পাকিস্তান ও আফগানিস্তান দু’টি ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ। কিন্তু দেশ দু’টির মধ্যকার সঙ্ঘাতের কারণ কি? ইতিহাসের দিকে দৃষ্টি ফেরালে আমরা দেখতে পাই, ১৯৪৭ সালে আফগানিস্তানই একমাত্র মুসলিম দেশ ছিল যেটি পাকিস্তানের জাতিসংঘ সদস্যপদের বিরুদ্ধে ভোট দিয়েছিল। আফগানিস্তান তখন মোহাম্মদ জহির শাহ দ্বারা শাসিত ছিল। তিনি ছিলেন দেশটির রাজা। এই রাজা ৪০ বছর ধরে দেশটি শাসন করেছেন।

স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের ঘনিষ্ঠ হওয়ায়, বাদশাহ জহির শাহ পাকতুনিস্তান নামক একটি কৌশল উদ্ভাবন করে ভারতের কৃতজ্ঞতা অর্জন করেছিলেন। তবে ১৯৭৩ সালে তার চাচাতো ভাই এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ দাউদ খান তাকে ক্ষমতাচ্যুত করেন। তিনি রাজতন্ত্রও বিলুপ্ত করেছিলেন। ১৯৭৮ সালের এপ্রিলে পিপলস ডেমোক্রেটিক পার্টির হাতে দাউদ ও তার পরিবার খুন হন।

তারপর থেকে দেশটিতে অনেক কিছুই ঘটেছে এবং বিশ্বশক্তিগুলো আফগানিস্তানের বর্তমান অবস্থার সাথে জড়িত। এটি উনিশ শতকের ক্রুশিয়ার এক আকর্ষণীয় ও রক্তাক্ত ইতিহাসের মতো একটি কাহিনী। আফগান নেতাদের ভূখ- দাবি নিয়েই পাকিস্তানের সাথে সমস্যা। ফিল্ডমার্শাল আইয়ুব খান একবার হতাশ হয়েই মন্তব্য করেছিলেন- আফগানিস্তান করাচি পর্যন্ত ভূখ- পায়।

আফগান শাষকদের চিন্তা-ভাবনার একটি প্রধান কারণ ছিল পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা সেনাবাহিনীর বিরুদ্ধে আহমদ শাহ আবদালির বিজয়। দেশে ফেরার পথে তিনি অঞ্চলের স্থানীয় রাজাদের কাছে স্পষ্ট করে দিয়েছিলেন, তিনি তাদের নিজের অধীনস্থ সামন্ত বলে মনে করেন। অবশেষে, ব্রিটিশরা আফগানদের বর্তমান বেলুচিস্তান প্রদেশ (যা এখন খাইবারপাখতুনখোয়া) থেকে বিতাড়িত করে। যার ফলে দুই হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত দেখাশোনা করার দায়িত্ব পাকিস্তানের ওপর গিয়ে পড়ে।

আফগান রাজনীতিবিদদের একাংশের মধ্যে থাকা পাকিস্তানবিরোধী মনোভাবকে কাজে লাগানোর সুযোগ ভারত লুফে নেয়। স্নায়ুযুদ্ধের সময় আফগান শাসকরা সমর্থনের জন্য প্রায়শই সোভিয়েত ইউনিয়নের দিকে তাকাত, আর নয়াদিল্লী নিজেকে পূর্ব-পশ্চিম উত্তেজনায় নিরপেক্ষ বলে দাবি করত। তখন পাকিস্তান মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্য ছিল। ফলে পাকিস্তানের বিরুদ্ধে একটি অলিখিত কাবুল-দিলীø-মস্কো ত্রিপক্ষীয় অক্ষশক্তি গড়ে ওঠে। ঘটনাক্রমে আফগানিস্তানকে দখল, শোষণ, লুণ্ঠন ও সার্বভৌমত্ব থেকে বঞ্চিত হতে হয়েছিল এবং দেশটির লাখ লাখ মানুষকে আশ্রয়, খাদ্য ও শান্তির অন্বেষণে পাকিস্তানে পালিয়ে আসতে হয়েছিল।

আফগানিস্তানের হাজার হাজার মানুষ তখন পাকিস্তানী নাগরিকত্ব অর্জন করতে, ব্যবসায় চালাতে এবং ভালোভাবে জীবনযাপন করতে সক্ষম হয়েছে। পাকিস্তান আফগানদের জন্য এত কিছু করা সত্ত্বেও কাবুলের শাসকরা নির্লজ্জভাবে বিএলএ এবং টিটিপির মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন করে। অথচ এই দু’টি সন্ত্রাসী গোষ্ঠীর সাথে নয়াদিলীøর যোগসূত্র রয়েছে বলে মনে করা হয়। উভয় সন্ত্রাসী গোষ্ঠীই পাকিস্তানী সামরিক বাহিনী এবং বেসামরিক যানবাহনে হামলার পরিকল্পনা ও হামলা চালানোর জন্য আফগানিস্তানকে ব্যবহার করে। টিটিপির কাছে রাইফেলচালিত রকেট, গ্রেনেড এবং নাইটভিশন চশমা রয়েছে। যদিও এর বেশির ভাগই আফগানিস্তান থেকে চলে যাওয়া ন্যাটোবাহিনীর ফেলে যাওয়া অস্ত্র। তবে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়, এর অনেকগুলোই ভারত সরবরাহ করেছে।

জুনে করাচিতে একটি রেঞ্জার্স স্থাপনায় হামলায় তিনজন কর্মী নিহত হওয়ার ঘটনাটি কাবুলের শাসকদের পাকিস্তানবিরোধী উগ্রপন্থারই প্রমাণ। মনে হচ্ছে, আফগানিস্তান যুদ্ধ-বিগ্রহের কারণে বিশ্বের অন্যতম দারিদ্র্যপীড়িত এবং কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন দেশ হওয়া সত্ত্বেও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার এবং সেখানে ড্রোন হামলা চালানোর মতো আবস্থায় আছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সম্প্রতি বলেছেন, কাবুলের শাসকরা ‘সন্ত্রাসবাদে অর্থায়ন করছে’।

পাকিস্তান আফগানিস্তানের অভ্যন্তরে তাদের হামলাগুলোকে ন্যায্য বলে দাবি করেছে। তাদের যুক্তি হলো-পাকিস্তানের সংবেদনশীল বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য এসব জায়গায় প্রশিক্ষণ দেয়া হয়। আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের সাবেক দূত আসিফ দুররানি ইঙ্গিত দিয়েছেন, টিটিপি সন্ত্রাসীরা পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালানো বন্ধ না করা পর্যন্ত আফগানিস্তানের অভ্যন্তরের লক্ষ্যবস্তুতে পাকিস্তানের হামলা অব্যাহত থাকবে।

আফগান ইন্টারন্যাশনালকে দেয়া এক সাক্ষাৎকারে জনাব দুররানি বলেন, ‘টিটিপি দ্বারা সৃষ্ট হুমকি নির্মূল না করা পর্যন্ত আফগান তালেবান এবং পাকিস্তানের মধ্যকার উত্তেজনা ও সঙ্ঘাত অব্যাহত থাকবে।’ তিনি বলেন, ইসলামাবাদ সরাসরি একটি সন্ত্রাসী হুমকির মোকাবেলা করছে, তাই পাকিস্তান আন্তর্জাতিক আইন অনুযায়ী তার কার্যক্রম চালাচ্ছে। তিনি আরো উল্লেখ করেছেন, জাতিসঙ্ঘ সনদের ৫১নং ধারায় সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে- কোনো রাষ্ট্র সন্ত্রাসবাদের হুমকির মুখে পড়লে সেই হুমকির জবাব দেয়ার তার অধিকার রয়েছে। পাকিস্তান জাতিসঙ্ঘের বিধান অনুযায়ী টিটিপির বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে, কারণ কাবুল সরকার এই সন্ত্রাসীদের পাকিস্তানে হামলা চালানো থেকে বিরত রাখতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, আফগানিস্তানের অভ্যন্তরে হামলায় হতাহতের যে খবর পাওয়া গেছে, সে প্রসঙ্গে সঠিকভাবে উল্লেখ করা হয়েছে, টিটিপি উগ্রবাদীরা কোনো বিচ্ছিন্ন ঘাঁটিতে কাজ করে না; বরং আবাসিক এলাকা থেকে তাদের কার্যক্রম চালায়। যার ফলে সামরিক অভিযানের সময় এই স্থানগুলো অনিবার্য লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পাকিস্তানকে অবশ্যই আফগান তালেবানদের ওপর তাদের ভূখ- থেকে পরিচালিত সন্ত্রাসী কর্মকা- নিয়ন্ত্রণে সব ধরনের চাপ সৃষ্টি করতে হবে।

ইরানে মার্কিন ও ইসরাইলের চাপিয়ে দেয়া অন্যায্য যুদ্ধ প্রলম্বিত হওয়ায় পাকিস্তান-আফগান সঙ্ঘাত বর্তমানে বন্ধ রয়েছে বলে মনে করা হচ্ছে। এই সঙ্ঘাত বন্ধের উদ্যোগও নেয়া হয়েছে। তুরস্ক সঙ্ঘাত বন্ধে মধ্যস্থতা করছিল। কয়েকটি বৈঠকও হয়েছিল। এই সঙ্ঘাতের পেছনে ভারতের ইন্ধন রয়েছে। মুসলিম দেশগুলোকে তাদের শত্রু-মিত্র চিনে এগোতে হবে বলে পর্যবেক্ষক মহল মনে করে।

লেখক : সহসভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে।