বাংলাদেশের অর্থনৈতিক আকাশের মেঘগুলো যেন আরও ঘনীভূত হয়ে উঠেছে। টানা ছয় মাস রপ্তানি খাতের পতনÑবিশেষ করে জানুয়ারিতে ০.৫০ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি, দারিদ্র্য, বেকারত্ব ও টাকার মান কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক ডেমোগ্রাফিক সুবিধা হাতছাড়া হওয়া এবং সরকারের ঋণ করার ক্রমপ্রবৃদ্ধি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, বিশ্ববাজারে বাংলাদেশের সামগ্রিক সক্ষমতা এখন প্রায় খাদের কিনারে। দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের যে পাহাড়সম বোঝা তৈরি হয়েছে, তার সামগ্রিক প্রভাব বিশ্লেষণ করলে দেখা যায়, রাষ্ট্রীয় অব্যবস্থাপনার ভার শেষ পর্যন্ত সাধারণ জনগণের কাঁধেই এসে পড়ছে, যা আধুনিক রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির বিভিন্ন ধ্রুপদী তত্ত্বের আলোকে এক নির্মম শোষণ প্রক্রিয়ারই নামান্তর।\r\nবর্তমানে বাংলাদেশের মোট দেশি ও বিদেশি ঋণের স্থিতি প্রায় ১৮৪.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা দেশীয় মুদ্রায় প্রায় ২২.৫১ ট্রিলিয়ন টাকার সমতুল্য। মাত্র দেড় দশক আগে ২০০৯ সালে যে ঋণের স্থিতি ছিল মাত্র ২ লাখ ৭৬ হাজার ৮৩০ কোটি টাকা, তা আজ কয়েক গুণ বেড়ে যে দানবীয় আকার ধারণ করেছে, তার পেছনে কাজ করেছে অপরিকল্পিত মেগা প্রকল্প, রাজস্ব আহরণে চরম ব্যর্থতা এবং বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ব্যবস্থার ওপর মাত্রাতিরিক্ত নির্ভরশীলতা। ডেভিড রিকার্ডোর প্রবর্তিত রিকার্ডিয়ান ইকুইভ্যালেন্স তত্ত্বের আলোকে যদি আমরা এই পরিস্থিতি বিশ্লেষণ করি, তবে দেখা যায় যে বর্তমানের এই বিপুল ঋণ আসলে ভবিষ্যতের বিশাল করের বোঝা ছাড়া আর কিছু নয়।
বাংলাদেশের অর্থনৈতিক আকাশের মেঘগুলো যেন আরও ঘনীভূত হয়ে উঠেছে। টানা ছয় মাস রপ্তানি খাতের পতনÑবিশেষ করে জানুয়ারিতে ০.৫০ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি, দারিদ্র্য, বেকারত্ব ও টাকার মান কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক ডেমোগ্রাফিক সুবিধা হাতছাড়া হওয়া এবং সরকারের ঋণ করার ক্রমপ্রবৃদ্ধি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, বিশ্ববাজারে বাংলাদেশের সামগ্রিক সক্ষমতা এখন প্রায় খাদের কিনারে। দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের যে পাহাড়সম বোঝা তৈরি হয়েছে, তার সামগ্রিক প্রভাব বিশ্লেষণ করলে দেখা যায়, রাষ্ট্রীয় অব্যবস্থাপনার ভার শেষ পর্যন্ত সাধারণ জনগণের কাঁধেই এসে পড়ছে, যা আধুনিক রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির বিভিন্ন ধ্
