প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ জীবন গঠনের ভিত্তি। এ পর্যায়ে একজন শিশু বর্ণ, সংখ্যা, ভাষা, বিজ্ঞান ও সামাজিক জ্ঞান অর্জন করে থাকে। পাশাপাশি শিশুটির আচরণ, নৈতিকতা, দায়িত্ববোধ, সহমর্মিতা, শৃঙ্খলা ও সামাজিক দৃষ্টিভঙ্গিরও বিকাশ ঘটে। ফলে একটি কার্যকর প্রাথমিক শিক্ষাব্যবস্থার লক্ষ্য কেবল ভালো ফলাফল বা দক্ষতা অর্জন নয়; বরং জ্ঞানসম্পন্ন, মানবিক ও দায়িত্বশীল মানুষ গড়ে তোলা। বাংলাদেশের জাতীয় শিক্ষাব্যবস্থায় ধর্ম ও নৈতিক শিক্ষা ইতোমধ্যেই প্রাথমিক স্তরের আবশ্যিক অংশ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষক সহায়িকায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা এবং বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষার পৃথক উপকরণ রয়েছে (NCTB, 2026)। তাই আলোচনার মূল বিষয় হলো, ধর্মীয় শিক্ষা কতোটা পূর্ণাঙ্গ, বয়সোপযোগী, অন্তর্ভূক্তিমূলক এবং দক্ষ-বিশেষঞ্জ শিক্ষকের মাধ্যমে দেওয়া হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ। প্রসঙ্গটি বর্তমানে আরো বেশি তাৎপর্যপূর্ণ। কারণ ২০২৬ সালের ১৫ মার্চ জাতীয় সংসদে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেছিলেন, নৈতিক ও ধর্মীয় শিক্ষা জোরদারের লক্ষ্যে সরকার প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিবেচনা করছে। কিন্তু বিষয়টি এখনও পর্যন্ত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয় নি।
ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা, ধর্মীয় অনুশীলন এবং ধর্মীয় পরিচয়Ñচারটি বিষয় পরস্পরের সঙ্গে সম্পর্কিত হলেও এক নয়। ধর্মীয় শিক্ষা শিশুকে তার নিজ ধর্মের বিশ্বাস, ইতিহাস, মূল্যবোধ ও আচরণগত নির্দেশনা সম্পর্কে পরিচিত করে। এতে সততা, ন্যায়বোধ, দায়িত্ব, সহমর্মিতা, আত্মসংযম, সত্যবাদিতা এবং অন্যের অধিকারের প্রতি সম্মানের মতো বিষয় অন্তর্ভুক্ত। পরিবার, বিদ্যালয়ের সংস্কৃতি, সামাজিক পরিবেশ, নাগরিক শিক্ষা, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক এবং ব্যক্তিগত অভিজ্ঞতাও শিশুর নৈতিক বিকাশে ভূমিকা রাখে। বাংলাদেশের সামাজিক বাস্তবতায় ধর্ম মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই সঠিকভাবে পরিচালিত ধর্ম ও নৈতিক শিক্ষা শিশুদের মূল্যবোধ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম। তবে সমস্যা হয় যখন ধর্মীয় শিক্ষা কেবল কয়েকটি সংজ্ঞা, প্রার্থনা বা তথ্য মুখস্থ করার মধ্যে সীমাবদ্ধ থাকে। একজন দক্ষ শিক্ষক শিশুকে শেখাতে পারেনÑসততা মানে শুধু “সত্য কথা বলা ভালো” মুখস্থ করা নয়; পরীক্ষায় নকল না করা, ভুল করলে স্বীকার করা এবং অন্যের জিনিস অনুমতি ছাড়া না নেওয়াও সততার বাস্তব প্রয়োগ। একইভাবে পরিচ্ছন্নতা, দায়িত্ববোধ, দয়া ও ন্যায়বিচারকে দৈনন্দিন বিদ্যালয়জীবনের সঙ্গে যুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
প্রাথমিক বিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষক সাধারণত একাধিক বিষয় পড়ান। এর সুবিধা হলো তিনি শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ সম্পর্কে জানেন। কিন্তু বাংলা, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও ধর্মীয় শিক্ষাসহ সব বিষয়ে একই গভীরতা ও specialised knowledge অর্জন করা প্রত্যেক শিক্ষকের পক্ষে সম্ভব নয়। ধর্মীয় বিষয়ে অসম্পূর্ণ জ্ঞান বা ভুল ব্যাখ্যা শিশুদের দীর্ঘমেয়াদি চিন্তায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিপরীতে প্রশিক্ষিত বিষয়ভিত্তিক একজন শিক্ষক জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করে বিষয়টির যথাযথ ধারণা আয়ত্ত্ব করতে সক্ষম হন। অত:পর সঠিকভাবে তিনি সেটা শিক্ষার্থীদের মাঝে পেশ করতে পারেন, ব্যাখ্যা করতে পারেন। পারিবারিক বা সামাজিকভাবে প্রচলিত কুসংস্কার, অসহিষ্ণুতা বা ভিত্তিহীন ধর্মীয় ধারণা শ্রেণিকক্ষে প্রবেশের ঝুঁকিও কমাতে পারেন। তবে শুধু ধর্ম সম্পর্কে জ্ঞান থাকলেই কেউ ভালো প্রাথমিক শিক্ষক হয়ে ওঠেন না। প্রাথমিক স্তরে শিক্ষকতার জন্য শিশুমনস্তত্ত্ব, শিখন পদ্ধতি, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, গল্প বলা, কার্যক্রমভিত্তিক শিখন মূল্যায়ন এবং শিশুর নিরাপত্তা সম্পর্কে ধারণা প্রয়োজন। UNESCO-i 2024 সালের বৈশ্বিক শিক্ষক প্রতিবেদনে মানসম্মত শিক্ষার জন্য যোগ্য, প্রশিক্ষিত এবং পেশাগতভাবে সহায়তাপ্রাপ্ত শিক্ষকের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই একজন ধর্মীয় প-িত এবং একজন প্রশিক্ষিত প্রাথমিক ধর্মীয় শিক্ষকের মাঝে অনেক পার্থক্য রয়েছে। সুতরাং এখানে বিষয়জ্ঞান ও শিখনদক্ষতা-দুটি বিষয়ের সমন্বয় প্রয়োজন।
প্রাথমিক বিদ্যালয়ের শিশুকে প্রাপ্তবয়স্কদের উপযোগী জটিল ধর্মতাত্ত্বিক বিতর্ক বা কঠোর আইনগত ভাষায় ধর্ম শেখানো কার্যকর নয়। শিশুরা গল্প, উদাহরণ, ছবি, প্রশ্নোত্তর, দলীয় কাজ ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে ভালো শেখে। ধর্মীয় শিক্ষার ক্ষেত্রেও তাই বয়সোপযোগী পদ্ধতি জরুরি। বিশেষ করে ভয়ভিত্তিক শিক্ষা এড়িয়ে চলা প্রয়োজন। “এটি না করলে শাস্তি হবে”Ñএই ভাষাকে একমাত্র পদ্ধতি হিসেবে ব্যবহার করার পরিবর্তে কেন সত্য বলা ভালো, কেন অন্যকে কষ্ট দেওয়া উচিত নয়, কেন দুর্বল মানুষকে সাহায্য করতে হয়Ñএসবের নৈতিক অর্থ বোঝানো বেশি কার্যকর। শিশু যাতে প্রশ্ন করতে পারে, নিজের ভাষায় বোঝাতে পারে এবং শেখা মূল্যবোধ বাস্তব আচরণে প্রয়োগ করতে পারেÑসেদিকে শিক্ষককে লক্ষ্য রাখতে হবে। এ কারণেই ধর্মীয় জ্ঞানের পাশাপাশি child-centred pedagogy-তে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ।
সুশিক্ষিত ধর্মীয় শিক্ষক পাঠ্যবই এবং দৈনন্দিন আচরণের মধ্যে সংযোগ তৈরি করতে পারেন। ইসলামি নৈতিক শিক্ষায় সততা, ন্যায়, দায়িত্ববোধ, জ্ঞানার্জন, দয়া ও মানবিকতার ওপর গুরুত্ব রয়েছে। একইভাবে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টীয় নৈতিক ঐতিহ্যেও সত্য, করুণা, আত্মসংযম, সেবা ও মানবিক আচরণকে গুরুত্ব দেয়া হয়েছে। বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষার লক্ষ্য হওয়া উচিত এই মূল্যবোধগুলোকে শিশুর বাস্তব জীবনে প্রয়োগ করতে শেখানো। যেমন-সহপাঠীকে অপমান না করা, ভিন্নমতের মানুষকে সম্মান করা, বিদ্যালয়ের সম্পদ নষ্ট না করা, দুর্বল বন্ধুকে সহযোগিতা করা এবং নিজের ভুলের দায়িত্ব নেওয়া। এভাবে ধর্মীয় শিক্ষা যদি আচরণগত শিক্ষার সঙ্গে যুক্ত হয়, তাহলে তা পরীক্ষার একটি বিষয় না থেকে চরিত্র গঠনের সহায়ক উপাদানে পরিণত হতে পারে। আর প্র্যাকটিকালী ধর্মীয় শিক্ষা মানে এটাই।
বাংলাদেশের সমাজ বহুধর্মীয়। তাই ধর্মীয় শিক্ষক নিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হওয়া উচিতÑশিশুকে নিজের ধর্ম সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার পাশাপাশি অন্য ধর্মের মানুষের প্রতি সম্মান শেখানো। নিজ ধর্মকে ভালোবাসা এবং অন্য ধর্মকে ছোট করা এক বিষয় নয়। ধর্মশিক্ষার মাধ্যমে যদি কোনো শিশু এমন ধারণা পায় যে অন্য ধর্মের মানুষ কম মর্যাদার বা তাদের সঙ্গে ভালো আচরণ করার প্রয়োজন নেই, তাহলে সেই শিক্ষা জাতীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকর হতে পারে। আর এই ধারণা ধর্ম শিক্ষার বিরোধী। বাংলাদেশের সংবিধানের ৪১ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতা স্বীকৃত। একই অনুচ্ছেদের দ্বিতীয় অংশে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীকে তার নিজের ধর্ম ছাড়া অন্য ধর্মের শিক্ষা বা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে বাধ্য করা যাবে না। অতএব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি দেশের সাংবিধানিক অধিকার যা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।
NCTB-এর বর্তমান শিক্ষক সহায়িকায় ইসলাম, হিন্দু, খ্রিষ্ট ও বৌদ্ধ-চার ধর্মের জন্য পৃথক ধর্ম ও নৈতিক শিক্ষা রয়েছে। তবে বাংলাদেশের ৯২ ভাগ মানুষই মুসলিম। স্কুলে মুসলিম শিক্ষার্থী সংখ্যাও এমনি। তাই জাতীয় পর্যায়ে ইসলাম ধর্মের শিক্ষক নিয়োগের গুরুত্ব জাতীয় গুরুত্বপূর্ণ একটি ইস্যু। তাই এসব বিদ্যালয়ে ইসলাম শিক্ষা বিষয়ক শিক্ষক নিয়োগ দেওয়া সময়ের অনিবার্য দাবি।
বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের কয়েকটি উদাহরণ পেশ করা যেতে পারে। মুসলিম প্রধান দেশ হিসেবে সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার, ফিলিস্তিন, তুরস্ক, লিবিয়ি, সিরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক ও পাকিস্তানে প্রাথমিক বিদ্যালয়ে ইসলামী শিক্ষা পাঠদানের জন্য পৃথকভাবে ধমর্ৃীয় শিক্ষক নিয়োগ দেওয়া আছে। এছাড়া নেদারল্যান্ড, বেলজিয়াম, অস্ট্রিয়া, পর্তুগাল, আয়ারল্যান্ড, যুক্তরাজ্যেও পৃথক ধর্মীয় শিক্ষক নিয়োগ দানের বিধান রয়েছে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার জনবহুল এক মুসলিম দেশ। সুতরাং এদেশে ইসলামী শিক্ষার শিক্ষক নিয়োগ হবে এটা খুব স্বাভাবিক একটি বিষয়। এতদিনে এদেশের বিদ্যালয়সমূহে ধর্মীয় শিক্ষক নিয়োগ না হওয়াটাই বরং দু:খজনক একটি ব্যাপার।
প্রাচীন বাংলায় বৌদ্ধ ও ব্রাম্মনরা মঠ ও মন্দিরকেন্দ্রিক শিক্ষাব্যববস্থা চালু করেছিল। এ ব্যবস্থায় শুধু ব্রাম্মনের সন্তানরাই লেখাপড়া করতো। নিম্নবর্ণের অন্য কোনো গোষ্ঠির সন্তানরা সেখানে লেখাপড়া করতে পারতো না। কিন্তু ৭১২ সালে উপমহাদেশে আগমন করেন মুহাম্মাদ বিন কাশিম। তিনি গোটা উপমহাদেশে সার্বজনীন শিক্ষাব্যবস্থা চালু করেন। তিনি প্রতিটি ধনী মুসলিম পরিবারে মকতব শিক্ষা চালু করেন। এখানে মুসলিম সন্তানদের পাশাপাশি অপরাপর ধর্মের সন্তানরাও পড়তে পারতো।
আধুনিক নানা মতবাদ পৃথিবীকে অত্যন্ত দাপটের সাথে শাসন করলেও বাংলার সমাজজীবন থেকে ধর্মীয় প্রভাব দূর করা যায় নি। আধুনিক মতবাদগুলো মানুষের সামাজিক ও রাজনৈতিক জীবনে যতটা প্রভাব ফেলতে সক্ষম হয়েছে তার চেয়ে বেশি প্রভাব ফেলছে ধর্মবিশ্বাসের চেতনা। আর এ প্রভাব মানুষকে আতœীকভাবে করেছে উজ্জীবিত, পরিশীলিত, সংস্কৃত, ভদ্র ও মার্জিত।
আধুনিক রাষ্ট্রচিন্তায় সেক্যুলার শাসকবৃন্দ শিক্ষাব্যবস্থা থেকে ধর্মশিক্ষা বাদ দেওয়ার নানা প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু সমাজ জীবনে ধর্মশিক্ষার প্রভাব এতটাই প্রবল ছিল যে, শেষ পর্যন্ত তাদের চেষ্টা শতভাগ সফল হয় নি। অবশ্য এ শিক্ষাকে তারা বিমাতাসুলভ আচরণের মাধ্যমে কোণঠাসা করে রেখেছে। তবে যান্ত্রিক জীবনের নানা ব্যস্ততা এবং সহজতর পরিবেশেও দেশের অনেক প্রতাপশালী ব্যক্তি আতিœক শান্তি খুঁজতে ধর্মশিক্ষার দ্বারস্থ হয়েছেন। বিশেষত ইসলাম শিক্ষার উন্নত চর্চায় তারা নিজেদেরকে আতœনিয়োগ করেছেন। সন্তানকে কুরআন শিক্ষা দিতে কিন্ডারগার্ডেনে ইসলাম শিক্ষা চালু করেছেন। সেখানে স্বতন্ত্রভাবে ইসলামী শিক্ষার শিক্ষক নিয়োগ দিয়ে তাকে মোটা অঙ্কের বেতন দিচ্ছেন। অনেকে আবার সন্তানকে মাদরাসায় ভর্তি করছেন। এমতাবস্থায়, দেশের প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া সময়ের অনিবার্য দাবিতে পরিণত হয়েছে।
বর্তমানে বাংলাদেশে সাইবার সেক্স মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। এক সমীক্ষায় দেখা গেছে, ঢাকা শহরের শতকরা নব্বই ভাগ প্রাথমিকের শিক্ষার্থী পর্ণগ্রাফীতে আসক্ত। সমসংখ্যক মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, মাদরাসা ও বিশ^বিদ্যালয়ের কিশোর-কিশোরী, তরুণ-তরুণীও এই রোগে আক্রান্ত। এমনকি মধ্যবয়সী বুড়া-বুড়িও এর ছোবল থেকে মুক্ত নয়। দেশজুড়ে সাইবার সেক্সের উত্তেজনা আর অস্থিরতায় বেসামাল আমাদের সমাজ। মাদকের ছোবলে দিশেহারা যুবসমাজ। সবকিছুই ঘটে চলেছে রাজনৈতিক নেতা আর প্রশাসনের ছত্রছায়ায়। ভয়াবহ কিশোর গ্যাং এর উৎপাতে নড়বড়ে আমাদের আইনশৃঙ্খলা। বাংলার চিরচেনা পারিবারিকবন্ধন আজ হুমকির মুখে। পারিবারিক কলহ গড়িয়েছে স্কুল পর্যন্ত। সম্প্রতি স্কুলে দুই শিক্ষকের মারামারি ছড়িয়ে পড়েছে সোস্যাল মিডিয়ায়। সমাজে শিশুদের নৈতিক অবক্ষয়, অসহিষ্ণুতা বেড়েই চলেছে। তুচ্ছ ঘটনা গড়াচ্ছে হত্যায়! দূর অতীতের বাংলাদেশে শিশুর চরিত্র গঠনে প্রধান ভূমিকা ছিল পরিবারের। বর্তমানে সেই পরিবার ভেঙ্গে যেতে বসেছে। শিশুর মূল্যবোধ উন্নয়নে ভূমিকা ছিল সহপাঠির, বিদ্যালয়ের, শিক্ষকের, সংস্কৃতির, অভিভাবকের এবং বৃহত্তর সামাজিক পরিবেশের। কিন্তু সবকিছু আজ তাসের ঘরের মত ভেঙ্গে পড়েছে। ঠিক এই মূহুর্তে বাংলাদেশের সামাজিক কাঠামোর অস্তিত্ব রক্ষা ও পুনর্গঠনে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দ্বিতীয় কোনো বিকল্প নেই।
লেখক: অধ্যাপক, ইসলামী বিশ্ববিদ্য্যালয়, কুষ্টিয়া।
