চীন-তুরস্কের সামরিক উত্থান ও বাংলাদেশ
যুদ্ধবিমান, রণতরি, মিসাইল সিস্টেম, মহাকাশ প্রযুক্তি, ড্রোন—প্রতিটি ক্ষেত্রে চীনের আকস্মিক উত্থানে রীতিমতো শঙ্কিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ভারত, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়াসহ অনেক দেশ। যেখানে মাত্র ১৫ বছর আগেও চীন তার অনেক গুরুত্বপূর্ণ সমরাস্ত্র আমদানি করত, সেখানে আজ তারা দুই ধরনের নিজস্ব তৈরি ফিফ্থ জেনারেশন স্টেলথ ফাইটারের মালিক। এর নাম চেংদু জে-২০ ও শেনায়াং এফ-৩১। সারা বিশ্বের সমরাঙ্গনে এখন আলোচিত চীনের ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন ফাইটার জেট চেংদু জে-১০ সি, এয়ার-টু-এয়ার মিসাইল সিস্টেম, শক্তিশালী রাডার ও জ্যামিং সিস্টেমসহ বিভিন্ন ধরনের প্রযুক্তি। চীনের রয়েছে নিজস্ব তৈরি কৌশলগত বা দূরপাল্লার বোমারু বিমান জিয়ান এইচ-৬ ।