জসিম উদ্দিন মনছুরি

এই মুহূর্তে বাংলাদেশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তনের মত ব্যাপক সমস্যায় জর্জরিত। তাছাড়া বৈদেশিক ঋণ, রপ্তানি প্রবাহ কমে যাওয়া, আমদানি নির্ভর হয়ে পড়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি জনগণকে ভাবিয়ে তুলছে। তাছাড়া সম্প্রতি প্রথম আলো প্রকাশিত প্রতিবেদনে খেলাপি ঋণে বাংলাদেশের অবস্থান বিশ্বে প্রথম হওয়া অর্থনৈতিক অবস্থার নাজুক পরিস্থিতির জানান দেয়। এরই মধ্যে ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদের লিখিত এক প্রশ্নের জবাবে জানান, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত দেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ দশমিক ১৯ টাকা। খেলাপি ঋণের বিষয়ে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরো জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন ছয় ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা। সর্বোচ্চ খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ হাজার টাকা । গত ৩০ জুনের হিসাব তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, অগ্রণী ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ৮ হাজার ৮৮ কোটি ৭৯ লাখ টাকা, বেসিক ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ৮ হাজার ১৩১ কোটি টাকা, রূপালী ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ হাজার কোটি টাকা এবং সোনালী ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ হাজার টাকা।

প্রথম আলোর ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের প্রতিবেদনে খেলাপি ঋণের (Non-Performing Loans-NPL) হারের দিক থেকে বর্তমানে বাংলাদেশ বিশ্বের ১ নম্বর (শীর্ষ) অবস্থানে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ২০২৬ সালের জুনান্তিক হিসাব অনুযায়ী, দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৩২.৭৮% (প্রায় এক-তৃতীয়াংশ)। যা বিশ্বে প্রথম। পূর্বে এই তালিকায় শীর্ষে থাকা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন তাদের বিপুল পরিমাণ খেলাপি ঋণ অবলোপন (Write-off) করায় তালিকা থেকে নিচে নেমে গেছে । আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সর্বশেষ তথ্য ও বিশ্বব্যাংক-আইএমএফের নিয়মানুযায়ী বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে বেশি খেলাপি ঋণের দেশে পরিণত হয়েছে। বিশ্বের শীর্ষ খেলাপি ঋণের দেশের তালিকা এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান নিচে বিস্তারিত দেওয়া হলো: খেলাপি ঋণের হারে বিশ্বের শীর্ষ ৫ দেশ (সর্বশেষ বৈশ্বিক র‌্যাংকিং)আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর সাম্প্রতিক ডেটা বিশ্লেষণ করে তৈরি করা বৈশ্বিক তালিকার শীর্ষ ৫টি দেশ হলো: ১. বাংলাদেশ ৩২.৭৮% ২. চাদ (Chad) ৩১.৫১% ৩. ইকুয়েটোরিয়াল গিনি ৩০.০০% ৪. আলজেরিয়া২০.০৫% ৫. ঘানা ১৮.১১%।

দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণের তুলনামূলক চিত্র: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর সর্বশেষ ব্যাংকিং ডেটা ভিত্তিক তালিকা নিচে দেয়া হলো: ১.বাংলাদেশ ৩২.৭৮% বাংলাদেশ ব্যাংক (জুন ২০২৬) ২.শ্রীলঙ্কা ৬.৫% ADB / LinkedIn Banking Sector Report ৩. পাকিস্তান ৫.৮% State Bank of Pakistan ৪. নেপাল ৫.৬% Nepal Rastra Bank ৫. মালদ্বীপ ৫.৫% StatRanker/ বৈশ্বিক ব্যাংকিং ডেটা ৬. ভুটান ৪.৫% ভুটান রয়্যাল মনিটারি অথরিটি, ৭. ভারত ২.২% Reserve Bank of India (RBI).

বাংলাদেশ ব্যাংকের হিসাবে ২০২৬ সালের জুন শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। এটি ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। ২০২৬ সালের মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। পরের তিন মাসেই তা ১৭ হাজার ৮৫১ কোটি টাকা বেড়েছে। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে খেলাপি ঋণ রেকর্ড ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকায় উঠেছিল। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন খেলাপির দিক দিয়ে কিছুটা পিছিয়ে আসলেও বাংলাদেশে ঘটেছে উল্টোটি। ২০২৪ সালের জুনে দেশের ব্যাংক খাতে আনুষ্ঠানিকভাবে খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। দুই বছরের মধ্যে তা বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩.৫ শতাংশ হতে পারে। সংস্থাটির মতে, গড় মূল্যস্ফীতি প্রায় ৮.৭% থেকে ৯.২% এর মধ্যে থাকতে পারে।এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (ADO) অনুযায়ী প্রবৃদ্ধি কিছুটা কমিয়ে ৪.৫ শতাংশ ধরা হয়েছে। এডিবির পরিসংখ্যান অনুযায়ী ২০২৬ সালে গড় মূল্যস্ফীতি হতে পারে ৯.০ শতাংশ। বিশ্ব ব্যাংক এবং জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৯% থেকে ৪.৬% এর মধ্যে থাকবে বলে প্রাক্কলন করা হয়েছে। বিবিএস এবং বাজার বিশ্লেষক সূত্রে জানা যায়, ২০২৬ সালের জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৮.৩২ শতাংশে নেমে এসেছে, যা আগের মাসগুলোতে ৯ শতাংশের উপরে ছিল। খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার ও বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি চালিয়ে যাচ্ছে। জ্বালানি সংকট ও বিশ্ব পরিস্থিতির কারণে অনেক শিল্প কারখানা ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। বেকার হয়ে পড়ছে বেশ কিছু শ্রমিক। বিভিন্ন সংগঠনের পরিসংখ্যান বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য: বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জাতীয় সংসদে জানান যে, ২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তিন বছরে দেশে মোট ৪০২টি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে। এর মধ্যে বিজিএমইএর সদস্য ২৮২টি এবং বিকেএমইএর সদস্য ১২০টি কারখানা রয়েছে। সিপিডি (CPD)-এর পরিসংখ্যান: সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য প্রকাশিত প্রতিবেদনে জানান, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশের তিন প্রধান শিল্পাঞ্চলে অন্তত ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে এবং ৬১,৮৮১ জন শ্রমিক চাকরি হারিয়েছেন। বিজিএমইএ ও শিল্পপুলিশের প্রথম ৬ মাসের উপাত্ত: ২০২৬ সালের প্রথমার্ধে বিজিএমইএর অন্তত ৮০টি কারখানায় ১৯,১৮৮ জন শ্রমিককে ছাঁটাই বা চাকরিচ্যুত করা হয়েছে, যার মধ্যে ২৭টি কারখানা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

অর্থনৈতিকমন্দা ও রপ্তানি প্রবাহ কমে যাওয়ায় বৈদেশিক ঋণের প্রতি ঝোঁকতে হচ্ছে বাংলাদেশকে। ঋণের পরিমাণ দিন থেকে দিন বেড়েই চলেছে।২০২৬ সালে বাংলাদেশের সরকারি হিসাব অনুযায়ী সরকারের মোট বৈদেশিক ঋণের পরিমাণ ৭৮.২২ বিলিয়ন মার্কিন ডলার এবং সর্বশেষ সেপ্টেম্বর মাসের হিসাব অনুযায়ী দেশের মোট (গ্রস) রিজার্ভের পরিমাণ ৩৭.৪১ বিলিয়ন মার্কিন ডলার। বিভিন্ন সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার পরিসংখ্যানের ভিত্তিতে এর বিস্তারিত চিত্র নিচে তুলে ধরা হলো: বৈদেশিক ঋণের পরিসংখ্যান (External Debt) বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ বিভিন্ন সংস্থা ও গণনা পদ্ধতির ওপর ভিত্তি করে দুইভাবে প্রকাশ করা হয়ে থাকে। জাতীয় সংসদ ও অর্থ মন্ত্রণালয় (সরকারি তথ্য): ২০২৬ সালের জুন মাসে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত বাংলাদেশের মোট সরকারি বৈদেশিক ঋণের পরিমাণ ৭৮.২২ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে প্রায় ৬১.৯৭% হচ্ছে সহজ শর্তের ঋণ (Concessional Loans) এবং ৩৮.০৩% বাণিজ্যিক বা কঠিন শর্তের ঋণ। বাংলাদেশ ব্যাংক ও সিইআইসি ডাটা (CEIC Data): বেসরকারি খাতসহ স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী সব ধরনের ঋণ মিলিয়ে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (মার্চ শেষে) মোট বৈদেশিক ঋণ ছিল ১১০.৯৩ বিলিয়ন মার্কিন ডলার। এটি অবশ্য পূর্ববর্তী প্রান্তিকের (ডিসেম্বর) ১১৩.৫২ বিলিয়ন ডলারের চেয়ে কিছুটা কমেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF): আইএমএফের ২০২৬ সালের ‘আর্টিকেল-৪’ প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ মিলিয়ে সামগ্রিক সরকারি ঋণের চাপ বাড়ছে। তবে শুধু বৈদেশিক ঋণের দিক থেকে ঋণ-টু-জিডিপির অনুপাত (Debt-to-GDP Ratio) প্রায় ১৯% এর কাছাকাছি যা এখনো ঝুঁকিমুক্ত সীমার মধ্যে রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিসংখ্যান (Forex Reserves) রিজার্ভ গণনার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নিজস্ব গ্রস (Gross) পদ্ধতি এবং আইএমএফের আন্তর্জাতিক ব্যালেঞ্চ অব পেমেন্ট ম্যানুয়াল (BPM6) পদ্ধতি অনুসরণ করে: বাংলাদেশ ব্যাংক (সর্বশেষ সেপ্টেম্বর ২০২৬): বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ১ সেপ্টেম্বর ২০২৬-এর তথ্য অনুযায়ী, দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৭.৪১ বিলিয়ন মার্কিন ডলারে। (BPM6): আইএমএফ-এর শর্ত ও পদ্ধতি অনুযায়ী ২০২৬ সালের আগস্ট মাসের শেষদিকের হিসাব মতে, বাংলাদেশের প্রকৃত ব্যবহারযোগ্য রিজার্ভের (BPM6) পরিমাণ প্রায় ৩২.৬২ বিলিয়ন মার্কিন ডলার। নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ (NIR): কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, যাবতীয় দায় বা লায়াবিলিটি বাদ দেয়ার পর সম্পূর্ণ তরল বা নিট আন্তর্জাতিক রিজার্ভের (NIR) পরিমাণ হচ্ছে ২৭.৯২ বিলিয়ন মার্কিন ডলার। একনজরে পরিসংখ্যান (তুলনামূলক ছক) সূচক ও সংস্থা সময়কাল (২০২৬) পরিমাণ (মার্কিন ডলারে) বৈদেশিক ঋণ (সরকারি হিসাব- সংসদ) মার্চ, ২০২৬ $৭৮.২২ বিলিয়ন মোট বৈদেশিক ঋণ (বাংলাদেশ ব্যাংক ও CEIC) মার্চ, ২০২৬ $১১০.৯৩ বিলিয়ন গ্রস রিজার্ভ (বাংলাদেশ ব্যাংক) সেপ্টেম্বর, ২০২৬ $৩৭.৪১ বিলিয়ন রিজার্ভ (IMF-BPM6 পদ্ধতি) আগস্ট, ২০২৬ $৩২.৬২ বিলিয়ননিট রিজার্ভ (NIR-নিট তরল সম্পদ) আগস্ট, ২০২৬ $২৭.৯২ বিলিয়ন। অর্থনৈতিক পর্যবেক্ষণ: প্রবাসী আয় বা রেমিট্যান্সের উচ্চ প্রবাহ এবং কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ডলার ক্রয়ের কারণে ২০২৬ সালে রিজার্ভের পরিস্থিতির বেশ উন্নতি ঘটেছে। তবে মেগা প্রকল্পগুলোর গ্রেস পিরিয়ড শেষ হয়ে আসায় এবং আন্তর্জাতিক ঋণের কিস্তি পরিশোধের চাপ বৃদ্ধি পাওয়ায় ঋণ পরিশোধের ব্যয় ((Debt Servicing) উল্লেখযোগ্যভাবে বাড়ছে।

যেভাবে দেশ বৈদেশিক ঋণে পৃষ্ট হচ্ছে এবং খেলাপি ঋণ বাড়ছে তা দেশের জন্য মোটেই শুভকর নয়। এ সংকট থেকে উত্তরণ করা না গেলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ আকার ধারণ করতে পারে। দেশের বহুমুখী সমস্যা বেকারত্ব, শিল্প-কারখানা বন্ধ, জ্বালানি সংকট, দারিদ্র্য যেভাবে অক্টোপাসের মত লেগে আছে তা থেকে দ্রুত উত্তরণ করা প্রয়োজন। এ সংকট থেকে উত্তরণে খেলাপি ঋণ আদায়ে সরকার ও বাংলাদেশ ব্যাংকে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বৈদেশিক ঋণের প্রতি নির্ভর না হয়ে রপ্তানি প্রবাহ বাড়াতে হবে। বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য শিল্প কারখানা ও পোশাক শিল্পের প্রতি যথাযথভাবে গুরুত্ব দিতে হবে। মেগাপ্রকল্পে ব্যয় সংকোচন করতে হবে। জ্বালানি সংকট নিরসনে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সর্বোপরি খেলাপি ঋণ আদায়ের জন্য কল্যাটারাল সিকিউরিটি জব্দ করতে হবে। নামে বেনামী বিনিয়োগ যাতে নিতে না পারে সে উদ্যোগ গ্রহণ করতে হবে। যথাযথ তদারকির ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে দেশের অর্থনৈতিক অবস্থা মারাত্মক রূপ ধারণ করতে পারে। আশা করি সংকট সমাধানে সরকার যথাযথ ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করবে। জনগণের প্রত্যাশা বৈদেশিক ঋণের বোঝা কমাতে নতুন নতুন শিল্প কারখানা স্থাপন করে রপ্তানি শিল্পের প্রতি যথাযথ গুরুত্ব প্রদান করবে। বৈদেশিক মুদ্রা অর্জনে রেমিটেন্স প্রবাহের প্রতি গুরুত্ব দিবে। তাহলেই কেবল বৈদেশিক ঋণের চাপ কমবে। আমদানি নির্ভরতা কমে রপ্তানিমুখী বাজার ব্যবস্থা নিশ্চিত হবে। আশা করি সরকার অর্থনীতির চাকা সচল রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে চলমান সংকট নিরসনে যথাযথ উদ্যোগ গ্রহণ করবে।

লেখক: কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।