বাংলাদেশের পূর্বে টেকনাফ দক্ষিণে বঙ্গোপসাগর পশ্চিমে সুন্দরবন উত্তরে জাফলং। সামান্য আয়তনের এই দেশের মধ্যে ১৭ কোটি লোকের বসবাস। অতিরিক্ত জনসংখ্যার চাপে নানা সমস্যার মধ্য দিয়ে যাপিত হচ্ছে মানুষের জীবন। যেমন- বায়ুদূষণ, শব্দ, পানি, মাটি ও খাদ্য দূষণের মতো নানা দূষণে জর্জরিত দেশের পরিবেশ। নাগরিক জীবনে এই সমস্যাগুলোর মধ্যে অন্যতম সমস্যা হিসেবে পরিবেশ দূষণ বহু আগেই চিহ্নিত হয়েছে।
পরিবেশ দূষণের সহায়ক শক্তি হিসেবে অনেকগুলো বিষয় ভূমিকা রেখে চলছে। যেমন- যানবাহনের ধোঁয়া ও শব্দ, ইট ভাটা, শিল্পকারখানার দূষিত বর্জ্য, নদী নালা ভরাট, গাছ পালা কর্তন বন উজাড় বন্য প্রাণীর বিলুপ্তি ও পলিথিন, প্লাস্টিকের অতিমাত্রায় ব্যবহার ইত্যাদি। পরিবেশ ধ্বংসের অন্যতম কারণ যে প্লাস্টিক ও পলিথিন সে সম্পর্কে অনেক আগে থেকেই টেলিভিশন,পত্র-পত্রিকায় বিস্তর আলোচানা সমালোচনা ও লেখালেখি হয়েছে, এখনো হচ্ছে। পঞ্চাশ দশকের শুরুতে প্লাস্টিক শিল্পের যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে বাংলাদেশ প্লাস্টিক উৎপাদনের ক্ষেত্রে শীর্ষ দেশ হিসেবে বিশ্বে পরিচিতি। দেশে ছোট বড় সব মিলিয়ে মোট পাঁচ হাজার কোম্পানি রয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় রয়েছে ৬০ ভাগ কোম্পানি। বাকিগুলো চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও অন্যান্য জেলা শহরে অবস্থিত। পলিথিন সাধারণত পেট্রোলিয়াম ও ইথোলিন নামক গ্যাসের পলিমারাইজেশন প্রল্ডিয়া থেকে তৈরি হয়ে থাকে। ইথোলিনের অনুগুলো এক সঙ্গে সংযুক্ত হয়ে পলিথিনের অনুগঠন করে থাকে, যা পরে পূর্ণাঙ্গ পলিথিনে রূপ নেয়। একমাত্র বাংলাদেশ ২০০২ সালে পলিথিন প্লাস্টিক পণ্য ব্যবহার নিষিদ্ধে আইন প্রণয়ন করেছে।
আমাদের নিশ্চয়ই মনে আছে একই বছর বিএনপি সরকারের আমলে তৎকালীন পরিবেশমন্ত্রী মরহুম শাহজাহান সিরাজের নেতৃত্বে ডি.সি.সি ও পরিবেশ অধিদপ্তরের যেÑ উদ্যোগে ওই সকল পণ্যের বিল্ডয় ও ব্যবহার বন্ধে বেশ কিছুদিন ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মার্কেটে অভিযান ও জনসচেতনতামূলক কার্যল্ডম পরিচালনা করে, মালামাল জব্দ ও নগদ অর্থ জরিমানা করা হয়েছিল। কিন্তু তা বেশি দিন স্থায়ী হয়নি। ধীরে ধীরে বর্তমান অবস্থায় এসে ঠেকেছে। বাপা ও অন্যান্য পরিবেশবাদী ও সামাজিক সংগঠনগুলো পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক পলিথিনের বিরুদ্ধে মাঝে মধ্যে সরব হয়ে উঠলেও তা জনগণের মাঝে ব্যাপক সারা ফেলতে পারেনি বিধায় সে কার্যল্ডমও শেষ হওয়ার পথে। অথচ এই বিষাক্ত পণ্য সামগ্রী পরিবেশ ও মানব দেহের কী পরিমাণ ক্ষতি করে থাকে তা হয়তো আমাদের অনেকেরই অজানা।
এর কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সাবধানতার যথেষ্ট অভাব রয়েছে। বিশেষজ্ঞদের মতে, যেকোনো প্লাস্টিক পাত্র সর্বোচ্চ তিন মাসের বেশি ব্যবহার করা উচিত নয়। অথচ দেখা যায় অনেকে তিন বছরও ব্যবহার করে থাকেন। একটি আন্তর্জাতিক সংস্থার গবেষণায় দেখা গেছে প্রতি বছর ১৫ কোটি ২৫ লাখ মেট্রিকটনেরও বেশি এবং এক ট্রিলিয়ন পলিথিন পণ্য সারা বিশ্বে উৎপাদন হচ্ছে। এর মধ্যে এই পর্যন্ত শুধুমাত্র ঢাকায় ১৮৭ মেট্রিকটন প্লাস্টিক পণ্য উৎপাদন হয়েছে বলে বুড়িগঙ্গা বাঁচাও জাতীয় কমিটির পক্ষ থেকে জানা গেছে। ভিন্ন একটি তথ্য থেকে জানা যায়, প্রতি বছর ৩৮১ টন প্লাস্টিক পণ্য নানাভাবে দেশের বাজারে যুক্ত হচ্ছে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে ১ আউন্স পলিথিন উৎপাদন করতে ৫ আউন্স কার্বন-ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে থাকে।
তাই খুব সহজেই অনুমেয় যে এই বিপুল পরিমাণ প্লাস্টিক পলিথিন উৎপাদন করতে কি পরিমাণ কার্বন-ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে থাকে। এমনটি ভাবলে শঙ্কিত হতে হয়। এই বিষাক্ত প্লাস্টিক বর্জ্য দিনের পর দিন আমাদের কৃষি জমি নদীনালা খাল বিলে পতিত হয়ে সামগ্রিক পরিবেশকে গিলে খাচ্ছে। দেশের আনাচে কানাচে হাটে বাজারে শহরের অলিগলিতে যেদিক চোখ যায় শুধু প্লাস্টিক ও পলিথিনের রাজত্ব লক্ষ্য করা যায়। এর হাত থেকে রেহায় পায়নি সমুদ্র সৈকত, সাগর কন্যা কুয়াকাটা ও বিশ্বখ্যাত সুন্দরবনও। আমরা সবাই জানি প্লাস্টিক পলিথিন পচনশীল কোনো পণ্য সামগ্রী নয়।
মাটির নিচে বা পানিতে ৫০০ থেকে হাজার বছর থাকলেও পচে বা গলে না। এই প্লাস্টিক ও পলিথিন বর্জ্য শুধু দেশের কৃষি জমিকে অনুর্বর, মানব জীবনকে দুর্বিষহ করে তুলছে না বাস্তুতন্ত্রের উপরও প্রভাব ফেলছে। সর্বনাশা প্লাস্টিক পলিথিন পণ্য উৎপাদনে সরকারের বিধি নিষেধ থাকা সত্ত্বেও তা যেমন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো মানছে না, তেমনি মানছেন না ভোক্তাগণও। বরং নানা ডিজাইন ও রং-বেরঙের প্লাস্টিক পণ্য ল্ডেতাদের আকৃষ্ট করছে। গৃহস্থালি কাজ থেকে শুরু করে বাসা বাড়ি অফিস আদালত হোটেল মোটেল সর্বত্রই প্লাস্টিক পণ্যের ব্যবহার বাড়ছে। এই পণ্যের চাহিদা বৃদ্ধির একটি বড় কারণ হলো দামে সস্তা ও সহজপ্রাপ্য। এমনকি ওজনে হালকা বলে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরে সুবিধা পাওয়া যায়। কাজেই প্লাস্টিক পলিথিন নিষিদ্ধের ব্যাপারে যত কথাই বলা হোক না কেন তা কোনো সুফল বয়ে আনতে পারছে না। অনেক সচেতন ব্যক্তিও ঘর থেকে বের হওয়ার সময় পকেটে পলিথিন ব্যাগ নিয়ে বের হয়ে থাকেন। প্লাস্টিক ও পলিথিনের অনেক ক্ষতিকর দিক থাকা সত্ত্বেও বাংলাদেশ যেহেতু প্লাস্টিক পণ্য উৎপাদনের শীর্ষে অবস্থান করছে, তাই এই প্লাস্টিক পণ্য বিদেশে রপ্তানি করে ২০২৩-২৫ অর্থবছরে প্রায় ২৮ কোটি টাকা অর্জিত হয়েছে। বিপিজিএমই এর হিসাব মতে, ২০২২-২৩ অর্থবছরে দেশে প্লাস্টিক পণ্য বিল্ডি হয়েছে ৩৪ কোটি টাকা। যা আমাদের জাতীয় অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে।
বর্তমানে এই পণ্যের রপ্তানি ল্ডমান্বয়ে বাড়ছে। বিশেষ করে চীন, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা ও নেপালে দেশীয় উৎপাদনের ১৮ শতাংশ রপ্তানি হয়ে থাকে। বাংলাদেশ এখন প্লাস্টিক রপ্তানিতে ১২তম দেশ। বিশ্ব যখন এই বিষাক্ত প্লাস্টিক পলিথিন শিল্পকে কীভাবে পরিবেশবান্ধব করে এগিয়ে নেওয়া যায় সেদিকটা ভাবছে এবং গবেষণা চলছে, বাংলাদেশও সে ক্ষেত্রে এগিয়ে থাকার বিষয়ে ভাবছে। প্লাস্টিক বর্জ্যে সারা দেশ যখন ডুবে আছে তখন একবার ব্যবহার করা বর্জ্যগুলোকে বড় পরিসরে কাজে লাগানোর সময় এখনই। প্লাস্টিকের অতি সূক্ষ্মাতিসূক্ষ্ম মাইল্ডো কণাগুলো খাদ্যের সঙ্গে মানবদেহের পাকস্থলির ভিতরে প্রবেশ করার ফলে লিভার ক্যান্সার, হৃদরোগ ও মহিলাদের প্রজনন ক্ষমতার হ্রাসের মতো মারাত্মক সব সমস্যা সৃষ্টি হচ্ছে বলে বিশেষজ্ঞদের অভিমত। এছাড়া নদ-নদীর মাছ ও অন্যান্য জলজ প্রাণীরা ওই প্লাস্টিক কণাগুলো খেয়ে বড় হয়।
আর ওই সকল মাছ ও প্রাণী আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে মারাত্মক সব জটিল কঠিন সমস্যায় ভোগে থাকি। প্লাস্টিক, পলিথিন পণ্য বাজারে সহজ প্রাপ্য হওয়ার ফলে পাটজাত পণ্য মৃৎশিল্প, পিতল কাসা ও কাপরের তৈরি পণ্যের উৎপাদন ওপর প্রভাব ফেলছে। কাজেই এ সকল শিল্পকে বাঁচিয়ে রাখতে গেলে প্লাস্টিক পণ্যের যথেচ্ছ ব্যবহার সীমিত করা প্রয়োজন। একই সঙ্গে পরিবেশবান্ধব প্লাস্টিক পণ্য উৎপাদনের ওপর জোর দেওয়ারও তাগিদ রয়েছে। বাজারে ২ হাজার ৫০০ ধরনের প্লাস্টিক পণ্য রয়েছে যা থেকে প্রতিবছর ৮ লাখ টন বর্জ্য বেরিয়ে আসছে।
এক জরিপ থেকে জানা যায়, ঢাকায় প্রতিদিন ৭ হাজার টন ও চট্টগ্রামে ৬ হাজার টন পলিথিন ও প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়ে থাকে। এই বজ্যগুলোর অংশ বাতাস ও পানিতে মিশে যাতে পরিবেশ দূষণ করতে না পারে, সেজন্য বর্জ্য রিসাইক্লিন রিডিইজ, রিইউজের মাধ্যমে কাজে লাগানো যেতে পারে। ইতোমধ্যে জায়কা ও ডিসিসির বিভিন্ন প্রকল্পে প্রাথমিকভাবে বাড়ি থেকে বর্জ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত মেডিকেল বর্জ্যগুলোকে ইনস্যুলেশনের মাধ্যমে পুরিয়ে ফেললে একদিকে যেমন জনস্বাস্থ্য নিরাপদ থাকবে, অপরদিকে বর্জ্যরে পরিমাণ কমে আসবে ও শহরের শ্রী বৃদ্ধি পাবে। সর্বোপরি প্লাস্টিক পলিথিনসহ সব ধরনের বর্জ্যকে যদি একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে জার্মানি, মালয়েশিয়া, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের মতো ফেলে দেওয়া বর্জ্য থেকে জৈবসার, বায়ু গ্যাস ও গাড়ির ফুয়েল তৈরি করা যায় তাহলে বর্জ্য আমাদের কাছে জঞ্জাল নয়- কোন এক সময় সম্পদে পরিণত হবে। লেখক : পরিবেশ ও সমাজকর্মী
