্যের রিভিয়েরা’ বানানোর স্বপ্নের কথাও জানান দিয়েছিলেন তিনি।

রোববার, ০৫ অক্টোবর ২০২৫, ১২:২২ পিএম

আমেরিকার পরের টার্গেট কি ভেনেজুয়েলার সরকার পতন

ট্রাম্প প্রশাসন কি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করছে? সংক্ষিপ্ত উত্তর হলো: সম্ভবত ইচ্ছাকৃতভাবে নয়, তবে ঘটনাচক্রে এমনটা ঘটতে পারে। আর সেটাই আসল সমস্যা।

রোববার, ০৫ অক্টোবর ২০২৫, ১২:০৪ পিএম

ফ্লোটিলা ও মানবতা

গাজাবাসী রয়েছে বিপদে। তাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসাসহ নানা বিষয়ে রয়েছে অপ্রতুলতা। যুদ্ধবিধ্বস্ত এই ভূমিটিতে মানবিক সাহায্যের আজ বড় প্রয়োজন। হামাস ও ইসরায়েল সরকারের মধ্যে চলা যুদ্ধের শিকার হয়েছে গাজাবাসী। দুই বছর ধরে এখানে চলছে ইসরায়েলি নৃশংসতা।

শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ৯:৪১ পিএম

হামাস গাজায় আশা তৈরি করল, নাকি অনিশ্চয়তা বাড়াল

শুক্রবার হামাস বলেছে, তারা গাজায় আটক থাকা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে ও তাদের মধ্যে যারা মারা গেছে, সেসব মৃতদেহ ফিরিয়ে দিতে প্রস্তুত। তবে তারা স্পষ্ট করে দিয়েছে, আলোচনার জন্য এখনো অনেক কিছু বাকি।

শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ৬:০০ পিএম

অরক্ষিত আকাশ অরক্ষিত স্বাধীনতা

ইসরাইলের আগ্রাসনে প্রতিদিন ভূলুণ্ঠিত হচ্ছে সিরিয়া আর লেবাননের সার্বভৌমত্ব। সিরিয়া ইসরাইলের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করেনি বা ইসরাইলের বিরুদ্ধে কোনো ধরনের হুমকিও দেয়নি। কিন্তু তারপরও ইসরাইল যখন খুশি সিরিয়ায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সিরিয়া যাতে ভবিষ্যতে ইসরাইলের জন্য নিরাপত্তা হুমকি হয়ে উঠতে না পারে, সেজন্য বাশার আল-আসাদের পতনের পর টানা আট দিন পর্যন্ত ইসরাইল গোটা সিরিয়ায় বিমান হামলা চালিয়ে দেশটির ৯০ শতাংশ সামরিক শক্তি ধ্বংস করে দেয়। দখল করে নেয় সিরিয়ার গুরুত্বপূর্ণ কিছু এলাকা।

বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ৬:৩০ পিএম

ইহুদিবাদীদের উচ্চাকাঙ্ক্ষা নিষ্ফল হতে চলছে

জাতিসংঘের ১৯৩ সদস্যরাষ্ট্রের মধ্যে ১৫৭টি সংখ্যাগরিষ্ঠ দেশ (৮১ শতাংশ) মধ্যপ্রাচ্য সমস্যার একটি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য এ পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে। এর মধ্যে এবার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাজ্য, ফ্রান্সসহ অস্ট্রেলিয়া এবং কানাডাও ফিলিস্তিনের স্বাধীনতা ও পূর্ণ সদস্যপদের জন্য তাদের সমর্থন ব্যক্ত করেছে।

বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ৬:১৬ পিএম

ইহুদিবাদীদের উচ্চাকাঙ্ক্ষা নিষ্ফল হতে চলছে

জাতিসংঘের ১৯৩ সদস্যরাষ্ট্রের মধ্যে ১৫৭টি সংখ্যাগরিষ্ঠ দেশ (৮১ শতাংশ) মধ্যপ্রাচ্য সমস্যার একটি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য এ পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে। এর মধ্যে এবার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাজ্য, ফ্রান্সসহ অস্ট্রেলিয়া এবং কানাডাও ফিলিস্তিনের স্বাধীনতা ও পূর্ণ সদস্যপদের জন্য তাদের সমর্থন ব্যক্ত করেছে।

বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ৫:৪১ পিএম

ভারতের পেছনের আঙিনায় অস্থিরতা

নেপালের এই অস্থিরতা আলাদা কোনো ঘটনা নয়। এর আগে বাংলাদেশে শেখ হাসিনার নাটকীয় পতন (২০২৪) এবং ২০২২ সালে শ্রীলঙ্কার অর্থনীতির ধস, যা রাজাপক্ষ পরিবারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়, এই অঞ্চলের নতুন প্রবণতাকে সামনে এনেছে।

রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৫ পিএম

মানবাধিকারের সমাধিস্থল গাজা

গাজার এই দুঃসহ পরিস্থিতি হঠাৎ করে তৈরি হয়নি। দীর্ঘ কয়েক দশক ধরে ফিলিস্তিনি জনগণ দখল, অবরোধ ও নিপীড়নের শিকার হয়ে আসছে। ১৯৪৮ সালের নাকবা (যে সময় লক্ষাধিক ফিলিস্তিনি তাদের জন্মভূমি থেকে উৎখাত হয়েছিল) থেকে শুরু করে ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে দখলকৃত ভূমি পর্যন্ত প্রতিটি অধ্যায়ই নিপীড়নের সাক্ষ্য বহন করছে।

শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১:৩৩ পিএম

ড. ইউনূস ও তার সফরসঙ্গীদের নিয়ে ভয়ানক অপপ্রচার চলছে

প্রফেসর ইউনূস ও তার সফরসঙ্গীদের নিয়ে একটা ভয়ানক অপপ্রচার চলছে। কিছু মানুষ অপপ্রচার চালাচ্ছে যে, শাতানিয়াহুর বক্তৃতার সময় প্রফেসর ইউনূস, তাসনীম জারা, আখতার হোসেন ও মির্জা ফখরুল ওয়াকআউট না করে বসে বসে বক্তৃতা শুনেছে।

শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ এএম

রাষ্ট্র হিসেবে স্বীকৃতি: ফিলিস্তিনিদের দেওয়া এক ফাঁপা উপহার

যেদিন ১৫৯তম দেশটি স্বপ্নের সেই রাষ্ট্রকে স্বীকৃতি দিল, সেদিন ৮১ বছরের বৃদ্ধ মেষপালক সাদেক ফারহান নিজ ঘরে শুয়ে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। আগের দিনই একদল বসতি স্থাপনকারী তাঁকে লাঠি দিয়ে নির্মমভাবে প্রহার করে, তাঁর বয়সের দিকে না তাকিয়ে। এতে তাঁর দুই বাহু ভেঙে যায়। পাশে বসা তাঁর নাতির মাথায় ব্যান্ডেজ বাঁধা দেখতে পাই আমরা। বসতকারীদের ডাকাতিতে সে–ও আক্রান্ত হয়েছে।

শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ এএম

সৌদি-পাকিস্তান সামরিক চুক্তি ভূরাজনীতির এক সম্ভাব্য নয়া সমীকরণ

এমন সময় এই চুক্তিটি সম্পাদিত হলো যখন বিবেকহীন মার্কিন সমর্থনে সমগ্র মধ্যপ্রাচ্যে জায়নিস্ট ইসরাইল সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গণহত্যা এবং নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ পর্যন্ত আরব শাসকরা তাদের রাজতন্ত্র ও স্বৈরাচারী শাসন টিকিয়ে রাখতে এবং রাষ্ট্রের কথিত নিরাপত্তার জন্য পশ্চিমা দেশগুলোর ওপর নির্ভর করে এসেছেন।

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৬:৩৬ পিএম