সৌজন্যবোধ ও সুন্দর অভ্যাস মানুষের চরিত্র গঠনের অন্যতম প্রধান শক্তি। একটি সমাজে শান্তি, সৌহার্দ ও সহযোগিতার পরিবেশ তৈরি করতে ব্যক্তির ব্যক্তিগত আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌজন্যবোধ বলতে আমরা সাধারণত ভদ্রতা, শ্রদ্ধা এবং মানবিক আচরণকে বুঝি। \r\nমানুষের ব্যবহারেই মানুষের পরিচয়। আমরা কেমনভাবে কথা বলি, কেমনভাবে অন্যকে ডাকি এসব দেখেই বোঝা যায় আমাদের ভেতরের ভদ্রতা কেমন। গ্রামের জীবনে সবাই সবার পরিচিত, তাই অনেক সময় আমরা সবাইকে তুই বা তুমি বলে ডেকে ফেলি। কিন্তু একটু ভেবে দেখলে, আপনি শব্দটা ব্যবহার করলে মনটা যেমন নরম হয়, তেমনি সম্পর্কও আরও মধুর হয়।
প্রতিদিনের জীবনে ধন্যবাদ , মাফ করবেন , দয়া করে এই কাজটা একটু যদি করে দিতেন সবাইকে আপনি বলে সম্ভোধন করা শব্দগুলো এক ধরনের সম্মান প্রদর্শন করা ও সৌজন বোধের আওতায় পড়ে। কাউকে সাহায্য করা, তার কথা ধৈর্য ধরে শোনা, বড়দের সম্মান করা এবং ছোটদের প্রতি স্নেহ দেখানো সবই সৌজন্যবোধের অংশ। এসব আচরণ মানুষকে আরও মানবিক করে তোলে। সমাজে যদি প্রত্যেকে সামান্য সৌজন্য দেখায়, তাহলে সম্পর্কগুলো আরও দৃঢ় হয় এবং ভুল বোঝাবুঝি কমে।\r\nএছাড়াও কৃতজ্ঞতা প্রকাশ করা খুবই সহজ একটি অভ্যাস, কিন্তু এর অভাব ও প্রভাব গভীর। কেউ ছোট বা বড় যে কোনো উপকার করলে তাকে ধন্যবাদ বলা, তার প্রচেষ্টাকে সম্মান করা এবং সদয় আচরণ দেখানো সমাজে ইতিবাচক পরিবেশ তৈরি করে।
আমাদের নিজেদের বাড়িতে যেমন বিদ্যুৎ অপচয় করি না, তেমনি স্কুল কলেজেগুলোও নিজেদের ভাবতে হবে। মানবিকতা ও সাহায্যপ্রবণতা সমাজকে আরও সুন্দর করে তোলে। বৃদ্ধ, প্রতিবন্ধী বা অসহায় কাউকে সাহায্য করা, অনেক সময় প্রায় ব্লাড সংকট দেখা যায় এই সেবামূলক কাজে এগিয়ে আসা। বিপদে এগিয়ে আসা, গণপরিবহনে প্রয়োজনীয়দের আসন দেওয়া এগুলো মানুষে মানুষে সম্পর্ককে উষ্ণ করে। \r\nএছাড়াও গুজব না ছড়ানো, কারও সম্পর্কে খারাপ মন্তব্য না করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য যাচাই করে শেয়ার করা এসব অভ্যাস ভুল বোঝাবুঝি কমায়। সমালোচনা না করে বরং ভালো কাজের প্রশংসা করা। এই গুণগুলো গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার হলো শিশুর প্রথম বিদ্যালয়। বাবা-মায়ের কথা ও আচরণ দেখে শিশুর মধ্যে সৌজন্যবোধ গড়ে ওঠে। স্কুল শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলা শেখায়, দলগতভাবে কাজ করার অভ্যাস করায় এবং দায়িত্ববোধ জাগায়। সমাজও যদি ইতিবাচক মূল্যবোধ ধারণ করে, তাহলে তরুণরা ভালো অভ্যাস গ্রহণে আরও উৎসাহিত হয়।\r\nএকেকটি মানুষের ভদ্রতা ও মানবিকতা মিলেই গড়ে ওঠে শান্তিপূর্ণ সমাজ। তাই পরিবর্তনের সূচনা হোক আমাদের নিজেদের ভেতর থেকেই আমাদের আচরণে, আমাদের ব্যবহারে, আমাদের মননে। প্রতিদিনের সাধারণ আচরণ, কথা বলার ভঙ্গি, সম্মান প্রদর্শন ও দায়িত্বশীলতা আসলে আমাদের বড় পরিবর্তনের দিকে এগিয়ে দেয়। আমরা যদি নিজের ভেতর থেকেই পরিবর্তন শুরু করি তাহলে পরিবার, সমাজ ও দেশ সবকিছুই ধীরে ধীরে আলোকিত হয়ে উঠবে ইনশা আল্লাহ।\r\nকক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার থেকে
