ডাক্তার ও হাসপাতালের কথা ভাবলেই চিকিৎসা সেবার অযৌক্তিক ফি ও হাসপাতালের ব্যয়ের বিষয়টি সামনে চলে আসে। চিকিৎসা পাওয়া আমাদের মৌলিক অধিকার। কিন্তু কিছু মানুষের অমানবিক ও অসততার জন্য সাম্প্রতিককালে ডাক্তারের অযৌক্তিক ফি এবং সরকারি-বেসরকারি হাসপাতালগুলোর অসেবামূলক আচরণ চিকিৎসা গ্রহণকারী রোগীদের মধ্যে একধরণের ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে।এটা খুবই দুঃখজনক। আমরা ডাক্তারের কাছে যাই রোগমুক্ত হতে উল্টেই তারা আমাদের আরো বেশি রোগী বানিয়ে ছাড়ে। একজন রোগী ডাক্তারের কাছে গেলে প্রথমেই বিশাল পরিমাণ ভিজিট দিয়ে ডাক্তারের দেখা মেলে। তারপর সামান্য কথা শুনেই একগাদা পরীক্ষা-নিরীক্ষার কাগজ ধরিয়ে দেয়। শুধু তাই-ই নয় তাদের পছন্দের ল্যাবে পরিক্ষার জন্য পাঠায়। বুঝুন ব্যাপারটা এখানেও তাদের কমিশন থাকে।
তাছাড়া প্রায়ই সময় সরকারি হাসপাতালগুলোতে ডাক্তার সংকট লেগেই থাকে। যার ফলে রোগীরা কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হয়। এছাড়াও সরকারি ডাক্তাররা ব্যক্তিগত প্র্যাকটিস করেন। যার ফলে জনগণের প্রতি যে তার দায়িত্ব সেটা সে পুরোপুরিভাবে পালন করতে পারে না।\r\n একথা না বললেই নয় যে,সরকারি ডাক্তারের কাছে গেলে তারা দায়সারাগোছে দেখে তাদের ব্যক্তিগত ক্লিনিকের ঠিকানা দিয়ে সেখানে যেতে উদ্বুদ্ধ করে অধিক মুনাফা লাভের জন্য। এটা এক ধরনের মানসিক ও অর্থের ক্ষতি বলে অন্তত আমি মনে করি। এটা রোধের জন্য কঠোর মনিটরিং ও যথাযথ আইনের প্রয়োগ করা উচিত। যাতে সাধারণ জনগোষ্ঠী সুচিকিৎসা পায়।\r\nসরকারি হাসপাতালগুলোতে জনবলের অভাব, অব্যবস্থাপনা, দালালদের দৌরাত্ম্য সর্বোপরি রোগীদের সাথে অমানবিক আচরণ রোগীর একগুণ রোগ দ্বিগুণ করে তোলে। এইসব বিষয় স্বাস্থ্যখাতে প্রতি মানুষের আস্থা উঠে গেছে। আর শেষ ভরসা বেসরকারি হাসপাতাল। সেখানে তুলনামূলকভাবে চিকিৎসার মান ভালো হলেও সেখানে চিকিৎসা করার ব্যয় গরীবের হাতের বাহিরে। বিপুল পরিমাণ টাকা দিয়ে চিকিৎসা করা তাদের পক্ষে অসম্ভব। তাই চিকিৎসার অভাবে এই দরিদ্র মানুষেরা ধুঁকে ধুঁকে মরে যা কাঙ্কিত নয়।\r\nএছাড়াও আরও একটি খুবই ভাবার বিষয় ডাক্তাররা প্রয়োজনীয়তার চেয়ে অপ্রয়োজনীয় ওষুধের চেয়ে একগাদা ওষুধের লিস্ট ধরিয়ে দেয়। যা কেনার সামর্থ্য সাধারণ মানুষের থাকে না। অবাক লাগে এই বোধশক্তিটা তাদের ভিতর নেই। অথচ বিদেশে কঠিন অসুখেও এতোবড় লিস্ট ধরিয়ে দেয় না। এটাকে তারা মানবিকতা ও দায়িত্ব হিসেবে দেখে, মুনাফা হিসেবে নয়।বাংলাদেশে বর্তমানে ব্যাঙের ছাতার মতো গলিতে গলিতে প্রাইভেট ক্লিনিক-হাসপাতাল গড়ে উঠেছে ব্যবসা করে অধিক মুনাফার জন্য।
