বাংলাদেশের অধিকাংশ মানুষ, বিশেষ করে যারা বিরোধী দলে থাকেন তারা সরকারের সমালোচনার পাশাপাশি ‘আমরা তো দুর্নীতি করি না’ বলে আত্মতৃপ্তি পেয়ে থাকেন। বলেন, দেশটা বর্তমানে দুর্নীতিতে ছেয়ে গেছে। পূর্বের সরকার অর্থনীতি শেষ করে দিয়েছে। একদিনেই সব দুর্নীতি বন্ধ হবে না। অর্থনীতিরও গতি ফিরে আসবে না। কথা শুনলে মনে হয় যেন, দেশ সদ্য স্বাধীন হয়েছে। সরকারের দুর্নীতি বন্ধের জন্য হাজার রকমের পরামর্শ পলিসি গৃহীত হয়। কিন্তু দুর্নীতি বন্ধের জন্য প্রথমে কী করতে হবে বা কীভাবে করতে হবে, সে কথা কি স্পষ্ট করে কেউ বলছেন? প্রশ্ন করা যায়, গবেষণার ভিত্তিতে কি কোনো পলিসি গ্রহণ করা হয়? কেন সরকার পদক্ষেপগুলি গ্রহণ করছে, সেটা আমরা তো জানতে পারি না। দুর্নীতিও বন্ধ হয় না। বিষয়টি নিয়ে নি¤œবর্ণিত কয়েকটি প্রধান কারণ চিহ্নিত করা যায়।

ক) কোনো সম্পত্তি ক্রয়-বিক্রয়ের সময় একদল দালাল ঘুরঘুর করে। ক্রেতা এবং বিক্রেতা উভয়ের নিকট থেকে তারা কমিশন আদায় করে। যদি ক্রেতা-বিক্রেতা একটু ঝানু কম হয় বা কোনো বিষয়ে অজ্ঞ থাকে তাহলে এই দালাল শ্রেণী সিন্ডিকেট করে সবাইকে ঠকায়। একটা ফ্ল্যাট কেনার জন্য দেখতে গিয়েছি। যিনি নিয়ে গেলেন তার সাথে কথা বলছিলাম। পাশে থেকে দুইজন সুর মেলায় তালে তাল দিয়ে যাচ্ছিল। প্রথমে আমি বুঝতে পারি নাই এতো উৎসাহের কারণ। এমনভাবে কথা বলছিল, আমি ভেবেছিলাম আমার একজন হিতাকাক্সক্ষী। কিন্তু একপর্যায়ে তার পরিচয় এবং তার উদ্দেশ্য জিজ্ঞেস করলে একটু মিষ্টি হাসি দিয়ে তার কমিশনের রেট প্রকাশ করলেন। টু পার্সেন্ট। অর্থাৎ ফ্ল্যাটের দাম তিন কোটি হলে তাকে ছয় লাখ টাকা দিতে হবে। একই হিসেবে বিক্রেতার কাছ থেকেও ৬ লাখ টাকা আদায় করবে। এরা কিন্তু মূল দালাল নয়। মূল দালালের রেট, বিক্রেতা তাকে ১০ লাখ টাকা দেবে।

খ) এই হিসাব সম্পূর্ণ পাল্টে যায় যদি বিক্রেতা প্রবাসী হন আর যদি তার সম্পত্তি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়। কেননা বাবা-মা কামাই করে বাড়ি করেছেন, এখন তারা পরলোকগত। সন্তান বিদেশে প্রতিষ্ঠিত। সে চাকরি, ব্যবসা ইত্যাদি নিয়ে ব্যস্তÑ সময় কম এবং এটা তার কষ্ট অর্জিত সম্পদ নয়; সুতরাং যা পাওয়া যায়। আরো ইন্টারেস্টিং এই টাকা ডলার আকারে বিদেশের ব্যাংকে পৌঁছে দেয়া হয়। যার জন্য হুন্ডি মাধ্যম, এক রমরমা ব্যবসা। যারা এটা করে তারা সম্পূর্ণ নিরাপদে এক ঘণ্টার মধ্যে সন্তানের ব্যাংক একাউন্টে টাকা জমা করে দেয়। ফ্ল্যাটে বা অফিসে নগদ ডলার পৌঁছে যায়। কোনো মানসিক কষ্ট হয় না। কেননা এটা নিজে কষ্ট অর্জিত সম্পদ নয়। আবাসিক এলাকায় কয়েকটা প্লট বিক্রির দর ১৫০ কোটি টাকা। দালালের রমরমা মুড। ২৫ কোটি টাকা দিতে হবে। অন্যথায় বিক্রি করতে পারবেন না। ক্রেতা দখলও পাবেন না। এই দালাল শ্রেণীর সাথে অনেক উচ্চ পর্যায়ে যোগাযোগ। অনেকেই তাদের ভয় পান। এমনকি নির্বাচিত প্রতিনিধিরাও।

গ) আমরা সবাই অতীত নিয়ে এত ব্যস্ত যে, বর্তমান সমস্যা ও সমাধান নিয়ে ভাবার সময় নেই। যাদের মেধা আছে, যারা দেশপ্রেমিক, দেশের স্বার্থে ত্যাগ স্বীকার করে, তাদের অনেককে দেশের ক্রান্তিলগ্নে পাবেন না। আর যারা প্রকৃত রিস্ক নিতে রেডি তাদের সমালোচকের অভাব নেই । ঘ) সব দোষ নন্দ ঘোষ, এই থিওরি বাংলাদেশের টকশোওয়ালাদের অধিকাংশের খুব পছন্দ। এক নীতি, অপরের কাঁধে দোষ চাপাও। আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগÑ সবাই একে অপরের বিরুদ্ধে বাগাড়ম্বর আর দোষ খুঁজে বেড়ায়। একজন এমপি কি স্বাভাবিকভাবেই না বলছেন, সব দোষ আমলাদের। বিচার বিভাগ বলছে, সব দোষ পুলিশের। আমলারা বলছেন, আমাদের যেভাবে আদেশ জারি করে আমরা সেইভাবে কাজ করি। স্বাধীনতার ৫৫ বছর পর এখনো অনেকে খুঁজে বেড়ায়, কে ৭১ এর পক্ষ শক্তি, আর বিপক্ষ শক্তি।

ঙ) ১৯৯০ সালে একটা খুনের ঘটনায় ১২ বছর বিচার কার্যক্রম চলার পর ২০০২ সালে ফাঁসির আদেশ হয়। আসামি প্রাণ ভিক্ষা চায়। আইন মন্ত্রণালয় মতামতে বলে, মহামান্য রাষ্ট্রপতির এখতিয়ার। ইচ্ছা করলে মাফ করতে পারেন। একবারও ভাবলেন না, কেন মাফ করা দরকার। যে খুন হয়েছিল তার সন্তান-স্ত্রী কি মাফ করতে চায়? চ) গত ৫৫ বছর ধরে নীতিমালা পরিবর্তন হচ্ছেই। বাণিজ্যনীতি, পররাষ্ট্রনীতি বা অন্যান্য নীতির কোনো ত্রুটির কারণে দেশের শুধু আর্থিক ক্ষতি হবে। কিন্তু শিক্ষানীতি যদি ৫ বছর পড় পর পরিবর্তন করা হয় তো শিশুর মনে কি রকম প্রভাব ফেলে তা কি কেউ ভেবে দেখেছেন? ভবিষ্যৎ প্রজন্ম শিখবে কীভাবে! গত ৫৫ বছর আমরা একটা জাতীয় মানদ- ঠিক করতে পারলাম না। এখন অবস্থা এমন যে, কেউ যদি আমার চেতনার বিপক্ষে যুক্তি তুলে ধরেন তো আমি খুন হব তবুও মানবো না। তাতে দেশের কী হবে, এই চিন্তা করার লোক খুব কম। টকশোগুলো যেন এই দলাদলি আরও উসকে দিচ্ছে। উদাহরণ বহু আছে। মেধাবী রাজনৈতিক নেতারা কখন যে কী তত্ত্ব প্রচার করছেন, বোঝা মুশকিল। এক পক্ষ বলছে, সংবিধান ছুড়ে ফেলতে হবে। অন্য পক্ষ বলছে, সংবিধান ছুড়ে ফেলতে হবে কেন? সংবিধান কি ৭১ মনে করায়? যখন বিশ্বের বিভিন্ন দেশ মিসাইল বানানো প্রকল্প গ্রহণ করে, বড় বড় ইন্ডাস্ট্রি করে, আমরা ঠিক করি, কোন চেতনা বেশি ভালো।

ছ) একটা ব্যাংকে যান লোন নিতে, দেখবেন কত সাবধানতা, কত ডকুমেন্ট, কত তদন্ত, গ্যারান্টি ক্লজ, সম্পত্তির মর্টগেজ আরো কত কী! তাহলে হাজার হাজার কোটি টাকার খেলাফি ঋণ কেন? বাংলাদেশের আনাচে-কানাচেতে বিশেষজ্ঞের ছড়াছড়ি। সবাই সব বিষয়ের উপর বিশেষজ্ঞ। সব আমলা/পেশাজীবী এত ব্যস্ত যে দৈনিক দশটা মিটিং। কোনটাতেই ভালো করে এটেনশন দিতে পারে না। কোনো হোম ওয়ার্ক করে না। কিন্তু মিটিং ছাড়ে না। জ) ভারতবিরোধিতা বা তোষামোদি, ৭১ এর চেতনা, পক্ষ-বিপক্ষ, ২৪ এর পক্ষ-বিপক্ষ ইত্যাদি নিয়ে আমরা অনেকেই মত্ত, যেন আর কোনো কাজ নেই। বিশ্বের সবাই দেখে ২০৫০ এর স্বপ্ন আর আমরা ব্যস্ত আছি পক্ষ-বিপক্ষ নিয়ে।

লেখক: অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।