পৃথিবীতে কোথাও কোনো গণবিপ্লব আইনি কাঠামো মেনে বা সংবিধানসম্মত পস্থায় সংঘটিত হয় না। এরকম কোনো নজিরও খুঁজে পাওয়া যায় না। বিপ্লব সফল হলে সেই সাফল্যই হয় আইনের ভিত্তি। বিপ্লব ব্যর্থ হলে সেটা হয় রাষ্ট্রদ্রোহ (High Treason), যার শাস্তি হলো কম পক্ষে মৃত্যুদণ্ড। যারা এখনো মেনে নিতে পারছে না, বাংলাদেশে ৫ আগস্ট ছাত্র-জনতা গণবিপ্লব সফল হয়েছে, তারাই কেবল গণতন্ত্রের সুযোগ নিয়ে পুনরাত্মপ্রকাশের দিবাস্বপ্ন দেখছে। ভুলে গেলে চলবে না যে, এই সফল গণবিপ্লবে দেশপ্রেমিক সেনাবাহিনী তথা কার্যত প্রতিরক্ষাবাহিনী ছাত্রজনতার প্রতি একাত্মতা প্রকাশ করে।
সেই অর্থে আগস্ট ২০২৪ এর গণবিপ্লব ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ, ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের মহাবিপ্লব এবং একই বছরের ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী-জনতার সফল বিপ্লবের সমতুল্য। ৫ আগস্ট ২০২৪ আমাদের অজান্তেই বিশ্ব ইতিহাসে একটি সফল গণবিপ্লবের দৃষ্টান্ত হয়ে রইল। ছাত্র-জনতার এই মহাজাগরণের জন্য বাংলাদেশ বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি এবং সহমর্মিতা অর্জনে সমর্থ হয়। বিশ্ব ইতিহাসে স্বৈরাচারী একনায়কত্ব উচ্ছেদের নিরিখেও এই বিপ্লব একটি নজির হয়ে থাকল।
অন্ধ ভাবাবেগ, ভাঙচুর কিছু নৈরাজ্য প্রবণতাকে যে কোনো সচেতন মানুষই ১৬/১৭ বছরের পুঞ্জীভূত ক্ষোভ এবং শোষণ-নির্যাতন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে বৈপ্লবিক গণরায় মনে না করে কিছু কোমলমতি ছাত্রছাত্রীদের ক্ষোভকে কাজে লাগিয়ে পরাজিত আওয়ামী স্বৈরাচার প্রতিহিংসা চরিতার্থ করার কৌশল বলে গণ্য করলে, তা অনিবার্যতই এক হিমালয়সদৃশ ভ্রান্তি (Himalayan Blunder) বলে গণ্য করবে এবং করছেও।\r\nরাষ্ট্রবিজ্ঞান বলবে, এই বৈপ্লবিক সাফল্য আর একটি ফরাসী বিপ্লব; আর একটি মুক্তিযুদ্ধ। এই পতন থেকে গোটা পৃথিবীর স্বৈরাচারী একনায়কত্বের অনিবার্য পতনের পুনরাবৃত্তি বলেই আরও একবার গণ্য হবে এবং শাসক দল এবং তাদের একনায়ক স্বৈরাচারিণী শেখ হাসিনার অনিবার্য এবং অবধারিত নিয়তির পাঠ হিসেবে বিবেচিত হবে।
এখানে সহানুভূতির মায়াকান্নার সামান্যতম সুযোগ নেই। স্বৈরাচারের পরিণতি এরকমই কিংবা এর চেয়েও ভয়াবহ হয়ে থাকে। পতনের পর দেশে দেশে সাবেক স্বৈরাচারের যে পরিণতি হয়, এদেশে তার সামান্যই ঘটেছে। হাজারখানেক কিশোর-তরুণ-সাধারণ মানুষের বুকে যেভাবে গুলি চলেছে, বিগত ১৬/১৭ বছর ধরে যে নৃশংসতম হত্যা, গুম, জেল, নির্যাতন এবং নিকৃষ্টতম আয়নাঘরের বর্বরতা চলেছে, তার পতনের পর গণরোষ এবং বদলা অন্য কোনো দেশে হলে এর চেয়েও ভয়াবহ হতো। বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে আছে তার দৃষ্টান্ত।\r\nপর্তুগালে সালাজার একনায়কত্বের অবসানে সে দেশে কী হয়েছিল? স্পেনে বিপ্লবের পর অর্থাৎ স্প্যানিশ সিভিলওয়ারের পর সে দেশে কী ঘটেছিল? কমিউনিস্ট বিপ্লবের পর চীনে কী ঘটেছিল? কত কোটি মানুষকে খুন করা হয়েছিল কম্বোডিয়া-ভিয়েতনামে?
আগস্ট মহাজাগরণের পর বাংলাদেশে রাষ্ট্র দলিল সংবিধান আমূল পরিবর্তন করা এবং স্বৈরাচারের বিষাক্ত নাগ-ছোবল হানা দেওয়ার গর্ত মুখগুলো স্থায়ীভাবে সিলগালা মারতে না পারলে প্রতিবিপ্লব যে অনিবার্য, এটা দেশের সচেতন নাগরিক মাত্রেরই জানা। সংস্কারের যে কথাটি চলছে, আগে তো গোড়ায় হাত দিতে হবে। পৃথিবীর দেশে দেশে ঘটে যাওয়া বিপ্লব-পরবর্তী ব্যবস্থাপনার অজস্র নজির রয়েছে। সব দেশে সব সময় সব স্থান-কাল-পাত্র ভেদে বিপ্লবকে সংহত করার দৃষ্টান্ত একেক রকম। \r\nসব দেশেই কিন্তু বিধান সভা বা বিধায়ক মন্ডলী নির্বাচন করে নির্বাচিত কন্সট্যুটুয়েন্ট অ্যাসেম্বলি দ্বারা সংবিধান গঠন করা হয়নি। বাংলাদেশের যে মূল সংবিধান সেটাও কিন্তু কোনো নির্বাচিত বিধায়কমন্ডলী কর্তৃক রচিত হয়নি।
১৯৭০ সালে সামরিক শাসক নির্বাহী ব্যবস্থাপনায় যে আইনগত কাঠামো অধ্যাদেশ (লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার, ১৯৭০) খসড়া করে এবং যার সুপারিশের ভিত্তিতে পাকিস্তানের দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা গঠনের লক্ষ্যে নির্বাচন হয়, সেটা কিন্তু কোনো রাষ্ট্রপতি বা সংসদ নির্বাচন ছিল না। সেটা নিতান্তই ছিল শাসনতন্ত্র রচনাকারী বডির নির্বাচন এবং সেটা অখন্ড পাকিস্তান রাষ্ট্রের সংবিধান : বাংলাদেশের সংবিধান রচনার জন্য নয়। কিন্তু রাজনৈতিক সমাধানের স্থলে যুদ্ধের মধ্য দিয়ে নতুন একটি দেশের সংবিধান সেই নির্বাচিত বিধায়কদের দিয়েই পাস করিয়ে আইন আকারে প্রতিষ্ঠা করা হয়।
যার অনিবার্য ফলশ্রুতিতে ১৯৭৩ সালের নির্বাচনে এ দেশে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতাবিহীন বা গণসম্মতিহীন একটি স্বৈরতন্ত্র জন্মলাভ করে।\r\nএ যেন সেই ঔপনিবেশিক শাসকদের হাতে ১৯৩৬ সালের ভারতশাসন আইন বাস্তবায়নেরই পরিহাসজনক পুনরাবৃত্তি। ১৯৭৬ সালে পর্তুগালে যে নতুন সংবিধান রচিত হয়, সেটা বিপ্লবীদের সর্বসম্মতিতে রচিত। ১৭৮৭ সালে আমেরিকার ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যে গৃহীত সংবিধান রচনার অনেক পর অবশিষ্ট অঙ্গরাজ্যগুলো ইউনিয়নে যোগ দেওয়ার পর পরিবর্তিত পরিস্থিতিতে সে দেশের রাষ্ট্র নেতা জেফারসন জাতিকে একটি ফেডারেল সংবিধান উপহার দেন। স্পেনে সংবিধান রচনার জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছিল।
আমাদের দেশে যখন যে শাসক যেভাবে চেয়েছেন সে ভাবেই সংবিধানকে সংশোধনীর পর সংশোধনী এনে একে কেটে ছিঁড়ে মূল সংবিধানের অন্তর্দর্শন (ঝঢ়রৎরঃ) কেই আর অক্ষুণ্ন রাখা হয়নি। \r\n২০২৪ এর আগস্টে ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের পর তাই এখন যুগোপযোগী আধুনিক, মানবিক এবং নতুন বাস্তবতার আলোয় উদ্ভাসিত একটি সংবিধান রচনা আজ সময়ের অনিবার্য প্রয়োজন হিসেবে উদ্ভূত হয়েছে।
এতে প্রতিফলিত হতে হবে প্রায় নিরঙ্কুশ জনসংখ্যার আদর্শ, নৈতিক ও সাংস্কৃতির উত্তরাধিকারের বৈশিষ্ট্য, ইসলামী মূল্যবোধ এবং বাংলাদেশি জাতিসত্তা বা বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন, ইতিহাসে এই আদর্শের সুস্পষ্ট বৈশিষ্টাবলী এবং নতুন এক গণতান্ত্রিক, লিঙ্গসাম্য, ধর্মীয় ও বিশ্বাসগত সম্প্রীতি, নাগরিক অধিকার, সমতা, সমান সুযোগ, নিরাপত্তা এবং কল্যাণ ও মানবিকতার অবিচল রক্ষাকবচসমূহ। এখানে থাকবে না কোনো ধরনের বৈষম্য, সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর পরিচয়। থাকবে না এ দেশের দেশপ্রেমিক মানুষদের মধ্যে রাজনৈতিক বা পররাষ্ট্রনীতিগত কোনো ভেদাভেদ।
পদ্মায় বাঁধ দিয়ে জল আটকিয়ে বাংলাদেশকে মরুভূমি বানালে এবং বর্ষায় বদ্ধ জল ছেড়ে দেওয়ায় ভাসান বন্যা ঘটলে বাংলাদেশের হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান, সমতলবাসী, পাহাড়ি সকলের জীবনেই নেমে আসছে এবং আসবে মহাবিপদ। সীমান্তে বিএসএফ গুলি চালালে সকল ধর্মের সকল জাত-পাতের মানুষই মরবে বা মরছে। গুলি কোনো ধর্ম চেনে না।\r\nভারতে তৈরি পণ্যের দ্বারা বাংলাদেশের বাজার দখল করলে তাতে সকল ধর্ম বর্ণ জাত-পাতের মানুষের আর্থিক ক্ষতি ও ব্যবসায়ে লোকসান হবে। ভারত বাংলাদেশে গত ৫২ বছর ধরে যা করেছে তাকে সম্প্রসারণবাদী-আধিপত্যবাদী আগ্রাসন বললেও কম বলা হয়।
টাটা-বিড়লা-ডালমিয়া-গোয়েংকা-মফতলালদের মতো পুঁজিপতিরা একচ্ছত্রভাবে যে বাণিজ্যিক আগ্রাসন চালিয়ে বাংলাদেশের মানুষের কোমর ভেঙে দিচ্ছে, তার সমান শিকার এদেশের সকল ধর্ম-বর্ণ গোত্র, জাত-পাতের সব মানুষ। কাজেই আমাদের সবাইকে এই সরল সত্যটা মানতে হবে। সবাইকে মনে রাখতে হবে প্রধান উপদেষ্টা একটা বিলিয়ন ডলারের কথা বলেছেন, বাংলাদেশটা একটা পরিবার। \r\nএই পরিবারটা ইতিহাসের নানা পালাবদলে এক হয়ে এক পরিবার হয়েই থেকেছে। যারা মনে করে ভারত তাদের আদর্শের ঠিকানা, এটা বিশ্বের সেরা বিভ্রান্তি। তারা এদেশের সংখ্যালঘুদের এখনো তাদের প্রজা মনে করে। অথচ বিশ্ব আজ দেখছে বাংলাদেশের মাদ্রাসার ছাত্রশিক্ষকরা রাত জেগে লাঠি হাতে মন্দির ও হিন্দুদের বাড়িঘর-ব্যবসা পাহারা দিচ্ছে।
সন্ত্রাস চালানো সব কটা পান্ডা ডান্ডাবাড়ী খেয়ে শিকার করছে আওয়ামী লীগ তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে তাদের টাকা-পয়সা অস্ত্রপাতি দিয়ে নৈরাজ্য করতে লেলিয়ে দিয়েছে। ইতিহাসের জঘন্যতম স্বৈরাচার এই আওয়ামী-বাকশালীরা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে; আগুন দিয়েছে। হিন্দুদের ওপর চড়াও হয়েছে। পরীক্ষিত ও প্রমাণিত দেশপ্রেমিক সেনাবাহিনী তাদের হাত ভেঙে দিয়েছে। গোপালগঞ্জের ষড়যন্ত্র দুনিয়ার কাছে দেখিয়ে দিয়েছে নিষ্ঠুর পিশাচ আওয়ামী সন্ত্রাসীরা কোন লেভেল পর্যন্ত যেতে পারে। এ থেকে সাবধান হতে হবে আমাদের দেশের মেধাবী হিন্দু ছাত্র-ছাত্রী, বুদ্ধিজীবী, শিক্ষক, সমাজকর্মী এবং পুরোহিতদের। তারা আমানত। কোনো মুসলমান তার আমানত খেয়ানত করতে পারে না। \r\nসংবিধান এবং সংস্কারের কথা বলতে নিয়ে কত কথা মনে এসে যাচ্ছে।
তাই হয়তো পাঠকের কাছে একটু অসংলগ্ন মনে হতে পারে। সেজন্য অপরাধ নেবেন না। আমি এখানে পশ্চিম বাংলার কবি সুভাষ মুখোপাধ্যায় ও তার ঢাকাইয়া বাল্যবন্ধু ইংলিশ চ্যানেল বিজয়ী সাঁতারু ব্রজেন দাসের একটি স্মৃতি আল্যেখের কথা স্মরণ না করে পারছি না। ঢাকারই সন্তান কবি সুভাষ মুখোপাধ্যায় একবার তার বাল্যবন্ধু ব্রজেন দাসকে লিখলেন তার বড়ই ইচ্ছে করছে ঢাকায় ঘুরে আসতে। ব্রজেন দাস সারাটা দিন কাটাতেন ঢাকা ক্লাবে। কবি বন্ধু ঢাকায় এলেন। ব্রজেন দাস ঢাকা ক্লাবে এসে কবি বন্ধুকে ওঠালেন। নাস্তা করলেন। বললেন, ব্রজেন, চলনা সকালের মর্নিংওয়াকও হয়ে যাবে, আমাদের সময়ের ফেলে আসা সেই চানখাঁরপুল, নিমতলি, মিটফোর্ট, বাবুবাজার, নাজিরা বাজার, বেচারাম দেউড়িও দেখে আসা যাবে। বেরিয়ে পড়লেন দুই বাল্য বন্ধু। একজন নামজাদা কবি।
আর একজন তারকা সাঁতারু। হাঁটতে হাঁটতে তারা যেই না ঢাকা মেডিকেল পর্যন্ত এলেন, দেখলেন ওই সাত সকালে ঢাকা মেডিকেলের ইমারজেন্সির সামনে একটা লম্বা মিছিল। সবার পরনে আলখেল্লা, মাথায় টুপি। দুই বন্ধু দাঁড়িয়ে গেলেন। কবি একটু এগিয়ে গিয়ে মিছিলেন একেবারে সামনে এসে দেখলেন বাচ্চাগুলো প্রথম বা দ্বিতীয় শ্রেণির ছাত্র। বললেন, তোমরা এতো সকালে, এখানে? জবাবে শিশুরা বললো, বারে, আপনি শোনেননি? গতকাল জগন্নাথ হলের ছাদ ভেঙে বহুছাত্র মারা গেছেন। এখানে চিকিৎসাও নিচ্ছেন আহতরা। আমরা পাশের আলিয়া মাদ্রাসার ছাত্র। ভাইদের জন্য রক্ত দিতে এসেছি।
কপালে হাত ঠেকিয়ে কবি তার বন্ধু ব্রজেন দাসকে ডুকরে কেঁদে উঠে বললেন, এরা সেই ভাগ্যহত পূর্ব বঙ্গের মুসলিম কৃষকের সন্তান, যাদের হৃদয়ের ঐশ্বর্যের মূল্য আমরা কলকাতার বাবুরা কোনোদিন দিতে পারিনি আর পারব বলেও মনে হয় না। কথাগুলো বলতে বলতে নাকি কবি শিশুর মতো ডুকরে কেঁদে উঠেছিলেন। আসলেই এরা সেইপূর্ব বঙ্গের ভাগ্যহত কৃষকের সন্তান। ইতিহাস এদের প্রতি কখনোই সুবিচার করেনি। এদের হৃদয়ের ঐশ্বর্য্যরে মূল্য বাবুরা কোনোদিন দেয়নি। পশ্চিম বঙ্গের বিজেপিপন্থি মিডিয়া আজও যেভাবে কথা বলছে, তাতে কবির সেই কথাটিই বার বার মনে পড়ছে। \r\nতাদের উদ্দেশ্যে বলছি, দয়া করে নতুন বাংলাদেশের অজেয় তারুণ্যকে বুঝতে চেষ্টা করুন। তারা আধুনিক তথ্য প্রযুক্তির জেনারেশন। তারা জিন্স্-টিশার্ট পরে। আবার মিছিলে, রণাঙ্গনে যেই না আজান শোনে স্রেফ প্যান্টের ঝুলটা গুঁটিয়ে তাদের মধ্যেই একজন ইমামতি করতে দাঁড়িয়ে যায়। অন্যেরা তার পিছনে কাতার বেঁধে বলে আল্লাহু আকবার। বাংলাদেশের এই নবীন তারুণ্য ফিলিস্তিনিদের দেশপ্রেম থেকে শিখেছে। নতুন এক বাংলাদেশের তারাই আসল স্থপতি। তাদের বুঝতে না পারলে বুঝবো আমরা এতটাকালে কিছুই বুঝিনি– কিছুই শিখিনি।\r\nলেখক : সিনিয়র সাংবাদিক
