জাতিসংঘের ৮১তম অধিবেশন সাধারণ পরিষদের সভাপতি ড.খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জাতিসংঘের অধিভুক্ত প্রায় ১৯৩টি রাষ্ট্র অধিবেশনে অংশগ্রহণ করে। এবারের অধিবেশনে বৈশ্বিক সমস্যা ফিলিস্তিন রাষ্ট্র ইস্যু, গাজা হত্যাকা-, রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। ড. খলিলুর রহমানের কূটনৈতিক চালে ভারতের স্থায়ী সদস্য হওয়ার স্বপ্ন ভেস্তে যায়। ড. খলিলুর রহমান আফ্রিকান অধিভুক্ত ৫৪টি দেশের প্রতিনিধিত্ব করার জন্য ইনসাফের ভিত্তিতে স্থায়ী সদস্য নির্বাচন করার জন্য বলায় ভারতের দীর্ঘদিনের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়। জাতিসংঘের মহাসচিবও ড. খলিলুর রহমানের সাথে সুর মিলিয়ে দীর্ঘদিন ধরে অবহেলিত আফ্রিকান ৫৪টি দেশের মধ্যে থেকে সমতা ফিরিয়ে আনতে স্থায়ী সদস্য নির্বাচনের আশাবাদ পুনর্ব্যক্ত করেন।

ড. খলিলুর রহমান ২ জুন ২০২৬ তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। অধিবেশনটি শুরু হয় ৮ সেপ্টেম্বর ২০২৬ এবং সাধারণ বিতর্ক শুরু হয় ২২ সেপ্টেম্বর ২০২৬। ড. খলিলুর রহমান একজন বিশিষ্ট বাংলাদেশী কূটনীতিক, অর্থনীতিবিদ এবং আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তিনি বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। কূটনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে চার দশকেরও বেশি সময় ধরে কাজের অভিজ্ঞতা সম্পন্ন। ড. খলিলুর রহমান ১৯৫৪ সালের ১ এপ্রিল ঢাকার নবাবগঞ্জ উপজেলার কাইলাইল ইউনিয়নের পাড়াগ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর শিক্ষাজীবন অত্যন্ত কৃতিত্বপূর্ণ। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে আইন ও কূটনীতিতে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। যুক্তরাষ্ট্রের স্বনামধন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুল অব গভর্মেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন ও রাজনৈতিক পদসমূহ: বিসিএস ক্যাডার (১৯৭৭-১৯৭৯): ১৯৭৭ সালের প্রথম নিয়মিত বিসিএস পরীক্ষায় তিনি দেশব্যাপী প্রথম স্থান অধিকার করেন এবং ১৯৭৯ সালে বাংলাদেশ পররাষ্ট্র ক্যাডারে যোগদান করেন। জাতিসংঘে অবদান (১৯৯১-২০১৬): তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা (UNCTAD) সহ নিউ ইয়র্ক ও জেনেভায় জাতিসংঘের সচিবালয়ের বিভিন্ন শীর্ষ পদে টানা ২৫ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। উপদেষ্টা ও বিশেষ প্রতিনিধি (২০২৪): ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর গঠিত ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে তিনি প্রধান উপদেষ্টার ‘রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ’ এবং পরবর্তীতে ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা’ হিসেবে দায়িত্ব পালন করেন। পররাষ্ট্রমন্ত্রী (২০২৬): ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি: ২০২৬ সালের জুন মাসে তিনি বৈশ্বিক ভোটে জয়ী হয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। তিনি প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরীর (১৯৮৬) পর ইতিহাসে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই গৌরব অর্জন করেন। তিনি রাজধানী ঢাকার স্বনামধন্য ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি-র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে অবদান রেখেছেন।

ড. খলিলুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদমর্যাদায় ভিন্ন ভিন্ন তারিখে দুটি ভিন্ন পদে নিযুক্ত হন এবং ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত এই দায়িত্বগুলোতে কর্মরত ছিলেন। রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ: তিনি ১৯ নভেম্বর ২০২৪ তারিখে প্রধান উপদেষ্টার ‘রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলির’ জন্য হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে প্রথম নিয়োগ পান। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা: পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারে একই সাথে অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি ৯ এপ্রিল ২০২৫ তারিখে ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা’ পদে নিযুক্ত হন।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর প্রধান অবদান ও অর্জন : ১. জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়া ঐতিহাসিক কূটনৈতিক বিজয়। বৈশ্বিক সমর্থন আদায়: সাইপ্রাসের শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে ৯৯-৯১ ভোটে পরাজিত করে এই বিজয় ছিনিয়ে আনার মাধ্যমে তিনি বাংলাদেশের কূটনৈতিক দক্ষতাকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে যান। ২. বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (২০২৬) বাণিজ্যিক কূটনীতি: তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন যুক্তরাষ্ট্রের সাথে ঐতিহাসিক “বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক বাণিজ্য চুক্তি” চূড়ান্ত করার ক্ষেত্রে প্রধান আলোচক হিসেবে কাজ করেন। ৩. রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিকীকরণ অভিজ্ঞতার প্রয়োগ: পূর্ববর্তী ‘রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ’ পদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বৈশ্বিক মঞ্চে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা এবং নিরাপদ প্রত্যাবাসনের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন। ৪. বহুপাক্ষিক কূটনীতি ও বৈশ্বিক শান্তি রক্ষা শান্তির সংস্কৃতি প্রচার: বহুপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ওপর জোর দিয়ে তিনি জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অনন্য অবদানকে বৈশ্বিক ফোরামে নতুনভাবে ব্র্যান্ডিং করেছেন। ৫. জাতিসংঘ সংস্কার ও স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে নেতৃত্ব নিরাপত্তা পরিষদ সংস্কার: তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য আন্তঃসরকার আলোচনাকে সমর্থন জানান।

ড. খলিলুর রহমানের আগে দক্ষিণ এশিয়া থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হয়েছিলেন ভারতের বিজয়া লক্ষ্মী প-িত (অষ্টম অধিবেশন, ১৯৫৩), শ্রীলঙ্কার হ্যামিলটন শার্লি আমারাসিংহে (৩১তম অধিবেশন, ১৯৭৬), বাংলাদেশের হুমায়ুন রশীদ চৌধুরী (৪১তম অধিবেশন, ১৯৮৬) এবং মালদ্বীপের আব্দুল্লা শহীদ (৭৬তম অধিবেশন, ২০২১)।

৮১ তম অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্র গঠন নিয়ে জোরালো আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ফিলিস্তিন রাষ্ট্র গঠনে একমাত্র সমাধান বলে উল্লেখ করেন। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে এ পর্যন্ত ১৫৭টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটি জাতিসংঘের মোট সদস্য সংখ্যার প্রায় ৮১.৩%। পর্যায়ক্রমে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার পর সম্প্রতি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ইউরোপের গুরুত্বপূর্ণ দেশ ফ্রান্স, যুক্তরাজ্য, পর্তুগাল, বেলজিয়াম এবং একই সাথে কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট স্থায়ী সদস্য ৫টি। চীন, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের এই ৫টি স্থায়ী সদস্য দেশের মধ্যে ৪টি দেশই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। কেবল যুক্তরাষ্ট্র এখনও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং তাদের ভেটো ক্ষমতার কারণে ফিলিস্তিন এখনও জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদ পায়নি।

নিউইয়র্কে চলমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, কুশল বিনিময় ও পরোক্ষ আলোচনা করেছেন। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিকভাবে আলোচনা না হলেও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের বর্তমান সভাপতি এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প সংক্ষিপ্ত কুশল বিনিময় করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের চিরবৈরী ইরানের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেন। এটাকে সবচেয়ে বেশি কূটনৈতিক চাল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

সর্বোপরি জাতিসংঘের ৮১তম অধিবেশন বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিক ও স্মরণীয় হয়ে থাকবে। ড. খলিলুর রহমানের কূটনৈতিক প্রজ্ঞা এবং চৌকস নেতৃত্বে জাতিসংঘ কার্যকর হবে বলে বিশ্ববাসীর প্রত্যাশা। খলিলুর রহমানের কাছে ভারত কূটনৈতিকভাবে পরাজিত হয়েছে। যার কারণে বাংলাদেশ কূটনৈতিকভাবে ইতিহাসে অনন্য উচ্চতায় অবস্থান করছে। এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের কাছে মাথা নত না করে অচিরেই বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।

লেখক : কবি, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।