৪৬ বছর পরে আমেরিকা এবং ইরান এক টেবিলে মুখোমুখি বসেছিলো। মাঝখানে ছিলো তাদের মধ্যস্থতাকারী দূত পাকিস্তান। তার পরেও কোনো চুক্তি হয়নি। তাৎক্ষণিকভাবে এই খবরে পশ্চিম এশিয়া তো বটেই, দক্ষিণ এশিয়াতে বিশেষ করে বাংলাদেশেও অনেক প্রশ্নের জন্ম হয়েছে। প্রধান প্রশ্ন হলো, তাহলে কি আবার যুদ্ধ শুরু হবে? এই প্রশ্নই রবিবার সারাদিন এবং রাতে মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছিলো। শুধু মানুষের মুখে নয়, বাংলাদেশের প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় সর্বত্র এবং বিদেশি পত্রপত্রিকাতেও এই ধরনের প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। আমি আল জাজিরা, নিউ ইর্য়ক টাইমস, পাকিস্তানের ডন, জিও টিভি এবং হেরাল্ড ট্রিবিউনও দেখলাম। প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে এভাবে: অতঃপর প্রেসিডেন্টি ট্রাম্প কী করবেন? ইরান কী করবে? পাকিস্তান বলতে গেলে একটি অসাধ্য সাধন করেছিলো। অর্থাৎ ৪৬ বছর পর দুই বৈরী ইরান এবং আমেরিকাকে এক টেবিলে বসিয়েছিলো। তারাই বা কী করবে?
আসলে কী করবে আমেরিকা, এটিই হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ, ইরান তো এই যুদ্ধ বাঁধায়নি। শুধু এই যুদ্ধ কেনো, ১৯৪৮ সালে ইসরাইল সৃষ্টি হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরান একবারও ইসরাইলের বিরুদ্ধে কোনো হামলা চালায়নি। মাত্র ১ বছরেরও কম সময়ের মধ্যে আমেরিকা এবং ইসরাইল ইরানের ওপর ২ দফা আগ্রাসন চালালো। এক বার গত জুন মাসে। আর একটি এই সেদিনের। আর ইসরাইলের কথা বলাই বাহুল্য। কারণ, ছাগল নাচে খুঁটির জোরে। হামলা করার আগে ইসরাইলই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে হামলার জন্য ফুসলাচ্ছিলো। ট্রাম্প কোন চরিত্রের লোক সেটি এখন সমগ্র বিশ^বাসীর জানা হয়ে গেছে। এমনকি আমেরিকার অধিকাংশ লোক আফসোস করছেন যে, এমন আনপ্রেডিক্টেবল মানুষকে তারা কেনো ভোট দিয়ে প্রেসিডেন্ট বানিয়েছেন?
মার্কিন প্রতিনিধি দলের নেতা ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স সাংবাদিকদের জানিয়েছেন যে, যে ২১ ঘণ্টা ধরে পাকিস্তান এবং ইরানের সাথে আলোচনা হয় সেই সমগ্র সময়ে অনেকবার তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করেছেন। অথবা প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ফোন করেছেন। পাকিস্তানের প্রাচীনতম ইংরেজি দৈনিক ‘ডনের’ খবরে জানা যায়, মার্কিন প্রতিনিধি দল যখন পাকিস্তানের উদ্দেশ্যে আমেরিকা ছাড়ে তখন আলোচনার সাফল্য কামনা করে প্রেসিডেন্ট ট্রাম্প তাদেরকে ‘গুড লাক’ বলেছিলেন। আসলে ভালো কোনো কিছু উইশ করা ট্রাম্পের ধাতে নাই। কিন্তু এক্ষেত্রে ছিলো তার ব্যতিক্রম। তবে মার্কিন দলের নেতা ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স একটি ইংগিত দিয়েছেন। বলেছেন যে, কোনো চুক্তি হয়নি ঠিকই, তবে আলোচনার টেবিলে আমেরিকার একটি প্রস্তাব রয়েছে। ইরান চাইলে সেটি বিবেচনা করে আবার আলোচনায় ফিরতে পারে।
জে ডি ভ্যান্সের এই উক্তিতে এই ইংগিত পাওয়া যায় যে, আগামী দু চার দিনের মধ্যে, অথবা যে ১৫ দিনের জন্য যে যুদ্ধ বিরতি হয়েছে সেই ১৫ দিনের মধ্যে ট্রাম্প কোনো সামরিক অভিযান করবেন না।
॥দুই॥ আমারও মনে হয় যে, অতি সহসা ইরানের তরফ থেকে কোনো সামরিক অভিযান হবে না। তবে পেছনে রয়েছে দুষ্টচক্র ইসরাইল। কোনো চুক্তি তো দূরের কথা, ইরান এবং আমেরিকা যেনো আলোচনার টেবিলে বসা তো দূরের কথা, কথাও বলতে না পারে সেজন্য আলোচনা ভন্ডুল করার জন্য বিষফোঁড়া নামক ইসরাইল রাষ্ট্রটি যুদ্ধ বিরতি ঘোষণার পরেও লেবাননে আক্রমণ করে ৪শত মানুষকে হত্যা করেছে।
সকলেই জানেন যে, পাকিস্তানের সেনা প্রধান এবং প্রতিরক্ষা প্রধান (চিফ অব ডিফেন্স স্টাফ) ফিল্ড মার্শাল অসিম মুনিরের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত বন্ধুত্ব স্থাপিত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প অসিম মুনিরকে খুব পছন্দ করেন। ইসরাইলের ঐ লেবাননে হামলার পর পাকিস্তানের মিডিয়া অনুযায়ী ফিল্ড মার্শাল অসিম মুনির সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেন যে, ইসরাইলকে থামাতে না পারলে আলোচনা বৈঠকের কোনো সম্ভাবনা নাই। এর পরেই প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপে ইসরাইল বৈরুতে হামলা করা পরিত্যাগ করে দক্ষিণ লেবাননের দিকে নজর দেয়।
যে কথা বলছিলাম, ট্রাম্প এই মুহূর্তে মিলিটারি অ্যাগ্রেশন করবেন না। রবিবার ১২ এপ্রিল জে ডি ভ্যান্সরা যখন স্বদেশ ফেরার পথে মধ্য আকাশে, তখন ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন। সেই পোস্টে তিনি আভাস দেন যে, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়ানোর চিন্তা করছেন তিনি। ইরানের তেলের বড় ব্যবহারকারী হলো চীন এবং ভারত। তাদের প্রত্যেকের জনসংখ্যা ১৪৪ কোটি। দুই দেশের মোট জনসংখ্যা ২৮৮ কোটি। এই ২ দেশে ইরানের তেল বিক্রি করা কীভাবে বন্ধ করা যেতে পারে সেই ফন্দি আঁটছেন তিনি। এক্ষেত্রে প্রথমেই যে পদক্ষেপের কথা মনে আসে সেটি হলো, সামুদ্রিক অবরোধ। বিশ্লেষকদের মতে, সামুদ্রিক অবরোধ মানে সমুদ্রপথে কোনো দেশের পণ্য পরিবহন বন্ধ বা নিয়ন্ত্রণ করা। এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যদি এমন পদক্ষেপ নেয়, তাহলে ইরানের তেল রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। খবরে বলা হয়েছে, ট্রাম্প আগে ভেনেজুয়েলার বিরুদ্ধে একই ধরনের কৌশল প্রয়োগের উদাহরণ তুলে ধরেছেন। সেই সময় সমুদ্রপথে সীমাবদ্ধতা আরোপ করে দেশটির অর্থনীতিতে চাপ সৃষ্টি করা হয়েছিল।
তবে এই পদক্ষেপের বিপরীতেও কিছু বক্তব্য আসছে। বলা হচ্ছে যে, ইরানের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ আরোপ করা হলে তা শুধু দুই দেশের সম্পর্ককেই নয়, বৈশ্বিক অর্থনীতিকেও প্রভাবিত করবে। কারণ, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবাহিত হয়। এই পথে বাধা সৃষ্টি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়ে যেতে পারে।
॥তিন॥ এই প্রসঙ্গ যখন আলোচনায় আসে তখন নেপথ্যের অনেক খবর বেরিয়ে আসছে। একটি বিশ^বিখ্যাত সংবাদ সংস্থা এই মর্মে খবর পরিবেশন করেছে যে, প্রেসিডেন্ট ট্রাম্প মুখে যতই বাগাড়ম্বড় করুন না কেনো, আসলে গত ২১ মার্চ থেকে তিনি এই জনসমর্থন হীন অনাকাক্সিক্ষত আগ্রাসন থেকে বেরিয়ে আসার পথ খুঁজছিলেন। ২৮ ফেব্রুয়ারি তিনি আগ্রাসন শুরু করেন। তার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং তার মতো কট্টর খ্রিস্টান এবং যুদ্ধবাজরা তাকে বুঝিয়েছিলেন যে এক সপ্তাহের মধ্যেই ইরান কাবু হয়ে পড়বে। তখন আমেরিকা ইচ্ছা মতো শর্ত আরোপ করবে। কিন্তু যখন এক সপ্তাহ তো দূরের কথা, ২ সপ্তাহ পার হয়ে ৩ সপ্তাহও পার হওয়ার উপক্রম তখন ট্রাম্প এবং যুদ্ধবাজ কোটারি ফাটাবাঁশে আটকে যায়। দেশের মধ্যে তার সমর্থন কমে যায় ৮৫ শতাংশ। ইউরোপের কোনো দেশ তাকে সমর্থন করেনি। ন্যাটোও এই আগ্রাসনে শামিল হতে অস্বীকার করে। তাই মনে মনে যুদ্ধ বিরতির জন্য আকুপাকু করলেও মুখ ফুটে সেটা তিনি বলতে পারছিলেন না। ঐ দিকে হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দেবে, এমন চিন্তা তাদের মাথায় কখনো আসেনি। যখন ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলো তখন ট্রাম্পসহ যুদ্ধবাজদের মাথায় বাজ পড়ে। তার নিজের মন্ত্রী সভাতেই ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, পেন্টাগন ও সিআইয়ের গুরুত্বপূর্ণ কয়েকজন অফিসারসহ অনেকেই এই যুদ্ধের বিরুদ্ধে ছিলেন। কিন্তু ট্রাম্পের একগুয়েমি এবং হটকারিতায় তারা মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন।
॥চার॥ এই অবস্থায় যখন পাকিস্তান, সৌদি আরব, মিশর ও তুরস্ক যুদ্ধ বন্ধের জন্য কূটনৈতিক পর্যায়ে আলোচনা করে তখন ট্রাম্প প্রশাসন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এর পর ইসলামাবাদে যখন ঐ চারটি দেশ অর্থাৎ পাকিস্তান, তুরস্ক, মিশর ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেন তখন প্রেসিডেন্ট ট্রাম্প সুড়ঙ্গের ঐ পারে ক্ষীণ আশার প্রদীপ দেখতে পান। ইসলামাবাদে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের অব্যবহিত পরেই অত্যন্ত জরুরি ভিত্তিতে পাকিস্তানের পররাষ্ট্র ও ডেপুটি প্রধানমন্ত্রী ইসহাক দার চীনে উড়ে যান। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তিনি স্বদেশ ফিরে আসেন। আসার সময় তিনি চীনের সবুজ সংকেত পান। চীন অবিলম্বে যুদ্ধ বিরতির পক্ষে দৃঢ় অভিমত ব্যক্ত করে।
তখন জিও পলিটিক্যাল অবস্থা হয় নি¤œ রূপ: ট্রাম্পের বন্ধু অসিম মুনির। অর্থাৎ আমেরিকার কাছে পাকিস্তান গ্রহণযোগ্য। আবার চীনের সাথে পাকিস্তানের ঘনিষ্ঠতম সম্পর্ক। ঐ দিকে সৌদি আরবের সাথে পাকিস্তানের রয়েছে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি। তুরস্ক একটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র এবং পাকিস্তানের সাথে মুসলিম সৌভ্রাতৃত্বের কঠিন বন্ধনে আবদ্ধ। যেহেতু পাকিস্তান এই ৪টি গুরুত্বপূর্ণ দেশের কাছেই গ্রহণযোগ্য তাই সুযোগের সদ্ব্যাবহারে নেমে পড়েন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল অসিম মুনির। ৯ ও ১০ এপ্রিল, এই ৪৮ ঘণ্টা এক দিকে পাকিস্তানের ফিল্ড মার্শাল অসিম মুনির ও প্রেসিডেন্ট ট্রাম্প এবং অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দিবারাত্রি যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা করেন। পাঠক, হয়তো ভাবতে পারেন যে মার্কিন প্রেসিডেন্টের সাথে পাকিস্তানের সেনাপ্রধানÑ এটা তো প্রটোকলে পড়ে না। কথাটি ঠিক, কিন্তু বাস্তবে ট্রাম্পের বেলায় এটিই রূঢ় সত্য। অবশেষে রুদ্ধশ্বাস নাটকীয়তার মধ্য দিয়ে পাকিস্তানের দূতিয়ালিতে ঘোষিত হয় ১৫ দিনের ইরান মার্কিন যুদ্ধ বিরতি।
ইরান বলেছে, একটি বা দুটি বৈঠকেই স্থায়ী শান্তি আসে না। তাদের ডেলিগেশনের নেতা স্পিকার বাঘের গালিবাফ ইঙ্গিত দিয়েছেন যে, আলোচনার দরজা তারা খোলা রেখেছেন। যে পাকিস্তান এত কষ্ট করে যুদ্ধ বিরতি ঘটালো এবং সমগ্র বিশে^ সুনাম কুড়ালো তারা এত সহজেই আবার অস্ত্রের ঝনঝনি বাজতে দেবে না। এই পটভূমিতে অন্তত সাময়িকভাবে হলেও আশা করা যায় যে, আগামীতে হয়তো আমেরিকা ও ইরানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হবে। কিন্তু সর্বগ্রাসী যুদ্ধের আগুন জ¦লে উঠবে না। তবে সকলকে হুঁশিয়ার থাকতে হবে ইসরাইলের ব্যাপারে। কারণ, এটি একটি ডেভিল পাওয়ার। যুদ্ধ বিরতি ভন্ডুলের জন্য সে সদা সচেষ্ট।
ঊসধরষ:লড়ঁৎহধষরংঃ১৫@মসধরষ.পড়স
