গত শতাব্দীর আশির দশকে সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদ একবার ঘোষণা করেছিলেন, ‘অপরিকল্পিত জনসংখ্যা বৃদ্ধি এক নম্বর জাতীয় সমস্যা।’ তার এই বক্তব্য বা ঘোষণা ছিল সম্পূর্ণরূপেই বিভ্রান্তিকর ও সত্যের বিকৃতি মাত্র। কারণ জনসংখ্যা তা পরিকল্পিতই হোক আর অপরিকল্পিতই হোক কখনো একটি দেশের এক নাম্বার জাতীয় সমস্যা হতে পারে না। জনসংখ্যা হচ্ছে আল্লাহ্র দেয়া এক অপার নিয়ামত। জনসংখ্যা এমনই এক উপকরণ যা ছাড়া কোন উৎপাদন কার্য সম্পাদিত হতে পারে না। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে না পারাটাই সমস্যা। আর জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার দায়িত্ব রাষ্ট্রের। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতির ব্যাপক বিস্তার। আমরা প্রত্যক্ষ করছি, স্বাধীনতার পর থেকে আমাদের দেশে দুর্নীতি শুধু বাড়ছেই। দুর্নীতির কারণে সমাজে শ্রেণিবৈষম্য বাড়ছে। বাড়ছে বিত্তবান-বিত্তহীনের মাঝে ব্যবধান। প্রতিটি সরকারই দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে কিন্তু বাস্তবে দুর্নীতিকে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আশ্রয়-প্রশয় দিয়ে থাকে। উল্লেখ্য, প্রায় প্রতিটি সামাজিক অপরাধের পেছনে কোন না কোনভাবেই দুর্নীতি বা আর্থিক বিষয় জড়িত থাকে। সম্প্রতি রাজধানীর মীরপুরে একটি ব্যক্তি মালিকানাধীন চিকিৎসা কেন্দ্রে হামলা ও ব্যাপক ক্ষতি সাধনের অভিযোগে সরকারদলীয় একজন নারী সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে উক্ত নারী সংসদ সদস্য পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর এ পদক্ষেপ প্রশংসিত হয়েছে। তবে এখানে থেমে থাকলেই চলবে না। দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে তা থেকে উত্তরণের জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) ২০০১ সালে তাদের প্রতিবেদনে দুর্নীতির ধারণাসূচকে বাংলাদেশকে ‘এক নাম্বারে’ স্থান দিয়েছিল। এ নিয়ে আওয়ামী লীগ তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের তীব্র সমালোচনা করতো। কিন্তু তারা একবারও ভেবে দেখেনি, টিআই ২০০১ সালে দুর্নীতি সম্পর্কিত যে প্রতিবেদন প্রকাশ করেছিল তার ভিত্তি বছর ছিল ২০০০ সাল, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। কাজেই দুর্নীতির ধারণা সূচকে বিশ^চ্যাম্পিয়ন হবার দায় তাদের ওপরই বর্তায়। আর দুর্নীতি কখনো একদিনে সৃষ্টি হয় না। একদিনে নির্মূলও হয় না। ২০০০ সাল থেকে শুরু করে পরবর্তী আরো চার বছর বাংলাদেশ দুর্নীতির ধারণাসূচকে বিশ^ চ্যাম্পিয়ন হয়েছিল। পরবর্তীতে বাংলাদেশ দুর্নীতিতে বিশ^চ্যাম্পিয়নের অবস্থান থেকে পিছিয়ে যায়। তার অর্থ কিন্তু এই নয় যে, বাংলাদেশে দুর্নীতি কমেছে। বাংলাদেশে দুর্নীতি অবশ্যই বেড়েছে কিন্তু বিশে^র কোন কোন দেশে দুর্নীতি বাংলাদেশের চেয়েও বেড়েছে। আর মূলত সে কারণেই বাংলাদেশ দুর্নীতিতে তার বিশ^চ্যাম্পিয়ন অবস্থান হারায়। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে দেশে দুর্নীতির কেমন বিস্তার ঘটেছিল তা আমরা প্রত্যক্ষ করেছি। অন্তর্বর্তীকালীন সরকার আমলে গঠিত শে^তপত্র কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ থেকে বর্ণিত সময়ে ২৩ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার সমতুল্য ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এর বাইরে আরো অনেক টাকা বিদেশে পাচার করা হয়েছে যার কোন পরিসংখ্যান আমাদের জানা নেই।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। পুলিশ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত একটি অসমর্থিত সূত্র মতে, ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৬ মাসে দেশে ১ হাজার ৮০০টি খুনের ঘটনা ঘটেছে। অর্থাৎ প্রতি মাসে খুন হয়েছে গড়ে ৩০০জন। ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে প্রতি মাসে ১ হাজারটি এবং ৬ মাসে প্রায় ৬ হাজারটি। মব সন্ত্রাসের ঘটনায় প্রতিমাসে নিহত হয়েছে ২৫ জন অর্থাৎ ৬ মাসে মব সন্ত্রাসে নিহত হয়েছে ১৫০জন। নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৯ হাজারের মতো। অর্থাৎ প্রতিমাসে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ১ হাজার ৫০০টি। ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে ১ হাজার ২০০টি। অর্থাৎ প্রতিমাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ২০০টি। রাজনৈতিক সহিংসতায় ৫৬জন নিহত অর্থাৎ প্রতিমাসে রাজনৈতিক হত্যাকা-ে নিহত হয়েছে ৯ জনেরও বেশি মানুষ। প্রতিমাসে রাজনৈতিক সহিংসতায় ৮৩৩ জন এবং ৬ মাসে ৫ হাজার জন আহত হয়েছে। রাজনৈতিক হত্যাকা- ঘটেছে প্রধানত দলীয় কোন্দল ও বিভিন্ন দলের মধ্যে সংঘাতের কারণে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কোনভাবেই কাম্য হতে পারে না।

বাংলাদেশ স্বাধীন হবার পর আমরা অনেক প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী পেয়েছি কিন্তু রাষ্ট্রনায়ক পেয়েছি খুব কম সংখ্যক। রাষ্ট্রনায়ক বলতে এমন একজন ব্যক্তিকে বুঝায় যিনি দল ও মতের ঊর্ধ্বে উঠে নির্মোহভাবে জাতির কল্যাণে কাজ করবেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে রাষ্ট্রনায়ক হবার সুযোগ এসেছে কিন্তু তিনি সেই সুযোগ কতটা কাজে লাগাতে পারবেন সেটাই প্রশ্ন। প্রধানমন্ত্রী যদি তার ইমেজ রক্ষা করতে চান তাহলে দলীয় নেতা-কর্মীদের মধ্যে যারা নানা ধরনের অপকর্মে লিপ্ত হয়েছেন বা হচ্ছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। মনে রাখতে হবে, দুর্নীতিবাজ এবং সামাজিক অপকর্মে যারা যুক্ত তারা কখনোই একটি সরকারের শুভাকাঙ্খি হতে পারেন না। তারা সরকারের জনপ্রিয়তা ধ্বংস করার জন্য দায়ী। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা ছাড়া কোন গত্যন্তর নেই। একজন অপরাধিকে অপরাধি হিসেবেই বিবেচনা করতে হবে। দুর্নীতিমুক্ত একটি দেশ কিভাবে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এগিয়ে যায় তার সাম্প্রতিক দৃষ্টান্ত হচ্ছে সিঙ্গাপুর ও রুয়ান্ডা।

এই দু’টি দেশ দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। তারা ‘TOP-DOWN APPROACH’ গ্রহণ করে। ১৯৫৯ সাল থেকে লি কুয়ান ইউ সিঙ্গাপুরের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তেমন কোন প্রাকৃতিক সম্পদ ছাড়াই সিঙ্গাপুর একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। লি কুয়ান ইউ দেশটির নেতৃত্ব গ্রহণ করে টপ-ডাউন এপ্রোস নীতি প্রয়োগ করে দেশটি অল্প কিছুদিনের মধ্যেই একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ^ দরবারে আত্ম প্রকাশ করে।

দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ এবং তার মন্ত্রিসভার সদস্যগণ সততা এবং আন্তরিকতার চূড়ান্ত পরাকাষ্ঠা প্রদর্শন করেন। তিনি বুঝতে পারেন সকল প্রকার অন্যায়ের পেছনে আর্থিক কারণ যুক্ত থাকে। তাই তিনি সর্বপ্রথম দুর্নীতি নির্মূলে উদ্যোগ গ্রহণ করেন। তিনি নিজেসহ মন্ত্রীপরিষদের সকল সদস্যের জন্য অর্জিত সম্পদের আর্থিক বিবরণী দাখিল বাধ্যতামূলক করেন। প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে করাপশন প্যাকটিসেস ইনভেস্টিগেশন ব্যুরোকে (সিপিআইবি) সম্পূর্ণ স্বাধীন একটি সংস্থা হিসেবে গড়ে তোলেন। এতে সংস্থাটির ওপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কার্যক্রম অনুসন্ধান ও ব্যবস্থা গ্রহণের পূর্ণ ক্ষমতা লাভ করে। সংস্থাটির সদস্যদের ওয়ারেন্ট ছাড়াই যে কোন ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষমতা দেয়া হয়। অভিযোগ মিথ্যে প্রমাণের দায়িত্ব অর্পণ করা হয় অভিযুক্তের ওপর। দু’জন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হলে সিপিআইবি’কে তদন্তের দায়িত্ব দেয়া হয়। সংস্থাটি তদন্ত করে সংশ্লিষ্ট মন্ত্রীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। এতে সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হয়। রাষ্ট্রীয় পুঁজিবাদ ও মুক্তবাজার অর্থনীতির সংমিশ্রণে সিঙ্গাপুর নিজস্ব অর্থনৈতিক মডেল গড়ে তোলে। তারা বিদেশে বিনিয়োগ আহরণের জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেন। ফলে অল্প দিনের মধ্যেই সিঙ্গাপুর একটি টেকসই উন্নত দেশে পরিণত হয়। লি কুয়ান ইউ মোট ৩১ বছর সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ের মধ্যে তার বিরুদ্ধে কখনোই দুর্নীতি এবং দলীয়করণ ও আত্মীয়করণের অভিযোগ উত্থাপিত হয় নি। ১৯৯০ এর দশকের মাঝামাঝি সিঙ্গপুর তৃতীয় বিশে^র দরিদ্র দেশ থেকে প্রথম বিশে^র উন্নত দেশ হিসেবে আবির্ভুত হয়।

রুয়ান্ডার দৃষ্টান্ত আরো চমকপ্রদ। মধ্যআফ্রিকার দেশ রুয়ান্ডার অর্থনৈতিক উত্থান আরো বিস্ময়কর। ১৯৯৪ সালে দেশটিতে ভয়াবহ জাতিগত দাঙ্গা সৃষ্টি হয়। এতে প্রায় ১০ লাখ মানুষ নিহত হয়। দেশটির অর্থনৈতিক কাঠামো, সামাজিক শৃঙ্খলা একেবারে ভেঙে পড়ে। সে অবস্থা থেকে দেশটি এখন আফ্রিকার উন্নয়নের মডেলে পরিণত হয়েছে। রাষ্ট্রপতি পল কাগামের নেতৃত্বে রুয়ান্ডা সরকার দীর্ঘ মেয়াদি উন্নয়ন কৌশল গ্রহণ করে। তারা ‘ভীষণ ২০২০-২০৫০’ বাস্তবায়ন শুরু করে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে ২০৩৫ সালের মধ্যে রুয়ান্ডাকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করা এবং ২০৫০ সালের মধ্যে দেশটিকে উন্নত ও উচ্চ আয়ের দেশে পরিণত করা। প্রশাসন ও সামাজিক ব্যবস্থায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে রুয়ান্ডা সাব-সাহারান আফ্রিকান অঞ্চলের মধ্যে অন্যতম দুর্নীতিমুক্ত দেশে পরিণত হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে দেশটি কার্যকর ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করে চলেছে। বিশ^ব্যাংকের সহজ ব্যবসায় পরিবেশের ক্ষেত্রে রুয়ান্ডার অবস্থান আফ্রিকান দেশগুলোর মধ্যে দ্বিতীয় এবং বিশে^ অন্যতম অবস্থানে রয়েছে। বিদেশি বিনিয়োগ আহরণের ব্যাপারে তারা খুবই সচেতন। তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে দেশটির অগ্রগতি চোখে পড়ার মতো। রুয়ান্ডাকে আফ্রিকার সিলিকন ভ্যালি হিসেবে আখ্যায়িত করা হয়। তারা কৃষিকে প্রথাগত অবস্থা থেকে বের করে এনে শিল্পের সহায়ক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। গত দুই দশকে রুয়ান্ডা ৭ থেকে ৮ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। রুয়ান্ডা নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ সাফল্য প্রদর্শন করেছে। রুয়ান্ডার পার্লামেন্টে ৬৩ দশমিক ৮ শতাংশ নারী সদস্য। উচ্চ কক্ষের ২৬টি আসনের মধ্যে অর্ধেকই নারী। রুয়ান্ডা দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে। কেউ দুর্নীতি করলে তাকে শাস্তি পেতেই হয়। দলীয় বা অন্য কোন বিবেচনা সেখানে প্রধান্য পায় না।

নেতৃত্বের দৃঢ়তা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের কারণেই সিঙ্গাপুর আজ উন্নত দেশের কাতারে উঠে এসেছে। রুয়ান্ডার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কিন্তু বাংলাদেশ এখনো দুর্নীতিমুক্ত হবার পথে যাত্রা শুরু করতে পারে নি। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশে সংরক্ষিত আসনের একজন নারী সংসদ সদস্য পদত্যাগ করেছেন। এটা চমৎকার একটি দৃষ্টান্ত হতে পারে যদি এখানেই থেমে যাওয়া না হয়। দলীয় সংসদ সদস্য ও মন্ত্রীদের মধ্যে যাদের বিরুদ্ধে দুর্নীতি-অনাচারের অভিযোগ উত্থাপিত হবে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নিতে হবে। দলীয় সন্ত্রাসী, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলে সরকারের দুর্নাম হবে না বরং স্বচ্ছতা নিশ্চিত হবে।

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কার্যকর এবং স্বাধীন একটি সংস্থায় পরিণত করতে হবে। ক্ষমতা থেকে চলে যাবার পর দুর্নীতির তদন্ত করে কোন লাভ হবে না বরং ক্ষমতায় থাকা অবস্থাতেই দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান চালাতে হবে। দুর্নীতি দমন কমিশন যদি সত্যি সত্যি স্বাধীনভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারতো তাহলে দুর্নীতি অনেকটাই কমে আসতো। কিন্তু কোন সরকারই দুনীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না। দুর্নীতি দমন প্রশ্নে আমাদের জাতীয় ঐকমত্য গড়ে তোলা প্রয়োজন। দেশ দুর্নীতিমুক্ত না হলে কোন ভাবে কাক্সিক্ষত মাত্রায় উন্নয়ন অর্জন করতে পারবে না।