মুন্সী আবু আহনাফ উপমহাদেশের ইতিহাস কেবল শাসকশ্রেণির উত্থান-পতনের ইতিহাস নয়; এটি সাম্রাজ্যবাদ, স্বৈরাচার এবং সামাজিক সুবিচারের দাবিতে আপামর জনতার ন্যায়সংগত আন্দোলন-সংগ্রামের দীর্ঘ ধারাবাহিকতা। এ ভূখণ্ডে শোষণের শৃঙ্খলা ভেঙে ইনসাফভিত্তিক সমাজ গঠনে যেকয়টি গণসংগঠন ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে, তার মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় শক্তি হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৯৪১ সালের ২৬ আগস্ট যাত্রা শুরু করে আজ ২০২৬ সালে সংগঠনটি তার গৌরবোজ্জ্বল ও সংগ্রামের ৮৫তম বছরে পদার্পণ করেছে। সুদীর্ঘ আট দশকেরও বেশি সময়ের ইতিহাস প্রমাণ করে, রাজপথের গণতান্ত্রিক লড়াই, মানুষের রাজনৈতিক ও মৌলিক অধিকার রক্ষা এবং সাম্য-ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে জামায়াতে ইসলামী ও এর পরাক্রমশালী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এক অপরাজেয় বাতিঘর হিসেবে ভূমিকা রেখে আসছে। এক. ব্রিটিশ বিরোধী আজাদী ও সচেতনতামূলক আন্দোলন এবং যাত্রালগ্নের ভিত্তি (১৯৪১-১৯৪৭); উপমহাদেশে যখন ব্রিটিশদের ঔপনিবেশিক শোষণ চরম পর্যায়ে এবং একই সাথে পাশ্চাত্য বস্তুবাদ ও সাম্রাজ্যবাদী চেতনা মুসলিম সমাজকে বিভ্রান্ত করছিল, ঠিক তখন ১৯৪১ সালের ২৬ আগস্ট লাহোরে সাইয়্যিদ আবুল আ’লা মওদূদীর নেতৃত্বে জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠা হয়। ব্রিটিশ বিরোধী আজাদী আন্দোলনে জামায়াতের দৃষ্টিভঙ্গি ছিল গভীর বৈপ্লবিক। কেবল ক্ষমতার হস্তান্তর নয়, বরং ঔপনিবেশিক চিন্তার দাসত্ব থেকে মুসলিম সমাজকে মুক্ত করা ছিল এর মূল লক্ষ্য। ব্রিটিশ শাসন থেকে মুক্তি নিশ্চিতের পাশাপাশি একটি শোষণমুক্ত ও ন্যায়-নীতিভিত্তিক সমাজ বিনির্মাণে জামায়াত সর্বাত্মক সচেতনতামূলক সংগ্রাম পরিচালনা করে, যা মুসলমানদের স্বকীয় সত্তা রক্ষায় অনন্য ভূমিকা রাখে। দুই. পাকিস্তান আমলে গণতন্ত্র পুনরুদ্ধার ও সংবিধান রচনার রাজপথ (১৯৪৭-১৯৭১) জামায়াত। ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান বিভাজনের পর তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের আন্দোলনে জামায়াত অগ্রণী ভূমিকা পালন করে। ১৯৫৬ সালে একটি আধুনিক ইসলামী ও গণতান্ত্রিক সংবিধান প্রণয়নে জামায়াতের জনমত গঠনমূলক ভূমিকা ছিল অবিস্মরণীয়। পাকিস্তানের ইসলামী সংবিধান রচনায় মাওলানা মওদুদী ভূমিকা রেখেছিলেন। ১৯৫৮ সালে জেনারেল আইয়ুব খানের সামরিক শাসন জারির বিরুদ্ধে জামায়াত সরাসরি গণতান্ত্রিক আন্দোলন ও প্রতিরোধে সোচ্চার হয়। ফলস্বরূপ ১৯৬৪ সালে আইয়ুব খান জামায়াতকে নিষিদ্ধ করে এবং শীর্ষ নেতাদের কারারুদ্ধ করে। তবে আইয়ুববিরোধী ‘ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি’ (ডিএসি) গঠনে জামায়াতের গণতান্ত্রিক ভূমিকা ছিল অত্যন্ত জোরালো। তৎকালীন পূর্ব পাকিস্তানে বন্যা, দুর্ভিক্ষ ও নানা প্রাকৃতিক দুর্যোগে জামায়াত কর্মীদের ত্রাণ তৎপরতা এবং আইয়ুব-ইয়াহিয়া শাসনগোষ্ঠীর স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণের ভোটের অধিকার নিশ্চিতের দাবিতে সংগ্রাম ঐতিহাসিক দলিলের মতো উজ্জ্বল হয়ে আছে জামায়াতে ইসলামী ভূমিকা। তিন. স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক পুনর্জন্ম ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে (১৯৭১-১৯৯০) জামায়াত। ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করে। যুদ্ধ-পরবর্তী প্রেক্ষাপটে তদানীন্তন শাসকগোষ্ঠী বহুদলীয় গণতন্ত্রের চর্চা রুদ্ধ করে সর্বপ্রকার রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে, যার শিকার হয় জামায়াতে ইসলামীও। পরবর্তীতে ১৯৭৬ সালে বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত হলে জামায়াতে ইসলামী পুনরায় তার রাজনৈতিক কার্যক্রম পুনরুজ্জীবিত করে এবং ১৯৭৯ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামে নতুন যাত্রা শুরু করে। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থান (১৯৮২-১৯৯০) সময়ে জামায়াতে ইসলামী। ১৯৮০-র দশকে সামরিক স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের শাসনের বিরুদ্ধে জামায়াত রাজপথে আন্দোলন সংগ্রামে অন্যতম প্রধান শক্তিতে পরিণত হয়। লিয়াজোঁ কমিটির মাধ্যমে ৮ দল, ৭ দল ও ৫ দলের সমন্বিত আন্দোলনে জামায়াত ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির নিরলস ভূমিকা পালন করে। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদের পতনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ধারায় জামায়াতের অবদান ছিল অনস্বীকার্য। চার. তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণতান্ত্রিক আন্দোলন ও সংবিধান সংস্কারে (১৯৯১-২০০৬) জামায়াতে ইসলামীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় জামায়াতে ইসলামীর সবচেয়ে ঐতিহাসিক ও মৌলিক অবদান হলো ‘তত্ত্বাবধায়ক সরকার’ ব্যবস্থার উদ্ভাবন ও তা বাস্তবায়নে দীর্ঘ সংগ্রাম। ১৯৮৬ সালে জাতীয় সংসদে জামায়াতের ১০ জন সংসদ সদস্য প্রথম নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন। পরবর্তীতে ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত একটানা রাজপথের আন্দোলনের মাধ্যমে জামায়াত এই দাবিকে সর্বজনীন রূপ দেয়। ১৯৯৬ সালে জাতীয় সংসদে সর্বসম্মতভাবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত হয়, যা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নতুন যুগের সূচনা করেছিল। পাঁচ. জামায়াতে ইসলামীর ক্ষমতার রাজনীতিতে অংশ এবং স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত (২০০১-২০০৬)। ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী চারদলীয় জোটের অংশ হিসেবে অংশগ্রহণ করে বিপুল ভোটে বিজয়ী হয়। জামায়াতের তৎকালীন আমীর মাওলানা মতিউর রহমান নিজামী কৃষি ও শিল্প মন্ত্রণালয় এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তাঁদের মেয়াদের ৫ বছরে উভয় মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি, স্বজনপ্রীতি বা দুর্নীতির একটি আঁচড়ও লাগেনি। আন্তর্জাতিক মহলেও তাঁদের প্রশাসনিক দক্ষতা, সততা এবং স্বচ্ছতা প্রশংসিত হয়, যা বাংলাদেশে সৎ ও যোগ্য নেতৃত্বের এক অনন্য উদাহরণ তৈরি করে। ছয়. জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের শাহাদাত, আয়নাঘর, গুম ও রক্তের ইতিহাস আজও মনে হলে নেতাকর্মীদের চোখে পানি চলে আসে, কান্নায় ভেঙ্গে পড়ে। জুলাই গণহত্যাকারী বর্বর রাজনৈতিক দল আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ওপর যে চরম বর্বরতা চালানো হয়েছে, তা ইতিহাসের কালো পাতায় লেখা থাকবে। কারণ প্রহসনের বিচারের মাধ্যমে জামায়াতে শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়, যা বিশ্ব ইসলামী আন্দোলনের ইতিহাসে বিরল ঘটনা; মুসলিম বাদ্রারহুড ও হামাস বাদে গণতান্ত্রিক সমাজে এতোটা জুলুম নির্যাতনের শিকার হয়নি জামায়াতের মতো কোনো ইসলামী সংগঠন। ইতিহাসের কুখ্যাত ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে তথাকথিত যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনালকে অস্ত্র হিসেবে ব্যবহার করে জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা করে। জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা এবং মীর কাসেম আলীকে ফাঁসি দিয়ে শহীদ করা হয়। জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযম এবং প্রখ্যাত মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে চিকিৎসাবঞ্চিত রেখে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়। ফাঁসি রায় দিয়েছিল এটিএম আজহারকেও মহান আল্লাহ জুলাই বিপ্লবের মাধ্যমে তাকে বাঁচিয়ে দিয়েছেন, এই জনপ্রিয় নেতা এখন জাতীয় সংসদের সদস্য (এমপি)। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় হাজার হাজার নেতাকর্মীকে নির্বিচারে হত্যা ও পঙ্গু করে দেওয়া হয়। বুক চিরে গুলি করা, হাত-পায়ের রগ কেটে দেওয়া এবং গুম করার কালচার শুরু হয়। ইসলামী ছাত্রশিবির ও জামায়াতের শত শত নেতাকর্মীকে বছরের পর বছর ধরে তুলে নিয়ে গোপন বন্দিশালা ‘আয়নাঘরে’ আটকে রেখে অমানবিক নির্যাতন চালানো হয়, যাদের অনেকের খোঁজ আজও মেলেনি। সাত. জুলাই গণঅভ্যুত্থান এবং ছাত্র-জনতার বিপ্লবে জামায়াত-শিবিরের ভূমিকা ছিল ঐতিহাসিক। ২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় স্বাধীনতা। ফ্যাসিস্ট শেখ হাসিনার ১৫ বছরের দুঃশাসনের তাসের ঘর ভেঙে দিতে এ আন্দোলনে জামায়াত ও ইসলামী ছাত্রশিবির অনুঘটক হিসেবে কাজ করেছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিবিরের সাধারণ কর্মী থেকে শুরু করে সমন্বয়করা রাজপথে বুক পেতে দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে বুলেট সহ্য করে জীবন উৎসর্গকারী বীরদের একটি বিশাল অংশ ছিল ছাত্রশিবির ও জামায়াতের তরুণ কর্মী ও সমর্থক। আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে জামায়াত তার সর্বাত্মক সাংগঠনিক শক্তি নিয়ে দেশের রাজপথে নেমে আসে, যা ৫ আগস্ট ২০২৪ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করে। আট. জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ; নতুন ভোর ও জামায়াত-শিবিরের জাতি গঠনমূলক অন্যান্য ভূমিকা রাখায় জনগণ জামায়াত আমীর ডা. শফিকুর রহমানকে মানবিক নেতা হিসেবে খেতাব দিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ২০২৬ সালের বর্তমান সময় পর্যন্ত নতুন বাংলাদেশ পুনর্গঠনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির দায়িত্বশীল ও প্রশংসনীয় ভূমিকা পালন করছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর দেশে তৈরি হওয়া শূন্যতার সুযোগে যাতে কেউ নৈরাজ্য, লুটপাট বা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালাতে না পারে, সেজন্য জামায়াত ও শিবিরের কর্মীরা রাত জেগে মন্দির, গীর্জা ও জাতীয় সম্পদ পাহারা দিয়েছে। ২০২৪ ও ২০২৫ সালের বিভিন্ন সময়ের ভয়াবহ বন্যায় জামায়াতের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম ছিল দেশব্যাপী দৃষ্টান্তমূলক। কোটি কোটি টাকার তহবিল নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে দলটি। ইতিহাসের কুখ্যাত ফ্যাসিস্ট আওয়ামী শাসনকালে অগণিত শীর্ষ নেতা হারানো এবং ১৫ বছর জুলুমের শিকার হওয়া সত্ত্বেও জামায়াত কোনো ধরনের প্রতিশোধের রাজনীতিতে লিপ্ত হয়নি। জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান স্পষ্ট ঘোষণা করেছেন—”আমরা প্রতিশোধ নেব না, বিচারিক প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করব।” অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রের মৌলিক সংস্কার, দুর্নীতি দমন এবং অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করতে জামায়াত কার্যকর প্রস্তাবনা ও সমর্থন দিয়ে আসছে। নয়. জাতীয় সংসদের মূল চালিকাশক্তি ও বিকল্প রাষ্ট্রচিন্তার রূপরেখা দিয়েছে জামায়াত। ৮৫ বছরের পথচলায় জামায়াতে ইসলামী আজ বাংলাদেশের রাজনীতিতে এক সুদৃঢ় ও অপরিহার্য শক্তিতে পরিণত হয়েছে। ঐতিহাসিক পরিসংখ্যান এবং গণমানুষের আস্থা প্রমাণ করে, আগামীর বাংলাদেশে সংসদীয় রাজনীতি ও শাসনব্যবস্থায় জামায়াত একটি প্রধান নিয়ন্ত্রক ভূমিকা পালন করতে যাচ্ছে। জামায়াত ও ইসলামী ছাত্রশিবির আজ কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং এটি সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও খোদাভীরু নাগরিক তৈরির একটি সুসংগঠিত কারখানায় পরিণত হয়েছে। দলটির প্রস্তাবিত “ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র” ব্যবস্থা—যেখানে বৈষম্য থাকবে না, বিচার বিভাগ স্বাধীন থাকবে, যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হবে এবং ইসলামের মূলনীতির আলোকে সকল ধর্মের মানুষের অধিকার ও স্বকীয়তা সংরক্ষিত থাকবে—তা দেশের সাধারণ মানুষের কাছে প্রতিনিয়ত আরও গ্রহণযোগ্য হয়ে উঠছে। পরিশেষে; ৮৫ বছরের এই দীর্ঘ পরিক্রমায় জামায়াতে ইসলামী ব্রিটিশ রাজশক্তি, পাকিস্তানের সামরিক স্বৈরাচার এবং বাংলাদেশের শেখ হাসিনার খুনি ফ্যাসিবাদী শাসনের মুখোমুখি হয়েও ধ্বংস হয়ে যায়নি; বরং ফিনিক্স পাখির মতো বারবার ছাই ভস্ম থেকে জেগে উঠেছে। ফাঁসির কাষ্ঠ, গুম, খুন এবং অন্ধকারের আয়নাঘর—কোনো কিছুই এই আন্দোলনের কর্মীদের ঈমানী চেতনা ও সততার ভিত্তিকে নাড়াতে পারেনি। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের কোটি কোটি নেতাকর্মীদের জন্য এই ৮৫ বছরের ইতিহাস কেবল অতীত স্মরণের আয়োজন নয়; এটি একটি প্রত্যয় ও দায়বদ্ধতার স্মারক। রক্তে রঞ্জিত এই ইতিহাস বার্তা দেয়—জুলুম যত তীব্রই হোক, সত্য ও ইনসাফের জয় অবশ্যম্ভাবী। নতুন বাংলাদেশের আগামীর ভোরে জামায়াতে ইসলামীই হবে জনগণের গণতান্ত্রিক অধিকার, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষার মূল কাণ্ডারী। হে প্রবীণ; হে তরুণ সম্মুখ পাণে এগিয়ে যাও নতুন বাংলাদেশের নতুন ভোর হবে ইসলামে, নতুন ভোরের শিশির মাড়িয়ে এগিয়ে যাবে আহমদ মুসারা হেরার তোরণের দিকে।