প্রাসঙ্গিক ভাবনা

॥ অষ্টম কিস্তি ॥

একটি শোক সংবাদ দিয়ে লেখাটি শুরু করতে হচ্ছে বলে দুঃখিত। পাকিস্তান জামায়াতের সাবেক নায়েবে আমীর ও পাঞ্জাবের সাবেক প্রাদেশিক আমীর হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস গত ২১ সেপ্টেম্বর লাহোরে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হাফেজ ইদ্রিস সাহেবের সাথে আমার পরিচয় ২০১০ সালে, সম্ভবত মালয়েশিয়ায় PAS পার্টির বার্ষিক সম্মেলনে। তার সাথে আরেকজন নায়েবে আমীর ছিলেন জনাব আবদুল গাফফার আজিজ। শেষোক্তজন পাকিস্তান জামায়াতের বৈদেশিক বিষয়াবলি দেখাশোনা করতেন। উভয়েই নন্দিত ইসলামী স্কলার, জনপ্রিয় বক্তা, লেখক এবং বহু ভাষাবিদ ছিলেন। আবদুল গাফফার আজিজ কয়েক বছর আগেই মহান আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। এখন চলে গেলেন হাফেজ ইদ্রিস। তাদের এই তিরোধানে শুধু পাকিস্তান জামায়াত নয়, সমগ্র মুসলিম মিল্লাত মূল্যবান সম্পদ হারালেন। হাফেজ ইদ্রিস সাহেবের সাথে আমার দেখা গত ১৪ জুলাই লাহোরের মনসুরা মসজিদে। তখন নামাযের সময় ছিল না। ১৬ জুলাই বাদ ফজর আমাদের ইসলামাবাদের উদ্দেশ্যে লাহোর ত্যাগ করার কথা। এ প্রেক্ষিতে শেষবারের ন্যায় মসজিদটি দেখার জন্য আমি ভিতরে গিয়েছিলাম। মসজিদে দু’ রাকাত দাখলিল মাসজিদ নামায পড়ার সুযোগ নিলাম। হঠাৎ দেখি, হাফেজ সাহেবও মসজিদে এসেছেন। তিনি আমাকে চেনেননি। পরিচয় দেয়ার পর জড়িয়ে ধরলেন। অনেক কথা হলো পাকিস্তান সফর ও মনসুরা পরিদর্শনে যাওয়ায় খুব খুশি হলেন। বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জানতে চাইলেন। বয়সজনিত দুর্বলতা ছাড়া তাকে বেশ সুস্থই মনে হয়েছিল। তিনি চলে গেলেন। আল্লাহ তার এই প্রিয় বান্দাকে জান্নাতে উচ্চ মর্যাদায় আসীন করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও দ্বীনি ভাইবোনদের ধৈর্য ধরার তাওফিক দিন।

পাকিস্তানের আনাচে-কানাচে ভারতবর্ষে মুসলিম শাসনের বহু স্মৃতি ও নিদর্শন এখনো লুকিয়ে আছে। পাকিস্তান সফরে গিয়ে এগুলো দেখার লোভ সংবরণ করা কঠিন। লাহোর গিয়ে আমার শৈশবকালের একটি স্মৃতি মনে পড়লো। ১৯৬৩ সাল তখন আমি ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্র। ম্যাট্রিকুলেশন পাস করার পর আমি সর্বপ্রথম মাওলানা মওদূদীর (র.) হাকিকত সিরিজের বলতে গেলে সবগুলো পড়া সম্পন্ন করি এবং ছাত্রসংঘ ও জামায়াতের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করা শুরু করি। মাওলানা মওদূদী আমার জীবনের রোলমডেলে পরিণত হন। ১৯৬৩ সালে মর্সিগেটে মাওলানা মওদূদী এক বিশাল জনসভায় ভাষণ দানকালে তাকে উপর্যুপরি গুলি করা হয়। তিনি এই গুলি বৃষ্টির মধ্যেও বক্তৃতা মঞ্চে দাঁড়িয়েছিলেন। তখন ডায়াসে উপবিষ্ট জামায়াত নেতাদের মধ্য থেকে তাকে বারবার বসে পড়ার অনুরোধ করা হয়। তিনি তাদের অনুরোধ রক্ষা না করে উত্তরে বলেন, ‘আমি বসে পড়লে দাঁড়িয়ে থাকবে কে?’ তার এই উত্তরটি সারা দুনিয়ার ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের উজ্জীবিত করেছিল। এই গেটটির বর্তমান অবস্থা দেখার লোভ সামলাতে পারলাম না। ১৪ জুলাই এই গেটটি দেখতে গিয়ে হতাশ হলাম। সেই গেট ও জনসভার ময়দান কোনোটাই এখন নেই। তার স্থলে সেখানে নির্মিত হয়েছে এবং হচ্ছে বহুতল একাধিক ভবন ও শপিং সেন্টার। পাশে বিশাল মহাসড়ক, এতই ব্যস্ত যে ৫ মিনিটের জন্য গাড়ি পার্কিং করে রাখারও সুযোগ নেই।

পাঠকরা নিশ্চয়ই জানেন যে, ভারতবর্ষে বিভিন্ন অঞ্চল ভিত্তিতে ৭১২ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত মুসলিম শাসন বিস্তৃত ছিল। এর মেয়াদ কমবেশি ১১৪৫ বছর। এর মধ্যে দিল্লীর সুলতানাত বা বিভিন্ন মুসলিম রাজবংশের শাসন ছিল (কুতুবদ্দিন আইবেক ও বিভিন্ন রাজবংশ) ১২০৬ সাল থেকে ১৫২৬ পর্যন্ত ৩২০ বছর এবং ১৫২৬ থেকে ১৮৫৭ পর্যন্ত মুগল সাম্রাজ্য, ৩৩১ বছর। ষোড়শ শতাব্দীর মধ্যভাগে তৃতীয় মুগল সম্রাট আকবরের আমলে লাহোর নগরীর চারপাশে প্রতিরক্ষা দেয়াল বা বেষ্টনী (Postfication Wall) তৈরি করা হয় এবং নগরীর অভ্যন্তরে ঢোকার জন্য ১৩টি গেট তৈরি হয়। এই গেটগুলোর মধ্যে একটি হচ্ছে দিল্লী দরওয়াজা বা দিল্লী গেট। এটি হচ্ছে পূর্বদিকে দিল্লী যাবার মহাসড়ক মুন্সী যা পর্যটক, ব্যবসায়ী ও কূটনীতিকরা তাদের আসা-যাওয়ার জন্য ব্যবহার করতেন। এই গেটের কাঠের দরওয়াজা প্রতিদিন সন্ধ্যায় বন্ধ করে সকালে খুলে দেয়া হতো। গেটের অভ্যন্তরে শাহী হাম্মাম ও ওয়াজির খান মসজিদ অবস্থিত। এরপরই ঐতিহাসিক জমজমা কামান বসানো ছিল। বলাবাহুল্য একই ধরনের একটি কামান ঢাকার গুলিস্তানে পল্টন ময়দানের পাশে (সুবেদার মীর জুমলার আমলের) স্থাপিত হয়েছিল। তার নাম ছিল বিবি মরিয়ম। বর্তমানে কামানটি সেখানে আর নেই। মাসি গেটের ন্যায় পল্টন ময়দানও জনসভা অনুষ্ঠানের কাজে আর ব্যবহৃত হয় না। ওয়াজির খান মসজিদটি সম্রাট শাহজাহানের আমলে ১৬৩৪ থেকে ১৬৪১ সালের মধ্যে রাজকীয় চিকিৎসক (হাকিম) ইসলামুদ্দিন কর্তৃক নির্মিত হয়েছিল। পরবর্তীকালে তাকে পাঞ্জাবের সুবেদার নিয়োগ দেয়ার পর তার পদবী ওয়াজির খান অনুযায়ী মসজিদটি ওয়াজির খান মসজিদ নামে পরিচিতি লাভ করে। বাদশাহী মসজিদ প্রতিষ্ঠার আগে এটি জুমার নামায পড়ার প্রধান শাহী মসজিদ হিসেবে ব্যবহৃত হতো। চতুর্দশ শতাব্দীর সুফি দরবেশ সাইয়েদ মোহাম্মদ ইসহাক গজরুনির কবর ও তার উপর নির্মিত গম্বুজ এই মসজিদ চত্বরে অবস্থিত। মূল মসজিদ চত্বরে আছে একটি প্রাঙ্গণ, নামাযের কক্ষ, শাহী হাম্মাম (অজু ও গোসলখানা) এবং ইসলামী কিতাব ও ক্যালিওগ্রাফির দোকানের জন্য নির্ধারিত মার্কেট। মসজিদটি এখন অনেকটা পরিত্যক্ত; রক্ষণাবেক্ষণ নেই বললেই চলে।

লাহোরে মুগল সম্রাট শাহজাহানের আরো অনেক কীর্তি আছে, তার মধ্যে বাগে শালিমার বা শালিমার বাগ অন্যতম। ৪৯ একর জমির উপর নির্মিত এই বাগানটি লাহোরের জিটি রোডে বাগবানপুরা এলাকায় অবস্থিত। এই বাগটির নির্মাণশৈলী এমন যে এখানে পৌঁছতে হলে পর পর তিনটি ধাপে নীচের দিকে নেমে যেতে হয়। প্যাভেলিয়ন বা গ্যালারিটি মার্বেল পাথরে তৈরি। এখানে বিশাল পুস্করীনি, কৃত্রিম ঝরণা ও জলকেলির যাবতীয় সুযোগ-সুবিধা রয়েছে এবং শত শত কৃত্রিম ফোয়ারাও আছে। শাহী পরিবারের সদস্যদের বিনোদনের যাবতীয় ব্যবস্থাও রয়েছে। শিখ শাসনামলে বিশেষ করে ১৮৪০ সালে রনজিৎ সিং শালিমারবাগের মূল্যবান মার্বেল লুট করে তাদের স্বর্ণ মন্দিরের শোভা বর্ধনের কাজে লাগায়। ১৯৫৮ সাল পর্যন্ত এখানে চিরাগান নামক শিখদের একটি মেলা বসতো। জেনারেল আইয়ুব খান তা বন্ধ করে দেন এবং ১৯৬২ সালে এটিকে জাতীয়করণ করা হয়। বলাবাহুল্য লেহনা সিং মূল্যবান আগত্তি গেটটি খুলে বিক্রি করে দিয়েছিল। বর্তমানে দর্শকদের জন্য এটি প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে।

লাহোরের কথা উঠলেই স্বাভাবিকভাবেই আনারকলির প্রশ্নটি উঠে আসে। মুগল স¤্রাট আকবর সম্পর্কে বর্ণিত আছে যে, তার হেরেমে নাদিরা বেগম নামে, কারুর মতে রক্ষিতা ও কারুর মতে নর্তকী বা বার বনিতা ছিলেন। এই নাদিরা বেগমই আনারকলি নামে পরিচিত। তার সাথে স¤্রাট পুত্র সেলিমের অবৈধ সম্পর্ক ছিল। বিষয়টি স¤্রাট আকবরের গোচরিভূত হলে তিনি আনারকলিকে জীবন্ত কবর দেয়ার নির্দেশ দেন। তার নির্দেশ মতো কবর খুঁড়ে কবরের বিছনায় কাঁটা বিছিয়ে তার উপর আনারকলিকে শুইয়ে জীবন্ত মাটিচাপা দেয়ার এই নির্মম ঘটনাটিই আমরা ছোট কালে শুনেছি। বলা হয়েছে যে, শাহজাদা সেলিম আকবরের মৃত্যুর পর জাহাঙ্গীর নাম ধারণ করে স¤্রাটের সিংহাসনে বসেন এবং তার কবরের উপর সৌধ নির্মাণ করেন। তার প্রকৃত নাম নূর উদ্দিন মোহাম্মদ সেলিম, স¤্রাট সুফী দরবেশ শেখ সেলিম চিস্তির নাম অনুসরণ করে। সম্রাট তার নাম দেন এবং আদর করে শেখু বাবা নামে ডাকতেন। ১৫৬৯ সালে ফতেহ সিক্রিতে তার জন্ম; আকবরের মৃত্যুর পর ১৬০৫ সাল থেকে ১৬২৭ পর্যন্ত ২২ বছর মুগল সা¤্রাজ্য শাসন করেন। ষোড়শ শতাব্দিতে পাঞ্জাব সিভিল সেক্রেটারীয়েটের অভ্যন্তরে আনারকলির সমাধি সৌধটি তৈরি হয়। মহামূল্যবান ও জাঁকজমকপূর্ণ পাথর দিয়ে অষ্টভূজ আকারে এটি তৈরি হয়। শিখ শাসনামলে খড়ক সিং সমাধি ভবনটি দখল করে নেন এবং পরবর্তীকালে রনজিৎ সিং এর সেনাবাহিনীর ইতালীর জেনারেল ভেনতুবির বাসভবন হিসাবে এটি ব্যবহৃত হয়।

বৃটিশ শাসনামলে ১৮৫১ সালে তারা এটিতে সেন্ট জেমস গীর্জার রূপান্তর করেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর সৌধ ভবনটিকে পাঞ্জাব প্রাদেশিক সরকারের আর্কাইভ হিসেবে তারা ব্যবহার করছেন।

তবে একজন গবেষক হিসেবে আনারকলির ঘটনার পূর্বাপর তথ্য বিশ্লেষণ করে তার মধ্যে নির্ভরযোগ্য সামঞ্জস্য খুঁজে পাইনি। এর প্রত্যেকটিই আমার কাছে রূপ কথার মতো মনে হয়েছে।

স¤্রাট শাহজাহানের কীর্তিগুলোর মধ্যে সামঞ্জস্য পাওয়া যায়। সেগুলো দিল্লিতে হোক অথবা লাহোরে।

দিল্লিতে তিনি পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম আশ্চর্য তাজমহল তৈরি করেছিলেন। এটা আসলে কি? তার স্ত্রী মমতাজ মহলের কবরের উপর তৈরি একটি ভবন যা তৈরি করতে ২০ হাজার লোকের ২২ বছর পর্যন্ত পরিশ্রম করতে হয়েছে। তাজমহলের মূল কমপ্লেক্সের আয়তন ৪২ একর; তবে সংরক্ষিত ও আশপাশের এলাকা ও বাফার জোন বিবেচনায় নিলে এর আয়তন হয় ৫৫.৫ থেকে সীমানা ভেদে ৫৫২ একর। মূল কমপ্লেক্সে আছে শে^ত পাথরের তৈরি সমাধি সৌধ মসজিদ, অতিথিশালা ও চারবাগ গার্ডেন। সম্প্রসারিত ও সংরক্ষিত এলাকার মধ্যে সন্নিহিত বাফার জোন, বিভিন্ন অবকাঠামো এবং নদীর ওপারের মেহতার গার্ডেনও। এই স্থাপনাটি বর্তমানে দেশ বিদেশের পর্যটকদের অন্যতম আকর্ষণ। মানুষ পয়সা দিয়ে টিকেট কেটে তা দেখে। তারা কবর জিয়ারত বা সেখানে ফাতেহা পড়তে আসে না, আসে তাজমহালের পাথর দেখতে ‘যার অন্তরে মমতাজ নারী, বাইরে শাহজাহান।’

ষাটের দশকে ঢাকার বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে হাকিম মওলানা আবদুল ওদুদ নামে এক ব্যক্তি হাকিমী ওষুধ বিশেষ করে বিভিন্ন ধরনের হালুয়া বিক্রি করতেন এবং ফাঁকে ফাঁকে ওয়াজ করতেন। আমরা অনেকেই তার ওয়াজ শুনতাম। তিনি অনেক মূল্যবান কথা বলতেন, ইতিহাস বিশ্লেষণ করতেন। একদিন তিনি একটি প্রশ্ন দিয়ে ওয়াজ শুরু করেন। প্রশ্নটি হচ্ছে, ভারত বর্ষে মুসলিম শাসনের পতনের প্রধান কারণ কি? নিজেই তার উত্তর দিলেন এভাবে : ‘বিবি গুরুতর অসুস্থ মৃত্যুপথযাত্রী, সাহেব গেলেন তাকে দেখতে। শিয়রে বসে মাথায় হাত দিয়ে জিজ্ঞাসা করলেন ‘আমি তোমার জন্য কি করতে পারি? অসুস্থ বিবি বায়না ধরলেন, তুমি যদি আমাকে সত্যিই ভালবেসে থাকো তাহলে আমার কবরের উপর এমন একটি ঘর তৈরি করবে যাতে সারা দুনিয়া তার মাধ্যমে অনন্তকাল ধরে আমাকে মনে রাখবে। ব্যস যেমন আবদার তেমনি কাজ। বিশ হাজার কারিগর প্রকৌশলী সারা দুনিয়া থেকে মূল্যবান সব পাথর ও নিমাণ সামগ্রী সংগ্রহ করে ২২ বছর পরিশ্রম করে গড়ে তুললেন এক অনুপম ঘর, নাম দিলেন তাজমহল। হ্যাঁ এই তাজমহল স্থাপত্য কলার এক অনন্য নিদর্শন, স্ত্রীর প্রতি মহাশক্তিধর ও ধনাঢ্য এক শাসকের ভালবাসার প্রতীক, সা¤্রাজ্যের ক্ষুধার্ত দরিদ্র প্রজাদের ক্ষুধা নিরসন, বস্ত্রহীনদের বস্ত্র দান, দুরারোগ্য ব্যাধিগ্রস্তদের চিকিৎসা সেবা কিংবা দরিদ্র প্রজাদের শিক্ষার কোন দিক দর্শন বা সুযোগ করে দিতে পারেনি। আবার এই বিশাল ব্যয়ের উৎস কি? নিশ্চয়ই প্রজাদের খাজনা। এটা কি অপচয় নয়? পবিত্র কুরআন বলে ‘ইন্নাল মোবাজ্জেরিনা কা’নু ইখওয়ানুস সায়াতীন’ অপচয়কারী শয়তানের ভাই। আল্লাহ এদের যদি পতন না ঘটাতেন, তাহলে কার ঘটাবেন। আমি জানি আমার এ লেখা পড়ে পাকিস্তান বাংলাদেশের অনেক সৌন্দর্য্যপ্রেমী আমাকে গালি দিবেন।

এখন আল্লামা ইকবাল প্রসঙ্গে আসি। তিনি পাকিস্তানের জাতীয় কবিই শুধু নন, মুসলিম জাগরণ ও ইসলামী অনুশাসন ভিত্তিক একটি দেশ প্রতিষ্ঠারও স্বপ্নদ্রষ্টা। শিয়ালকোটের এক কাশ্মিরী পরিবারে তার জন্ম। ইংরেজী সাহিত্য, আরবী, ফারসী, উর্দু ও দর্শনশাস্ত্রে সুপণ্ডিত পিএইচডি ডিগ্রীধারী ক্ষণজন্মা একজন কবি ও দার্শনিক। তিনি সুন্নী ছিলেন, তবে শিয়া সুন্নী সবার কাছে তিনি প্রিয় ছিলেন। ১৯৩৮ সালের ২১ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। তার জন্ম ১৮৭৭ সালের ৯ নভেম্বর। তার কবর পাঞ্জাবের হাজুরীবাগে ঐতিহাসিক বাদশাহী মসজিদ ও লাহোর কেল্লার মাঝখানে অবস্থিত।

কথিত আছে যে, তুরস্কের প্রেসিডেন্ট মোস্তাফা কামাল আতাতুর্ক কনিয়া থেকে মাওলানা জালালুদ্দিন রুমীর মাজারের উপর থেকে মাটি পাঠিয়ে আল্লামা ইকবালের কবরের উপর ছিটিয়ে দিয়েছিলেন। মাজারটি সাধারণ। শিরকমুক্ত বলে মনে হয়েছে। দেশ বিদেশের হাজার হাজার লোক প্রতিদিন তা জিয়ারত করতে আসে।

ইকবালের ফার্সি কবিতা জবুরে আজম থেকে নেয়া ছয়টি ছত্র সমাধি সৌধের অভ্যন্তর ভাগে খচিত রয়েছে। মোগলদের ইসলামী স্থাপত্যের অনুকরণে দাক্ষিণাত্যের হায়দরাবাদের প্রধান স্থাপত্যবিদ নবাব জঈন ইয়ার জঙ্গবাহাদুর-এর ডিজাইন তৈরি করেন। এতে ব্যয় হয়েছিল এক লক্ষ পাকিস্তানী রুপী এবং সময় লেগেছিল ১৩ বছর। স্বাধীনতা উত্তর কালে ভারতের জয়পুর থেকে লালপাথর সরবরাহ বন্ধ করে দেয়ায় এতো বেশি সময় লেগেছিল। রাব্বুল আলামীন তাকে জান্নাতবাসী করুন। (চলবে)