জসিম উদ্দিন মনছুরি
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সহিংসতা নতুন করে জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। গোপালগঞ্জে চলমান সহিংসতায় কমপক্ষে ৮ থেকে ১০টির বেশি বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়েছে বলে স্থানীয় সূত্র ও গণমাধ্যমের খবরে জানা গেছে। সহিংসতা ও নাশকতার ঘটনা গত ১৪ নভেম্বর ২০২৬ গভীর রাত থেকে শুরু হয়ে ১৭ নভেম্বর রাত পর্যন্ত দফায় দফায় চলমান রয়েছে। চলমান রাজনৈতিক অস্থিরতা ও নাশকতায় সারাদেশে ক্ষতিগ্রস্ত স্থাপনার কোনো চূড়ান্ত সংখ্যা সরকার, পুলিশ কিংবা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী ১০ নভেম্বর থেকে শুরু হওয়া সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বাড়িঘর, রাজনৈতিক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস, একটি থানা এবং একাধিক যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে।
ঘটনার সূত্রপাত ও সময়কাল : গত ১৪ নভেম্বর গভীর রাতে টুঙ্গিপাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের লাঠিসোঁটা নিয়ে মিছিল এবং বিএনপি ও যুবদলের কার্যালয়ে অগ্নিসংযোগের মাধ্যমে এই উত্তেজনার সূত্রপাত হয়। এরপর রোববার ১৫ নভেম্বর বেলা সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল ঘিরে জেলার বিভিন্ন স্থানে হামলা ছড়িয়ে পড়ে। সর্বশেষ ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া থানায় হামলা ও সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
গণমাধ্যম ও রাজনৈতিক দলগুলোর তথ্য অনুযায়ী এ পর্যন্ত যেসব বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে তার উল্লেখযোগ্য হলো সংসদ সদস্যের বাড়ি। ১৭ নভেম্বর সন্ধ্যায় গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য এস এম জিলানীর পাটগাতী বাজার সংলগ্ন বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিএনপি নেতাকর্মীদের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। জেলা বিএনপির সভাপতির তথ্যমতে রোববার সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ হোসেন মোল্লার বাসভবন সহ বিএনপি নেতাকর্মীদের অন্তত সাতটি বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া শ্রীরামকান্দির জসিম শেখ ও পাটগাতীর গোপাল সরকারের বাড়িতেও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
টুঙ্গিপাড়া থানায় হামলা ও অন্যান্য ক্ষয়ক্ষতি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে আগুন লাগানো হয়েছে। বিবিসি বাংলা ও দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী ঘটনার সূত্রপাত নাশকতার অভিযোগে আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নিতে সন্ধ্যার পর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। হামলা ও অগ্নিসংযোগ সন্ধ্যা ৭টার পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল নিয়ে থানা ঘেরাও করে। পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে সরে গেলে হামলাকারীরা থানার ভেতরে ঢুকে ভবনে এবং থানা চত্বরে থাকা পুলিশের একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যাংক : জেলার একটি গ্রামীণ ব্যাংক শাখা, শহরের এফএনএফ সুপার শপ এবং গওহরডাঙ্গা ও টুঙ্গিপাড়া বাজারের বেশ কয়েকটি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। ঢাকা ট্রিবিউনের তথ্যমতে টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করা হয়েছে।
নগর ভবনে হামলা : ঢাকা মেইলের প্রতিবেদন অনুযায়ী খুলনা সিটি করপোরেশনের নগর ভবনের সিঁড়ি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। তবে এতে ভবনটি পুড়ে যাওয়া বা বড় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। স্মৃতিস্তম্ভ ও স্থাপনা শহরের জুলাই স্মৃতিস্তম্ভ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরের নামফলক ভাঙচুর করা হয়েছে। যানবাহন রাজধানী ঢাকা ও ফরিদপুর সহ বিভিন্ন জেলায় অন্তত আট থেকে দশটির বেশি যাত্রীবাহী বাস ও গাড়িতে আগুন দেওয়া হয়েছে।
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড : জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে ১২ নভেম্বর ২০২৬ রাত ১২টা ২০ মিনিটের দিকে আগুন দেওয়া হয়। ক্ষয়ক্ষতি: ঘরটিতে কেউ বসবাস করতেন না, তবে ভেতরে থাকা পাঁচটি কক্ষ পুড়ে যায়।
আইনশৃঙ্খলা ও গোপালগঞ্জ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য: ১৭ নভেম্বর রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। যুগান্তরের প্রতিবেদন অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী জানান যে কোনো নিরীহ মানুষ যেন গুলীতে নিহত না হন, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী গোপালগঞ্জে ধৈর্য ধরছে। তবে আত্মরক্ষার প্রয়োজন হলে বাহিনী প্রয়োজনীয় বল প্রয়োগ করবে। অপরাধীদের শনাক্তকরণ টুঙ্গিপাড়া থানায় হামলা, সংসদ সদস্যের বাড়ি ও দোকানপাটে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ, অডিও ও ছবি দেখে শনাক্ত করে আইনের আওতায় আনার ঘোষণা দেন তিনি।
গ্রেপ্তারের পরিসংখ্যান : পুলিশ সদর দপ্তরের সর্বশেষ আনুষ্ঠানিক হিসাব অনুযায়ী ৭ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৯ দিনে সারাদেশে সুনির্দিষ্ট নাশকতার মামলায় ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান চলমান থাকায় অন্যান্য মামলা ও পরোয়ানাভুক্ত আসামী সহ সর্বমোট গ্রেপ্তারের সংখ্যা কয়েক শতাধিক।
সারাদেশের পরিসংখ্যান : পুলিশ সদর দপ্তর জানিয়েছে ৭ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে ৪৫টি পরিবহনে অগ্নিসংযোগ ও ৫১টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় ২১টি মামলা হয়েছে। এসব মামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা ও অন্যান্য জেলার বিশেষ অভিযান : খবরে জানা যায় মিরপুর সহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া সোমবার দুপুর থেকে মঙ্গলবার ১৭ নভেম্বর দুপুর পর্যন্ত ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ সাঁড়াশি অভিযানে বিভিন্ন অভিযোগে মোট ৫২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া গোপালগঞ্জে সহিংসতা ও নাশকতার ঘটনায় পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তথ্যমতে গোপালগঞ্জে নাশকতা চালিয়ে ঢাকায় পালিয়ে আসা নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকে মঙ্গলবার ভোররাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি। এর আগে গোপালগঞ্জ থেকে নাশকতার চেষ্টার অভিযোগে আরও অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। অন্যান্য জেলা নেত্রকোনার মোহনগঞ্জ, কুমিল্লার মুরাদনগর ও ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলায় নাশকতার মামলা ও চেষ্টার অভিযোগে স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সহিংসতার মূল কারণ : গোপালগঞ্জ সহ সারাদেশে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার মূল কারণ হলো কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কর্মসূচি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি এবং আসন্ন ডিসেম্বর মাসকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা। গণমাধ্যম, পুলিশ এবং গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী এই সহিংসতা ছড়িয়ে পড়ার পেছনে বেশ কয়েকটি নির্দিষ্ট কারণ ও প্রেক্ষাপট কাজ করছে লকডাউন কর্মসূচি ও শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবি বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়ার দাবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী ১৯ নভেম্বর সারাদেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। মূলত সেই কর্মসূচির প্রস্তুতি ও শক্তি প্রদর্শনের অংশ হিসেবে গোপালগঞ্জে মিছিল বের করা হয়। আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা নাশকতার অভিযোগে পুলিশ গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে। আটক এই নেতাকর্মীদের ছিনিয়ে নিতেই ১৭ নভেম্বর সন্ধ্যায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ চালানো হয়।গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে হামলাকারীরা বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া দল এনসিপির নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয়কে লক্ষ্যবস্তু বানিয়েছে। খবরে বলা হয়েছে বিদেশে অবস্থানরত সাবেক এক মন্ত্রীর একটি কথিত অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উত্তেজনা আরও বেড়ে যায়। ওই অডিওতে ক্ষমতাসীন দল ও এনসিপির নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার উসকানি দেওয়া হয়। এ ছাড়া গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে আসন্ন ডিসেম্বর মাসকে কেন্দ্র করে দেশে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে সীমান্ত দিয়ে ককটেল ও বিস্ফোরক এনে বিভিন্ন স্থানে নাশকতা চালানো হচ্ছে।
সরকার ও বিরোধী দলের অবস্থান এবং ব্যর্থতার কারণ : সাম্প্রতিক সহিংসতা ও নাশকতা নিয়ন্ত্রণে সরকার এবং সংসদের বিরোধী দলগুলোর মধ্যে মতপার্থক্য ও পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে।জামায়াত ও এনসিপি সংসদে সোচ্চার ভূমিকা ও প্রতিকার দাবি করেছেন। বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এবং বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সংসদে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ডা. শফিকুর রহমান আগামী ১৯ নভেম্বর গোপালগঞ্জে বড় ধরনের নাশকতার পরিকল্পনার কথা উল্লেখ করে সাধারণ মানুষের জানমাল রক্ষায় সরকারের কাছে সুনির্দিষ্ট ও দৃশ্যমান পদক্ষেপ দাবি করেন।
সরকারের ব্যর্থতার কারণ হিসেবে আগাম গোয়েন্দা তথ্য ও প্রতিরোধমূলক ব্যবস্থার অভাব ও হুমকি মূল্যায়নে ঘাটতি রয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ও নাশকতার পরিকল্পনাকে সরকার শুরুতে গুরুত্ব দেয়নি। পুলিশ বাহিনীর প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও মনোবলের সংকট অবকাঠামো ও জনবল সংকট। দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণে বলা হয়েছে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের ৬৩৯টি থানার মধ্যে প্রায় ৪৫০টি ক্ষতিগ্রস্ত ও অকার্যকর হয়ে পড়েছিল। বাস্তবতা অস্বীকার করার প্রবণতা ও রাজনৈতিক উদাসীনতা। স্বরাষ্ট্রমন্ত্রী এসব নাশকতাকে এক-দুটি বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছেন। তৃণমূল পর্যায়ে রাজনৈতিক কোন্দল ও নিয়ন্ত্রণহীনতা। আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে মব ভায়োলেন্স, চাঁদাবাজি ও ছিনতাই । সরকারের পাল্টা যুক্তি এটি কোনো ব্যর্থতা নয়, বরং একটি সচেতন কৌশল। নাশকতাকারীরা উসকানি দিয়ে বড় রক্তপাত ঘটাতে চায় যাতে আন্তর্জাতিক মহলে সরকারকে বিতর্কিত করা যায়।
পুলিশের ভেতরে অনুপ্রবেশ : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গোপন যোগাযোগ ও পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে সর্বশেষ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের আরআরএফ পুলিশ সুপার এসপি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। ২৮তম বিসিএসের এই কর্মকর্তাকে ১৪ নভেম্বর ২০২৬ রাতে চট্টগ্রামের পুলিশ অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর আলম তার ব্যক্তিগত ও সরকারি মোবাইল ফোনের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে নিয়মিত যোগাযোগ রাখতেন। শেখ হাসিনার দেশে ফেরা এবং ডিসেম্বর মাসে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনায় তিনি পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহ করেছিলেন। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করার পর ১৫ নভেম্বর আদালত তাকে চার দিনের রিমান্ডে পাঠান। পূর্বে গ্রেপ্তারকৃত অপর কর্মকর্তা সাবেক ওসি রাকিবুল ইসলামকেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়। শতাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা গোয়েন্দা জালে রয়েছে বলে জানা গেছে। বিবিসি বাংলার খবরে জানা গেছে প্রায় ২২ হাজার সদস্যের ওপর অভ্যন্তরীণ তদন্ত ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সহিংসতা প্রতিরোধে করণীয় : বর্তমান রাজনৈতিক অস্থিরতা, নাশকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকট কাটিয়ে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নিম্নোক্ত কার্যকর ব্যবস্থা নেওয়ার যেতে পারে। ১. গোয়েন্দা নজরদারি ও আগাম প্রতিরোধ জোরদার করা। তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ। সহিংসতা ঘটার আগেই প্রতিরোধ করতে হবে। ২. পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান ও সংস্কার। জবাবদিহিতা নিশ্চিত করা তথ্য পাচারকারীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। ৩. জাতীয় ঐক্য ও রাজনৈতিক সংলাপ ও দলমত নির্বিশেষে ঐকমত সৃষ্টি করা। দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তার স্বার্থে সকল গণতান্ত্রিক শক্তির মধ্যে ন্যূনতম জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। ৪. নাশকতাকারীদের বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান আইনি ব্যবস্থা ও বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা। ভিডিও ফুটেজ ও তথ্যপ্রমাণের ভিত্তিতে দ্রুত গ্রেপ্তার ও বিশেষ ট্রাইব্যুন্যালে শাস্তি নিশ্চিত করতে হবে। ৫. সীমান্ত নিরাপত্তা ও অবৈধ বিস্ফোরক নিয়ন্ত্রণ। চোরাচালান রোধ সীমান্ত দিয়ে ককটেল, পেট্রলবোমা বা বিস্ফোরক অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও পুলিশের যৌথ টহল জোরদার করতে হবে। ৬. সাইবার স্পেস ও গুজব নিয়ন্ত্রণ ডিজিটাল মনিটরিং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি ও গুজবের বিরুদ্ধে সাইবার ক্রাইম ইউনিটকে সক্রিয় করতে হবে। ৭. গুরুত্বপূর্ণ স্থাপনা ও জননিরাপত্তা নিশ্চিতকরণ। বিশেষ নিরাপত্তা বলয়। থানা, আদালত, ব্যাংক, বিদ্যুৎকেন্দ্র এবং গণপরিবহনে সিসিটিভি ও প্রহরা নিশ্চিত করতে হবে। ৮. তৃণমূল পর্যায়ে রাজনৈতিক কোন্দল ও চাঁদাবাজি বন্ধ করা। অভ্যন্তরীণ শৃঙ্খলা চাঁদাবাজি ও মব ভায়োলেন্স কঠোরভাবে দমন করতে হবে। ৯. যৌথ বাহিনীর সমন্বিত অভিযান ও সমন্বিত টহল। ঝুঁকিপূর্ণ জেলা ও উপজেলায় পুলিশ, র্যাব, বিজিবি এবং প্রয়োজনে সেনাবাহিনীর সমন্বয়ে নিয়মিত যৌথ টহল পরিচালনা করতে হবে। ১০. অর্থনৈতিক স্থিতিশীলতা ও জনজীবন স্বাভাবিক রাখা। ব্যবসা-বাণিজ্যে নিরাপত্তা পরিবহন খাত, বাজার এবং শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন নিরাপত্তা দিয়ে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে হবে।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে দাবি করে আসছে। মূলত সাংবিধানিক ও আইনি ধারাবাহিকতার যুক্তি, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাকে অসাংবিধানিক ক্ষমতা দখল হিসেবে আখ্যায়িত করা এবং দলীয় রাজনৈতিক কৌশল কাজ করছে। তাদের যুক্তি পদত্যাগপত্র না থাকা, সংবিধানের ৫৭ অনুচ্ছেদ অনুযায়ী লিখিত পদত্যাগ না করলে পদ শূন্য হয় না, অন্তর্বর্তী সরকার ও ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ নির্বাচনকে অবৈধ বলা, ট্রাইব্যুন্যালের রায় প্রত্যাখ্যান এবং নেতাকর্মীদের মনোবল ধরে রাখা। এই প্রেক্ষাপটে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়, কঠোরভাবে দমন করাই একমাত্র সমাধান, তবে আইনের শাসন ও জাতীয় ঐক্যের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। সর্বোপরি গণতন্ত্রের পক্ষের ও দেশপ্রেমিক জনগণের মধ্যে ঐক্যের কোন বিকল্প নেই। সংকট সমাধানে এখনই সরকার ও বিরোধী দলের কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন।
লেখক : কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও এম.ফিল গবেষক-চবি।
