বিসিবিতেও গাদা গাদা জাদা-জাদির গাদাগাদি!
বঙ্গদেশীয় বংশতান্ত্রিক গণতন্ত্রে পৈতৃক দৌলতের বদৌলতে বলশালী পুত্র-কন্যাকুলের মন্ত্র হলো-‘পিতা ত্রাতাঃ; পিতা নেতাঃ, পিতাহি চরম নমস্যঃ’। কারণ এখানে নবাবের পর নবাবজাদা কিংবা সাহেবের পর সাহেবজাদি-শাসিত রাজনীতিতে ‘বাপের সম্পত্তি’ বিরাট ব্যাপার। এখানে ‘পতির ক্ষমতায় সতীর ক্ষমতা’ই শেষ কথা।
