বর্তমানে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী একজন প্রার্থী ভোটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত ব্যয় করতে পারেন। এই সীমাবদ্ধতা খুব স্পষ্টভাবে ইঙ্গিত দেয় রাজনীতিতে বিশাল বিশাল পোস্টার, লাগামহীন মাইকিং কিংবা ব্যয়বহুল শোভাযাত্রার যুগ ধীরে ধীরে শেষের পথে। বদলে যাচ্ছে প্রচারের ভাষা ও কৌশল। এই নতুন বাস্তবতা আমাদের শেখায়, রাজনীতিতে জয়ের চাবিকাঠি আর অর্থের জোরে নয়; বরং নির্ভুল পরিকল্পনা, বুদ্ধিদীপ্ত বার্তা আর সৃজনশীল যোগাযোগই এখন আসল শক্তি। ডিজিটাল প্রযুক্তি সেই শক্তিকেই সহজ করে দিয়েছে। অল্প খরচে, স্বল্প সময়ে এবং কোনো মধ্যস্থতা ছাড়াই একজন প্রার্থী এখন সহজেই সরাসরি পৌঁছে যেতে পারেন হাজারো ভোটারের কাছে তার হাতে থাকা মোবাইল ফোনে।\r\nএসএমএসের মাধ্যমে পাঠানো বার্তা, ছোট ভিডিও ক্লিপ বা প্রার্থীর নিজের কণ্ঠে ভোট চাওয়ার অডিও বার্তা এই ছোট ছোট উদ্যোগ একদিকে পরিবেশ নষ্ট না করে পোস্টারভরা দেওয়ালের চেয়েও বেশি প্রভাব ফেলে। আবার এসব পদ্ধতি কম খরচে ভোটারকে অনেক বেশি আকৃষ্ট করতে পারে। অনেক সময় প্রার্থীর নিজস্ব কণ্ঠের বার্তাই ভোটারের মনে আলাদা প্রভাব ফেলে। কারণ এখানে শব্দ নয়, পৌঁছায় মানুষ; স্লোগান নয়, পৌঁছায় অনুভূতি। ডিজিটাল যোগাযোগ তাই আজ কেবল বিকল্প নয়, আধুনিক রাজনীতির সবচেয়ে কার্যকর ও বাস্তবসম্মত হাতিয়ার।
বর্তমানে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী একজন প্রার্থী ভোটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত ব্যয় করতে পারেন। এই সীমাবদ্ধতা খুব স্পষ্টভাবে ইঙ্গিত দেয় রাজনীতিতে বিশাল বিশাল পোস্টার, লাগামহীন মাইকিং কিংবা ব্যয়বহুল শোভাযাত্রার যুগ ধীরে ধীরে শেষের পথে। বদলে যাচ্ছে প্রচারের ভাষা ও কৌশল। এই নতুন বাস্তবতা আমাদের শেখায়, রাজনীতিতে জয়ের চাবিকাঠি আর অর্থের জোরে নয়; বরং নির্ভুল পরিকল্পনা, বুদ্ধিদীপ্ত বার্তা আর সৃজনশীল যোগাযোগই এখন আসল শক্তি। ডিজিটাল প্রযুক্তি সেই শক্তিকেই সহজ করে দিয়েছে। অল্প খরচে, স্বল্প সময়ে এবং কোনো মধ্যস্থতা ছাড়াই একজন প্রার্থী এখন সহজেই সরাসরি পৌঁছে যেতে পারেন হাজারো ভোটা
