বাব আল-মানদেব প্রণালি ঘিরে উত্তেজনায় আবার তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে গেছে। এর প্রভাব পড়েছে দেশে দেশে, প্রিয় স্বদেশ বাংলাদেশেও। জ¦ালানি তেলের আরেক দফা মূল্যবৃদ্ধির কারণে দেশে দ্রব্যমূল্য ও পরিবহন খাতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। বেড়েছে বাস-ট্রাক ভাড়া এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। জ¦ালানি তেলের বর্ধিত মূল্য প্রতিবেশি বিভিন্ন দেশের তুলনায় অনেক বেশি হওয়ায় এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। দেশে কেরোসিনের দাম এখন ভারতের দ্বিগুণ, পেট্রোলের লিটার ১৫ টাকা বেশি। ফলে মানুষের মনে এখন ক্ষোভ। জ¦ালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজধানীসহ সারাদেশে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। অন্যান্য দলও এই মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে। জ¦ালানি তেলের মূল্যবৃদ্ধির মূল কারণ মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত। যার হোতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেলের মূল্যবৃদ্ধির কারণে রাজপথে নেমেছেন বিভিন্ন দেশের মানুষ। মূল্যবৃদ্ধিতে সংকটে পড়েছেন উন্নয়নশীল এমন কি উন্নত দেশের মানুষও। মূল্যবৃদ্ধির জেরে ক্ষোভ প্রকাশের ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা, সিরিয়া, গুয়াতেমালা, পর্তুগালসহ বিভিন্ন দেশে।
ইরান যুদ্ধের প্রভাবে আজ বিশ^জুড়ে জ¦ালানি সংকট। যার প্রভাব পড়েছে কল-কারখানায়, উৎপাদনে, খাদ্যপণ্যে। অপ্রয়োজনীয় এই যুদ্ধে বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে খোদ মার্কিন জনগণও। কারণ তাদেরও বেশি মূল্যে কিনতে হচ্ছে জ¦ালানি খাদ্যদ্রব্য। তাহলে কেন এই যুদ্ধ? যুদ্ধাপরাধী রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু উসকানি দিলেই কি ট্রাম্পকে যুদ্ধে নেমে পড়তে হবে? একজন প্রেসিডেন্ট তো পাগলামি করতে পারেন না, যিনি আবার যুক্তরাষ্ট্রের মত দেশের প্রেসিডেন্ট। ট্রাম্পের দাম্ভিক কথাবার্তা আমরা অনেক শুনেছি। তিনি তো বলেছিলেন, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে যুদ্ধে ‘জয়ী’ হয়েছে, এখন শুধু ‘কাজটি শেষ করা’ বাকি। এমন দাবি করার কয়েক মাস পরও সংঘাতটি গোটা অঞ্চলে ছড়িয়ে পড়েছে। কূটনৈতিক প্রচেষ্টা স্থবির, কৌশলগত লক্ষ্যগুলো অর্জিত হয় নি এবং প্রায় সব মানদ-েই যুক্তরাষ্ট্র কার্যত এই যুদ্ধে হেরে যাচ্ছে বলে জানিয়েছে ফরেন পলিসি। অথচ গত বুধবার ট্রাম্প বলেছেন, আমরা যুদ্ধের সমাপ্তির কাছাকাছি রয়েছি এবং দাবি করেন যে তেহরান একটি চুক্তি চায়। তবে মার্কিন সাময়িকী ফরেন পলিসি বলেছে, এমন আশাবাদ বাস্তব পরিস্থিতির সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। কৌশলগত কিছু হামলা চালানো হলেও বৃহত্তর এই সামরিক অভিযান আমেরিকার জন্য একটি কৌশলগত বিপর্যয়ে পরিণত হয়েছে। যুদ্ধটি মার্কিন সামরিক অবস্থানের গুরুতর দুর্বলতাগুলো উন্মোচিত করেছে। দেশটির সশস্ত্র বাহিনীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। এছাড়া সৃষ্টি করেছে বৈশি^ক জ¦ালানি সংকট। অভ্যন্তরীণভাবেও যুদ্ধের বিরোধিতা বাড়ছে। কংগ্রেসের ক্রমনবর্ধমান সংখ্যক রিপাবলিকান সদস্য যুদ্ধ বন্ধের পক্ষে ভোট দিচ্ছেন।
পরমাণু ইস্যুতেও হোয়াইট হাউস আগে দাবি করেছিল যে তারা ইরানের পরমাণু স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তবতার মধ্যে প্রশাসন ধীরে ধীরে এই বিষয়টিকে কম গুরুত্ব দিতে শুরু করেছে এবং নৌঅবরোধ ও ‘অপরেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে পরিচিত একটি আর্থিক অভিযানের মাধ্যমে ইরানকে চেপে ধরার কৌশলের দিকে ঝুঁকছে। তবে বিশ্লেষকরা বলছেন, গত কয়েক দশক ধরে নিষেধাজ্ঞার বিরুদ্ধে তেহরানের প্রতিরোধে ইতিহাস বিবেচনায় আনলে মনে হয় না, অর্থনৈতিক চাপ দিয়ে ইরানকে কূটনৈতিক ছাড় দিতে বাধ্য করা সম্ভব হবে। শেষ পর্যন্ত এই সংঘাত হরমুজ প্রণালিকে কেন্দ্র করে একটি ক্ষয়িষ্ণু অর্থনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। সেখানে সমুদ্রপথে জাহাজ চলাচলের মাত্রা যুদ্ধের আগে অবস্থার প্রায় এক-পশ্চমাংশে নেমে এসেছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০৪ ডলারের ওপরে উঠে গেছে, যেখানে সংঘাতের আগে এর দাম ছিল ৭২ ডলার। এর ফলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে জ¦ালানি ও খাদ্যের দাম বেড়ে যাওয়ায় রাজনৈতিক প্রতিক্রিয়া তীব্র হয়েছে। যুদ্ধ অষ্টম মাসের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হোয়াইট হাউসের ওপর চাপ বাড়ছে, সীমাবদ্ধতাও ক্রমশ স্পষ্ট হচ্ছে।
গত বুধবার ট্রাম্প বলেছেন, আমরা যুদ্ধ সমাপ্তির কাছাকাছি রয়েছি এবং দাবি করেন যে, তেহরান একটি চুক্তি চাচ্ছে। এই বয়ানে ট্রাম্পের দাম্ভিকতা লক্ষণীয়। ইরান যেন চুক্তি ভিক্ষা চাইছে। ট্রাম্পের বুধবারের এই বয়ানের বিপরীতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মহসিন রেজাই-এর বক্তব্য ভেবে দেখার মতো। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে যুদ্ধ বন্ধে আমেরিকার সঙ্গে আলোচনার জন্য তেহরানের সাত শর্তের কথা জানান তিনি। পোস্টে রেজাই বলেন, ‘তেহরানের বার্তা স্পষ্ট ও পরিষ্কার। যদি ওয়াশিংটন তার তৈরি করা যুদ্ধের জটিল পরিস্থিতি থেকে বের হতে চায় এবং এতে আবার জড়িয়ে পড়া এড়াতে চায়, তবে তার জন্য ইরানের অধিকার ও শর্ত গ্রহণ ছাড়া আর কোনো উপায় নেই।’ এর আগে শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে রেজাই জানান, যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে তেহরানের পক্ষ থেকে নির্দিষ্ট শর্ত দেওয়া হয়েছে। আলোচনার জন্য ওয়াশিংটনকে শর্তগুলো পূরণ করতে হবে। তিনি আরো বলেন, ‘মধ্যস্থতাকারী কাতারের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। যুদ্ধ বন্ধের আলোচনায় বসতে আমাদের শর্ত তাদের মাধ্যমেই ওয়াশিংটনের কাছে পাঠানো হয়েছে। আমরা এখন প্রেসিডেন্ট ট্রাম্পের জবাবের অপেক্ষায় আছি’ রেজাই বলেন, ‘আমাদের শর্ত হচ্ছে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, আমাদের জব্দ তহবিল ফেরত দেওয়া এবং নৌ-অবরোধ তুলে নেওয়া। ওয়াশিংটনের স্বার্থেই এসব শর্ত মেনে নেওয়া উচিত। ট্রাম্পের হুমকিতে কোনো ফল আসবে না। আমরা চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছি।’
মহসিন রেজাইয়ের বক্তব্য থেকে উপলব্ধি করা যায়, ইরান ট্রাম্পের কাছে কোনো চুক্তি ভিক্ষা চায় নি বরং শর্ত দিয়েছে। নিজের তৈরি যুদ্ধের জটিল পরিস্থিতি থেকে বের হতে চাইলে সেই শর্ত মেনেই আলোচনায় বসতে হবে ট্রাম্পকে। এমন বক্তব্যের মাধ্যমে ট্রাম্পের হুমকি ও দম্ভের কূটনীতিকে ব্যর্থ করে দিয়েছে ইরান। এর প্রতিক্রিয়ায় ট্রাম্পের আচরণ অবশ্যই দেখার মতো একটি বিষয় হবে। প্রতিক্রিয়ায় ট্রাম্প ভুল করতে পারেন, দম্ভ তাকে আরো যুদ্ধাংদেহী করে তুলতে পারে। কারণ প্রেসিডেন্টসুলভ সুবিবেচনা আমরা তার মধ্যে কমই দেখেছি। এ জন্যই হয়তো আমেরিকার প্রবীণ রাজনীতিবিদ সিনেটর বার্নি স্যান্ডার্স ট্রাম্পকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনি পাগল রাজা নন, প্রেসিডেন্ট। সে অনুযায়ী দায়িত্ব পালন করুন।’ ট্রাম্প প্রেসিডেন্টসুলভ দায়িত্ব পালনে এগিয়ে আসলে মঙ্গল, না আসলে হয়তো যুদ্ধ ও ধ্বংসের মাত্রা আরো বেড়ে যাবে। ক্ষতিগ্রস্ত হবে যুদ্ধের বাইরে থাকা বাংলাদেশের মতো বহু দেশ। জ্বালানি ও খাদ্য সংকটে বিশ্ববাসীর দুঃখের মাত্রা আরো বেড়ে যাবে। এতো মানুষের অভিশাপের বোঝা বহনের সক্ষমতা ট্রাম্পের আছে কী? ভবিষ্যতে হয়তো ‘ট্রাম্প’ নামটাই যুষ্ট্ররাষ্ট্র ও বিশ্ববাসীর কাছে ধ্বংসের প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
যুদ্ধ বন্ধ না করে ট্রাম্প আবার হামলা চালালে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? নতুন অস্ত্র ব্যবহার করে পাল্টা জবাব দেবে তেহরান। পাশাপাশি নতুন নতুন মার্কিন স্থাপনাকে নিশানা করা হবে। ইরানের ইসলামী রেভেল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) সোমবার এই হুঁশিয়ারি দিয়েছে বলে জানায় বার্তা সংস্থা এএফপি। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি সোমবার এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে আমাদের প্রতিরক্ষা ও পাল্টা আক্রমণে নিশ্চিতভাবেই বড় ধরনের পরিবর্তন আনা হবে।’ আরো বলেছেন, সংঘাত যদি নতুন করে বাড়ে, তবে হামলার জবাব দেওয়ার জন্য ইরান নতুন কৌশলগত অস্ত্র নিয়ে প্রস্তুত রয়েছে। ইরানের সংবাদভিত্তিক চ্যানেল আল-আলম টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মোহেব্বি বলেন, ভবিষ্যতের যে কোনো সংঘাত মোকাবিলায় নতুন নতুন লক্ষ্যবস্তু, ভিন্ন ভৌগোলিক অবস্থান বা ক্ষেত্র এবং এতদিন গোপনে রাখা অস্ত্র অন্তর্ভুক্ত থাকবে। তিনি আরো বলেন, ইরানের এই সক্ষমতা ‘বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারে।’ উপলব্ধি করা যায়, অব্যাহত সংঘাত আরো বড় সংঘাতকে ডেকে আনবে। যার পরিণতি ধ্বংস এবং বিলয়। ট্রাম্প যে বর্তমান সময়ের ‘দুঃখ’, তা কি মার্কিন জনগণ বুঝতে পারছে না? তাকে থামাতে হবে এখনই, এটাই তাদের ঐতিহাসিক দায়িত্ব।
