তৃণমূল থেকে কি সহনশীল রাজনীতি ফিরবে
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাস আবার সংঘাতের মাঠ হয়ে উঠল। বরিশাল বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়—ছাত্রদল ও ছাত্রশিবিরের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অল্প কয়েক দিনেই আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী।
