ইবনে হাসান

আমরা এমন এক সমাজে বসবাস করছি, যেখানে কেউ নিজেকে নিরাপদ ভাবতে পারছে না। আতঙ্ক উদ্বেগ উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতা আমাদেরকে যেন বানের পানির মতো গ্রাস করছে। কারণ গোটা সমাজ এখন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। খুনখাবারি, জুলুম—অত্যাচার, নিপীড়ন—নির্যাতন ডালভাতের মতো হয়ে গেছে। যে যেভাবে পারছে অপরাধ, অপকর্ম, কুকর্ম চালিয়ে যাচ্ছে অবলীলায়। ভয়ভীতি ও সন্ত্রাস সৃষ্টির ভয়ঙ্কর সংস্কৃতির চর্চা প্রবল থেকে প্রবলতর হচ্ছে। প্রতিরোধ ও প্রতিবাদের কণ্ঠ হারিয়ে যাচ্ছে। অপরাধীরা বুক ফুলিয়ে মাথা উঁচু করে চলাফেরা করে। কিছু বলা তো দূরের কথা তাদের দিকে চোখ তুলে তাকাতেও কেউ সাহস করেন না। ওরা দুঃসাহসী উদ্ধত ও সুসংগঠিত। অপরাধের ফিরিস্তি দেওয়া সম্ভব নয়। বলা যায় এমন কোনো অপরাধ নেই যা সংঘটিত হচ্ছে না। দুনীর্তি, খুন—খারাবি, চুরি—ডাকাতি, ধর্ষণ, লুটপাট, দখলদারি, কালোবাজারি মজুদদারি, মুনাফাখোরি, অর্থপাচার, মুদ, জুয়া, অনাচার—ব্যভিচার কোনোটা নেই। জোর—জুলুম, অন্যায়—অবিচার, ধেঁাকাবাজি, প্রতারণার কথা বলাই বাহুল্য। পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে, জাহেলিয়াতের বিভীষিকাময় দিনগুলোর অবিকল চিত্রই আমরা এখন চোখের সামনে দেখতে পাচ্ছি। বরং এখনকার অবস্থা তার চেয়েও বেশি ভয়াবহ। তখন মানুষ শিক্ষা সভ্যতার আলো থেকে বঞ্চিত ছিল। বন্যপ্রাণী ও তাদের মধ্যে খুব একটা পার্থক্য ছিল না। সেটা ছিল অজ্ঞতা, মুর্খতা, অন্ধবিশ^াস ও কুসংস্কারের অন্ধকারে আচ্ছন্ন সমাজ। সুতরাং পরস্পরের মধ্যে দ্বন্দ্ব—সংঘাত লেগেই থাকতো। খুনের নেশায় উন্মত্ত হয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়তো। ডাকাতি, ছিনতাই, লুটপাট, জেনা, ব্যভিচারকে দোষের কাজ বা অপরাধ মনেই করতো না। এসব করে বীরত্ব প্রকাশ করতো, বাহাদুরি দেখাতো। বর্তমানকালে সভ্যতা, জ্ঞান—বিজ্ঞান প্রযুক্তিসহ সকল ক্ষেত্রেই মানুষ অচিন্তনীয় অগ্রগতি অর্জন করেছে। এই অগ্রগতি একদিকে প্রভুত কল্যাণ বয়ে আনলেও অন্যদিকে হারিয়েছে মানবিক মূল্যবোধ, মানবিকতা, আদর্শ, নীতি—নৈতিকতার চরম অবক্ষয় ও বিপর্যয় ঘটেছে। পাশবিকতার হিং¯্রতা, নিষ্ঠুরতা, স্বার্থপরতা জিঘাংসা, ঘৃণা—বিদ্বেষ মারাত্মক পর্যায়ে পেঁৗছেছে। মানুষরূপী হায়েনারা দাপটের সাথে বিচরণ করছে। ভালো মানুষরা একদম কোণঠাসা হয়ে পড়ছে। মুখবুজে সব সহ্য করতে হচ্ছে। এসব হায়েনার হিং¯্র থাবা থেকে কেউ নিস্তার পাচ্ছে না। এটা সামগ্রিক অবস্থার খণ্ডিত চিত্র। সম্পূর্ণ চিত্রটা যে কত ভয়ংকর একটু চোখ খুলে তাকালে সর্বত্রই তা লক্ষ্য করা যায়।

এবার দেখা যাক আমাদের দেশ, জাতি ও সমাজের চিত্রুটা কেমন। দুনীর্তিতে আমরা ইতোমধ্যেই বিশ^ চ্যাম্পিয়ন হয়েছি। কোটি কোটি টাকা আত্মসাৎ ও পাচার করে বিপুল বিত্তবৈভবের মালিক হয়েছি। রাজনীতি ও ক্ষমতা স্বার্থসিদ্ধি ও আখের গোছাবার হাতিয়ারে পরিণত হয়েছে। ক্ষমতাসীনরা কী করতে পারে হাসিনার ১৭ বছরের ঘৃণ্য স্বৈরশাসনের জাঁতাকলে পিষ্ট হয়ে গোটা জাতি হাড়ে হাড়ে টের পেয়েছে। সেই ভয়াবহ দানবকে দেশ ছাড়া করলেও তার প্রভাব এখনো টের পাওয়া যাচ্ছে। ২০২৪—এর জুলাই বিপ্লব দ্বিতীয় স্বাধীনতা এনে দিলেও তার আকাক্সক্ষার বাস্তবায়ন ফিকে হয়ে যাচ্ছে। জুলাই বিপ্লবের সুবাদে যারা ক্ষমতায় এসেছে তারা তার মূল্যায়ন করতে পারছে না বলেই প্রতিয়মান হচ্ছে। ক্ষমতার সুবিধা ভোগ যেন আসল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। সংস্কার, সুশাসন, সুনীতি আর নতুন বন্দবস্তের স্বপ্ন ম্লান হয়ে যাচ্ছে। হু হু করে বাড়ছে অরাজকতা ও অপরাধ প্রবণতা। অবাধ সুযোগ পেয়ে অপরাধীরা আরো বেপরোয়া। বাড়ছে অশান্তি ও অস্থিরতা, নিরাপত্তাহীনতা। সত্যিকার অর্থে যেন কোনো প্রতিকারই নেই। আসলে সুশাসনের জন্য সৎ, যোগ্য ও আদর্শবান লোক প্রয়োজন। অন্যথায় কখনো পরিস্থিতি বদলাবে না। সমাজের বেশিরভাগ দক্ষ ও যোগ্য লোকেরাই এখন ডাকাতের ভূমিকায় অবতীর্ণ। ক্ষমতা ও সুযোগের চাবিকাঠি হাতে নিয়ে মহালুটপাটে ব্যস্ত। জনগণের সহায়—সম্পদের দিকে শকুনির সেন দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর কোনো রকম সুবিধা পেয়ে হিং¯্র প্রাণীর মতো খুবলে খায়। এরা নিষ্ঠুর কসাই, কাপালিক। এদের ললুপতা ও নিষ্ঠুর থাবা থেকে দেশ, জাতি ও সমাজকে যেকোনো মূল্যে মুক্ত করা সময়ের দাবি। এজন্য যারা সমাজ, দেশ ও জাতির মঙ্গল চায়, ধ্বংস চায় না তাদেরকে সংঘবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। প্রতিকার ও প্রতিরোধে দুর্নিবার প্রয়াস চালাতে হবে। একদিকে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে অপরাধীর যথার্থ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। অপরদিকে কঠোরভাবে সামাজিক শৃঙ্খলা ও নিরাপত্তার নিশ্চয়তা বিধান করতে হবে; যাতে অপরাধীরা মাথা তুলতে না পারে।

স্মরণ রাখতে হবে যে, কঠোর কঠিন দণ্ড প্রয়োগ করলে অপরাধ কিছুটা নিয়ন্ত্রণ করা যাবে । সম্পূর্ণ নয়, তাতে আংশিক সুফল পাওয়া গেলেও স্বস্তি আসবে না। কারণ মানুষের মনের জগতের পরিবর্তনের জন্য শুধু বাহ্যিক ব্যবস্থাই কার্যকর নয় আর সেজন্য প্রয়োজন ¯্রষ্টায় বিশ^াসের চেতনার উন্মেষ ঘটানো। একজন মানুষ বিশ^াসী হলে তার বিবেক জাগ্রত হয়। ভালোমন্দ বিচার করে সঠিক সিদ্ধান্ত নেয়ার যোগ্যতা অর্জন করে। ভালো কাজের ভালো ফল ও মন্দ কাজের মন্দ ফলের চিন্তা যার মধ্যে যতটা প্রবল সে ততটাই অপরাধমুক্ত। এমন শিক্ষা অবলম্বনের পথ অবারিত ও উন্মুক্ত করার কোনো বিকল্প নেই। আগেই বলা হয়েছে কেবল জেল—জরিমানা আইন—আদালত ও কঠোর দণ্ড দিয়ে কখনো স্থায়ীভাবে অপরাধ দমন করা যায় না, যাবে না। আইন যতই কঠোর করা হোক সেটা ভঙ্গের জন্য তার চেয়েও অভাবিত উপায় বের করে ফেলে অপরাধীরা। সমাধানের একটা সর্বোত্তম উপায় হিসেবে বিবেচিত ও গ্রহণযোগ্য হতে পারে কঠোর দণ্ডের পাশাপাশি যথার্থ সংশোধন প্রক্রিয়া। বলতে গেলে সংশোধন প্রক্রিয়া ও প্রয়াস এখন তেমন একটা গুরুত্ব পাচ্ছে না। অথচ দেড় হাজার বছর আগে এ প্রক্রিয়ার মাধ্যমেই একটি অপরাধমুক্ত, শান্তি ও নিরাপদ সমাজ ও জাতি প্রতিষ্ঠিত হয়েছিল। হিং¯্র হায়েনার চেয়েও অধম রক্ত পিপাসু নিকৃষ্ট একটি জাতি বিশে^ সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল। একই পদ্ধতি অবলম্বন করলে আজো তেমন সমাজ গড়ে তোলা অসম্ভব নয়। তাই অপরাধ ও অপরাধীকে সংশোধন প্রক্রিয়ার আওতায় আনতে হবে। সেজন্য রাসূল পাকই (সা.) একমাত্র মডেল। হুবহু তার পদাঙ্ক অনুসরণ করেই এগোতে হবে।

আল্লাহর নবীর (সা.) পদ্ধতি কেমন ছিল। কেউ কোন অপরাধ বা অপকর্ম করলে আমরা ভীষণভাবে ক্ষিপ্ত হই, কঠোর শাস্তি দেয়ার জন্য অস্থির হয়ে উঠি। চরম ঘৃণা অবজ্ঞা প্রদর্শন করি। এতে সংশোধন হওয়ার পরিবর্তে আরো জেদ ও বেপরোয়াভাব বেড়ে যায়। ভালোর দিকে ফিরে আসার মানসিকতা সম্পূর্ণ হারিয়ে ফেলে। দয়ালু নবী (সা.) অপরাধীকে তুচ্ছ তাচ্ছিল বা ঘৃণা করতেন না, রাগে ক্ষোভে দূরে ঠেলে দিতেন না। বরং দরদ ভরা হৃদয় নিয়ে কাছে ডাকতেন এবং এমন স্নেহ ও ভালবাসা প্রদর্শন করতেন যে, পাপী—অপরাধী তার অন্যায়টাকে সহজেই বুঝতে পারত এবং চিরদিনের জন্য ভুল থেকে সরে এসে সোনার মানুষে পরিণত হয়ে যেত। এমন আদর্শ মানুষে পরিণত হতো যে, জোরজুলুম করে ভয়ভীতি প্রলোভন দেখিয়েও কখনো তাকে কোন অবৈধ অপকর্মে জড়ানো যেত না। এভাবেই গোটা আরব জাহানে ঘটেছিল সোনার মানুষ গড়ার মহাবিপ্লব।

রাসূলে পাকের (সা.) অতুলনীয় অবিস্মরণীয় সংশোধন পদ্ধতির অত্যুজ্জল কয়েকটি উদাহরণ তুলে ধরছি।

একদিন এক যুবক নবী করীমের (সা.) নিকট আগমন করে বলল, হে নবী আমাকে ব্যাভিচার করার অনুমতি দিন। একথা শোনার সাথে সাথে উপস্থিত সবাই প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হলো এবং তাকে আক্রমণ করতে উদ্ধত হলো। রাসূল পাক (সা.) ইশারায় তাদের থামতে বললেন। অতপর যুবককে অত্যন্ত স্নেহের সাথে কাছে ডেকে বললেন, আচ্ছা কেউ যদি তোমার মা বোন খালা ফুফুর সাথে এমন আচরণ করতে চায় তুমি কি তা মেনে নেবে। যুবক দৃঢ়কণ্ঠে বললো কিছুতেই না। রাসূল (সা.) তাকে বুঝিয়ে দিলেন তা হলে অন্যের মা খালা বোন ফুফুর সাথে কীকরে এমন আচরণের চিন্তা করতে পার। রাসূলের (সা.) মায়াবী কথায় যুবকের বিবেক নাড়া দিল এবং এমন কাজ না করার শপথ করলো। পরবতীর্তে তার মধ্যে এমন পরিবর্তন ঘটেছিল যে, ব্যভিচারের চিন্তাতো দূরের কথা কোনদিন কোন নারীর দিকে সে চোখ তুলেও তাকাত না।

আর একটি ঘটনা। একদিন মসজিদে একজন বেদুইন এসে পেশাব করতে শুরু করল। উপস্থিত সবাই হেন অপকর্মের জন্য তাকে মারতে উদ্ধত হলো। নবী পাক (সা.) তাদের বারণ করে বললেন, তাকে তার কাজ সারতে দাও। পেশাব করা শেষ হলে নবী পাক (সা.) তাকে কাছে ডাকলেন ও স্নেহমাখা কণ্ঠে বললেন, এটা আল্লাহর এবাদত গৃহ। এখানে এমন কাজ করতে হয় না। লোকটা রাসূলের কোমল ও স্নেহমাখা ব্যবহারে মুগ্ধ হলো এবং নিজের ভুল বুঝতে পারল। তখন সে হাত তুলে দোয়া করলো হে আল্লাহ তুমি কেবল মুহাম্মদ (সা.) ও আমার প্রতি রহম করো। নবী পাক (সা.) বললেন, আল্লাহর রহমত সবার জন্যই তুমি এটাকে সীমিত কর না। অপর এক ঘটনায় রাসূলে পাকের নিকট এক ব্যক্তি তারপুত্র সন্তানকে নিয়ে হাজির হলো। বলল হে নবী আমার এ ছেলেটি মিষ্টি খুব পছন্দ করে। কিন্তু এজন্য অতিরিক্ত খরচের সামর্থ আমার নেই। তাকে মিষ্টি কম খেতে উপদেশ দিন। নবী (সা.) তাকে কয়েকদিন পরে আসতে বললেন। সে ছেলেকে নিয়ে কয়েকদিন পর আবার নবী পাকের কাছে গেলেন। নবী শিশুটিকে অতিরিক্ত মিষ্টি খেতে নিষেধ করলেন। লোকটি অবাক হয়ে জানতে চাইলেন প্রথম দিনইত একথাটা বলে দিতে পারতেন, কিন্তু এক সপ্তাহ সময় নিলেন কেন? নবী (সা.) বললেন, দেখ আমি নিজেই মিষ্টি খুব পছন্দ করি সেজন্য এ কয়েকদিনে আমি নিজের অভ্যাস ত্যাগ করেছি। তার পরই ওকে উপদেশ দিয়েছি। কত মহান ও উজ্জল দৃষ্টান্ত। একারণেই তার উপদেশ ছিল হৃদয়গ্রাহী ও অনুসরণীয়।

আরো একটি অমর ও অতুলনীয় দৃষ্টান্ত হলো মক্কা বিজয়ের ঘটনা। রাসূল (সা.) হাজার হাজার সঙ্গী নিয়ে বিজয়ী বেশে পবিত্র মক্কায় প্রবেশ করলেন। তখন আশংকা করা হচ্ছিল যে, সেখানে রক্তের বন্যা সৃষ্টি হবে। কিন্তু নবী পাক (সা.) সকলের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। কোন প্রতিশোধ নিলেন না। অথচ এরাই তাকে মক্কায় থাকতে দেয়নি। তার ও তার সঙ্গীদের ওপর অকথ্য ও ভয়াবহ নির্যাতন চালিয়েছে বছরের পর বছর ধরে। তাদের অত্যাচার ও প্রাণনাশের হুমকির মুখে তিনি মদীনায় হিজরত করতে বাধ্য হন। মক্কার অত্যাচারী নিপীড়করা তার অতুলনীয় ও অচিন্তনীয় ক্ষমায় মুগ্ধ হয়ে অবশেষে ভুল পথ ছেড়ে দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিল। অপরাধীরা রাসূল পাকের (সা.) সান্নিধ্যে আসলে তার অনুপম চরিত্র মাধুর্যে মুগ্ধ হয়ে সকল অপকর্ম পাপাচার ছেড়ে দিয়ে পুতঃপবিত্র জীবন যাপনের প্রেরণায় উদ্বুদ্ধ হতো।

সব মানুষই তো আল্লাহর বান্দা। একজন মানুষের প্রতি অকৃত্রিম ভালবাসা ও দরদী মন অবশ্যই থাকতে হবে। কেউ যদি খারাপ বা ভুল পথে চলে ধ্বংসের মুখে পতিত হয় তাতে কী লাভ বরং তাকে যদি আন্তরিক চেষ্টার দ্বারা সঠিক পথে আনা যায় তাহলে নিশ্চয়ই আল্লাহ পুরস্কার দেবেন।

মহান ঐশীবাণী হচ্ছে— তোমরা আল্লাহর পথে আহ্বান কর হেকমত তথা সর্বোত্তম কৌশল ও উৎকৃষ্টতম উপদেশ দ্বারা। বলা হয়েছে, মন্দের জবাব দাও উত্তমের দ্বারা। আল্লাহ ক্ষমা পরায়ণতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন। এমনকি আল্লাহ পাক খুনীকেও মাফ করার বিধানও বাতলে দিয়েছেন। সর্বশেষ বলা যায় যে, কঠোর শাস্তির বিধান ও আইনের প্রয়োগই অপরাধ নিমূর্ল ও অপরাধী দমনে একমাত্র কার্যকর ব্যবস্থা নয়। ভয়ংকর অপরাধের ক্ষেত্রে অবশ্যই ভিন্ন চিন্তা থাকবে। শরীরের পচনশীল অংশ যেমন অপারেশন করে ফেলে দিতে হয়, তেমনি অমার্জনীয় অপরাধের কঠোর শাস্তি বিধানে কোন অনুকম্পা থাকতে পারে না। তবে সাধারণভাবে সংশোধন প্রক্রিয়া জোরদার করা হলে এবং মহানবীর (সা.) মডেল অনুসরণ করা হলে অপরাধমুক্ত নিরাপদ ও শান্তি ও শংকামুক্ত পরিবেশ অনেকটাই ফিরিয়ে আনা সম্ভব।

প্রকৃতপক্ষে অপরাধ হলো রোগ বা অসুস্থতা। শারীরিক অসুস্থতা সারাতে ডাক্তার প্রয়োজন। যথার্থভাবে রোগ নির্ণয় করে সঠিক ব্যবস্থাপত্র ও ওষুধ ব্যবহারে রোগ নিরাময়ের সম্ভাবনা থাকে। সাথে সাথে ডাক্তারকেও হতে হবে সদয় ও মানবিক। বলা হয় ডাক্তারের মধুর ব্যবহারে অর্ধেক রোগ সেরে যায়। ভাল ডাক্তার সব সময় রোগীকে কোন রকম হার্ট না করে চিকিৎসা সেবা দানের চেষ্টা করে। বদমেজাজী ডাক্তারের কাছ থেকে রোগীরা পালায়। হতাশায় আক্রান্ত হয়। ফলে সুস্থতার পরিবর্তে রোগ আরো বেড়ে যায়। সে জন্যই তো অপারেশনের আগে নির্দিষ্ট স্থান অবশ করে নিতে হয়, যাতে রোগী কষ্ট বা ব্যথা না অনুভব করে। ঠিক তেমনি অপরাধ প্রবণতা শারীরিক অসুস্থতার চেয়েও ক্ষতিকর ও সর্বনাশা ব্যাধি। শুধু অপারেশন করে এ রোগ ভাল করা যাবে না। মাথা ব্যথার জন্য মাথা কাটাই কী সমাধান হতে পারে? সুতরাং একজন মানবিক ডাক্তারের মত অপরাধ প্রবনতার ধ্বংসাত্মক ব্যাধির চিকিৎসা দিতে হবে। আশা করা যায় এমন বলিষ্ঠ ও যথাযথ উদ্যোগে অনেকটা সাফল্য আসবে।

এক্ষেত্রে আরো একটি বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ভুলে গেলে চলবে না যে, পরিবারই প্রকৃত শিক্ষা কেন্দ্র। যে শিশু পরিবারে স্নেহ মায়া, মমতা, সদাচার সুশিক্ষা নিয়ে বড় হয় সে সাধারণত অপরাধে জড়ায় না। কিন্তু আধুনিকতার ছোয়ায় পরিবারের বন্ধন এখন আর আগের মত অটুট নেই। অনেকটাই শিথিল। যে সন্তানের ভবিষ্যত চিন্তায় বাইরে ব্যস্ততায় সময় কাটে সেই সোনামনিটি উচ্ছনে যাবেই। পরিবারের আদর যত্নে বেড়ে ওঠার সুযোগ থাকে না। বেপরোয়া হয় সুশাসনের অভাবে ক্রমান্বয়ে খারাপ সাহচার্যে অপরাধে জড়িয়ে পড়ে। পরে আর ফেরার সুযোগ থাকে না। তাই পিতা—মাতা এবং অভিভাবকদের এব্যাপারে সর্বাধিক গুরুত্ব দিতে হবে ও যত্নশীল হতে হবে। অন্যথা চোখ হারিয়ে হা হুতাশ করে কোন লাভ হবে না।