চলতি মাসের ৫ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প আটলান্টিক ম্যাগাজিনকে বলেন, ‘আমাদের অবশ্যই গ্রিনল্যান্ড প্রয়োজন। প্রতিরক্ষার জন্য এটি দরকার।’ সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারে তাঁর উপদেষ্টা স্টিফেন মিলার ছিলেন আরও আক্রমণাত্মক। তাঁর ভাষায়, ‘আসল প্রশ্ন হলো, ডেনমার্ক কোন অধিকারে গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ দাবি করে? তাদের ভূখণ্ডের বলে দাবি করার ভিত্তি কী? মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোভুক্ত দেশ। স্পষ্টতই গ্রিনল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত।’ তাঁর স্ত্রী কেটি মিলার এক্স পোস্টে মার্কিন পতাকা দিয়ে মোড়ানো দেশের মানচিত্রের একটি ছবি উন্মুক্ত করেছেন, যার ক্যাপশন ছিল ‘শিগগির’। হয়তো তারা ভেনেজুয়েলা ইস্যু থেকে মনোযোগ সরাতে গ্রিনল্যান্ড নিয়ে হুমকি দিচ্ছে; অথবা নিশ্চয় ন্যাটোর মৌলিক নীতি প্রতিরক্ষামূলক জোট। কিন্তু তা আদৌ যুক্তরাষ্ট্রকে তার নিজস্ব মিত্রদের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন চালানো থেকে বিরত রাখবে?
প্রশ্ন হলো, ট্রাম্প কোন যুক্তিতে এই দাবি করছেন? তিনি মনরো মতবাদ নিয়ে অনেক কথা বলেন। তাঁর পররাষ্ট্রনীতিকে তিনি এ মতবাদের ‘ট্রাম্পীয় উপসংহার’ বলেও উপস্থাপন করেন। কিন্তু যুক্তরাষ্ট্রের অন্যতম রূপকার হ্যামিল্টন (মিউজিক্যাল) যারা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন, তারা তাৎক্ষণিক বুঝতে পারবেন, ট্রাম্প ফেডারেলিস্ট পত্রিকায় প্রকাশিত মতবাদের উত্তরাধিকারী নন। এখানে মূলত চাওয়া হয়েছিল, ইউরোপ তার ঔপনিবেশিক উচ্চাকাঙ্ক্ষা কমিয়ে আমেরিকার ওপর নজর তুলে ফেলুক। ২০২০-এর দশকের সংস্করণটি পশ্চিম গোলার্ধের সঙ্গে সংযুক্ত, যেখানে গ্রিনল্যান্ড রয়েছে, কিন্তু ডেনমার্ক নেই। মিলারের এই আত্মবিশ্বাস শতাব্দীর স্ক্যান্ডিনেভিয়ান সম্পর্ক প্রত্যাখ্যান করার ভিত্তি।
গত নভেম্বরে প্রকাশিত মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলে ‘গোলার্ধ’ কথাটি ব্যবহৃত হয়েছে, সেখানে ‘অ-গোলার্ধীয় প্রতিযোগী’ ধারণাটি প্রবর্তন করা হয়েছে। বিশ্লেষকরা এই শব্দাংশ এখন গ্রহণ করেছেন, যেন এটি পূর্ববর্তী-সাম্রাজ্যবাদী আবর্জনার পরিবর্তে ভূ-রাজনীতির একটি মৌলিক ধারণা হিসেবে আবির্ভূত। সংক্ষিপ্ত সংস্করণটিও দীর্ঘ সংস্করণের মতোই, যেখানে পশ্চিম গোলার্ধের সবকিছুই ‘স্থিতিশীল ও সুশাসিত’ থাকতে হবে, যাতে মার্কিন স্বার্থ রক্ষাসহ ব্যাপক অভিবাসন রোধ করা যায়। স্থিতিশীলতা ও সুশাসন নিয়ে ট্রাম্পের সংজ্ঞা আমাদের পরিপন্থি। গণঅভিবাসন রোধে তাঁর ধারণাগুলো জীবন-মৃত্যু ভয়াবহভাবে নিয়ন্ত্রণমূলক এবং বাস্তব জীবন এটিকে বাধাগ্রস্ত করবে, এমন কোনো কিছুই নেই যা পরিবেশ রক্ষা ও বিশ্বশান্তি নিশ্চিত করবে। অতএব, তাঁর এই পদক্ষেপ প্রধান এজেন্ডা না হলেও আধিপত্যের ন্যায্যতা হিসেবে ভাবা যেতে পারে।
যদি আপনি এমন একজন ব্যক্তি হন, যিনি মানচিত্রে ক্লিক করতে পছন্দ করেন, তাহলে ট্রাম্প তাঁর গোলার্ধীয় পদ্ধতির অধীনে যুক্তরাজ্যের কোন অংশ দাবি করতে পারেন, তা দেখার জন্য আধঘণ্টা উপভোগ্য সময় অপেক্ষা করতে পারেন। নরওয়েজিয়ানদের কাছে এটা তেমন কোনো ঘটনা নাও হতে পারে; তবে স্কটল্যান্ডের জন্য তা নয়।
এই পরিস্থিতি তাদের নিরাপত্তা এজেন্ডার পরবর্তী ধাপের প্রাসঙ্গিক বিষয়ের দিকে ঠেলে দেয়। আর তা হলো ‘ইউরোপীয় সভ্যতার আত্মবিশ্বাস ও পশ্চিমা পরিচয় পুনরুদ্ধারের আকাঙ্ক্ষা।’ এক বছরেরও কম সময় আগে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে জেডি ভ্যান্স ইউরোপীয় নেতাদের তাদের ‘মৌলিক মূল্যবোধ’ থেকে পিছু হটার অভিযোগ তুলেছিলেন, তখন থেকেই এটি স্পষ্ট হয়ে উঠেছে। যখন তিনি খ্রিষ্টধর্ম ও বাকস্বাধীনতার কথা বলছিলেন, তখন তিনি শ্বেতাঙ্গ পরিচয় এবং জাতিবিদ্বেষমূলক বক্তব্যই উঠে এসেছিল। গত বছরের শেষের দিকে মার্কো রুবিওর মার্কিন কূটনীতিকদের কাছে ফাঁস হওয়া একটি নথিতে শ্বেতাঙ্গদের শ্রেষ্ঠত্ব-সম্পর্কিত আলোচনাই তুলে ধরা হয়েছে। যেমন সামাজিক সংহতি ও জননিরাপত্তার জন্য অভিবাসন হুমকিস্বরূপ এবং সহিংস অপরাধের সঙ্গে অভিবাসনের সম্পর্ক রয়েছে। তারা নিজেদের স্বার্থে অগ্রগতিশীল দেশগুলোতে হস্তক্ষেপ করার জন্য একটি ভাবাদর্শিক বৈধতা তৈরি করছে, যেমনভাবে আপনি একটি শিশুর কাছ থেকে একটি দেশলাই বক্স কেড়ে নেন। এসব হয়তো আপনার কাছে কেবল কথাসর্বস্ব বলেই মনে হবে, কিন্তু ট্রাম্পের কথা এতটাই অসংযত এবং নির্লজ্জ বাড়াবাড়ি পদক্ষেপের সঙ্গে সম্পর্কিত, যে কোনো সময় তা প্রশাসনের সিদ্ধান্ত বলে আমাদের মানিয়ে নিতে হবে। কেবল ক্রমাগত ঘেউ ঘেউ করে বলেই এর কামড় আরও খারাপ হবে না– তা কিন্তু নয়।
এখানকার সাংগঠনিক নীতি হলো আধিপত্য ও বিস্তার করা। যে কোনো নেতা মনে করেন, তারা ট্রাম্পের গ্রিনল্যান্ডের মালিকানার সঙ্গে শান্তি স্থাপন করতে পারবেন এবং তাদের স্কটল্যান্ডের সঙ্গে বিনিময় করা উচিত। অথচ এ ক্ষেত্রে ভাবতে তারা কতটা এতে স্বস্তি বোধ করবেন।
জো উইলিয়ামস: গার্ডিয়ানের কলাম লেখক; দ্য গার্ডিয়ান থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম
