বিগত শতাব্দীর ১৯৭১ সালের কথা । ২৩ বছরের বৈষম্যমূলক শাসনের পর চূড়ান্ত অপশাসনটা যেন এই বাংলার উপর চেপে বসেছে । ততক্ষণে দেয়ালে পিঠ ঠেকে গিয়ে এদেশের মানুষ জাগতে শুরু করেছে । কারণ আগের রাতেই দেশে চালানো হয়েছে নৃশংস গণহত্যা । যাঁকে নেতা মনে করেছিল বাংলার মানুষ , তিনি জাতিকে কোন পথ না দেখিয়েই শত্রুপক্ষের হাতে ধরা দিয়েছেন স্বেচ্ছায় । দেশ তখন অভিভাবকশূন্য । এভাবে তো চলতে দেওয়া যায় না । তখনই পর্দার আড়াল থেকে যেন বীরযোদ্ধা হয়ে আবির্ভূত হলেন এক সাহসী চরিত্র । সংকটকালীন মুহূর্তের পুরোটা দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে ঘোষণা দিলেন দেশের স্বাধীনতার । পুরো জাতিকে আহ্বান জানালেন যুদ্ধে নামার । জানিয়ে দিলেন দেশকে শত্রুমুক্ত করার দৃঢ় প্রত্যয় । সে প্রত্যয়ে ভর করে মানুষ অস্ত্র হাতে যুদ্ধে নেমে পড়ল । এরপর নয়টা মাস ধরে পাকিস্তান সেনাবাহিনীর নির্দয় হানাদারদের সাথে এদেশের মুক্তিকামী মানুষের যুদ্ধ চলল , যুদ্ধের সাথে সাথে শত্রুপক্ষের দ্বারা চলল এদেশের মানুষের উপর নির্মম হত্যাযজ্ঞ । অবশেষে জালিমের বিরুদ্ধে মজলুমের জয় হল । শত্রুমুক্ত হল প্রিয় বাংলাদেশ । বিশ্ব মানচিত্রে একটা জায়গা দখল করে নিয়ে যাত্রা শুরু হল স্বাধীন বাংলাদেশের । ‘ স্বাধীন বাংলাদেশ ’ !
কিন্তু স্বাধীনতা কি এলো ?
পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের পর পাকিস্তানের কারাগার থেকে বাংলাদেশে ফিরে এসে দেশের শাসনভার গ্রহণ করলেন শেখ মুজিবুর রহমান । সদ্য স্বাধীন দেশটায় ঘুণপোকা ধরার শুরু যেন তখন থেকেই । পাকিস্তানের অত্যাচারী শাসকদের কবল থেকে দেশ স্বাধীন হল বটে , কিন্তু ভারতীয় আর রুশ প্রেসক্রিপশনে দেশে শুরু হল সমাজতন্ত্র আর বাঙালি জাতীয়তাবাদের যাত্রা । আপাত দৃষ্টিতে এ দুটোকে খারাপ কিছু মনে হয় না । কিন্তু সমাজতন্ত্র আর বাঙালি জাতীয়তাবাদের ভেতরে আসলে কি লুকিয়ে আছে সে সম্পর্কে দুই - একটা কথা বলা দরকার ।
মূলনীতি হিসেবে প্রথমে সমাজতন্ত্রের কথা বলা যাক
দেশ স্বাধীনের পর যে বাংলাদেশ রাষ্ট্রের পথচলা শুরু হয় সেখানে সংবিধানে মূলনীতি হিসেবে যোগ করা হয় ‘ সমাজতন্ত্র ’ । বিদেশী কোন রাষ্ট্রের একক ইচ্ছায় যে এই সমাজতন্ত্র বাংলাদেশের সংবিধানে যুক্ত হয়েছিল তা বুঝতে খুব বড় পণ্ডিত হতে হয় না । সদ্য স্বাধীন বাংলাদেশে সমাজতান্ত্রিক ব্যবস্থা চালু করার পর সমাজতন্ত্রের নামে সব শিল্প - কারখানা , ব্যাংক - বীমা জাতীয়করণ করা হলে দেশজুড়ে দেখা যায় নৈরাজ্য ও অরাজকতা । কলকারখানাগুলো জাতীয়করণ করে সেগুলো পরিচালনার দায়িত্ব দেওয়া হয় আওয়ামী লীগের দলীয় ক্যাডারদের । ফলত দেশের শিল্প উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়ে । স্বাধীনতার আগেও শিল্প - কারখানাগুলোর যে সক্ষমতা ছিল , দেশ স্বাধীনের পরপর সমাজতন্ত্র দিয়ে সে সক্ষমতা আর অর্জন করা যায়নি । মূলত বৈদেশিক প্রেসক্রিপশন আর শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ফ্যান্টাসির সম্মিলিত রূপ হচ্ছে সমাজতন্ত্র । সবকিছু মিলিয়ে এক পর্যায়ে দেশের অর্থনৈতিক ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে । সেই সাথে সীমাহীন লুটপাটে ১৯৭৪ সালে দেশে দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ । হাজার হাজার মানুষ না খেতে পেয়ে মরে গেলে ১৯৭৫ সালে এসে সবগুলো গণতান্ত্রিক দল নিষিদ্ধ এবং অধিকাংশ পত্রিকা বন্ধ করে দিয়ে দেশে কায়েম করা হয় একদলীয় শাসন তথা বাকশাল ।
সমাজতন্ত্রের সাথে আরেকটি যে বিষয় দেশের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল তা হল বাঙালি জাতীয়তাবাদ । প্রশ্ন উঠতে পারে , বাঙালি জাতীয়তাবাদ থাকলে সমস্যা কি ? এর উত্তরে ছোট্ট একটা ঘটনা বলা যায় । পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা মানবেন্দ্র লারমা শেখ মুজিবকে একবার বলেছিলেন , তারা সংবিধানিকভাবে জাতীয়তার স্বীকৃতি চান । জবাবে শেখ মুজিব বলেছিলেন , ‘ তোরা সবাই বাঙালি হয়ে যা !! ’
দেশের বাঙালি , ক্ষুদ্র নৃ - গোষ্ঠী , ছোট ছোট সম্প্রদায় যারা বাঙালি সত্তা ধারণ করে না তারা সবাই এদেশের নাগরিক । একজন বোধবুদ্ধিসম্পন্ন মানুষ হিসেবে আপনি কিভাবে সবাইকে বাঙালি বলে মনে করতে পারেন ? সবাইকে নির্বিচারে বাঙালি বলার অবিচার মূলত দেশের জাতীয় ঐক্যের জন্যই হুমকি । এতে করে আপনি অন্য জাতিসত্তার মানুষদের পরিচয়কে অস্বীকার করছেন , যা কোন রাষ্ট্রের চরিত্র হতে পারে না । অথচ এই মানুষগুলোও সমানভাবে আমাদের দেশের নাগরিক , দেশের বিপদে - আপদে তারাও পাশে দাঁড়িয়েছেন , এমনকি স্বাধীনতা যুদ্ধে অস্ত্র ধরে এদেশ স্বাধীন করার জন্য তাদের অবদানও কম নয় । সবাইকে গণহারে বাঙালি বলার অর্থ এসবকিছুকে অস্বীকার করা ।
অবশেষে বাঙালি জাতীয়তাবাদ , সমাজতন্ত্র , বাকশাল - সবকিছু নিয়ে সবার ক্ষোভ যখন চরমে তখন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এক সামরিক অভ্যুত্থানে সপরিবারে নির্মমভাবে নিহত হন শেখ মুজিবুর রহমান । পঁচাত্তরের ১৫ই আগস্টের পর তিন মাসে যে ঘটনাগুলো ঘটে গেছে তা মোটামুটি একটা পলিটিক্যাল থ্রিলার সিনেমার মতন । সেসব ইতিহাস সবার জানা , তাই পুরনো ইতিহাস কপচে এই লেখা দীর্ঘায়িত করতে চাই না । বরং আমরা সরাসরি চলে যাই ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং তার পরবর্তী বাংলাদেশে । ৭ নভেম্বর এ দেশে কি হয়েছিল , কিভাবে হয়েছিল সেসব কিছুও আজ আলোচনায় আনবো না । আজকের আলোচনার বিষয় ৭ নভেম্বর পরবর্তী ঘটনাবলী । আলোচনার বিষয় , ৭ নভেম্বর যে নতুন বাংলাদেশ যাত্রা শুরু করেছিল তার সংক্ষেপিত বিষয়াদি । সোজাভাবে বলতে গেলে , আজকের আলোচনার বিষয় হল সমাজতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদের সমাপ্তিতে এক নতুন বাংলাদেশের সূচনা ।
৭ নভেম্বর সেনাবাহিনীর সাধারণ সিপাহীদের বিজয়ে দেশ যখন ন্যায় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে পৌঁছালো তখন ক্ষমতার কেন্দ্রে গিয়ে যে মানুষটি বসলেন তাঁর নাম জিয়াউর রহমান । এ নামের আগে পিছে কোন বিশেষণ , ভূমিকা কিংবা উপসংহার - সবকিছুই অনর্থক ।
কিছু আগেই বলা হয়েছে , স্বাধীনতার পর এদেশের সিস্টেমে ঘুণপোকা ধরেছিল । ক্ষমতায় বসেই জিয়াউর রহমান যেন হাত দিলেন সেই ঘুণপোকা সরানোর কাজে । দেশে আনলেন মৌলিক কিছু পরিবর্তন । এগুলোর মধ্যে দু - একটি নিয়ে কথা যদি বলতে হয় তাহলে প্রথমে বলতে হবে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে সাংবিধানিকভাবে এ ভূখণ্ডের মানুষকে ‘ বাংলাদেশী ’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া । দ্বিতীয়ত , বাকশালের চূড়ান্ত অবসান ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা । মনে রাখতে হবে , জিয়াউর রহমানের এ বদান্যতাতেই বাকশালের মাধ্যমে বিলুপ্ত হওয়া আওয়ামী লীগ পুনরায় ‘ আওয়ামী লীগ ’ নামে দেশে রাজনীতি করার সুযোগ পেয়েছিল । এরপ ’’ র জিয়াউর রহমান যা করেছিলেন তা হল ধর্মনিরপেক্ষতার পরিবর্তে সংবিধানে তিনি নিয়ে এসেছিলেন ‘ আল্লাহ্ র উপর অবিচল বিশ্বাস ও আস্থা ’ । সমাজতন্ত্রের পরিবর্তে ‘ সামাজিক সুবিচারও ’ ফিরিয়ে নিয়ে এসেছিলেন জিয়াউর রহমান । এই সামাজিক সুবিচারের কথা প্রথম বলা হয়েছিল স্বাধীনতার ঘোষণাপত্রে , বাহাত্তরের সংবিধান থেকে যেটা গায়ের জোরে কেটে বাদ দেওয়া হয়েছিল । অর্থাৎ বলতে হয় , জিয়াউর রহমানের হাত ধরেই দেশে প্রতিষ্ঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনা । এখন দেখার চেষ্টা করি , জিয়াউর রহমান কর্তৃক আনিত পরিবর্তনগুলো দেশের কতটা কাজে লেগেছিল । পরিবর্তনের ধারাই বা কতখানি জোরদার হয়েছিল ।
প্রথমত , কথিত সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনের কথা বলি । ক্ষমতায় বসে জিয়াউর রহমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি ছিল - ‘ সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা দেশের জন্য কোন কল্যাণ বয়ে আনেনি , আনতেও পারবেনা । ’ এ চিন্তা থেকে তিনি জাতীয়করণ প্রথা বাতিল করলেন , বেসরকারি খাতের উন্নয়নের দিকে নজর দিলেন । ফলে দেশে গার্মেন্টস শিল্পের সূচনা হল , সরকারিভাবে মানবসম্পদ রপ্তানির উদ্যোগ গৃহীত হল । প্রেসিডেন্ট জিয়া সবসময় বিশ্বাস করতেন , ‘ অর্থনীতি হবে মানুষের জন্য , যেখানে প্রতিটি নাগরিক তার সামর্থ্যের সর্বোচ্চটা ব্যবহার করে দেশের উন্নয়নের অংশীদার হতে পারবে । ’ জিয়াউর রহমানের এমন চিন্তা থেকেই দেশে একটা কৃষি বিপ্লব ঘটে গিয়েছিল । তাঁর শাসনামলে চালু হয় ‘ শস্য বিপ্লব কর্মসূচি ’, যা দেশের খাদ্য ঘাটতি কমিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছিল । জিয়াউর রহমানের এরকম হাজারটা উদ্যোগকে আমলে নিয়ে এ কথা নির্দ্বিধায় বলা যায় , স্বাধীন বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার স্থপতি একজনই । তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ।
এবার আসি বাংলাদেশি জাতীয়তাবাদের কার্যকারিতার আলোচনায় । বাঙালি জাতীয়তাবাদ কি কারণে অন্তঃসারশূন্য সে আলোচনা খানিক আগেই হয়েছে ।
বাংলাদেশি জাতীয়তাবাদ এ দেশের সার্বভৌমত্বের মূল ভিত্তি । এ এমন এক জাতীয়তাবাদের ধারণা , যা পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক , সংকীর্ণতামুক্ত । একাত্তরের জনযুদ্ধে বাংলাদেশ ভূখণ্ডের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল তার ফাটল ধরেছিল ৭২ - এর সংবিধানের মাধ্যমে । স্পষ্ট করে বলতে গেলে , বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে । কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা আবারও এক করেছে পুরো বাংলাদেশকে । এটি মূলত অন্তর্ভুক্তিমূলক ও ঐক্যবদ্ধ এক বাংলাদেশ গড়ার নিবিড় আকাঙ্খার নাম । শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন , স্বাধীনতার পরিচয় কেবল ভৌগলিক সীমারেখা দ্বারা টানা উচিৎ নয় । বরং স্বাধীনতা মানে একটি জাতির আত্মপরিচয় , সংস্কৃতি , ঐতিহ্য , অর্থনীতি এবং রাজনৈতিক পরিচয়ের সম্মিলিত রূপ ।
স্বাধীনতার পর শেখ মুজিবের শাসনামলে দেশের যে অবস্থা হয়েছিল তাতে করে এ ভূখণ্ডের মানুষদেরকে ছোট্ট একটি নির্দিষ্ট জাতিগত বা ভাষাগত পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করে রাখা হয়েছিল । ফলে এ দেশে বসবাসরত অন্য সম্প্রদায়ের মানুষের স্বীকৃতি রাষ্ট্র দ্বারা সম্পূর্ণ অন্যায়ভাবে অস্বীকার করা হয়েছিল । এরপর জিয়াউর রহমান ক্ষমতায় এলেন । সমস্ত সংকীর্ণতা , অন্যায্যতার সীমা ভেঙ্গে উদাত্ত কণ্ঠে তিনি ঘোষণা দিলেন , ‘ আমরা বাংলাদেশী ’ । এই এক ঘোষণার মাধ্যমে বাংলাদেশে বসবাসরত প্রতিটি স্বতন্ত্র ভাষাভাষী মানুষের স্বীকৃতি ও অধিকার প্রতিষ্ঠিত হল । একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষকে নিজের জাতিগত পরিচয়টাকে আড়াল করে মেকি ভাষায় বলতে হল না , আমি বাঙালি । বরং নিজের পুরো অস্তিত্বে নিজস্ব জাতিগত পরিচয় ধারণ করেই তিনি গর্বভরে বলতে পারলেন , আমি একজন গর্বিত বাংলাদেশি । তাই মোটা দাগে বলা যায় , বাংলাদেশি জাতীয়তাবাদ এমন এক রাষ্ট্রদর্শন যেখানে থাকে একটি রাষ্ট্রের নৃতাত্ত্বিক ও আদর্শগত চেতনার মিশ্রণে এক স্বতন্ত্র রূপ , বাঙালি মুসলমানের স্বরূপ অন্বেষণের ঐকান্তিক আগ্রহ এবং ভাষা - ধর্ম - সমাজ - সাহিত্য - রাজনীতি - অর্থনীতির স্বতন্ত্র কিন্তু সমন্বিত অবস্থান । সোজা ভাষায় , আমাদের নাগরিক জীবনের পরিপূরক প্রতিটি বিষয়ই যথাযথ গুরুত্ব সহকারে যে রাষ্ট্র দর্শনে স্থান পেয়েছে তার নাম বাংলাদেশি জাতীয়তাবাদ । আমরা যদি একটি সুশৃংখল এবং মধ্যমপন্থী জাতি গঠনে অগ্রসর হতে চাই তবে বাংলাদেশি জাতীয়তাবাদের চেয়ে পরিপূর্ণ এবং আদর্শ রাষ্ট্রদর্শন আর হয় না ।
বাংলাদেশ আমাদের পরম মমতার দেশ , এদেশ আমাদের মায়ের মতন , এদেশ আমাদের মা । দীর্ঘ ১৬ বছর এক নির্দয় স্বৈরাচারের কবলে পড়ে এদেশ ডুবে যেতে বসেছিল অন্ধকারে । শেষ পর্যন্ত একাত্তরের মত ঐক্যবদ্ধ হয়ে এদেশের দুঃসাহসী ছাত্র - জনতা সহস্র মানুষের প্রাণ বিসর্জনে দেশে ফিরিয়ে এনেছে গণতন্ত্রের ধারা । দেশের মানুষ বুঝতে পেরেছে , এখানে সমাজতন্ত্র অসার , এখানে বাঙালি জাতীয়তাবাদ অসার । এদেশের মাটি ও মানুষের পরিপূরক একমাত্র সেই রাষ্ট্রদর্শন যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রায় আটচল্লিশ বছর আগে প্রতিষ্ঠা করে গেছেন । আমার দেশকে নিয়ে হাজারটা ষড়যন্ত্র , এদেশের উপর অগণিত শকুনির শ্যেনদৃষ্টি । এসব কিছুকে পরাস্ত করতে হলে আমাদেরকে হাঁটতে হবে ঐক্যের পথে , অবিচল একতার পথে । আর সে একতার পথের দিশারী বাংলাদেশি জাতীয়তাবাদ । সেই একতার পথে আলো হাতে হেটে যাওয়া মানুষটির নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ।
