১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আওয়ামী লীগের গোড়াপত্তন ঘটে। পরবর্তীতে বিশেষ মহলকে খুশী করার জন্যই দলের নাম পরিবর্তন করে করা হয় নিখিল পাকিস্তান আওয়ামী লীগ। মূলত, ১৯৫৫ সালে কথিত অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর উদ্দেশ্যে এর নামকরণ করা হয় ‘আওয়ামী লীগ’। যা ছিলো দেশের বৃহত্তর জনগোষ্ঠীর বোধ-বিশ্বাস, আবেগ-অনুভূতি ও তাহজীব-তমুদ্দনের সাথে সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা। আর সে অশুভ বৃত্ত থেকে দলটি কখনো বেরিয়ে আসতে পারেনি বা পারবেও না। এতে প্রমাণ হয়, আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই গণমুখী রাজনীতি করেনি বা এখনো করছে না।
সঙ্গত কারণেই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের শাসনামল, কর্মকাণ্ড ও রাজনৈতিক কৌশল নিয়ে আত্মসচেতন মানুষের মধ্যে ব্যাপক সমালোচনা ও তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। কারণ, প্রতিষ্ঠালগ্ন থেকেই কথিত এ অসম্প্রদায়িক দলটি দল ও জাতীয় রাজনীতি গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা করেনি বরং তাদের রাজনীতি বরাবরই ছিলো সন্ত্রাসনির্ভর ও গণতান্ত্রিক। রাজনৈতিক প্রতিপক্ষ, মানবাধিকার সংস্থা ও সমালোচকেরা দলটির বিরুদ্ধে কর্তৃত্ববাদ, মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতার অভিযোগ আনা হয় বেশ জোরালোভাবে। এসব অভিযোগের যৌক্তিক কারণও রয়েছে। কারণ, স্বাধীনতাপূর্ব সময়ে প্রাদেশিক পরিষদের স্পিকার শাহেদ আলীকে হাউজেই তারা পিটিয়ে হত্যা করেছিলো। স্বাধীনতা পরবর্তী সময়ে কমরেড সিরাজ শিকদার সহ ৩০ হাজার বিরোধী মতের নেতাকর্মীকে হত্যা করা হয়েছিলো।
মূলত, আমাদের দেশের রাজনীতিতে আওয়ামী লীগের বিরুদ্ধে লাগামহীন সহিংসতা, হত্যা, নৈরাজ্য, রাষ্ট্রীয় ক্ষমতার যথেচ্ছ অপব্যবহার এবং সন্ত্রাসের অভিযোগগুলো দীর্ঘকাল ধরেই আলোচিত হচ্ছে, যা ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ও পরবর্তী সময়ের প্রেক্ষাপটে নতুন মাত্রা পেয়েছে। কারণ, ২০২৪-এর জুলাই বিপ্লবে প্রায় ২ হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা হয়েছিলো। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক, বর্তমান সরকার, বিরোধী দল এবং মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টিভঙ্গিও আওয়ামী লীগ সম্পর্কে খুবই নেতিবাচক। ফলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখন বাংলাদেশের রাজনীতিতে গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিন্তু তাদের কোন বোধোদয় হয়নি বরং তাদের রাজনীতি রয়েছে নেতিবাচক বৃত্তেই। আর এ বৃত্ত থেকে বেরিয়ে আসার সহসাই কোন লক্ষণ দেখা যাচ্ছে না।
সূত্র মতে, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বিরুদ্ধে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শাসনামলে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, ‘আয়নাঘর’-এর মতো গোপন বন্দিশালা পরিচালনা এবং বিরোধী মত দমনের গুরুতর অভিযোগ রয়েছে। একই সাথে রয়েছে রাজনৈতিক নিপীড়নের গুরুতর অভিযোগ। ২০০৬ সালের লগি-বৈঠার তাণ্ডবের মাধ্যমে প্রকাশ্য দিবালোকে মানুষ পিটিয়ে হত্যা করে লাশের ওপর মাতম, ২০১৩ সালের শাপলা চত্বরের নির্মম গণহত্যা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবরার ফাহাদ ও বিশ্বজিৎ দাসের মতো হত্যাকাণ্ডগুলো দলটির সহিংস রাজনীতির উদাহরণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এছাড়া বিএনপির নেতৃবৃন্দ বাংলা টেলিগ্রাফ-এ প্রকাশিত বক্তব্যে ইলিয়াস আলী ও চৌধুরী আলমের মতো নেতাদের গুমের জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন। আর এ দাবির পক্ষে যথেষ্ট তথ্য-প্রমাণও রয়েছে। অন্যদিকে, ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছিল। দলটির দাবি ছিল, তারা দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমন করেছে এবং ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ বিভিন্ন সময় তারা নিজেরাই রাজনৈতিক সন্ত্রাসের শিকার হয়েছে। কিন্তু তাদের এমন দাবির সাথে বাস্তবতার কোন সঙ্গতি নেই বরং তাদের সন্ত্রাসনির্ভর রাজনীতির বিষয়টি বরাবরই প্রমাণিত হয়েছে।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে এবং নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। ২০২৬ সালের নভেম্বরে এসে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে হামলার ঘটনায় বর্তমান সরকার ও বিএনপি সরাসরি আওয়ামী লীগকে দায়ী করছে। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রধানমন্ত্রীর তথ্য উপদেস্টাকে উদ্ধৃত করে বলেছে, সম্প্রতি আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে। জাস্ট নিউজ বিডি-এর প্রতিবেদন অনুযায়ী, সরকারি সূত্রগুলো দাবি করছে যে নভেম্বরের মাঝামাঝি সময়ে ৮৩টি যানবাহনে অগ্নিসংযোগ, ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং পোশাক খাতে শ্রমিক অসন্তোষ তৈরির পেছনে আওয়ামী লীগের কর্মীরা জড়িত। অভিযোগ রয়েছে, বিদেশে অবস্থানরত পলাতক নেতারা অর্থ পাঠিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। বিবিসি বাংলা-র বিশ্লেষণ অনুযায়ী, শেখ হাসিনার দেশে ফেরার আলোচনাকে কেন্দ্র করে সম্প্রতি সহিংসতার পরিধি বেড়েছে, যা জনমনে নতুন করে উদ্বেগ-উৎকন্ঠার সৃষ্টি করেছে। বিশেষ করে গোপালগঞ্জে তারা নারকীয় তাণ্ডব চালিয়ে পুরো জেলাকেই অচল করে দিয়েছে। সরকার জানিয়েছে, যেকোনো ধরনের নাশকতা ও অনুপ্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার অভিযান চলমান আছে। কিন্তু সারাদেশে আওয়ামী নৈরাজ্য ও সহিংসতা বন্ধ করা সম্ভব হয়নি বরং তাদের নারকীয় উম্মত্ততা দিনের পর দিন বেড়েই চলেছে।
সম্প্রতি আওয়ামী পলাতক নেত্রী দেশে ফেরার ঘোষণা দিয়ে সারাদেশে দলীয় কর্মীদের মাধ্যমে নতুন করে সহিংসতা শুরু করেছে। ডিসেম্বরে পলাতক স্বৈরাচার শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসবেন এহেন রাজনৈতিক প্রচারণা যখন চলছে, গত ৯ নভেম্বর আওয়ামী লীগের হরতালের আগের রাতে বাসে আগুন দিয়ে হত্যা করা হয়েছে একজনকে। এ হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ তার সহিংস কর্মকাণ্ডের অতীত এখনো বহন করে চলেছে। উদ্ভূত পরিস্থিতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যখন নতুন করে আলোচনা চলছে, তখন বাংলাফ্যাক্ট প্রশ্নটি উপাত্ত দিয়ে যাচাই করে দেখেছে, ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্রে ফেরা থেকে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতন পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় শীর্ষে আওয়ামী লীগ। এ জন্য তিনটি উৎসের ডেটা বিশ্লেষণ করা হয়েছে ঘেন্ট বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণার উপাত্তভান্ডার, আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) পরিসংখ্যান, এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের সরকারি গেজেট। গবেষণা অনুযায়ী এ সময়ে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট রাজনৈতিক সহিংসতার ঘটনা অন্তত সাড়ে ১১ হাজার। যা কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ড হতে পারে না।
রাজনৈতিক সহিংসতা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বিস্তৃত ডেটাসেট তৈরি করেছেন বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয়ের কনফ্লিক্ট রিসার্চ গ্রুপের জুলিয়ান কুটিগ, বার্ট স্যুকেন্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল ইসলাম। ২০২০ সালে প্রকাশিত ‘ÔStudent Politics and Political Violence in Bangladesh’ গবেষণায় ডেইলি স্টার, প্রথম আলো, ইনকিলাব ও ইত্তেফাক থেকে ১৯৯১ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাজনৈতিক সহিংসতার ঘটনা সংগ্রহ করা হয়। সেখানে দ্বৈত গণনা বাদ দিয়ে উপাত্তভান্ডারে থাকে ৩৭ হাজার ৫৪৪টি ঘটনা। এসব ঘটনার ৩০ দশমিক ২ শতাংশে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা ছিল, যা যেকোনো একক সংগঠনের মধ্যে সর্বোচ্চ। সংখ্যায় তা আনুমানিক ১১ হাজার ৩০০টি ঘটনা। রাজনৈতিক সহিংসতায় আহতদের ৩৭ দশমিক ৭ শতাংশ এবং নিহতদের ২২ দশমিক ৩ শতাংশ আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ঘটনার। একই সময়ে বিএনপির সংশ্লিষ্টতা ছিল ২৫ দশমিক ২ শতাংশ ঘটনায় (আনুমানিক ৯ হাজার ৫০০টি), আর ছাত্রলীগের আলাদাভাবে ১৭ দশমিক ৯ শতাংশ ঘটনায়। প্রকৃত সংখ্যা আরো বেশি, কারণ লেখকেরা নিজেরাই বলেছেন, সংবাদপত্রে সব ঘটনা আসে না বলে তাঁদের হিসাব রক্ষণশীল।
২০২২ সালের জুনেডয়চে ভেলে বাংলা আসকের উপাত্ত বিশ্লেষণ করে দেখায়, আগের ১০ বছর ধরে রাজনৈতিক সহিংসতায় শীর্ষ অবস্থানে আওয়ামী লীগ। ২০২০ সালে দলটির অভ্যন্তরীণ সংঘাত হয়েছিল ৭৪টি, যেখানে বিএনপির সঙ্গে সংঘর্ষ মাত্র সাতটি। ২০২১ সালে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের অভ্যন্তরীণ সংঘাত ছিল ৯৬টি, আর বিএনপিসহ অন্য দলের সঙ্গে সংঘর্ষ ১৮টি। ২০২২ সালের প্রথম চার মাসে ২০১টি রাজনৈতিক সংঘাতে ৪১ জন নিহত হন; এর মধ্যে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাত ২৫টি এবং অন্য দলের সঙ্গে সংঘর্ষ ১৮টি। এ সময়ের সহিংসতার বড় অংশ এসেছে স্থানীয় সরকার নির্বাচন থেকে, যেখানে বিএনপি অংশ না নেওয়ায় প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আওয়ামী লীগের মনোনীত ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে। এইচআরএসএসের হিসাবে ২০২৩ সালে রাজনৈতিক সহিংসতার ৯৩৩টি ঘটনায়৯৬ জন নিহত এবং অন্তত ৯ হাজার ২৫৮ জন আহত হন। সংস্থাটির মতে, এর অধিকাংশই ঘটেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্তর্কোন্দল, নির্বাচনী সহিংসতা এবং বিএনপির কর্মসূচির পাল্টা আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ ঘিরে সংঘর্ষে।
২০২৪ সালের প্রথম ছয় মাসে আসকের হিসাবে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪১ জনের মধ্যে ৩৫ জন, অর্থাৎ ৮৫ শতাংশ, প্রাণ হারানআওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে। জানুয়ারির একতরফা নির্বাচন ও পরের উপজেলা নির্বাচনে দলীয় ও বিদ্রোহী প্রার্থীদের লড়াই ছিল এর মূল উৎস। এরপর আসে জুলাই অভ্যুত্থান। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গেজেটে জুলাই অভ্যুত্থানের শহীদের সংখ্যা এখন ৮৪৩। এ সরকারি তালিকায় কেবল তাঁরাই অন্তর্ভুক্ত, যাঁরা তৎকালীনআইনশৃঙ্খলা বাহিনী বা ক্ষমতাসীন দলের সদস্যদের হামলায় নিহত হয়েছেন সরকারের বাহিনী অথবা ক্ষমতাসীন দলের কর্মীদের হামলায়। জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদন অনুযায়ী অধিকাংশ মৃত্যু ঘটেছে নিরাপত্তা বাহিনীর গুলিতে। সে দমনপীড়নের রাজনৈতিক দায় দলটির শীর্ষ নেতৃত্বের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেমৃত্যুদণ্ড দিয়েছে, এবং জাতিসংঘ প্রতিবেদন আন্দোলন দমনেশীর্ষ নেতৃত্বের নির্দেশনার প্রমাণ পেয়েছে। অর্থাৎ, ১৯৯১ থেকে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান পর্যন্ত তিন দশকের ডেটা একই কথা বলে-বাংলাদেশের রাজনৈতিক সহিংসতায় সবচেয়ে বেশি সংশ্লিষ্টতা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের।
এদিকে গত ২৪ নভেম্বর বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) পরিবেশিত তথ্য অনুযায়ি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডে চলতি মাসের ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এছাড়া এ সময়ে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণ এবং ৯৯টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটানো হয়েছে। আর এ ধারা এখনো অব্যাহত রয়েছে। যা জনমনে রীতিমত আতঙ্ক সৃষ্টি করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, গত ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারাদেশের বিভিন্ন এলাকায় ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজনের মৃত্যু ছাড়াও আহত হয়েছেন ১১ জন। এ পর্যন্ত মামলা হয়েছে ৬২টি, জিডি হয়েছে ২৭টি এবং ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল সংক্রান্ত ঘটনা ঘটেছে মোট ৭২টি। এসব ঘটনায় ২২টি মামলা ও ৫টি জিডি হয়েছে। ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, যেহেতু দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে, তাই এসব কর্মকাণ্ড ও ঝটিকা মিছিল বেআইনি। সে কারণেই মামলা ও গ্রেফতার চলছে। পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলা-অগ্নিসংযোগের পরিসংখ্যান উল্লেখ করে বলা হয়, পুলিশের স্থাপনায় হামলা হয়েছে ৪টি, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ হয়েছে ২৮টি এবং পুলিশের স্থাপনা বা গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে ৪টি। সর্বমোট ঘটনা ৯টি। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। মামলা হয়েছে ১টি এবং গ্রেফতার হয়েছে ৪ জন।
সারাদেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল বা বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগ প্রসঙ্গে পুলিশের তথ্যের বরাতে ভিত্তিতে জানা যায়, গ্রামীণ ব্যাংকে মোট ৩৪টি নাশকতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ২৫টি এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ২৩টি। এসব ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও মামলা হয়েছে ৮টি, জিডি হয়েছে ১৯টি এবং ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানিয়েছেন, পুলিশের নথিভুক্ত তথ্যের বাইরে গণমাধ্যমে আসা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৭২টি ঘটনার কথা জানা গেছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রায় ১০০টি গ্রামীণ ব্যাংক শাখায় হামলার দাবি করেছেন। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ২টি, মামলা হয়েছে ২টি এবং গ্রেফতার হয়েছেন ১১ জন। উপদেষ্টা আরও জানিয়েছেন, বিএনপির কর্মসূচির ওপর হামলায় এখন পর্যন্ত ৪ জন বিএনপির নেতাকর্মী নিহত হয়েছেন। গোপালগঞ্জে সহিংসতার সময় সংসদ সদস্যসহ অনেক নেতাকর্মীর বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি একটি হাসপাতালেও অগ্নিসংযোগ করা হয়েছে। যুদ্ধের মধ্যেও হাসপাতালে পরিকল্পিত হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়। এমনকি দু’টি থানায় অগ্নিসংযোগের কারণে উভয় থানার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। গোপালগঞ্জের ওপর দিয়ে কোন ট্রেন চলাচল করছে না। এমনকি নিরাপত্তাজনিত কারণে বাস চলাচলও সীমিত করা হয়েছে।
মূলত, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণার পরই সারাদেশে দলীয় নেতাকর্মীরা লাগামহীন সন্ত্রাস ও নৈরাজ্য শুরু করেছে। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, তিনি দেশে ফেরার ব্যাপারে মোটেই আন্তরিক নন। তার দেশে আসার সদিচ্ছা থাকলে শান্তিপূর্ণভাবে দেশে আসা সম্ভব। একজন পলাতক ও সাজাপ্রাপ্ত ব্যক্তির দেশে ফেরার বিষয়ে আইনের সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। কিন্তু তিনি সে পথে না গিয়ে নানাবিধ ছলচাতুরীর আশ্রয় নিয়ে দেশকে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাইছেন। আরোপ করছেন অযৌক্তিক শর্তও। অথচ সরকার তাকে দেশে ফেরার ব্যাপারে ভারত সরকারের কাছে বারবার নোট ভার্বাল পাঠাচ্ছে। কিন্তু দেশটি নানা অজুহাত তুলে বরবারই এ দাবি উপেক্ষা করে এসেছে।
গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, শেখ হাসিনা দেশে আসবেন কি আসবেন না এ নিয়ে তার সঙ্গে সরকারের কোনো আলোচনা নেই। আলোচনা আছে ভারতের সঙ্গে। তিনি বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি। তার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বাংলাদেশ অপেক্ষা করছে। ভারত সরকারের কাছে তাকে হস্তান্তরের আবেদন জানানো হয়েছে। উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা যেহেতু নিজেই দেশে আসতে চাইছেন এবং বাংলাদেশও তার প্রত্যর্পণ চাইছে, তাই এখানে আর কোনো আইনি জটিলতার প্রশ্ন থাকার কথা নয়।
ইতিহাস পর্যালোচনায় একথা স্পষ্টতই প্রমাণিত হয়েছে যে, আওয়ামী লীগ গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী নয় বরং তারা হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও সন্ত্রাসের রাজনীতির ধারক-বাহক। স্বাধীনতা পরবর্তী সময়ে বিরোধী মতের লোকদের হত্যা, শাপলা ম্যাসাকার ও ২৪-এর গণহত্যা সহ আওয়ামী অপশাসনে-দুঃশাসনের নারকীয় তাণ্ডব সে কথারই প্রমাণ বহন করে। তাই আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে হলে আতীত ভুলের জন্য জাতির কাছে ক্ষমতা চেয়ে নতুন করে ইতিবাচক রাজনীতি শুরু করতে হবে। অন্যথায় তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কালের গর্ভে বিলিন হয়ে যাবে। www.syedmasud.com
