জলবায়ু পরিবর্তন বা পরিবেশ দূষণের সমাধানের ব্যাপারে অনেক বিশেষজ্ঞ নানা ধরনের উপায়ের কথা বলেছেন। এর মধ্যে বর্তমানে জনপ্রিয় একটি পদ্ধতি হলো পুনর্বনায়ন বা জবরিষফরহম যা মূলত কোনো নির্দিষ্ট ভূমির তার দূষণপূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার একটি ধারণা। এ বিষয়ে অগ্রসর ভূমিকা পালনকারী কঘঊচচ ঊংঃধঃব-এর কো-ফাউন্ডার ইসাবেলা তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন- উত্তরাধিকার সূত্রে তার স্বামী ৩৫০০ একর জমি পেলেও তারা খুশি হতে পারছিলেন না। কারণ ওই এলাকা এতই দূষিত হয়ে পড়েছিল যে জায়গাটা নিবিড় চাষাবাদের জন্য অযোগ্য হয়ে পড়েছিল। উল্টো তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। তখন তারা বুঝতে পারে যে প্রকৃতির সঙ্গে যুদ্ধ না করে বরং প্রকৃতিকে সঙ্গে নিয়ে কাজ করাটা বুদ্ধিমানের কাজ হবে।
তখন থেকে তারা সিদ্ধান্ত নেন যে তারা এবার প্রকৃতির নিয়ম মেনেই তাকে নিজের ওপর ছেড়ে দেবেন যেন সে নিজে থেকে নিজেকে সারিয়ে নিতে পারেন এবং নিজের জীববৈচিত্র্যকে আবারও সতেজ করে তুলতে পারেন। \r\nএর জন্য প্রথম ধাপ ছিল জমির চারপাশে বেড়া দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা খুব বেশি অপ্রয়োজনীয় হস্তক্ষেপ না করা। এতে কিছুদিনের মধ্যেই বিভিন্ন ধরনের গাছপালা ও ঝোপঝাড় আস্তে আস্তে প্রকৃতির মধ্যেই নিজেদের জায়গা দখল করে পুনর্বসতি স্থাপন করতে শুরু করে। তার সঙ্গে সঙ্গে কৃত্রিমভাবে কোনো ড্রেন তৈরি না করে পানি নিজে থেকে যেখানে স্থির হতে চায় সেখানেই স্থির হতে দেওয়া এবং অবশেষে বিলুপ্তপ্রায় প্রজাতিসহ বেশকিছু স্থানীয় প্রাণীকে পুনরায় তাদের জমিতে আবাস গড়তে দেওয়া। শুনতে অবাক লাগলেও ফল ছিল অবিস্মরণীয়।
কয়েক দশক ধরে চাষাবাদ না করা রসায়নিক দিয়ে ভরা প্রায় অনুর্বর হয়ে পরা জমিটি আবারও তার প্রাণ ফিরে পেল। মাত্র ৫ বছরে জীববৈচিত্র্য ৩৫ শতাংশ বৃদ্ধি পায়। যেহেতু গাছগুলো ব্যাপকভাবে কার্বন-ডাই-অক্সাইড শুষে নিচ্ছিল তাই পরিবেশেরও দারুণ উন্নতি হতে শুরু করে। আবার যেহেতু খুব বেশি শিকারি প্রাণী ছিল না তাই মাংসের উৎপাদন বেড়ে যায় যা ছিল আর্থিকভাবে ব্যাপক লাভজনক। সেই সঙ্গে ওয়াইল্ডলাইফ ট্যুরিজম তো আছেই। \r\nতাদের অভিজ্ঞতা অনুসরণ করে লাখ লাখ একর জমিতে এখন এই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। বিশেষত যেসব জমি যা এখন আধুনিক চাষাবাদের জন্য অনুপযুক্ত হয়ে পড়েছে। তবে আনন্দের বিষয় হলো এ পদ্ধতি অবলম্বন করতে কারও শত শত একর জমি থাকার প্রয়োজন নেই।
যে কোনো স্কুল মাঠ, পার্ক, অথবা বাড়ির আঙিনায় মোটামুটি পরিমাণ একটা জমি থাকাই যথেষ্ট। ১৯৫০-এর দশকে যখন কৃত্রিম সার, আগাছা নাশক ও ঘাস কাটার যন্ত্র ব্যাপকভাবে সহজলভ্য হয়ে গেছে এরপর থেকে সরকারি ছাড়াও বেশির ভাগ বেসরকারি এলাকার জমিও একেকটা সমতল ঘাসবনে রূপান্তরিত হয়েছে। এগুলো একে তো পরিবেশের খুব একটা উপকারে আসছে না। উপরন্তু এগুলোর রক্ষণাবেক্ষণের খরচও অনেক বেশি। যে কারণে এগুলোকে অনেক সময় সবুজ মরুভূমি বা এৎববহ ফবংবৎঃ ও বলা হয়। এসব ভূমিকেও চাইলেই আমরা রিওয়াইল্ডিংয়ের আওতায় নিয়ে আসা সম্ভব। তবে রিওয়াইল্ডিংয়ের মানে এই নয় যে আমরা বাগানে গেট খুলে রাখবো যেন সব কিছু অনায়াসেই সেখানে যাওয়া আসা করতে পারে।
এর জন্য প্রয়োজন সচেতন হস্তক্ষেপ যেন গাছপালা ও পশু-পাখির মধ্যে সঠিক ব্যালেন্স বজায় থাকে এবং এমন একটি আবাসস্থল তৈরি করা যা বন্যপ্রাণী ভালোবাসবে। \r\nএর জন্য ইসাবেলা ৩টি পরামর্শ দেন। প্রথমত, পৃথিবীর সমতল নয় তাই আমাদেরকে জোর করে সেটা সমতল দেখানোর দরকার নেই। পৃথিবীতে অসংখ্য টিলা আছে, ঢিবি আছে, গর্ত আছে যেটা পরিবেশ রক্ষায় প্রয়োজন। কেননা প্রকৃতি এর মাধ্যমেই আলো-ছায়া, ভেজা-শুকনোর ব্যালেন্স তৈরি করে, যা বিভিন্ন ধরনের গাছপালার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, কখনই একক কোনো গাছকে প্রাধান্য দেওয়া যাবে না। তাহলে বাগানের সমৃদ্ধি সৃষ্টিকারী অন্যান্য গাছকে হারাতে হবে এবং সবশেষে মৃত্যুর মাঝে জীবন খুঁজে পাওয়া। \r\nপ্রকৃতিতে মৃত্যু জীবনের একটি প্রাথমিক উৎস।
কিন্তু সাধারণত বাগান করার সময় আমরা যা কিছু মরে যায় তা সরিয়ে ফেলি অথবা ফেলে দিই। অথচ মৃত কাঠ এবং পাতার স্তূপ পশু-পাখির জন্য চমৎকার আবাসস্থল, আবার পরবর্তী বছরের জন্য দারুণ সার। শুধু গ্রাম বা মফস্বল এলাকা নয়, এই সিস্টেম কাজে লাগানো যেতে পারে শহরের বারান্দা, উচ্চ দালান, জানালার ধারে, কবরস্থান, মসজিদ বা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে, যাত্রী ছাউনিতে কিংবা রাস্তার মাঝখানের ডিভাইডারে। এতে একদিকে যেমন কার্বন শোষিত হবে, অক্সিজেন উৎপাদিত হবে, বাতাস পরিষ্কার হবে তেমনি প্রকৃতি নিজেই আমাদের শীতে উষ্ণ এবং গরমে ঠান্ডা রাখবে। \r\nএক সময় অসংখ্য মুক্ত প্রাণীদের বসবাসস্থল হলেও বর্তমানে আমাদের এই এলাকার বাতাস হয়ে গেছে দূষিত, অসংখ্য প্রাণী হয় বিলুপ্ত আর নাহয় বিলুপ্তির পথে। এতে প্রভাবিত হচ্ছে আমাদের ভূমিও। বনের পর বন উজার হয়ে গেছে, জলাভূমি শুকিয়ে গেছে, পানির স্তর নিচে নেমে গেছে। যেখানে একটা দেশের ২৫ শতাংশ বনাঞ্চল থাকতে হয় সেখানে আমাদের দেশে রয়েছে মাত্র ৮-১২ শতাংশ, যা আমাদের জন্য অত্যন্ত আশঙ্কাজনক। এর সমাধানের পথটা হয়তো খুব কঠিন নয়। এর জন্য আমাদের কেবল প্রয়োজন প্রকৃতির সঙ্গে যুদ্ধ না করে তাকে সঙ্গে নিয়ে পথ চলা। মনে রাখতে হবে আজ যদি প্রকৃতি না থাকে তাহলে আমাদের অস্তিত্বও পৃথিবী থেকে এমনভাবে মুছে যাবে যেন আমরা কখনো ছিলামই না।
