বিশ্ব

ইসরায়েলের যুদ্ধ ইরানকে যেভাবে বদলে দিল

১২ দিন ধরে, আমরা রাজধানীতে বসবাস করেছি ইসরায়েলের নিরবচ্ছিন্ন হামলার মধ্যে। আমরা যা দেখেছি, তা আমাদের চিরদিনের জন্য বদলে দিয়েছে। আমরা দেখেছি, প্রতিবেশীদের মৃতদেহ, ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িঘর এবং মানুষের সীমাহীন উদ্বেগ।

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১:৫৪ পিএম

হাসিনার টুপ করে ঢুকে পড়ার গালগপ্পো

হাসিনাকে সামাজিক মাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। থাইল্যান্ডে এক সম্মেলনের ফাঁকে বৈঠকে একই আহ্বান নরেন্দ্র মোদির কাছেও ড. ইউনূস রাখেন। সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণ করেন না দাবি করে মোদি বিষয়টি এড়িয়ে যান। এ দিকে কয়েক দফায় ভারত বেশ কয়েকটি বাংলাদেশী ইউটিউব চ্যানেল প্রচারণার অভিযোগে সেগুলোর সম্প্রচার বন্ধ করে দেয়। যখন বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রায় সব মিডিয়া একযোগে প্রচারণা চালাচ্ছে, তখন এ ঘটনা ঘটে। এসব ভারতীয় মিডিয়ার কোনোটি বাংলাদেশ বন্ধ করেনি। ভারত পাকিস্তান যুদ্ধের সময়ও একইভাবে পাকিস্তানের বেশ কয়েকটি চ্যানেল নিজ দেশে সম্প্রচার বন্ধ করে দেয়। অথচ সোশ্যাল মিডিয়ায় হাসিনার বক্তব্য দেয়া নিয়ে মোদি অবলীলায় ড. ইউনূসের কাছে মিথ্যাচার করলেন।

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১১:৩৯ এএম

রপ্তানি খাতের জন্য অশনিসংকেত : আলোচনা ও দরকষাকষিতে গুরুত্ব দিতে হবে

গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের ওপর অতিরিক্ত ৩৭ শতাংশ পালটা শুল্ক আরোপ করে। এর আগে দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ শুল্ক ছিল। ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পর বাংলাদেশ এ সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানিয়ে চিঠি দেয়। এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন মাস আলোচনার পর মাত্র ২ শতাংশ শুল্ক কমিয়ে বাংলাদেশের জন্য এখন ৩৫ শতাংশ বাড়তি শুল্ক নির্ধারণ করায় মোট শুল্ক দাঁড়াবে ৫০ শতাংশ, যা ১ আগস্ট থেকে কার্যকর হবে। অর্থাৎ সময় আছে আর মাত্র ২১ দিন। সংশ্লিষ্টদের মতে, এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে ভালোভাবে দরকষাকষি করতে পারলে শুল্কহার কমতে পারে। কাজেই এখনো সময় চলে যায়নি। ট্রাম্প প্রশাসন আলোচনার দরজা খোলা রেখেছে। যত দ্রুত সম্ভব আলোচনা শুরু করা দরকা

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১০:৫৯ এএম

ইসরাইলের এআই যুদ্ধের পরীক্ষাগার গাজা

সম্প্রতি তুরস্কের রাজধানী আংকারাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য ফাউন্ডেশন ফর পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চের (সেতা) ‘ডেডলি অ্যালগোরিদমস : ডেস্ট্রাকটিভ রোল অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন গাজা ওয়ার’ শীর্ষক এক প্রতিবেদনে এমন তথ্যই তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সামরিক অভিযানে ইসরাইলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহার যুদ্ধের গতি-প্রকৃতিই বদলে দিচ্ছে।

বুধবার, ০৯ জুলাই ২০২৫, ৩:৫২ পিএম

জ্ঞান, গণমাধ্যম এবং মূল্যবোধ

এখন জ্ঞানের উৎস অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ—ইউটিউব, ফেসবুক, টুইটারসহ নানা ডিজিটাল প্ল্যাটফর্ম আমাদের প্রতিদিন তথ্য দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই তথ্যগুলো কতটা নিরপেক্ষ ও সত্য? এখনকার তথ্য পরিবেশ অনেকাংশে পক্ষপাতদুষ্ট ও প্রভাবিত। সমাজ ও রাজনীতির গঠন, ক্ষমতার কাঠামো এবং নৈতিক নেতৃত্ব সম্পর্কে জানা আজ আরো বেশি প্রয়োজনীয় হয়ে উঠেছে। এঞ্জিনিয়ার, ডাক্তার বা স্থপতির মতো পেশাগত শিক্ষা আমাদের কারিগরি দক্ষতা দেয় ঠিকই, কিন্তু এই জ্ঞান আমাদের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করতে শেখায় না। সমাজবোধ, ন্যায়-অন্যায়ের বিচার এবং নৈতিক দৃষ্টিভঙ্গি গঠনের জন্য প্রয়োজন সমাজ-সম্পর্কিত জ্ঞান। তাই পেশাগত সাফল্য এবং সামাজিক-নৈতিক সচেতনতার মাঝে এক সুস্পষ্ট পার্থক্য রয়েছে।

বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২:০১ পিএম

আমেরিকাকে হটিয়ে বিশ্ব নেতৃত্বে চলে আসবে চীন

শ্বেতপত্রটিতে দেখা যাচ্ছে, চীন বলেছে, তাদের জাতীয় নিরাপত্তার মূল ভিত্তি হলো রাজনৈতিক নিরাপত্তা। সহজ করে বললে, সিপিসির নেতৃত্বই তাদের নিরাপত্তার মূল ভিত্তি। এই নেতৃত্বই চীনকে একটি অস্থির বিশ্বে স্থিতিশীলতার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারে।

বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০:৪৪ এএম

ইসরায়েলের পক্ষে গাজায় জেতা যে কারণে অসম্ভব

একসময় ইসরায়েলের গল্প বা ভাষ্যগুলোকে পশ্চিমা মিডিয়ার সম্পাদকীয় নীতিমালা আর ইতিহাসগত অপরাধবোধ রক্ষা করত। কিন্তু স্মার্টফোনের কারণে এখন সেই রক্ষাকবচ ভেঙে গেছে। এখন আমরা আর ইসরায়েলের ব্যাখ্যা শুনে বাস্তবতা বুঝতে চেষ্টা করি না। কারণ, গাজার মানুষই তাদের বাস্তব অবস্থা আমাদের দেখিয়ে দিচ্ছে।

বুধবার, ০৯ জুলাই ২০২৫, ৯:৪৩ এএম

ইরান এবার বড় যুদ্ধের জন্য যেভাবে প্রস্তুত হবে

ইরানও এই যুদ্ধে বিজয় দাবি করেছে। ১৯৮০-১৯৮৮ সাল পর্যন্ত স্থায়ী ইরান-ইরাক যুদ্ধ শেষে যেমন করে ইরান বিজয় দাবি করেছিল, এবারের ঘটনাটি অনেকটাই তার সঙ্গে মিলে যায়। সেই যুদ্ধ ছিল বিশ শতকের অন্যতম দীর্ঘ প্রথাগত যুদ্ধ। সেই যুদ্ধে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনও বিজয় দাবি করেছিলেন।

সোমবার, ০৭ জুলাই ২০২৫, ৩:২০ পিএম

কাতার ও আল জাজিরা কেন ইসরাইলি মিডিয়ার টার্গেট?

ইসরাইলি কলামিস্টের এই বয়ানের লক্ষ্য হচ্ছে, কাতারের সফ্‌ট পাওয়ার চর্চাকে হেয় এবং আল জাজিরার বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সুনামকে ক্ষুণ্ণ করা। আঞ্চলিক বিভিন্ন বিরোধ মীমাংসায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে কাতার ব্যাপক সুনাম কুড়িয়েছে এবং আন্তর্জাতিক ভূরাজনীতিতে নিজের গুরুত্ব তুলে ধরেছে। দেশটির এই ভূমিকা পালনে উল্লেখযোগ্য অবদান রেখেছে আল জাজিরা। এই মিডিয়াটির মুক্ত সাংবাদিকতা চর্চার কারণে গাজায় ইসরাইলি আগ্রাসনসহ এই অঞ্চলের দেশগুলোর অনেক স্পর্শকাতর তথ্যই জনসমক্ষে উঠে এসেছে। ফলে কেবল ইসরাইল নয়, এই অঞ্চলের কিছু মুসলিম দেশও ক্ষুব্ধ কাতার ও আল জাজিরার ওপর।

সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১:৫৭ পিএম

কেন কথায় কথায় ভারতের দাদাগিরি?

অস্থায়ীভাবে তৈরি করা খিলক্ষেতের মন্দির সরিয়ে নেয়ার জন্য রেলওয়ে আগেই নোটিশ দিয়েছিল। কিন্তু এর বিপরীতে কিছু মিডিয়া এবং সামাজিক মাধ্যম শুরু করেছে পরিকল্পিত অপপ্রচার। বিশেষ করে ভারতের কিছু উগ্রপন্থী একাউন্ট থেকে ছড়ানো হচ্ছে ভুয়া ছবি, বিভ্রান্তিকর ভিডিও। সেগুলোতে বলা হচ্ছে- ‘হিন্দুদের উপর নির্যাতন’ এর গল্প।

রোববার, ০৬ জুলাই ২০২৫, ৩:১৩ পিএম

ইরান-ইসরায়েল সংঘাত এরদোয়ানের কপাল খুলে দিতে পারে

ইরাক বা লেবাননের ওপর হামলার তুলনায় ইরানের ওপর হামলার ঘটনা তুরস্কে ভিন্নভাবে প্রতিক্রিয়া হয়। ইরানে হামলা চালিয়ে ইসরায়েল স্পষ্টভাবে প্রমাণ করেছে যে তাদের আসলে অন্য আরও উদ্দেশ্য রয়েছে, যেমন বৃহত্তর ইসরায়েল গঠন এবং আঞ্চলিক আধিপত্য বিস্তার; ফলে তুরস্কের নাগরিকেরা বিশ্বাস করতে শুরু করেছেন যে সেখানে তুরস্ক হতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেট।

রোববার, ০৬ জুলাই ২০২৫, ১১:৪৮ এএম

ধর্মগুরুর মুখোশ ও বুটে পিষ্ট মানবতা

বাংলাদেশে যারা রাবাইয়ের মুরিদ আছেন। তারা প্রকাশ্যে ইসরাইলের সমর্থন করতে পারছেন না। কলিজা ছিঁড়ে যাচ্ছে। সেটা মেটাচ্ছেন ইরানের দোষ খুঁজে আর বিরোধিতা করে। আর একটা শ্রেণি ধর্মগুরুর ছদ্মবেশ ধারণ করে মুসলমানদের পথভ্রষ্ট ও বিভাজিত করে যাচ্ছে। এই সম্প্রদায় খুব ছোটখাটো বিষয় নিয়ে প্রোপাগান্ডা মেকানিজমের মাধ্যমে নিজ গোত্র, জাতি ও দেশের আওয়ামদের মধ্যে বিভাজনের বীজ বপন করছে। যার রেশ চলতে থাকে প্রজন্মের পর প্রজন্ম।

শনিবার, ০৫ জুলাই ২০২৫, ৩:০০ পিএম

ইরান-ইসরায়েল যুদ্ধ বিশ্বকে যে বার্তা দিল

এদিকে ইরানকেও অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে ইসরায়েলে আঘাত হানতে গিয়ে। ইরানের অনেক ড্রোন ও মিসাইল ইসরায়েলে পৌঁছার আগেই অকার্যকর হয়ে পড়ত। ইসরায়েলকে রক্ষার জন্য ইরাক, কাতার, জর্ডান সদা প্রস্তুত থাকত। এসব দেশে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। প্রতিটি ঘাঁটিতে রয়েছে রাডার ও নজরদারি স্টেশন এবং এয়ার ডিফেন্স সিস্টেম। ইরান মিসাইল হামলা করলে ইরাকের ঘাঁটি থেকে প্রতিহত করা হতো, ইরাক পার হলে কাতার থেকে, কাতার পার হলে জর্ডান থেকে প্রতিহত করা হতো। এতসব স্তর পার হয়েও অনেক মিসাইল ইসরায়েলে আঘাত হানত। এতসব প্রতিরক্ষা স্তর ভেদ করে ইরানের মিসাইল কীভাবে ইসরায়েলের এত বেশি ক্ষতি করতে পারল? ইসরায়েলের অবস্থা এমন হয়েছিল, দূর থেকে যেন আরেক গাজা বা লেবানন। মোট কথা, ইরানের মিসাইল সবাইকে তাক লাগিয়ে দেয়। অনেকেই প্রশ্ন করে, কেমন করে ইরান অত্যাধুনিক অস্ত্রের সক্ষমতা অর্জন করল? এ প্রশ্ন পাশ্চাত্যেরও।

শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ৩:৪০ পিএম

ইরানে ইসরায়েলের হামলা যুদ্ধের ছক যেভাবে বদলে দিল

ইসরায়েল তাদের এ হামলাকে আগাম ‘আত্মরক্ষা’ বলে বর্ণনা করেছে। তাদের দাবি, একটি কার্যকর পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে ইরান মাত্র কয়েক সপ্তাহ দূরে ছিল। কিন্তু ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রতিবেদন—কোথাও এমন প্রমাণ মেলেনি।

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ৩:১৫ পিএম

ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন হতাশ রোহিঙ্গারা কি সশস্ত্র গোষ্ঠীতে যোগ দেবে

আন্তর্জাতিক ত্রাণসহায়তা ব্যাপক হারে কমে যাওয়ায় ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, নিজ ভূমিতে ফিরে যাওয়া নিয়ে চরম অনিশ্চয়তাসহ নানা কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে হতাশা বাড়ছে। এর সুযোগ নিচ্ছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও অপরাধী চক্র। ধর্মের নামে নানা বক্তব্য দিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলো এক দিকে রোহিঙ্গাদের থেকে নিজেদের সদস্য সংগ্রহ করছে, অন্যদিকে সাধারণ রোহিঙ্গাদের মধ্যে বিদ্রোহের উসকানি দিচ্ছে।

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ২:৪০ পিএম

কেন অনেক ইহুদি ইসরাইল ও জায়নবাদ ঘৃণা করে

ইসরাইল, জায়নবাদ ও ইহুদি ধর্মকে আমরা অনেক সময় এক করে ফেলি। সব ইহুদিই ইসরাইল ও জায়নবাদকে সমর্থন করে না। যুক্তরাষ্ট্রের সাবেক ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর বার্নি স্যান্ডার্স, বিখ্যাত দার্শনিক নোয়াম চমস্কিসহ অনেক খ্যাতনামা ইহুদি ব্যক্তিত্ব জায়নবাদ সমর্থন করেন না। এবার ফিলিস্তিনের পক্ষে বিশ্বব্যাপী যে সংহতি আন্দোলন তাতে বহু সংখ্যক ইহুদি অংশগ্রহণ এমনকি নেতৃত্ব দিয়েছেন।

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১:০৩ পিএম

ট্রাম্পের ‘গ্রেট’ আমেরিকা কি ‘চীনপন্থী’ হয়ে যাচ্ছে

প্রেসিডেন্ট বিল ক্লিনটন তো একবার বলেই ফেলেছিলেন—চীন হয়তো একদিন গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠবে। তাঁর মতো অনেক মার্কিনের কাছে মনে হচ্ছিল, মার্কিন নেতৃত্বাধীন ‘নিওলিবারেল’ ব্যবস্থার চূড়ান্ত বিজয় আর দূরে নয়।

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১২:৫২ পিএম

আধিপত্যবাদের ক্রীড়নক ঘরের শত্রু ও নতুন বিশ্ববাস্তবতা

পারস্য বা ইরানের সাড়ে ৩ হাজার বছরের ধারাবাহিক সমৃদ্ধ ও অপরাজেয় ইতিহাস রয়েছে। রাসুল (স.) ওফাতের কয়েক বছর আগে পারস্যের সাসানীয় স¤্রাট দ্বিতীয় খসরুর কাছে ইসলামের দাওয়াত দিয়ে পত্র পাঠিয়েছিলেন। সমরাট তা প্রত্যাখ্যান করেছিলেন। রাসূলের ওফাতের ২ বছর পরে খোলাফায়ে রাশেদিন বাহিনীর কাছে পারস্য আত্মসমর্পণ করে নতুন এক বিজয়ের ধারায় অবগাহন করেছিল। এরপর দেড় হাজার বছরেও পারস্য কোনো পরাশক্তির কাছে পরাভব মানেনি এবং কোনো দেশে সামরিক আগ্রাসন চালায়নি। গত শতকে ১৯৭৯ সালে ইসলামিক রেভ্যুলেশনের আগের ২৫ বছর এবং পরের ৪৫ বছর ইরানের জাতীয় ইতিহাসের সবেচেয়ে চ্যালেঞ্জিং সময়। ¯œায়ুযুদ্ধোত্তর সাড়ে তিন দশক ধরে মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের ভূরাজনীতি মূলত ইরানের কথিত পরমাণু কর্মসূচির জুজু দেখিয়ে ইরানের অগ্রযাত্রা ঠেকানোর নীলনকশাকে ঘিরেই আবর্তিত হয়েছে।

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১০:০২ এএম

ইসরাইলের পরমাণু অস্ত্র নিয়ে নীরবতা

ইসরাইল কখনোই স্বীকার করেনি, তারা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। অথচ সবাই জানে, তারা অনেক আগেই পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। ডিমোনা চুল্লির মাধ্যমে ১৯৫০-এর দশকে তারা যে গোপন কর্মসূচি শুরু করেছিল, তা ১৯৮৬ সালে সাবেক প্রকৌশলী মরদেখাই ভানুনুর তথ্যফাঁসের মাধ্যমে স্পষ্ট হয়। তার সাক্ষাৎকার থেকে জানা যায়, ইসরাইলের হাতে রয়েছে অনেকগুলো পারমাণবিক অস্ত্র। এরপর ভানুনুরকে অপহরণ করে ইসরাইলে নিয়ে যাওয়া হয় এবং ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার, ০২ জুলাই ২০২৫, ৩:৪৩ পিএম

ট্রমায় আক্রান্ত যে জাতি

এই বড় ট্রমার ওপরে ছোট ছোট আঘাত এসেছে। যেমন সর্বহারা পার্টি, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি, জাসদের গণবাহিনীসহ বিভিন্ন বাহিনী সদ্য প্রসূত বাংলাদেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার নানান প্রচেষ্টা করেছে। রাষ্ট্রও তার বাহিনী দিয়ে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগ করে জনগণকে দমন করার চেষ্টা করছে। জাতীয় জীবনের সবচেয়ে বড় ট্রমা ১৫ আগস্ট—যা থেকে সহজে বের হয়ে আসতে পারেনি বাঙালি। ব্যতিক্রমধর্মী এই আঘাতের ঘটনায় সামনে আসা কয়েকজন ব্যক্তির বিচার হলেও মাস্টার মাইন্ডরা রয়ে গেছে অজানা ও অধরা।

বুধবার, ০২ জুলাই ২০২৫, ১১:১৮ এএম

সংবিধানের মূলনীতি বিতর্ক

এসব নীতি হচ্ছে—জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদ। অভিযোগ আছে, এসব নীতিমালা প্রতিবেশী দেশের সঙ্গে সম্পাদিত অথবা বোঝাপড়ার মাধ্যমে চিহ্নিত বিষয়। প্রবাসী সরকার তাদের সঙ্গে এসব বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ ছিল বলে জানা যায়। যেভাবেই হোক বাংলাদেশের এই সংবিধানের মূলনীতি ছিল অনেকটাই আরোপিত। উল্লিখিত চার নীতির দুটি বাদে অন্য দুটির সঙ্গে এদেশের মানুষের লালিত বিশ্বাস, জীবনবোধ ও জন-আকাঙ্ক্ষার মিল ছিল না। ধর্ম নিরপেক্ষতা ছিল এমন একটি বিষয়, যা গরিষ্ঠ মানুষের বিশ্বাসের বিরোধী ছিল।

বুধবার, ০২ জুলাই ২০২৫, ৮:৪১ এএম

ইসরাইল : আমেরিকার দয়ায় এক গুন্ডা রাষ্ট্র

কিন্তু তা সত্ত্বেও একটি রাষ্ট্র হিসেবে ইসরাইলের অস্তিত্ব এখনো ভঙ্গুর অবস্থাতেই রয়েছে। সামরিক ও প্রযুক্তিগত দিক থেকে নিজেকে অত্যন্ত শক্তিশালী একটি দেশ হিসেবে তুলে ধরতে ইসরাইলের বাগাড়ম্বর সবসময়ই শোনা যায়। কিন্তু বাস্তবতা হচ্ছে, দেশটির টিকে থাকা এখনো বিদেশি শক্তির হস্তক্ষেপের ওপরই নির্ভর করে।

বুধবার, ০২ জুলাই ২০২৫, ৮:৩২ এএম

খামেনির ইরানের যুদ্ধগাথা

এই হত্যাযজ্ঞ চালিয়েও পিপাসা মেটেনি নেতানিয়াহুর। এই নরপিশাচ মুসলমানদের আরো রক্ত চায়। বিনা উসকানিতে হঠাৎ ইরানের ওপর ঝাঁপিয়ে পড়ে নেতানিয়াহুর ইসরাইল। বোমা মেরে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের ব্যাপক ক্ষতিই করেনি, প্রথমসারির অনেক পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরাইল। ইরান দাবি করেছে, ইসরাইল তাদের ৩০ জন সামরিক কমান্ডার এবং ১১ জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে। ৭২০টির বেশি সামরিক স্থাপনা ইসরাইল ধ্বংস করেছে। ইহুদি ইসরাইলের হামলায় ইরানের ৬২৭ জন হত্যার শিকার হয়। শোক ও বেদনাবিধূর পরিবেশে তেহরানে জানাজা শেষে তাদের চিরবিদায় জানানো হয়েছে।

সোমবার, ৩০ জুন ২০২৫, ৩:০৪ পিএম

পুরোনো গল্প, চিরনতুন সতর্কবার্তা এরপর 'ট্রয়ের' ঘোড়ার শিকার হবে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র!

গ্রিকদের সঙ্গে দীর্ঘ দশ বছরের যুদ্ধের পর ট্রয়ের শহর কিছুতেই দখল করা যাচ্ছিল না। অবশেষে ওডিসিউস নামের এক বুদ্ধিমান গ্রিক বীর পরিকল্পনা করলেন এক অভিনব ছলনার। গ্রিকরা যুদ্ধের ভান করে পিছিয়ে গেলো এবং উপহারস্বরূপ এক বিশাল কাঠের ঘোড়া রেখে গেলো ট্রয়ের বাইরে। ট্রয়ের বাসিন্দারা ভাবলো—এ এক বিজয়ের স্মারক! তারা ঘোড়াটিকে শহরে নিয়ে এল এবং উৎসবে মেতে উঠল। কিন্তু রাতে সেই ঘোড়ার পেট থেকে বেরিয়ে এলো গ্রীক সেনারা, যারা সেখানে গোপনে লুকিয়ে ছিল। তারা শহরের ফটক খুলে দেয়, বাইরে অপেক্ষমাণ সৈন্যরা ঢুকে পড়ে এবং ধ্বংস করে দেয় ট্রয়।

সোমবার, ৩০ জুন ২০২৫, ৩:০১ পিএম

ইরান আক্রমণ : পশ্চিমাদের ভণ্ডামি প্রকাশিত

সভ্যতার ধ্বজাধারী যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা রাষ্ট্রগুলো সবসময়ই মানবতা, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের বুলি আওড়িয়ে থাকে। তারা ন্যায়পরায়ণতা ও সততার বাণী প্রচার করে বেড়ায় বিশ্বজুড়ে। কিন্তু তাদের এসব তৎপরতা সুস্পষ্টভাবে নীতিভ্রষ্ট এবং পক্ষপাতদুষ্ট। বস্তুতপক্ষে তাদের ন্যায়পরায়ণতা ও মানবাধিকার নিজস্ব ভূরাজনৈতিক ও বাণিজ্যিক স্বার্থের আলোকেই বিবেচনা করে থাকে। বর্ণবাদ ও গোষ্ঠীপ্রীতিতে তারা বুঁদ হয়ে থাকে।

সোমবার, ৩০ জুন ২০২৫, ১:৪৮ পিএম

চীন পাকিস্তানের ভূ-রাজনৈতিক অভিযোজন

চীন একটি বৃহৎ শক্তি এবং পাকিস্তানকে মাঝারি শক্তি ধরা হয়। চীন যখন বৈশ্বিক প্রভাব জোরদার করার জন্য তার অর্থনৈতিক উত্থানকে কাজে লাগিয়েছে, তখন পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং অর্থনৈতিক অপরিহার্যতা সুরক্ষিত করার জন্য কৌশলগত পুনর্বিন্যাসে জড়িত। চীনের পররাষ্ট্রনীতির গতিপথ দৃষ্টান্তমূলক পরিবর্তনের মধ্য দিয়ে অর্থনৈতিক বাস্তববাদ থেকে দৃঢ় ভূ-রাজনৈতিক অবস্থানে রূপান্তরিত হয়েছে।

সোমবার, ৩০ জুন ২০২৫, ১১:৪৩ এএম

ভারতের সাথে সম্পর্ক হতে হবে সম্মান ও সমতাভিত্তিক

বাংলাদেশের সাথে পারস্পরিক স্বার্থ, সম্মান ও মর্যাদার সম্পর্ক উন্নয়ন করতে হলে ভারতকে তার জেদ ও বৈরি মনোভাবের পরিবর্তন করতে হবে। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র এবং এর স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি আন্তরিক শ্রদ্ধা পোষণ করতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে যে পারস্পরিক মর্যাদা ও সমতাভিত্তিক স্বার্থের সম্পর্ক থাকে, সে অনুযায়ী তাকে আচরণ করতে হবে।

সোমবার, ৩০ জুন ২০২৫, ৯:৫২ এএম

ইরানে শাসক বদলের পশ্চিমা চেষ্টা কেন উল্টো ফল দেবে

যুক্তরাষ্ট্র প্রকাশ্যে এ ধরনের উদ্দেশ্যের বিষয়টি অস্বীকার করেছে। কিন্তু ইতিহাসে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্র প্রায়ই ইসরায়েলের কৌশলগত লক্ষ্য বাস্তবায়নে সমর্থন দেয়। ইরানের ক্ষেত্রে দেখা গেল, প্রথমে অস্বীকার করলেও পরে ইরানের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র।

সোমবার, ৩০ জুন ২০২৫, ৯:১৭ এএম

ভূরাজনীতি চীনা অর্থনীতির লংমার্চ

আমরা গভীর অর্থনৈতিক ও ভূরাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। মুক্ত বাণিজ্যের বৈশ্বিক ব্যবস্থা ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হচ্ছে, যার জায়গা নিচ্ছে শুল্ক বাধা এবং দ্বিপক্ষীয় চুক্তির ওপর ক্রমবর্ধমান নির্ভরতা। একই সময়ে, যে যুগে দেশগুলো ক্রমবর্ধমান সম্পদের ওপর নির্ভর করে নাগরিকদের বার্ধক্য ও বেকারত্বের অনিশ্চয়তা থেকে রক্ষা করতে পারত, সেই যুগ শেষ হতে চলেছে। কারণ উচ্চতর প্রতিরক্ষা ব্যয়ের প্রয়োজনীয়তা সরকারগুলোকে সম্পদ বরাদ্দের বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করছে।

রোববার, ২৯ জুন ২০২৫, ২:৩৫ পিএম

মধ্যপ্রাচ্যে সভ্যতার সংঘাত

মানবসভ্যতার সূচনা মধ্যপ্রাচ্য থেকে, তার সমাপ্তিও সেখান থেকেই প্রতিভাত । সভ্যতার সংঘাতের সূচনাও সেখানেও, শেষও সেখানেও। আশা করি, এই শেষটি বর্তমানের এই সংঘাত দিয়ে না হয়ে সংঘাত নিরসনে সভ্যতার স্থিতি ও প্রগতি নিশ্চিত হোক।

শনিবার, ২৮ জুন ২০২৫, ২:৩৩ পিএম

ইরান-ইসরায়েল যুদ্ধ চীন কেন দূরে বসে দেখেছে

বর্তমানে বৈরিতা কিছুটা স্তিমিত হলেও ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার বড় ধরনের আশঙ্কাও রয়েছে। সেটা ঘটলে যুক্তরাষ্ট্র আবারও ইসরায়েলের পক্ষে লড়াইয়ে নামতে বাধ্য হতে পারে। আর চীন যদি ইরানকে (যেমনটা তারা পাকিস্তানকে করেছে) যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ ব্যবস্থাপনার প্রযুক্তি দিয়ে সহায়তা করে, তাহলে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে চলে যাবে।

শনিবার, ২৮ জুন ২০২৫, ১০:৩৩ এএম

মামদানির জয় মার্কিন রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত

তালাইব, ওমর ও মামদানি এমন একটি রাজনীতির প্রতিনিধিত্ব করেন, যা কেবল মার্কিন বৈষম্য দ্বারা নয়, বরং গ্লোবাল সাউথের অস্থিতিশীলতা, কঠোরতা ও দমনপীড়নের ব্যক্তিগত বা পূর্বপুরুষের অভিজ্ঞতা দ্বারা সুগঠিত। জনসাধারণের একটি বৃহত্তর পটভূমিতে তাদের আবির্ভাব ঘটেছে। যেমন অভিবাসী হওয়ার সঙ্গে যুক্ত রাজনীতিবিদরা বিদ্রোহী ডেমোক্রেটিক বামপন্থির মেরুদণ্ড গঠনে ভূমিকা রাখছে। অভিবাসনের এই সংস্করণটির কথা ডোনাল্ড ট্রাম্পের মনে নেই।

শুক্রবার, ২৭ জুন ২০২৫, ৪:৩৪ পিএম

সীমান্তে পুশ ইন মানবিকতা ও বাস্তবতার মাঝে বাংলাদেশ

বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় বসবাসরত সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর প্রতি নানা সময়ে নিপীড়নের অভিযোগ উঠেছে। নাগরিকত্ব আইন সংশোধন, এনআরসি কার্যক্রম ও সম্প্রদায়গত উত্তেজনার ফলে অনেককে রাষ্ট্রহীন ঘোষণা করা হয়েছে বা হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। এসব ‘অবাঞ্ছিত’ মানুষের অনেকে পাচারকারীদের সহায়তায়, আবার অনেককে নিরাপত্তা বাহিনীর প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।

শুক্রবার, ২৭ জুন ২০২৫, ৪:২৯ পিএম

যুদ্ধে ইরানের যত অর্জন

তেহরানও ইসরাইলের শহরগুলোয় ব্যালিস্টিক মিসাইল দিয়ে আক্রমণ চালায়। ইরানের দাবি, সে কোনো পারমাণবিক বোমাই বানাচ্ছে না। এ সংঘর্ষে ইরানের অন্তত ৬০০ এবং ইসরাইলের কমপক্ষে ২৮ জন নাগরিক নিহত হয়েছে।

শুক্রবার, ২৭ জুন ২০২৫, ২:৪৯ পিএম

আহত বাঘের মুখে ইসরাইল

ঠিক কতসংখ্যক ইসরাইলি দেশ ছেড়ে গেছে, তা সুনির্দিষ্টভাবে জানা কঠিন। কারণ জায়নবাদী সরকার সব তথ্য প্রকাশ করছে না। সোশ্যাল মিডিয়া এবং কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে বোঝা যায়, বিপুলসংখ্যক ইসরাইলি দেশ ছাড়ছে। এমন দাবি করা হয়েছে, ইসরাইলি জনসংখ্যার প্রায় অর্ধেকই দেশ ছেড়ে যাচ্ছে। বিশেষ করে, যারা দ্বৈত নাগরিক, তারা কেউ এখন আর ইসরাইলে থাকাকে নিরাপদ মনে করবে না।

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫, ৯:৫৮ পিএম

পারমাণবিক ন্যায়বিচার ও বৈশ্বিক ভ-ামির প্রতিচ্ছবি

আন্তর্জাতিক চক্রান্তে দ্বৈত মানদ-ের শিকার ‘নিরাপত্তা’ ও ‘হুমকির’ সংজ্ঞা। তথাকথিত শক্তিধর একটি রাষ্ট্র যদি নিজের নিরাপত্তার স্বার্থে পারমাণবিক অস্ত্র রাখে, তখন তা আত্মরক্ষার (ডিটারেন্স) বৈধ কৌশল হিসেবে বিবেচিত হয়; অথচ কোনো উদীয়মান রাষ্ট্র একই লক্ষ্য নিয়ে এগোলে, তখন সেটিকে ‘বিশ্ব শান্তির জন্য হুমকি’ হিসেবে চিহ্নিত করা হয়। এখন প্রশ্ন হলো, এই দ্বৈত মানদ- কি আদৌ ন্যায়বোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫, ৮:২০ পিএম

ইরানে পারমাণবিক রহস্য

প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে শান্তি প্রতিষ্ঠার জন্য দুই সপ্তাহের সময় বেঁধে দেওয়ার পর মাত্র দুদিনের মাথায় ইরানে আক্রমণের ঘটনা বিশ্ববাসীকে হতভম্ব করে দিয়েছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক বিশ্লেষকরা এটাকে প্রতারণামূলক আচরণ বলে অভিহিত করেছেন। আর এই আক্রমণের ফলে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা সম্বন্ধে যেমন প্রশ্ন দেখা দিয়েছে, তেমনি এই হামলা জাতিসংঘসহ আন্তর্জাতিক সব আইনকানুন না মানার ইসরাইলি ঔদ্ধত্য ও অহংকারকে আরো উসকে দিয়েছে। এ ছাড়া ডোনাল্ড ট্রাম্প বিগত মার্কিন নির্বাচনের সময় বলেছিলেন, তিনি বিজয়ী হলে যুদ্ধ বন্ধ করে দেবেন। কিন্তু ইরানে তার হামলার মধ্য দিয়ে তার ওই অঙ্গীকারের ব্যত্যয় ঘটেছে। তার চার বছর মেয়াদের এক বছরের অর্ধেক সময় পার হওয়ার পর দেখা যাচ্ছে, ইউক্রেনে ও গাজায় যুদ্ধ চলছে। শুধু তাই নয়, আরেকটি যুদ্ধ উসকে দেওয়ার জন্য ইরানে তিনি হামলা চালিয়েছেন।

বুধবার, ২৫ জুন ২০২৫, ৯:০৫ পিএম

ইরান, ইসরাইল, যুক্তরাষ্ট্র কে জিতল যুদ্ধে?

এ কারণেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কাতারের আল-উদেইদ মার্কিন ঘাঁটিকে বেছে নিয়েছিল। আইআরজিসির দুজন কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, তারা দুটি কারণে কাতারের আল-উদেইদ মার্কিন ঘাঁটিকে টার্গেট করে। এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। ইরানের পরমাণু স্থাপনায় সপ্তাহান্তে মার্কিন বি-২ বোমারু বিমান যে হামলা চালায়, তাতে সমন্বয়ের কাজটি করা হয়েছে এই ঘাঁটি থেকেই।

বুধবার, ২৫ জুন ২০২৫, ৭:৩৩ পিএম

মার্কিন সাম্রাজ্য এবং অতঃপর

প্রেসিডেন্ট বুশ ২০০৩ সালে সম্পূর্ণ মিথ্যা গোয়েন্দা তথ্য ব্যবহার করে ইরাক আক্রমণের পক্ষে যুক্তি খাড়া করেছিলেন। সেই মিথ্যা পরবর্তী সময়ে ধরাও পড়েছিল।

বুধবার, ২৫ জুন ২০২৫, ৬:৪২ পিএম

বেশ কয়েকটি দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত

মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্টও যে মোনাফেক হতে পারেন, সেটার সর্ব নিকৃষ্ট নজির স্থাপন করলেন ডোনাল্ড ট্রাম্প। ইরান তো আমেরিকার কোনো পাকা ধানে মই দেয়নি। অথচ, কোনো কারণ নাই, ইরানের কোনো অপরাধ নাই, তারপরেও সরাসরি আমেরিকা ইরান আক্রমণ করেছে। আক্রমণের আগে ডোনাল্ড…

বুধবার, ২৫ জুন ২০২৫, ৫:৩১ পিএম

হরিণের আস্তাবলে বাঘের ছানার জন্ম

এই যুদ্ধ বিশ্ব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনকারী ঘটনা হিসেবে বিবেচিত হয়। ঠিক তেমনি ইসরাইলে আক্রমণের মধ্য দিয়ে ইরান পশ্চিমাদের বানানো বয়ান চুরমার করে দিয়ে ইসরাইলের শ্রেষ্ঠত্বকে ধুলায় মিশে দিয়েছে। এই রাষ্ট্রের শুরু থেকে এখন পর্যন্ত যে বয়ানগুলো মধ্যপ্রাচ্যের মানুষদের কালেক্টিভ কনসাশনেসের মধ্যে ভীতি সঞ্চার করে আসছিল, সেটাকেও চিরতরে ধ্বংস করে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে ইসরাইলও অজেয় নয়।

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৭:৫২ পিএম

ইরান-ইসরাইল সংঘাতে পশ্চিমাদের দ্বিচারিতা

ইসরাইলের এমন দ্বিমুখী আচরণ নতুন কিছু নয়। তারা নিজেরা পারমাণবিক বোমা বা অস্ত্র বানালেও প্রতিবেশি কোনো দেশের পারমাণবিক কার্যক্রম বরদাশত করে না। এ কারণে ১৯৮১ সালে ইসরাইল ইরাকের এবং ২০০৭ সালে সিরিয়ার পারমাণবিক চুল্লি ধ্বংস করে দিয়েছিল। উভয় ক্ষেত্রেই আন্তর্জাতিক সম্প্রদায় নীরব থেকেছে। ইসরাইলকে শাস্তি দেয়নি বা ভবিষ্যতের আগ্রাসন থেকে বিরত রাখতে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ইসরাইলের পারমাণবিক প্রকল্প নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন সিমুর হার্শ।

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৭:৪৫ পিএম

ইরানের মিসাইলে ইসরাইলের দর্পচূর্ণ

ইরানের বিমান শক্তি অনেকটা সেকেলে। বিমান বাহিনীর ঘাটতি পূরণে দেশটি নজর দিয়েছে মিসাইল শক্তির দিকে। নৌবাহিনীর রয়েছে কিছু ছোট সাবমেরিন, টহল বোট এবং ফ্রিগেট জাহাজ। এই বাহিনী পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির সুরক্ষার জন্য কাজ করছে। ইরানের স্থল বাহিনী নিজস্বভাবে তৈরি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ব্যবহার করে। ইরানের সামরিক কৌশলে অসম যুদ্ধ, প্রক্সি শক্তি এবং মিসাইলের মাধ্যমে প্রতিরক্ষার উপর বেশি জোর দেওয়া হয়েছে।

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৭:০৮ পিএম

ইরান-ইসরায়েল সংঘাত: বাংলাদেশের করণীয় কী হবে

ইরান-ইসরায়েল সংঘাত: বাংলাদেশের করণীয় কী হবেবর্তমান বিশ্বের রাজনীতি এক ভয়ংকর ও অস্থির সময় পার করছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে সংঘাত এবং পাল্টা হামলার রাজনীতি গড়ে উঠেছে, তা শুধু মধ্যপ্রাচ্যের একটি আঞ্চলিক দ্বন্দ্ব নয়, বরং এই উত্তাপ ধীরে ধীরে ছড়িয়ে পড়বে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া…

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৬:২৬ পিএম

যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দিলে যে ৩টি বড় ঘটনা ঘটতে পারে

ইউরোপীয়রা আরেকটি বড় মধ্যপ্রাচ্য যুদ্ধের ঝুঁকি এড়াতে চায়। কারণ, ইতিমধ্যে ইরাক-সিরিয়া যুদ্ধের পরিণতিতে লাখ লাখ শরণার্থীর স্রোত পুরো ইউরোপীয় কল্যাণরাষ্ট্রের বন্দোবস্তকেই নড়বড়ে করে দিয়েছে। ইরানের ৯ কোটি মানুষের স্রোত ইউরোপীয় রাষ্ট্রগুলোর জন্য একটি মারাত্মক ঝুঁকি তৈরি করবে। এমন সব কারণে ইউরোপীয়রা যুদ্ধ বন্ধে কিছু উদ্যোগ নিয়েছে। তবে তা কাজ করবে কি না, তা নির্ভর করবে ইসরায়েল ও আমেরিকার ডিপস্টেটের ওপর।

রোববার, ২২ জুন ২০২৫, ১০:১৩ এএম

হিন্দুত্ববাদের আগ্রাসন

ভারতীয় উপমহাদেশে হিন্দুত্ববাদ একটি দীর্ঘমেয়াদি আদর্শিক ও রাজনৈতিক মতবাদ, যা শুধু ধর্মীয় বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সময়ের সঙ্গে সঙ্গে এক প্রভাবশালী রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। ঔপনিবেশিক যুগে এর সূচনা হলেও, কালের পরিক্রমায় এটি রাজনৈতিক শক্তির একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। এই আন্দোলনের মূল চালিকাশক্তি ছিল একদিকে ধর্মীয় পরিচয়ের আধিপত্য প্রতিষ্ঠা, অন্যদিকে রাজনৈতিক ও সামাজিক শক্তি হিসেবে হিন্দু জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করা।

শনিবার, ২১ জুন ২০২৫, ১১:০৫ পিএম

ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক

এই তিন নেতাই ভারতের আধিপত্যকে প্রতিহত করেছেন। তারা স্মার্ট কূটনীতি, শক্তিশালী প্রতিষ্ঠান এবং স্থানীয় সমাধানকে বেছে নিয়েছেন। তাদের গল্পগুলো এমন একটা জাতির গল্প সামনে এনেছে, যারা নতি স্বীকার করতে রাজি নয়।

শনিবার, ২১ জুন ২০২৫, ৩:৩৪ পিএম

ইসরাইলের পরাজয় না হয় আঞ্চলিক যুদ্ধ

গার্ডিয়ান পত্রিকার এক রিপোর্ট বলা হয়েছে, জিবিউ ফাইভ সেভেন বোমা দিয়েও ফোর্দো পারমাণবিক কেন্দ্র ধ্বংস করা যাবে না। এ ক্ষেত্রে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার উইপন ব্যবহার করতে হবে। ইতোমধ্যে রাশিয়া ও চীনের দিক থেকে বার্তা দেয়া হয়েছে, ইরানের ওপর যে কোনো পারমাণবিক হামলার পরিণতি হবে ভয়াবহ।

শনিবার, ২১ জুন ২০২৫, ৩:১৮ পিএম

ইরানে হামলার মাস্টারমাইন্ড: মোসাদকে নীরবে পাল্টে দিলেন যিনি

ইসরায়েলের এক সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ‘মোসাদের স্থলভাগের কার্যক্রম এবং বিমানবাহিনীর আকাশপথে হামলার নিখুঁত সমন্বয়ে এক মিলিমিটারও এদিক-সেদিক হয়নি। তারা একটি অবিশ্বাস্য পরিকল্পনা তৈরি করেছে এবং আমরা এখনো এর সবকিছু দেখিনি। সে পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হলে তা ড্রোন ও বিপারের অপারেশনকেও ম্লান করে দেবে।’

শনিবার, ২১ জুন ২০২৫, ১০:৫২ এএম